শনিবার ,১৩ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 332

চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

শাওয়াল মাসের চাঁদ দেখতে রোববার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কোন দিন হবে তা জানা যাবে বৈঠকের পর।

বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণী সভা করবে কমিটি। এতে সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদ দেখা কমিটির বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, রোববার যদি দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আর যদি রোববার চাঁদ না দেখা যায় তাহলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার।

দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫০৯১২, ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ঈদ কবে, জানা যাবে কাল

ঈদুল ফিতরের প্রস্তুতি চলছে সর্বত্র। মুসলমানদের বৃহৎ ধর্মীয় এই উৎসব ঘিরে ঘরে ঘরে উৎসাহ-উদ্দীপনার আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

এবারের ঈদ সোমবার না মঙ্গলবার সেটি এখনও নির্দিষ্ট হয়নি।শাওয়াল মাসের চাঁদের ওপর নির্ভর করছে সেটি।

চাঁদ দেখতে রোববার সন্ধ্যা ৭টায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ঈদুল ফিতর কোন দিন হবে তা জানা যাবে বৈঠকের পর।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে কমিটির সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

শনিবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৮১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬৩, ০২-৪১০৫০৮১৯৭ নম্বরে টেলিফোন করে অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে হবে।

ঈদুল ফিতরে তিন দিন সরকারি ছুটি থাকে। সরকার এবার ২, ৩ ও ৪ এপ্রিল ছুটি ঘোষণা করেছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাধারণত বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। এবারও ২ এপ্রিল থেকে সৌদি আরবে রোজা শুরু হয়েছে।

রোজায় ডায়াবেটিক রোগীর খাদ্য ব্যবস্থাপনা

রোজায় ডায়াবেটিক রোগীদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। খাবার খাওয়া ও জীবন যাপনে পরিবর্তন আনতে হয়। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে সুগার ফল করতে পারে। আবার ইফতারের পর অতিরিক্ত খেয়ে ফেললে নানা জটিলতা দেখা দিতে পারে।

রমজানে সঠিক খাবার ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. শাহজাদা সেলিম।

ডায়াবেটিক রোগীর রোজা রাখার সময় সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে খাদ্য ব্যবস্থাপনায়।

* সেহরির খাবার সেহরির শেষ সময়ের অল্প কিছুক্ষণ আগে খাওয়া উচিত।

* ইফতারের সময় অধিক পরিমাণে মিষ্টি ও চর্বি জাতীয় খাবার গ্রহণ না করা ভালো।

* ডায়াবেটিক রোগীদের পর্যাপ্ত পরিমাণে পানি ও পুষ্টিকর খাবার খেতে হবে যেন তারা পানিশূন্যতায় না ভোগেন। খেজুর খেলে একটা খেতে পারেন। ফলমূল, শাকসবজি, ডাল ও টক দই তালিকাভুক্ত করতে পারলে ভালো। ডাবের পানি পান করতে পারেন। যদি কোনো পানীয় পান করেন তবে চিনিমুক্ত পানি বেছে নেওয়াই উত্তম। যদি মিষ্টি পানীয় পছন্দ করেন, তবে সুইটনার যেমন- ক্যানডেরাল, জিরো ক্যাল বা সুইটেক্স ইত্যাদি ব্যবহার করতে পারেন (তবে এগুলোও বর্জন করাটা বেশি স্বাস্থ্যকর হবে)। ভাজা পোড়া খাবার যেমন- পেঁয়াজু, বেগুনি, পুরি, পরোটা কাবাব অল্প পরিমাণে খেতে পারেন।

* খাদ্যের ক্যালরি ঠিক রেখে খাওয়ার পরিমাণ এবং ধরন ঠিক করতে হবে। সঠিক সময়ে সঠিক পরিমাণ খাওয়া প্রয়োজন।

যে পরিমাণ ক্যালরিযুক্ত খাবার আগে খেতেন রমজানে ক্যালরির পরিমাণ ঠিক রেখে খাবার সময় এবং ধরন বদলাতে হবে। প্রয়োজন হলে নিউট্রিশনিস্টের সঙ্গে যোগাযোগ করে খাবার তালিকা ঠিক করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ওষুধের সঙ্গে খাবারের যেন সামঞ্জস্য থাকে। ইফতারের সময় অতি ভোজন এবং শেষ রাতে অল্প আহার পরিহার করতে হবে, বরং উল্টোটা হতে পারে।

ডায়াবেটিক রোগীর রোজার সময় খাবারের তালিকা

ইফতার

বুট ভুনা ১/২ কাপ (২৫ গ্রাম কাঁচা বুট)

পেঁয়াজু ২টা বড় মাপের (২৫ গ্রাম ডাল)

বেগুনি ২টা মাঝারি (১০ গ্রাম বেসন)

মুড়ি ২ কাপ (২৫ গ্রাম)

মিষ্টি ফল যে কোনো একটি

(শশা, ক্ষীরা, আমড়া, কাজি পেয়ারা, ডাবের পানি, লেবুর পানি, (চিনি ছাড়া) ও অন্যান্য টক ফল ইচ্ছামত খাওয়া যাবে।)

সন্ধ্যা রাত

আটার

রুটি ৬০ গ্রাম (২টা ছোট পাতলা) বা ভাত ১.৫ কাপ

মাছ বা মাংস ২ টুকরা

ডাল ১ কাপ মাঝারি ঘন

দুধ (যদি হজমে সমস্যা না হয়) ১ কাপ (সর ছাড়া)

সবজি ইচ্ছামতো (আলু বাদে)

সেহরি

ভাত ২ কাপ (২৪০ গ্রাম)

মাছ বা মাংস ২ টুকরা

ডাল ১ কাপ মাঝারি ঘন

দুধ (যদি হজমে সমস্যা না হয়) ১ কাপ (সর ছাড়া)

সবজি ইচ্ছামতো (আলু বাদে)

রোজায় ডায়াবেটিস রোগীর ওষুধের সমন্বয়

যারা দিনে ১ বার ডায়াবেটিসের ওষুধ (যেসব ওষুধ ইনসুলিনের পরিমাণ বাড়ায়) খান, তারা ইফতারের শুরুতে (রোজা ভাঙার সময়) সেটি খাবেন, তবে ডোজ একটু কমিয়ে নিতে হতে পারে।

যারা দিনে একাধিকবার ডায়াবেটিসের ওষুধ খান তারা সকালের মাত্রাটি ইফতারের শুরুতে এবং রাতের মাত্রাটির অর্ধেক পরিমাণে সেহরির আধা ঘণ্টা আগে খেতে পারেন।

যেসব রোগী ইনসুলিন গ্রহণ করেন, তাদের রমজানের আগেই ইনসুলিনের ধরন ও মাত্রা ঠিক করে নেওয়া জরুরি। সাধারণত রমজানের সময় দীর্ঘ মেয়াদি ইনসুলিন নেওয়াটা ভালো। দীর্ঘ মেয়াদি এবং কম ঝুঁকিপূর্ণ ইনসুলিন যা দিনে এক বার নিতে হয়, এ গুলোতে হাইপোগ্লাইসেমিয়ার আশঙ্কা অনেকটা কম। যারা রোজার আগে সকালের ও রাতের খাবার আগে-২ বার ইনসুলিন (প্রি-মিক্সড) নিতেন, তারা সকালের ডোজটি সমপরিমাণেই ইফতারের আগে নেবেন, আর রাতের ডোজটির অর্ধেক ইফতারের আগে নেবেন।

রোজায় ডায়াবেটিসের ওষুধ ব্যবহারে পরিবর্তন

মুখে খাওয়ার ওষুধ বা ট্যাবলেট

রোজার আগে

* দিনে ১ বার খেতে হয় এমন; যেমন- গ্লিমেপেরাইড, গ্লাইক্লাজাইড। দিনে ২ বার খেতে হয় এমন; যেমন-গ্লিবেনক্লেমইড, গ্লিক্লাজাইড ইত্যাদি।

* মেটফরমিন ৫০০ মি. গ্রাম দিনে ৩ বার গ্রহণ করেন।

* ইনক্রিটিনিন যা দিনে ১ বার সেবন করেন।

* গ্লিটাজন বা গ্লিনাইড যেমন- রিপাগ্লিনাইড, নেটিগ্লিনাইড অথবা গ্লিপটিন।

রোজা চলাকালীন

* ইফতারের শুরুতে (রোজার ভাঙার সময়) ওষুধটি একটু কম করে খেতে পারেন। সকালের মাত্রাটি ইফতারের শুরুতে এবং রাতের মাত্রাটি অর্ধেক পরিমাণে সেহরির ২০-৩০ মিনিট আগে খেতে পারেন।

* ইফতারের পর মেটফরমিন ১০০০ মি. গ্রাম এবং সেহরির পর ভরা পেটে ৫০০ মি. গ্রাম খেতে পারেন

* ওষুধটি একই মাত্রায় রাতের যে কোনো সময়ে খেতে পারেন।

* ইফতারের শুরুতে, সন্ধ্যা রাতের খাবারের আগে অথবা সেহরির আগে সেবন করা যেতে পারে।

ইনসুলিনের সমন্বয়

রোজার আগে

* প্রি-মিক্সড ইনসুলিন : দিনে দু’বার নেওয়ার ইসুলিন। যেমন- সকালে নাস্তার ২০/৩০ মিনিট আগে ৩০ ইউনিট এবং রাতের খাবারের ২০/৩০ মিনিট আগে ২০ ইউনিট।

* ব্যাসাল (Basal) ইনসুলিন অর্থ্যাৎ ইনসুলিন গ্লারজিন, ইনসুলিন ডেটেমিরবা ইনসুলিন ডেগ্লোডেগ, যা দিনে ১বার নিতে হয় [অথবা ইনসুলিন ডেটেমির যা দিনে ১ বা ২ বার নিতে হয়]।

* স্পি­ন্ট-মিক্সড ইনসুলিন অর্থ্যাৎ প্রয়োজন অনুযায়ী বোলাস ও ব্যাসাল মিলিয়ে নেওয়া ইনসুলিন। যেমন-সকালের খাবারের ২০/৩০ মিনিট আগে বোলাস ১০ ইউনিট+ব্যাসাল ১০ ইউনিট এবং রাতে খাবারের আগে বোলাস ১০ ইউনিট+ব্যাসাল ১০ ইউনিট। অথবা সকালে খাবারের আগে ১০ ইউনিট বোলাস, দুপুরের খাবারের আগে ১০ ইউনিট বোলাস এবং রাতের খাবারের আগে বোলাস ১০ ইফনিট+ব্যাসাল ১০ ইউনিট।

রোজা চলাকালীন

* ইফতারের আগে সকালের ডোজ অর্থাৎ ৩০ ইউনিট এবং সেহরির ২০/৩০ মিনিট আগে রাতের খাবারের ডোজের অর্ধেক অর্থাৎ ১০ ইউনিট নিতে হবে। ইতাফর করে নামাজে যাবেন।

* একই সময় ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ কমিয়ে প্রথম তারাবির রাত থেকেই নিতে হবে। গ্লারজিন খাবারের আগে ও নেওয়া যায় পরেও নেওয়া যায়। তবে ২৪ ঘণ্টা পরপর নিতে হবে।

* ইফতারের আগে বোলাস ১০ ইউনিট + ব্যাসাল ১০ ইউনিট এবং সেহরির আগে অর্ধেক ডোজ অর্থ্যাৎ বোলাস ৫ ইফনিট+ব্যাসাল ৫ ইউনিট তিনে পারেন। ইফতারের আগে বোলাস ২০ ইউনিট এবং সেহরির আগে অর্ধেক ডোজ অর্থ্যাৎ বোলাস ৫ ইফনিট+ব্যাসাল ৫ ইউনিট নিতে পারেন।

বাকৃবি ছাত্রলীগের সভাপতি রিয়াদ, সম্পাদক মেহেদী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের এক বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ইমরান সিদ্দিকী প্রান্তর, দেলোয়ার হোসেন, তরিকুল ইসলাম খান লিমন, আবু রায়হান মিথুন, হুমায়ুন আহমেদ শোভন ও তাজরিন আক্তার কথা, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হায়দার মিফতা, ইশরাত জাহান রিজা, সজীব চন্দ্র সরকার ও তানজিনা শিকদার প্রিয়া, সাংগঠনিক সম্পাদক নিলয় মজুমদার, দিপক হালদার, শেখ রুমি মেহেদি জয়, তমাল আহমেদ আনন্দ, মো. মুশফিকুর রহমান ও আসাদুজ্জামান পিয়াল এবং কেন্দ্রীয় কমিটির সদস্য রাশেদ খান মিলন।

লাল সিং চাড্ডায় আমির খানের পারিশ্রমিক ৫০ কোটি

বলিউড সুপারস্টার আমির খান তার সিনেমার মাধ্যমে সমাজে বার্তা পৌঁছে দিতে ভালোবাসেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে নানাভাবে উৎসাহিত করেন তিনি।

বলিউডের মি. পারফেক্টশনিষ্টের সর্বশেষ সিনেমা ছিল ‘ঠগস অব হিন্দুস্থান’। যা ব্যবসা সফল হয়। এ ছবিতে তার সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, আর ফাতিমা সানা শেখ।

তবে নতুন খবর হচ্ছে, শিগগিরই আমিরকে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে। হলিউডের অত্যন্ত জনপ্রিয় ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ছবিটি। এ ছবিতে আমিরের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে।

তবে এই সিনেমাই পারিশ্রমিকের কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ১১ আগস্ট মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি লাল সিং চাড্ডা। সেখানেই মুখ্য ভূমিকায় অভিনয় করে আমির নাকি ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

পিছিয়ে নেই ছবির নায়িকা কারিনা কাপুর খানও। তিনি পেয়েছেন ৮ কোটি টাকা। আমির-কারিনা ছাড়াও দেখা যাবে মোনা সিংহ, চৈতন্য আক্কিনেনিকে। ছবির শুট নানা কারণে বারবার বন্ধ হওয়ার পরে সারাদেশে এবং বিশ্বে আগস্টে মুক্তি পেতে চলেছে। প্রযোজনায় আমির খান প্রোডাকশন, কিরণ রাও এবং ভায়াকম ১৮ স্টুডিয়োস।

৭ ওয়েবফিল্ম আরটিভির পর্দায়

বিনোদন বিশ্বে ওয়েবফিল্ম মাধ্যমটি জনপ্রিয় হয়ে ওঠার সঙ্গে দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি ওয়েবফিল্ম প্রযোজনা শুরু করে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। নির্মিত ওয়েবফিল্মগুলো থেকে বাছাই করে ৭টি ওয়েবফিল্ম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আরটিভির পর্দায় ঈদের দিন থেকে ৭ দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রতিদিন একটি করে প্রচার করা হবে।

এ প্রসঙ্গে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান বলেন, বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সবসময়ই বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে থাকে। আমরা ওয়েবফিল্ম প্রযোজনা করে যাচ্ছি দর্শকদের চাহিদা এবং বিনোদন শিল্পের প্রতি দায়বোধ থেকে। বাছাইকৃত দুর্দান্ত গল্প নিয়ে দেশের মেধাবী নির্মাতারা এই ওয়েবফিল্মগুলো পরিচালনা করেছেন। ওয়েবের জন্য নির্মিত এই ফিল্মগুলো আরটিভির দর্শকদের জন্য আমাদের ঈদ উপহার। শিগগিরই আমরা এগুলো আরটিভি প্লাস এ্যাপে সিডিউল করে প্রচার করব। দর্শকদের জন্য আমাদের এই প্রযোজনা ও প্রচার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

আরটিভি ঈদ আয়োজনের প্রচার সূচিতে ঈদের দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েবফিল্ম ‘মানি মেশিন’। এতে অভিনয় করেছেন তাহসান খান, তানজিন তিশা, মনিরা মিঠু, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

ঈদের ২য় দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েব ফিল্ম ‘অমানুষ’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানজিন তিশা, মুনিরা মিঠু, শাহেদ আলী, দীপা খন্দকার, ডন প্রমুখ।

ঈদের ৩য় দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েব ফল্ম ‘আনন্দী’। এতে অভিনয় করেছেন রোশান, তমা মীর্জা, আনভিতা, সুষমা সরকার, ইকবাল প্রমুখ।

ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েবফিল্ম ‘হরিজন পল্লী’। এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, আরশ খান, সেলিনা আফ্রি, সুব্রত তন্ময়, লুৎফর রহমান জর্জ, রেশমা, জয়রাজ, আব্দুল্লাহ রানা প্রমুখ।

ঈদের ৫ম দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েব ফিল্ম ‘সীমানা পেরিয়ে’। এতে অভিনয় করেছেন লাবন্য চৌধুরী, সাদমান চৌধুরী, নির্জন আনোয়ার, তামিম হাসান, ফারজানা ছবি, সাবেরী আলম, মোমেনা চৌধুরী, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েবফিল্ম ‘জিরো পয়েন্ট’। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, সাবেরী আলম, খায়রুল বাসার, নিলাঞ্জলা নীলা, আরশ খান, সামিরা খান মাহি প্রমুখ।

এছাড়া ঈদের ৭ম দিন দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ওয়েব ফিল্ম ‘যাযাবর’। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, শ্যামল মাওলা, হীরা, রোমা, নওমীরা প্রমুখ।

এগিয়ে থেকেও ড্র নিয়ে মাঠ ছাড়ল পিএসজি

চার ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই, তাই মৌসুমের বাকি ম্যাচগুলো তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতার।

শুক্রবার রাতে স্ত্রাসবুর্গের বিপক্ষে দুই গোলের লিড পেয়েও শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ ৩-৩ গোলে ড্র করতে হয়েছে তাদের।

অবশ্য শেষের মতো ম্যাচের শুরুটাও খুব জঘন্যভাবে করেছিল পিএসজি। ম্যাচের বয়স যখন মাত্র ৩ মিনিট, তখনই স্ত্রাসবুর্গের কেভিন গামেইরোর গোলে পিছিয়ে পড়ে তারা। স্ত্রাসবুর্গের পেরিন পিএসজির রক্ষণকে বোকা বানিয়ে দুর্দান্ত এক থ্রু বল বাড়ান গামেইরোর উদ্দেশ্যে, আর সেই বল থেকে বেশ কঠিন অ্যাঙ্গেল থেকেই পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমাকে পরাস্ত করেন তিনি।

শুরুতেই গোল হজম করে কিছুটা হকচকিয়ে যায় মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। তবে ২৩ মিনিটে দারুণ এক প্রতি আক্রমণ থেকে এই মৌসুমে পিএসজির আক্রমণভাগের প্রাণভোমরা এমবাপ্পে দলকে সমতায় ফেরান। ১-১ সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে উইংব্যাক আশরাফ হাকিমির গোলে এগিয়ে যায় পিএসজি। বাম পাশ থেকে ছয় ইয়ার্ড বক্সের মাঝে ফাঁকায় থাকা হাকিমিকে মাপা পাস বাড়ান এমবাপ্পে, সেখান থেকে বল জালে জড়াতে হাকিমির মোটেই বেগ পেতে হয়নি। এর মিনিট চারেক পরেই আবারও স্ত্রাসবুর্গের গোলে হানা দেন এমবাপ্পে। স্ত্রাসবুর্গ ডিফেন্ডার জিকুর ভুল ব্যাকপাস ধরে ঠাণ্ডা মাথার ফিনিশে ম্যাচ যেন স্বাগতিক স্ত্রাসবুর্গের নাগালের বাইরে নিয়ে যান।

তবে গল্পের তখনও বেশ অনেকটাই বাকি! ৩-১ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি স্বাগতিক স্ত্রাসবুর্গ। ৭৫ মিনিটে পিএসজির বক্সের ভেতর স্ত্রাসবুর্গের হাবিব দিয়ালোর হেড পিএসজি মিডফিল্ডার মার্কো ভেরাত্তির গায়ে লেগে জালে জড়িয়ে যায়। ভেরাত্তির এই আত্মঘাতী গোলে ম্যাচে ফিরে আসে স্ত্রাসবুর্গ। আর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে দলটির মিডফিল্ডার অ্যান্থনি চাচি দুর্দান্ত ফিনিশে চূড়ান্তভাবে হতাশ করেন চ্যাম্পিয়নদের।

দুই গোলের লিড খুইয়ে শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় প্যারিসিয়ানদের। তবে এই এক পয়েন্টের সুবাদে লিগ টেবিলের পাঁচ নম্বরে থাকা স্ত্রাসবুর্গের আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার আশা টিকে রইল।

শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মোসাদ্দেক

শ্রীলংকার বিপক্ষে আসন্ন চট্টগ্রাম টেস্টের জন্য গত রোববার ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার এক মেইল বার্তায় বিসিবি জানায় চোটের কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারছেন না মেহেদি হাসান মিরাজ। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে অফস্পিনার নাঈম হাসানকে।

শুক্রবার এক মেইল বার্তায় বিসিবি জানায় চট্টগ্রাম টেস্টের দলে আরও একটি সংযোজন আছে। অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত থাকছেন চট্টগ্রাম টেস্টের দলে।

২৬ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার মোসাদ্দেক ২০১৯ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে শেষবার টেস্ট খেলেছিলেন।

২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল মোসাদ্দেকের। কলম্বোতে সাদা পোশাকে নিজের প্রথম ইনিংসে ৭৫ রান করেছিলেন তিনি।

তবে বাংলাদেশ টেস্ট দলে জায়গা পাকা করতে পারেননি তিনি। এখন পর্যন্ত মাত্র তিন টেস্ট খেলে ৪১ গড়ে ১৬৪ রান করেছেন মোসাদ্দেক।

আগামী ১৫ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলংকর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে), মোসাদ্দেক হোসেন সৈকত।

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে মাছ ব্যবসায়ী ও রিকশাচালকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে বেপরোয়া গতির বাসচাপায় ঘটনাস্থলে মাছ ব্যবসায়ী ও ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৬টার দিকে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকায় সংলগ্ন খন্ডইল্যার ঘাটা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।
তিনি জানান, বেপরোয়া গতির একটি বাসচাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী মাছ ব্যবসায়ী নিকাশ বড়ুয়া (৪৫) ও অটোরিকশা চালক আবদুল কাদের প্রকাশ মেজ্জ্যাইন্যা (৫০) নামে দুই ঘটনাস্থলে নিহত হয়েছেন।

নিহত মাছ ব্যবসায়ী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালি এলাকার ৪নং ওয়ার্ডের হিমাশু বড়ুয়ার পুত্র। অন্যদিকে, অটোরিকশা চালক আবদুল কাদের নাজিরহাটে একটি ভাড়া বাসায় পরিবার-পরিজন নিয়ে থাকে। নিহতরা উভয়ে হতদরিদ্র ও অসহায় মানুষ। এদের একজন মাছ বিক্রি করে সংসার চালাত, অন্যজন রিকশা চালিয়ে সংসার চালাত।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা চালক মাছ নিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নাজিরহাট থেকে সরকারহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকায় পৌঁছালে খাগড়াছড়ি মুখি বেপরোয়া গতির একটি বাস (চট্টমেট্রো-জ ১১-০১৭৯) অটোরিকশাটিকে সরাসরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে স্থানীয়দের জনতার সহযোগিতায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মুহাম্মদ শাহাজাহান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি বাসের নিচ থেকে মৃত অবস্থায় থাকা দুইজনকে উদ্ধার করে মরদেহগুলো হাইওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, গত শুক্রবার উক্ত মহাসড়কের হাটহাজারীর উপজেলার ধলই সৈয়দ কোম্পানি ঘাটা এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল চালকের নাম মো. শাহাদাত হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়। আজ শনিবার তার মধ্যপ্রাচ্যের দেশ দুবাই যাওয়ার কথা ছিল।

একটি দূর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ১২ ঘন্টার ব্যবধানে একই সড়কে ফের দূর্ঘটনায় এই মহাসড়কে চলাচলকারীদের মধ্যে চরম আতংক বিরাজ করছে।

আড়াই বছর পর হারানো মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ

নাটোরের বাগাতিপাড়ায় হারিয়ে যাওয়ার আড়াই বছর পর মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে পুলিশ। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ধারের পর শুক্রবার রাতে ফোনের মালিকের হাতে এটি হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার চকতকিনগর গ্রামের রিয়াজুলের ইসলামের মেডিকেল কলেজে পড়ুয়া ছেলে একটি স্মার্ট ফোন হারিয়ে ফেলেন ২০১৯ সালের ২৭ ডিসেম্বর। ওই দিনই থানায় রিয়াজুল ইসলাম একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ঘটনাটি তদন্তভার পান থানার এএসআই দুলাল হোসেন।

তদন্তকারী কর্মকর্তা দুলাল হোসেন ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর কাছে ফোনের সন্ধান পান। ফোনটি ওই ছাত্রী একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে কম মুল্যে কিনেছিলেন। তিনি তার স্বামীর নামের রেজিস্ট্রেশনকৃত একটি সীমকার্ড তুলে ফোনটি ব্যবহার করছিলেন।

পরে পুলিশের চ্যালেঞ্জের মুখে পড়লে কুরিয়ারের মাধ্যমে ওই ছাত্রী বাগাতিপাড়া থানায় ফোনটি পাঠিয়ে দেয়। এরপর শুক্রবার ফোনটি রিয়াজুল ইসলামের হাতে থানা কর্তৃপক্ষ হস্তান্তর করেন।

এসময় সেখানে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম, ডিউটি অফিসার হাফিজুর রহমান এবং উদ্ধারকারী এএসআই দুলাল হোসেন উপস্থিত ছিলেন।

রিয়াজুল ইসলাম জানান, তিনি ধরেই নিয়েছিলেন ফোনটি আর ফিরে পাবেন না। কিন্তু দুই বছর পাঁচ মাসেরও বেশি সময় পর ফোন উদ্ধার করতে পারায় পুলিশকে ধন্যবাদ জানান।

এএসআই দুলাল হোসেন জানান, গত দুই বছরে প্রযুক্তির সহায়তায় তিনি ১৯ টি হারিয়ে যাওয়া স্মার্ট ফোন উদ্ধার করেছেন।

ওসি সিরাজুল ইসলাম বলেন, প্রায় আড়াই বছর পরে হলেও হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধারের পর মালিককে ফেরত দেওয়া সম্ভব হয়েছে। এ বিষয়ে এএসআই দুলাল হোসেনের পারদর্শিতার ভূয়সী প্রশংসা করেন তিনি।