শুক্রবার ,১৪ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 358

শ্রীলংকা থেকে বাংলাদেশকে ৩ শিক্ষা নেওয়ার পরামর্শ বিশ্বব্যাংকের

চলতি অর্থবছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৪ শতাংশ। যা আগামী অর্থবছর আরও কিছুটা বেড়ে গিয়ে ৬ দশমিক ৭ শতাংশে পৌঁছাবে। কোভিড-১৯ মহামারি এবং বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে এই অর্জন অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হচ্ছে।

তবে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকে সতর্ক হওয়াসহ শ্রীলংকার চলমান পরিস্থিতি থেকে ৩ বিষয়ে শিক্ষা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের ‘সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাস’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

বুধবার ওয়েবিনারে সংস্থাটির প্রধান কার্যালয় থেকে প্রতবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে মূল বিষয়বস্তু তুলে ধরেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের চিফ ইকোনমিস্ট হ্যাস টিমার। তিনি এশীয় অঞ্চলের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হয়েছিল। চলতি অর্থবছর সেটি বাড়বে। আগামী অর্থবছর প্রবৃদ্ধির এ হার আরও বাড়বে। করোনা মহামারি থেকে শক্তিশালী পুনরুদ্ধারের পথে রয়েছে বাংলাদেশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ভুটানের প্রবৃদ্ধি গত অর্থবছর হয়েছিল মাইনাস ৩ দশমিক ৭ শতাংশ। চলতি অর্থবছর সেটি বেড়ে দাঁড়াবে ৪ দশমিক ৪ শতাংশে, যা আগামী অর্থবছর হতে পারে ৪ দশমিক ৭ শতাংশ। এছাড়া নেপালের জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছর হয়েছিল ১ দশমিক ৮ শতাংশ, চলতি অর্থবছর হতে পারে ৩ দশমিক ৭ শতাংশ এবং আগামী অর্থবছর সেটি আরও বেড়ে গিয়ে দাঁড়াতে পারে ৪ দশমিক ১ শতাংশে। পাকিস্তানে গত অর্থবছর প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ৬ শতাংশ। চলতি অর্থবছর সেটি কমে গিয়ে দাঁড়াতে পারে ৪ দশমিক ৩ শতাংশে এবং আগামী অর্থবছর আরও কমে ৪ শতাংশ হতে পারে।

এদিকে ভারতে গত অর্থবছর প্রবৃদ্ধি ছিল মাইনাস ৬ দশমিক ৬ শতাংশ। চলতি অর্থবছর বেড়ে হতে পারে ৮ দশমিক ৩ শতাংশ। আগামী অর্থবছর সেটি কমে হতে পারে ৮ শতাংশ (ভারতে অর্থবছর হিসাব করা হয় এপ্রিল-মার্চ)। এছাড়া শ্রীলংকার অর্থবছর হিসাব করা হয় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। এ হিসাবে গত অর্থবছর শ্রীলংকার প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৫ শতাংশ। যেটি চলতি অর্থবছর কমে গিয়ে হতে পারে ২ দশমিক ৪ শতাংশ। তবে আগামী অর্থবছর কোনো প্রবৃদ্ধি হওয়ার সম্ভাবনা নেই।

বাংলাদেশ সম্পর্কে হ্যান্স টিমার বলেন, শ্রীলংকা থেকে তিন বিষয়ে শিক্ষা নিতে পারে বাংলাদেশ। প্রথমত, দ্বিপাক্ষিক বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা করতে হবে। বিদেশি ঋণের ব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে। উৎপাদনশীল খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। এছাড়া অনুৎপাদনশীল বিনিয়োগ পরিহার করতে হবে। দ্বিতীয়ত, রিজার্ভ সংরক্ষণে মনোযোগী হতে হবে বাংলাদেশকে। কেননা এখন পর্যন্ত ৬ মাসের ব্যয় মেটানোর মতো রিজার্ভ আছে। এটি খরচের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তৃতীয়ত, রাজস্ব আয় বাড়াতে হবে। বাংলাদেশের রাজস্ব আদায় অনেক কম। যেহেতু সরকারি বিনিয়োগ বাড়ছে সেহেতু রাজস্ব বাড়ানোর বিকল্প নেই। বাংলাদেশের জন্য অন্যতম চ্যালেঞ্জ হিসেবে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের রপ্তানি কমে যেতে পারে। এছাড়া মূল্যস্ফীতি বাড়ছে। সেটি আরও বেড়ে যেতে পারে। কারণ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বাড়ছে। সেই সঙ্গে জ্বালানি তেলের সংকটও দেখা দিতে পারে। বহির্চাপের কারণে দেশের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতি বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে। এজন্য সঠিক নীতি গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের রপ্তানি বাড়ছে। করোনা মহামারি মোকাবিলা করে অর্থনীতি পুনরুদ্ধারে অন্যান্য দেশের চেয়ে ভালো করেছে বাংলাদেশ। বিশেষ করে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ খুব ভালো কাজে লেগেছে। যদিও এই প্যাকেজ সব খাতের উদ্যোক্তারা সমানভাবে সুবিধা নিতে পারেনি।

বিশ্বব্যাংক ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ইকোনমিক আপডেটে বলা হয়েছে, বাংলাদেশ শক্তিশালী পুনরুদ্ধারের দিকে যাচ্ছে। তবে মূল্যস্ফীতি গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৬ দশমিক ২ শতাংশ হয়েছে। খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের মূল্য বৃদ্ধি ও প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। সেটি আরও বেড়ে যেতে পারে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মাসিং টেম্বন বিজ্ঞপ্তিতে বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। বিশ্বব্যাংক ও আইএমএফ’র ডেবিট সাসটেইনিবিলিট অ্যানালাইসিসে বাংলাদেশের নিম্ন ঋণ ঝুঁকির মধ্যে রয়েছে।

তিনি আরও বলেন, ২০২০ সালে যেভাবে দারিদ্র্য হার বেড়ে গিয়েছিল ২০২১ সালে এসে সেটি কমেছে। তবে ইউক্রেন যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাবের দিকে বাংলাদেশকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

ভেঙে দেওয়া হচ্ছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি

জাতীয়তাবাদী ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। তবে সংগঠনটির নতুন নেতৃত্ব এবার ভোটে নির্বাচিত হবে না। সরাসরি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সম্ভাবনা রয়েছে। বিএনপির নীতিনির্ধারকরা জানান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই যোগ্য ও পরীক্ষিত নেতাদের বিষয়ে খোঁজ নিয়েছেন। দ্রুত সময়ের মধ্যেই কমিটি ঘোষণা করা হবে।

সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রীয় নেতাদের মতামত নেন তারেক রহমান। বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় ৪৩ জন নেতার মতামত নেন তিনি। পৃথকভাবে নেওয়া ছাত্রদল নেতাদের মতামতের মধ্যে অধিকাংশই নতুন কমিটির পক্ষে অবস্থান নেন।

বর্তমান কমিটির বিষয়ে কী করা উচিত, নতুন কমিটি করলে কী ধরনের নেতা নির্বাচন করা উচিত এবং জেলা কমিটির বিষয়ে কী করা উচিত ইত্যাদি নানা প্রশ্ন করেন তারেক রহমান। এ বিষয়ে কেন্দ্রীয় নেতারা তারেক রহমানকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার ন্যস্ত করেন।

মত নেওয়ার সময় ছাত্রদলের ৬০ সদস্যের আংশিক কমিটির মধ্যে ঢাকার বাইরে ও অসুস্থতাজনিত কারণে ১২ জন অনুপস্থিত ছিলেন। সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত থাকলেও তাদের মতামত নেওয়া হয়নি।

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে ফজলুর রহমান খোকন সভাপতি এবং ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই বছরের ২১ ডিসেম্বর ৬০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর এ কমিটিকে পূর্ণাঙ্গ করতে পারেনি বর্তমান নেতৃত্ব। গত বছরের সেপ্টেম্বরে কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়। এরপর থেকে নতুন কমিটি গঠনের দাবি ওঠে সংগঠনের মধ্য থেকে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে মতামত দেওয়া অন্তত ১০ নেতার সঙ্গে কথা বলে জানা যায়, তারা বলেছেন বিগত আড়াই বছরে বর্তমান নেতৃত্ব কমিটিকে পূর্ণাঙ্গ করতে পারেনি। আগামীতেও পারবে না। এর জন্য মূলত কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক দায়ী। তারা কমিটিকে পূর্ণাঙ্গ করার অজুহাতে কমিটির মেয়াদ বাড়ানোর কৌশল নিতে চান।

এছাড়া কেন্দ্রীয় কমিটির অধীনে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিট শাখা কমিটিও গঠন করা যায়নি। এক্ষেত্রেও কেন্দ্রের শীর্ষ দুই নেতা ‘মাই ম্যান’ রাখার জন্য অযোগ্যদের দিয়ে কমিটি করার জন্য দায়িত্বপ্রাপ্তদের চাপে রাখার কারণে তা হয়নি। এতে দল ও সংগঠনের ক্ষতি হবে, সংগঠনের ধারাবাহিকতা নষ্ট হবে, নতুন নেতৃত্বের পথ তৈরির পথ বাধাগ্রস্ত হবে। তাই তারা নতুন কমিটি গঠনের জন্য সংগঠনের অভিভাবক তারেক রহমানের কাছে আবেদন জানিয়েছেন।

নেতাকর্মীরা জানান, তবে এটাও ঠিক খোকন-শ্যামল কমিটির সময়ে সারা দেশে তৃণমূল পর্যায়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন হয়েছে, নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সারা দেশে জেলা ও সমমান পূর্ণাঙ্গ ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ও সমমান পর্যায়ে, এমনকি ইউনিয়ন পর্যায়েরও কমিটি গঠন হয়েছে। আবার অনেক ব্যর্থতার মধ্যে একদিকে যেমন কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি, তেমনি সংগঠনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় কমিটির অধীনে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিট শাখাও গঠন করতে পারেনি।

এর মধ্যে ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য ইউনিট রয়েছে। কবে নাগাদ এসব কমিটি গঠন করা হবে তা কেউ নিশ্চিত করতে পারছেন না। এতে পদপ্রত্যাশী অনেক নেতাকর্মী তাদের রাজনৈতিক পরিচয় থেকে বঞ্চিত হচ্ছেন।

নতুন কমিটির আলোচনায় যারা : জানা যায়, নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ, মাহিনউদ্দিন রাজু প্রমুখ।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রিয়াদ ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা মাহবুব মিয়া, নিজামউদ্দিন রিপন, মারুফ এলাহী রনি, রনি প্রধান, আবু আফসান মো. ইয়াহিয়া, রাশেদ ইকবাল প্রমুখ।

ছাত্রদলের কর্মকাণ্ড মূল্যায়ন করে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, সংগঠনকে গতিশীল রাখতে যে কোনো সংগঠনেরই নিয়মিত কমিটি হওয়া দরকার। নতুন কমিটির বিষয় সিদ্ধান্ত নেবেন আমাদের অভিভাবক তারেক রহমান। তিনি যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাব।

ছাত্রদলের নতুন কমিটিতে শীর্ষ দুই পদে আলোচনায় যারা

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি হচ্ছে। মেয়াদোত্তীর্ণ কমিটি শিগগিরই ভেঙে দেওয়া হবে। যোগ্য ও পরীক্ষিত নেতাদের নিয়ে কমিটি করা হবে। আগামী নির্বাচন সামনে রেখে আন্দোলন সংগ্রামকে গুরুত্ব দিয়ে এবার নেতৃত্ব বাছাই করা হবে।
কমিটি গঠনের মূল কাজটি করবেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই।

কমিটি গঠনের লক্ষ্যে গত মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের নেতাদের নিয়ে বৈঠক করেন তারেক রহমান। ৮ ঘণ্টাব্যাপী এই বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিএনপি ও ছাত্রদল নেতাদের সূত্রে জানা গেছে, এবার ভোটাভুটিতে কমিটি হওয়ার সম্ভাবনা কম। নেতাদের মতামতের ভিত্তিতে মূল নেতৃত্ব বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এবার নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকে প্রত্যেক পদে প্রায় ডজন খানেক প্রার্থী রয়েছেন।

সভাপতি পদে আলোচনায় যারা : জানা যায়, নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সহ সভাপতি জাকিরুল ইসলাম জাকির, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ, মাহিনউদ্দিন রাজু প্রমুখ।

সাধারণ সম্পাদক: এই পদে আলোচনায় আছেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তানজিল হাসান, রিয়াদ ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা মাহবুব মিয়া, নিজামউদ্দিন রিপন, মারুফ এলাহী রনি, রনি প্রধান, আবু আফসান মো. ইয়াহিয়া, রাশেদ ইকবাল প্রমুখ।
সাংগঠনিক সম্পাদক পদেও বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন।

নতুন কমিটির বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, সংগঠনকে গতিশীল রাখতে যে কোনো সংগঠনেরই নিয়মিত কমিটি হওয়া দরকার। নতুন কমিটির বিষয় সিদ্ধান্ত নেবেন আমাদের অভিভাবক তারেক রহমান। তিনি যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাব।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে ফজলুর রহমান খোকন সভাপতি এবং ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই বছরের ২১ ডিসেম্বর ৬০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর এ কমিটিকে পূর্ণাঙ্গ করতে পারেনি বর্তমান নেতৃত্ব। গত বছরের সেপ্টেম্বরে কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়। এরপর থেকে নতুন কমিটি গঠনের দাবি ওঠে সংগঠনের মধ্য থেকে।

নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেন ঢাবির এলমা: ডিবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী এলমা চৌধুরীকে হত্যা করা হয়নি। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন স্বামী, শ্বশুর ও শাশুড়ি।

প্রায় চার মাস তদন্তের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এ সিদ্ধান্তে পৌঁছেছে।

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান এ বিষয়ে বলেন, ডিজিটাল-ফরেনসিক প্রমাণের পাশাপাশি আসামি ও অন্য সাক্ষীদের জিজ্ঞাসাবাদ থেকে আমরা নিশ্চিত হয়েছি, এলমা আত্মহত্যা করেছেন। তাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন স্বামী ইফতেখার আবেদীন, শাশুড়ি শিরিন আমিন ও শ্বশুর মো. আমিন। নির্যাতন সহ্য করতে না পেরে এলমা আত্মহত্যা করেন।

প্রসঙ্গত, প্রবাসী স্বামী ইফতেখার আবেদীন (৩৫) কানাডা থেকে দেশে ফেরার তিন দিনের মাথায় গত বছরের ১৪ ডিসেম্বর এলমার (২৬) মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ ছিল।

এলমার মৃত্যুর এক দিন পর বাবা সাইফুল রাজধানীর বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় এলমার স্বামী ইফতেখার আবেদীন, শাশুড়ি শিরিন আমিন ও শ্বশুর মো. আমিনকে আসামি করা হয়। এই তিনজন পারস্পরিক যোগসাজশে এলমাকে হত্যা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

এলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বলেন, তদন্তের অগ্রগতি সম্পর্কে তাকে জানানো হয়েছে। তবে তিনি এখনো বিশ্বাস করেন, এলমাকে তার স্বামী-শ্বশুর-শাশুড়ি হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়েছেন। ডিবি যদি তার মেয়ের মৃত্যুকে আত্মহত্যা বলে আদালতে অভিযোগপত্র দেয়, তবে তিনি ‘নারাজি’ দেবেন।

ইয়াবা-ফেন্সিডিলসহ গ্রেফতার ৬৪

ইয়াবা-ফেন্সিডিল এবং অন্যান্য মাদকদ্রব্য ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার ভোর ৬টা বৃহস্পতিবার একই সময় পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২২০৪৮ পিস ইয়াবা, ৫৬ কেজি ৭৫৫ গ্রাম ১১০ পুরিয়া গাঁজা, ১৩ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল ফেন্সিডিল ও ৪ গ্রাম আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে।

এবার জেএসসি পরীক্ষা কি হবে?

২০২৩ সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সময় ও সিলেবাস নির্ধারণ করেছে সরকার। চলতি বছরের এই দুটি পরীক্ষা সময়সূচি আগেই জানানো হয়েছি।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৩ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে এবং উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা জুনে অনুষ্ঠিত হবে

এসএসসি ও এইচএসসির সময় জানালেও জেএসসি পরীক্ষা হবে কিনা সেটি নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।

করোনা মহামারির কারণে গত দু বছর অষ্টম শ্রেণির এ সমাপনী পরীক্ষা হয়নি। এ বছর জেএসসি পরীক্ষা হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সাধারণত ফেব্রুয়ারিতে মাধ্যমিক এবং এপ্রিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে এলেও করোনাভাইরাস মহামারী সেই সূচি পাল্টে দিয়েছে।

২০২০ সালে কোভিডের সংক্রমণ শুরুর আগেই এসএসসির পরীক্ষা নিতে পেরেছিল সরকার। পরে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সে বছর আর এইচএসসি পরীক্ষা নেওয়া যায়নি। তার বদলে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন ফল দেওয়া হয়।

দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও পিছিয়ে যায়। নয় মাস পিছিয়ে নভেম্বরে এসএসসি ও আট মাস পিছিয়ে ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়।

শিক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতি থাকায় গতবছর সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়া হয় তিন বিষয়ে। আর এইচএসসি পরীক্ষা হয় তিন বিষয়ের ছয়টি পত্রে।

আজকের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীরা নবম শ্রেণিতে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পায়নি। ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ওমিক্রনের প্রভাব শুরু হওয়ার আগে চলতি বছর ১৪ মার্চ পর্যন্ত সপ্তাহে দু’দিন করে সরাসরি ক্লাস করার সুযোগ পেয়েছে তারা। এর মধ্যে ২০ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ওমিক্রনের সংক্রমণে আবারও প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ ছিল।

তিনি জানান, গেল ১৫ মার্চ থেকে তারা সরাসরি শ্রেণি কার্যক্রমে সপ্তাহে ছয় দিন করে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। আগামী ডিসেম্বর পর্যন্ত সরাসরি শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকলে এই নবম ও দশম শ্রেণিতে মিলে সর্বমোট ১৬২ কর্মদিবস শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়া সুযোগ পাবে। যেখানে স্বাভাবিক অবস্থায় তারা ৩১৬ কর্মদিবস ক্লাস করার কথা। তাছাড়া এই শিক্ষার্থীরা ২০২০ সালে ৮ম শ্রেণিতে জেএসসি-জেডিসি পরীক্ষাতেও অংশ নিতে পারেনি। এমনকি নবম শ্রেণির পরীক্ষাও দিতে পারেনি।

এসব দিক বিবেচনায় ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য ঘোষিত সিলেবাস অনুসারেই অনুষ্ঠিত হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি এসময় আরও উল্লেখ করেন, ‘যদিও এই পুরো সময়টায় তারা টেলিভিশনের ক্লাসে এবং অনলাইন ক্লাসে অংশ নিয়েছে, অ্যাসাইনমেন্ট করেছে। এসব ক্লাস এবং অ্যাসাইনমেন্টগুলো ২০২২-এর পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ১৫০ কর্মদিবসের পরিমার্জিত পাঠ্যসূচি অনুসারেই পরিচালিত হয়েছে।’

রণবীর-আলিয়ার বিয়ের তারিখ পিছিয়ে যাচ্ছে, আসছে ঘোষণা

দুবছর গুঞ্জনের পর বিয়েরপিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। এ নিয়ে ভারতীয় পত্রপত্রিকায় তাদের অন্দরের নানা খবর ছাপা হচ্ছে। তবে নাটকীয়তারও শেষ নেই!

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে— রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে নানা জল্পনা চললেও মনে হচ্ছে এ যুগল বিয়ের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মজার ব্যাপার হচ্ছে— বিয়ের তারিখ পেছানোর কারণ এ যুগলের নিরাপত্তাজনিত। আজতককে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে আলিয়ার ভাই রাহুল ভাট দাবি করেছেন, তার বোন ১৩ বা ১৪ এপ্রিল বিয়ে করবেন না।

রাহুলের ভাষ্য, গণমাধ্যমে বিয়ের তারিখ ফাঁস হওয়ার পর আলিয়া ভাট ও রণবীর কাপুর তা পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি স্বীকার করেন, বিয়ের তারিখ ১৪ এপ্রিল নির্ধারণ ছিল।

রাহুল জানান, বিয়ের তারিখ পেছানোর মূল কারণ নিরাপত্তাজনিত। তবে ভক্তদের হতাশ না হওয়ার আহ্বান তার। তিনি বলেন, খুব শিগগির দুজন বিয়ের তারিখ ঘোষণা দেবেন। তার ইঙ্গিত, আগামী সপ্তাহে— ২০ এপ্রিল বীরলিয়ার বিয়ে হতে পারে।

এর আগে আজতককে দেওয়া সাক্ষাৎকারে রাহুল ভাট দাবি করেন, বীরলিয়ার বিয়েতে থাকছে বিশেষ ও কড়া নিরাপত্তা। উপস্থিত থাকবেন ২০০ বাউন্সার (বিশালদেহী বিশেষ নিরাপত্তারক্ষী)। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে আয়োজনস্থলে উড়বে ড্রোন। আরও থাকবে বিশেষ নিরাপত্তারক্ষী।

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়েতে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে কাজ চলছে এক মাস ধরে। আলিয়ার ভাই রাহুল ভাট আজতককে বলেছেন, ‘আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের নিরাপত্তার দায়িত্বে আছেন ইউসুফ ভাই। তার রয়েছে মুম্বাইয়ের সেরা সিকিউরিটি ফোর্স—৯/১১ এজেন্সি। তাকে নিয়োজিত করা হয়েছে। এই এজেন্সি থেকে প্রায় ২০০ বাউন্সারকে ডাকা হয়েছে। আমার দলের ১০ ছেলেকেও পাঠানো হবে।’

রাহুল ভাট আরও জানিয়েছেন, আরকে স্টুডিওস ও রণবীরের বান্দ্রার বাসভবন বাস্তুতে নিরাপত্তারক্ষীদের নিয়োগ করা হবে। বিবাহপূর্ব অনুষ্ঠানে মেহেদি, সংগীত ও ককটেল আয়োজন হবে আরকে স্টুডিওসে এবং বিয়ে হবে রণবীরের বাস্তুতে।

রাহুল এও জানান, ড্রোন দিয়ে সব নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে এবং প্রত্যেক অতিথির সঙ্গে থাকবে নিরাপত্তারক্ষী। ভাই হিসেবে তিনি নিরাপত্তাব্যবস্থা তদারকি করবেন।

রাহুল ভাট যুক্ত করেন, নিরাপত্তারক্ষীদের অবশ্যই কৌশলী, ইংরেজি ভাষায় দক্ষ, নম্র এবং অধূমপায়ী হতে হবে।

অভিষেকের যে সফলতায় আবেগে ভাসলেন অমিতাভ

অভিষেক বচ্চন, বলিউডে প্রথম কাজ শুরু করেছিলেন ২০০০ সালে ‘রিফিউজি’ ছবি দিয়ে। এই সিনেমায় কারিনা কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিষেক। সেই সময় থেকেই এ অভিনেতাকে মনে ধরেছিল দর্শকদের। তবে ভালো অভিনয় করলেও সবসময় অভিষেকের তুলনা করা হয়েছে তার বাবা বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে।

দর্শক যেন সবসময় অমিতাভকে খুঁজতে চেয়েছেন তার মধ্যে। কিন্তু বাবার ছায়াকে ছাড়িয়ে কীভাবে নিজের আলাদা পরিচয় তৈরি করতে হয় এবার তা করে দেখিয়েছেন অভিষেক বচ্চন। এ কারণে ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্বয়ং বিগ-বি।

নিউজ এইটিনের খবরে বলা হয়েছে, সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত ছবি ‘দশভি’। এ ছবিতে ফের একবার সবাই পিলে চমকেছেন অভিষেকের অভিনয় দেখে। ছবিতে তিনি একজন নেতা। কিন্তু ক্লাস টেন পাস করেননি। আর এ ক্লাস টেন পাস করা নিয়েই নতুন যুদ্ধ নেমে আসে তার জীবনে। জেলের কুঠুরি থেকে পড়াশোনা শুরু করেন তিনি।

অন্যদিকে অভিষেকের পর্দার স্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে যান। রাজনীতি মাথায় ঢুকলেও কিছুতেই পড়ালেখা মাথায় ঢোকে না। এ নিয়েই এগিয়ে যায় মজার কমেডি ছবি। এই ছবির পরিচালক তুষার জালোটা।

ছবি মুক্তি পেতেই ফের সবাই মুগ্ধ হয়েছেন অভিষেকের অভিনয়ে। ছবির রেটিং খুব ভালো। দর্শকরা বলছেন ফের সবার সেরা অভিনেতার স্থান দাবি করছেন জুনিয়র বচ্চন। ওটিটিতে পর পর হিট তিনি। এবার সেই কথাই নিজের ফেসবুকে লিখলেন বাবা অমিতাভ বচ্চন।

তিনি লিখেছেন, প্রত্যেক বাবার স্বপ্ন…। আর আমার জন্য সেই স্বপ্ন সত্যি হয়েছে। আমাকে অনেক আনন্দ এবং গর্বিত করেছ তুমি। সেই সঙ্গে দর্শককেও আনন্দ দিয়েছ। তুমি এগিয়ে যাও। আমার প্রার্থনা সবসময় তোমার সঙ্গে থাকবে।

চেলসিকে পেছনে ফেলে সেমিতে রিয়াল

রিয়াল মাদ্রিদকে বিদায় করে ইউরোপসেরার আসরের সেমিফাইনালে যেতে সান্তিয়াগো বার্নাব্যুতে রূপকথার গল্প লিখতে হতো চেলসির। জিততে হতো অন্তত ৩-০ গোলে। কাজটা ব্লুজরা করেও ফেলেছিল।

কিন্তু শেষ মুহূ্তে তাদের ওই রূপকথার স্ক্রিপ্ট ছিঁড়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠে গেছেন লস ব্লাঙ্কোসরা।

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে অতিরিক্ত সময়ে যাওয়া ম্যাচে হেরেছে ৩-২ গোল। তবে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জিতে ইউরোপের আসরের সেরা দলটি শেষ চার নিশ্চিত করেছে।

ঘরের মাঠে কার্লো আনচেলত্তির দল ম্যাচের ১৫ মিনিটে পিছিয়ে পড়ে। গোল করেন তরুণ ব্লুজ তারকা ম্যাসন মাউন্ট। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে অ্যান্তোনিও রুডিগার গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। ম্যাচের ৭৫ মিনিটে গোল করেন টিমো ওয়ার্নার। দলকে সেমির পথে তুলে নেন।

চেলসি তখন শেষ চার হতে ১০ মিনিট দূরত্বে। এমন সময় বদলি নেমে গোল করেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। ম্যাচ দুই লেগ মিলিয়ে ৪-৪ সমতায় দাঁড়ায় এবং অতিরিক্ত সময়ে গড়ায়।

এর পর ৯৬ মিনিটে গমভিনিসিয়াসের ক্রসে হেডে গোল করে দলকে সেমিতে তুলে

সানিয়াকে নিয়ে পিলে চমকানো তথ্যফাঁস করলেন শোয়েব

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ২০১৮ সালে ছেলেসন্তানের মা হয়েছেন। এতদিন পর মির্জা পরিবারের এক পিলে চমকানো তথ্য প্রকাশ করেছেন সানিয়ার স্বামী ক্রিকেটার শোয়েব মালিক।

তিনি জানিয়েছেন, সন্তান যেন ফর্সা হয় সে জন্য গর্ভাবস্থায় তার স্ত্রীকে বেশি বেশি আপেল খাওয়ানো হয়েছিল।

পাকিস্তানের নিদা ইয়াসিরের মর্নিং শো ‘শান-ই-সুহুরে’তে অভিনেত্রী উশনা শাহের সঙ্গে উপস্থিত হয়েছিলেন শোয়েব। সেখানে ফর্সা ত্বকের সৌন্দর্যের ওপর সমাজের ধারণা নিয়ে কথা উঠলে শোয়েব বলেন, ‘আমার শাশুড়ি আমার স্ত্রীকে প্রচুর আপেল খেতে বাধ্য করেন। তারা বলে যে এতে শিশুর ত্বক ফর্সা হয়।’

এটি শোনার পর মালিককে উদ্দেশ্য করে উশনা বলেন, ‘তোমার ছেলে তো ফর্সাই হয়েছে। জবাবে মালিক হেসে বলেন, হ্যাঁ খুবই ফর্সা। এটি কাজ করেছে।

উশনা শাহ জোর দিয়ে বলেন, কালো ত্বকের তুলনায় ফর্সা ত্বককে চূড়ান্ত সৌন্দর্যের মান হিসাবে বিবেচনা করা অযৌক্তিক। তিনি বলেন, ‘আমি মনে করি লম্বা এবং কালো মানুষও সুদর্শন। আমার ক্রাশ কোবে ব্রায়ান্ট (আমেরিকান পেশাদার বাস্কেটবল খেলোয়াড়) যিনি কালো। মানুষকে কেন এভাবে দেখা হয় তা আমি বুঝতে পারি না। আমাদের ইন্ডাস্ট্রিতেও অনেক সুন্দরী নারীর ত্বক কালো।’

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সমাজে ছড়িয়ে থাকা বর্ণবাদের বিরুদ্ধে শুধু শাহ একাই কথা বলেননি। মডেল মুশক কলিমও ২০১৯ সালে এর বিরুদ্ধে কথা বলেন। মডেলিংয়ের জন্য ত্বক ফর্সা করতে রাজি হননি মুশক।