শনিবার ,১৩ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 331

চাঁদপুরের দুই গ্রামে ঈদ উদযাপন

চাঁদপুরের হাজীগঞ্জের ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা ও শমেসপুর গ্রামের কিছু অংশের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। নাইজার, মালিসহ বেশ কয়েকটি দেশে চাঁদ দেখা যাওয়ায় তাদের সঙ্গে মিল রেখে হাজীগঞ্জবাসীও ঈদ উদযাপন করেছেন বলে জানা গেছে।

রোববার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফ মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন সাদ্রা দরবার শরিফের পীর মুফতি যাকারিয়া চৌধুরী আল মাদানী।

এ বিষয়ে সাদ্রা দরবারের পীরজাদা ড. মুফতি বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী যুগান্তরকে বলেন, হানাফি, মালেকি ও হাম্বলি— এ তিন মাজহাবের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে পৃথিবীর পশ্চিম প্রান্তেও যদি চাঁদ দেখা যায় আর সে সংবাদ যদি নির্ভরযোগ্য মাধ্যমে পৃথিবীর পূর্ব প্রান্তেও পৌঁছায়, তাহলে পূর্ব প্রান্তের মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ এবং ঈদ করা ওয়াজিব।

সাদ্রার আরেক পীর মাওলানা মো. আরিফ চৌধুরী বলেন, আমার চাচারা ঈদ উদযাপন করলেও আমাদের কাছে তা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। আমরা সোমবার ঈদুল ফিতর উদযাপন করব।

স্থানীয় বাসিন্দা মশিউর রহমান মুশু যুগান্তরকে জানান, সকাল থেকে কিছু মানুষ নামাজ পড়েছে। তবে কম। আগামীকাল আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করবো। আজ ঈদের জামায়াতে তেমন মুসল্লীর সমাগম ঘটেনি।

উল্লেখ্য, আরব দেশগুলোর সঙ্গে সংগতি রেখে প্রতিবছর চাঁদপুরের তিনটি উপজেলার ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়। সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ৯৩ বছর ধরেই প্রথম চাঁদ দেখার ভিত্তিতে সাদ্রাসহ ৪০টি গ্রামে ঈদ উদযাপন করে থাকে।

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ১৪ লাখ টাকা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পাল্লা দিয়ে ছুটছে ঈদে ঘরমুখো উত্তর ও দক্ষিণ বঙ্গের দূরপাল্লার যানবাহন। এতে করে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।

ফলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ২৫৭ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব কর্তৃপক্ষ জানায়, শনিবার (৩০ এপ্রিল) সকাল ৬ টা থেকে রোববার (১ মে) সকাল ৬ টা পর্যন্ত বাস, ট্রাক, পিকআপ ও মিনিট্রাকসহ বিভিন্ন ধরণের যানবাহন পারাপার হয়েছে।

তারমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় যানবাহন পারাপার হয়েছে ২৬ হাজার ৯৬৮ টি ও টোল আদায় হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ২০০ টাকা এবং সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৬ হাজার ২৫৪ টি ও টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ২৪ হাজার ২৫০ টাকা।

রোববার সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী এ বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, রোববার ভোর থেকেই যানজট সৃষ্টি হয়েছে। তবে, থেমে থেমে যানবাহন চলাচল করছে মহাসড়কে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধীর গতি থাকবে না। স্বাভাবিক গতিতে যানবাহন চলবে।

তিনি আরও জানান, ঈদকে কেন্দ্র করে যানবাহনের অতিরিক্ত চাপ কমাতে সেতুর পূর্ব ও পশ্চিমে ৯টি করে মোট ১৮ টি পয়েন্টে টোল আদায় করা হচ্ছে। মহাসড়কে যাতে যানজটের সৃষ্টি না হয় সে লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করেছে সেতু কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, টাঙ্গাইলের যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গেল ঈদে সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮ টি যানবাহন পারাপার হয়। যা এ যাবতকালে সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড।

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মো. জুনাইদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে ২নং বাকিলা ইউনিয়নের রাধাসার সাকিনের মজুমদার বাড়ির পূর্ব পাশের পুকুরে ডুবে এ শিশুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, পরিবার ও বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নাঈম জানান, এ নিয়ে গত এক সপ্তাহে উপজেলায় মোট ৪ শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

নিহত মোহাম্মদ জুনাইদ বাকিলার রাধাসার গ্রামের মো. আবুল খায়ের ও জান্নাত ফেরদাউসের ছেলে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে এ উপজেলায় আরো তিন শিশু পানিতে ডুবে মারা গেছে। ১ মে পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

রাশিয়ার এক হাজারের বেশি ট্যাংক ধ্বংসের দাবি ইউক্রেনের

ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার এক হাজারের বেশি ট্যাংক ধ্বংস করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া রুশ বাহিনীর দুইশ’ বিমান এবং আড়াই হাজার সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই ক্ষয়ক্ষতির পরও রাশিয়ান সেনাদের আরও আক্রমণ চালানোর মতো রণসরঞ্জাম রয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, অবশ্যই দখলদারদের এখনও রণসরঞ্জাম মজুদ আছে। আমাদের ভূখণ্ডে আঘাত করার জন্য তাদের কাছে এখনও ক্ষেপণাস্ত্র রয়েছে।কিন্তু এই যুদ্ধ ইতোমধ্যে রাশিয়াকে এতটাই দুর্বল করে দিয়েছে যে, তাদের মস্কোতে কুচকাওয়াজের জন্য আরও কম সামরিক সরঞ্জাম রাখার পরিকল্পনা করতে হবে।

৯ মে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের কাছে জার্মান আত্মসমর্পণের দিন স্মরণে রেড স্কোয়ারে তাদের ঐতিহ্যবাহী বিজয় দিবসের কুচকাওয়াজ করার পরিকল্পনা করেছে। সেই বিষয়টিই ইঙ্গিত করেছেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়া ইতোমধ্যেই ২৩,০০০ সৈন্য হারিয়েছে।

যদিও সিএনএন স্বাধীনভাবে এই দাবি যাচাই করতে পারেনি।

চাকরির প্রথমদিনই হাসপাতাল থেকে নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিনই হাসপাতাল থেকে এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই নার্সের মা-বাবা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের উন্নাওয়ে ওই প্রাইভেট নার্সিং হোমের দেওয়াল থেকে স্থানীয় সময় শনিবার সকালে ওই নার্সের লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উন্নাওয়ের অতিরিক্ত এসপি শশী শেখর সিং বলেন, নিউ জীবন হাসপাতালে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ ওই নারীকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, এই ঘটনার তিনজনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওই নার্সের প্রথম কর্মদিবস ছিল। পরের দিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ভিডিওতে দেখা গেছে, পুলিশ সদস্যরা কীভাবে দেয়াল থেকে নামিয়ে আনা যায় তা সেই সিদ্ধান্ত নেওয়ার সময় ঝুলন্ত অবস্থায় লাশটির ছবি তুলছেন অনেকেই।

সারাদেশে দুপুর পর্যন্ত ব্যাংক খোলা

ঈদুল ফিতরে লম্বা ছুটি পড়ে যাওয়ায় শনিবার সারা দেশে ব্যাংক খোলা থাকছে। লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত; তবে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের এক নির্দেশনায় বলা হয়, ঈদ উপলক্ষ্যে ব্যবসা বাণিজ্যে বাড়তি লেনদেন হচ্ছে, ফলে ব্যাংকে নগদ টাকার জমা ও উত্তোলন বেড়েছে।

পরিপ্রেক্ষিতে সবার সুবিধার্থে ৩০ এপ্রিল শনিবার সীমিত লোকবল নিয়ে সারা দেশে ‘সীমিত পরিসরে’ ব্যাংক খোলা থাকবে।

এর আগে ২৯ এপ্রিল শুক্রবার এবং ৩০ এপ্রিল শনিবার পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার নতুন সার্কুলারে শনিবার সারা দেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়।

তেলের জায়গা দখল করবে যেসব ধাতব পদার্থ!

৮ই মার্চ, ভোর ৫টা ৪২ মিনিট। মাত্র ১৮ মিনিটের ওই সময়টুকুর জন্য সবাই যেন পাগল হয়ে গিয়েছিল। তৈরি হয়েছিল চরম বিশৃঙ্খল অবস্থা।

বিশ্ববাজারে নিকেলের দাম হঠাৎ ভীষণ দ্রুতগতিতে বাড়তে শুরু করলো। এত দ্রুত যে তা আতংকের সৃষ্টি করলো লন্ডন মেটাল এক্সচেঞ্জে। খবর বিবিসির।

মাত্র ১৮ মিনিট সময়ের মধ্যে এক টন নিকেলের দাম ১ লাখ ডলার ছাড়িয়ে গেল। এরকম মূল্যবৃদ্ধি আগে কেউ কখনো দেখেনি।

নিকেলের কেনাবেচাই বন্ধ হয়ে গেল এর ফলে। এই রেকর্ড ভঙ্গের আগে থেকেই নিকেলের দাম বাড়ছিল। তার আগের ২৪ ঘন্টায় এই মূল্যবান ধাতুটির দাম বেড়ে গিয়েছিল ২৫০ শতাংশ।

ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল – তাতে ধাতব পদার্থের সংকট সৃষ্টির সেটাই ছিল প্রথম ঘটনা।

এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কারণ ছিল দুটি। একটি হচ্ছে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা। দ্বিতীয় কারণ, ভবিষ্যতে হতে পারে এমন কিছু চুক্তি নিয়ে জল্পনা-কল্পনা।

এর ফলে পরিষ্কার হয়ে যায় যে পৃথিবী এখন ফসিলজাত জ্বালানির ওপর পুরোপুরি নির্ভর করতে চায় না এবং দূষণের মাত্রা কম থাকবে এমন অর্থনীতিতে উত্তরণের ক্ষেত্রে নিকেলের ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ।

পৃথিবীতে তেল ও গ্যাসের সবচেয়ে বড় রপ্তানিকারকদের একটি হচ্ছে রাশিয়া।

তারা এখন পৃথিবীকে – বিশেষত ইউরোপিয়ান দেশগুলোকে – দেখিয়ে দিয়েছে যে তাদের গ্যাসের ওপর অন্য দেশের নির্ভরতাকে যুদ্ধের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা সম্ভব।
ইউক্রেনে রুশ অভিযানের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার ওপর প্রচণ্ড অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে।

গত ৩১শে মার্চ প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, আমরা যদি পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যতকে এমনভাবে গড়ে তুলি যা আমেরিকাতেই তৈরি – তাহলে তা আমাদের জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত করতে সহায়ক হবে।

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ভবিষ্যতে যেসব জিনিস আমাদের শক্তি যোগাবে – তার জন্য চীন ও অন্যান্য দেশের ওপর দীর্ঘমেয়াদি নির্ভরতার অবসান ঘটাতে হবে।

এর আগে বাইডেন ঘোষণা করেন, তিনি প্রতিরক্ষা উৎপাদন আইন ব্যবহার করে স্থানীয়ভাবে খনিজ পদার্থ উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণে সহায়ক ভুমিকা রাখবেন – যেসব খনিজ বৈদ্যুতিক ব্যাটারি এবং নবায়নযোগ্য জ্বালানিকে মজুত করে রাখার কাজে লাগে।

হোয়াইট হাউস বলেছে, এসব খনিজের মধ্যে আছে লিথিয়াম, নিকেল, গ্রাফাইট, ম্যাঙ্গানিজ এবং কোবাল্ট।

আগামী দিনের অর্থনীতি আরো বেশি বিদ্যুৎভিত্তিক হবে। আর সেই অগ্রযাত্রার বাজারে প্রতিযোগিতার এগিয়ে থাকার জন্য প্রতিটি দেশই ভিন্ন ভিন্ন খনিজের কথা ভাবছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন – যেসব দেশ আগেকার মত শুধু তেল, গ্যাস বা কয়লা রপ্তানির মধ্যে আটকে থাকবে তারা হয়তো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকিতে পড়তে পারে।

যেমন রাশিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, তাদের অর্থনৈতিক শক্তি প্রধানতঃ ফসিলজাত জ্বালানির মধ্যেই নিহিত। রাশিয়া এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গ্যাস উৎপাদনকারী এবং তৃতীয় সর্বোচ্চ তেল উৎপাদক।
তবে, ভবিষ্যতের অর্থনৈতিক উন্নয়নের প্রতিযোগিতায় যেসব ধাতব পদার্থের গুরুত্বপূর্ণ ভুমিকা থাকবে – তাতেও কিন্তু রাশিয়ার বেশ কিছু সুবিধা আছে।

রাশিয়া হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কোবাল্ট রপ্তানিকারক দেশ। প্লাটিনাম রপ্তানিকারকদের মধ্যেও রাশিয়া পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, আর নিকেলের ক্ষেত্রে তারা তৃতীয়।

যদিও এক্ষেত্রে রাশিয়া শক্তিশালী অবস্থানে আছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এসব সুপার-মিনারেল খনন-উত্তোলনের মূল কেন্দ্র হচ্ছে অন্য কিছু দেশ।

পৃথিবীতে ব্যবহৃত কোবাল্টের একটা বিরাট অংশ আসে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বা ডিআরসি থেকে। নিকেল আসে ইন্দোনেশিয়া থেকে, লিথিয়াম আসে অস্ট্রেলিয়া থেকে, কপার বা তামা আসে চিলি থেকে এবং রেয়ার আর্থ বা বিরল ধাতব পদার্থগুলো আসে চীন থেকে।

বিশেষজ্ঞরা বলছেন, কমপক্ষে ১৭টি খনিজ পদার্থ আছে যা বিশ্বের জ্বালানি খাতের নতুন পর্বে উত্তরণের ক্ষেত্রে অতি জরুরি ভুমিকা পালন করবে।

এ কারণে যেসব দেশের হাতে এগুলো উত্তোলন বা প্রক্রিয়াজাত করার সক্ষমতা আছে – তারা বড় রকমের সুবিধাজনক অবস্থানে থাকবে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ-র মতে ১৭টি খনিজ পদার্থের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিথিয়াম, নিকেল, কোবাল্ট, কপার, গ্রাফাইট আর রেয়ার আর্থ পর্যায়ের বিরল ধাতুসমূহ।

বৈদ্যুতিক ব্যাটারি ছাড়াও বিভিন্ন ধরনের শক্তি মজুত করে রাখার জন্য এসব খনিজ অতি প্রয়োজনীয়। অর্থনীতি যতই বিদ্যুৎ-নির্ভর হবে, ততই নতুন নতুন আরো দেশ সম্পদশালী হবে।

গবেষণা প্রতিষ্ঠান ‘জার্মান ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চ’এর একজন গবেষক লুকাস বোয়ার বলছেন, এসব খনিজের চাহিদা মেটানোর মতো সরবরাহ না থাকলে এগুলোর দাম হবে আকাশছোঁয়া।

খুশির ঈদযাত্রায় বাড়ি ফেরার নির্মল আনন্দ

বিগত বছরগুলোর তুলনায় এবারের ঈদযাত্রায় ভোগান্তি অনেকটাই কম। সরকারি ছুটির পর থেকে শুক্রবার পর্যন্ত মহাসড়কগুলোতে যানজটের তীব্রতা ছিল না। তবে শনিবার ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেতে মহাসড়কে থেমে থেমে যানজট ছিল। এদিন সন্ধ্যার পর গাজীপুরের চন্দ্রা এলাকায় যানজট বাড়তে থাকে। এজন্য ওই সময় যাত্রীদের বাসের দেখা পেতে অপেক্ষার ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া দক্ষিণাঞ্চলের অন্যতম দুই প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরিতে পার হওয়ার জন্য অপেক্ষমাণ সময় ছিল এক থেকে তিন ঘণ্টা। তবে বেশিরভাগ ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। অবশ্য মাঝপথের স্টেশনে বিপুলসংখ্যক মানুষ উঠে পড়ায় ভোগান্তিতে পড়েন আগাম টিকিট সংগ্রহকারী যাত্রীরা।

এদিকে ঢাকা নদীবন্দরে সারাদিন ছিল অনেকটাই ফাঁকা। সন্ধ্যা গড়াতেই লঞ্চে ভিড় বাড়তে থাকে। কালবৈশাখী ঝড়ের ঝুঁকির মধ্যে ছাদে যাত্রী নিয়েই ছেড়ে যায় বেশিরভাগ লঞ্চ। সন্ধ্যার পর ঝড়ের সংকেত জারির পর শিমুলিয়া-বাংলাবাজারসহ কয়েকটি রুটের ছোট লঞ্চ কিছু সময়ের জন্য চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই সময়ে বিপুলসংখ্যক যাত্রী আটকা পড়েন। সরেজমিন রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনাল ঘুরে এমন চিত্রই দেখা যায়।

এবার ঈদযাত্রা স্বস্তিতে কাটবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার দেশের সড়ক ও মহাসড়কের অবস্থা ভালো। এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে।’ রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ আশা প্রকাশ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগে গাজীপুরের যে জায়গাটায় যানজট ছিল, এখন সেখানেও গাড়ি চলাচল করছে। ফলে স্বস্তিতেই ঘরমুখো মানুষদের ঈদযাত্রা কাটবে।’ অতিরিক্ত ভাড়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে শুক্রবার চারটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে। বাস টার্মিনালগুলোতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত আছে। যাত্রীদের অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছে।’

এদিকে পরিবহণ সংশ্লিষ্টরা মনে করেন, এবার ঈদে সাত কারণে ভোগান্তি অনেকটা কম হয়েছে। যেমন- ঈদে দীর্ঘ ছুটি, পরিবহণ ভাড়া বৃদ্ধি, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, সড়ক সংস্কার ও সেতু খুলে দেওয়া, মহাসড়কগুলোতে ইউটার্ন কমিয়ে দেওয়া, লঞ্চের সংখ্যা ও ট্রিপ বৃদ্ধি এবং ট্রেনের শিডিউল বিপর্যয় এড়ানো। তারা জানান, সড়ক-মহাসড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আগের চেয়ে বেশি। জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যা যুগান্তরকে বলেন, সড়কপথে যাত্রী অনেক কমে গেছে। যাত্রীর অভাবে টার্মিনালে বাস রেখে দেওয়া আছে। অনেক যাত্রী বিকল্প পথে গন্তব্যে চলে গেছেন। তিনি বলেন, এবারের ব্যবস্থাপনা ভালো, সড়কেও গাড়ি কম। এসব কারণে ভোগান্তি কম হয়েছে।

সরেজমিন আরও দেখা গেছে, এবার বিপুলসংখ্যক মানুষ বিকল্প যানবাহন- মোটরসাইকেল, ট্রাক ও মিনিট্রাক এবং ভাড়া করা গাড়িতে বাড়ি গেছেন। মহাসড়কে মোটরসাইকেল চলাচল বেড়ে যাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরিতে গাড়ি পার করতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তাদের। এ কারণে শিমুলিয়ার এক নম্বর ফেরিঘাটটি শুধু মোটরসাইকেল পারাপারের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়। বাকি তিনটি ঘাটে অন্যান্য গাড়ি পার হয়েছে। একইভাবে বঙ্গবন্ধু সেতুতে একাধিক কাউন্টারে শুধু মোটরসাইকেলের টোল আদায় করা হয়।

পরিবহণ সংশ্লিষ্টরা জানান, বিকল্প উপায়ে বিপুলসংখ্যক যাত্রী চলে যাওয়া বাস ও লঞ্চে তুলনামূলক যাত্রী কম ছিল। এ কারণে শনিবার দুপুর পর্যন্ত সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল এবং সদরঘাট অনেকটাই ফাঁকা ছিল। যদিও গার্মেন্ট ছুটির পর বিকালে এসব টার্মিনালে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। গভীর রাত পর্যন্ত এ ভিড় অব্যাহত ছিল। এছাড়া অনেক বাসে বাড়তি ভাড়া আদায় করা হয়েছে। এ অভিযোগে গাবতলীতে বেশ কয়েকটি বাসকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ছাদে যাত্রী বহন করায় সদরঘাটে চারটি লঞ্চকেও জরিমানা করা হয়।

সরেজমিন গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, সকাল থেকে বিকাল পর্যন্ত টার্মিনালে যাত্রীদের ভিড় খুব একটা নেই। তবে মিরপুর বেড়িবাঁধ, টেকনিক্যাল মোড়, গাবতলী, আমিনবাজার এলাকায় শত শত মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। তাদের বেশিরভাগই লোকাল বাসে ভেঙে ভেঙে গন্তব্যে গিয়েছেন। এছাড়া অনেক যাত্রী কম ভাড়ায় ট্রাকে চড়েও দূরপাল্লার জেলায় গেছেন। যদিও আমিনবাজার এলাকায় পুলিশ মাইকিং করে পণ্যবাহী গাড়িতে যাত্রী বহন এবং বাসের ছাদে যাত্রীদের না চড়তে অনুরোধ জানাচ্ছিলেন। তবে এ অনুরোধ তোয়াক্কা না করে অনেককেই এভাবে বাড়ি যেতে দেখা গেছে। যদিও এভাবে দীর্ঘপথ পাড়ি দেওয়া ঝুঁকিপূর্ণ। আমিন বাজারে ট্রাক থামিয়ে রংপুরের পীরগঞ্জের যাত্রী ডাকছিলেন চালক আব্দুস সালাম। তিনি জানান, শনিবার ভোররাতে কাঁচাপণ্য নিয়ে মিরপুর আসেন তিনি। যাবার সময়ে পীরগঞ্জ পর্যন্ত ৫০০ টাকা ভাড়ায় যাত্রী নিচ্ছেন। তিনি বলেন, বাসে গেলে ৮০০ টাকার কমে যাওয়া যায় না। ট্রাকে ৩০০ টাকা কম ভাড়া হওয়ায় যাত্রীরাও যাচ্ছেন। এভাবে যাত্রী নেওয়া ঝুঁকিপূর্ণ কী না- জানতে চাইলে তিনি বলেন, ‘আমারটা বড় ট্রাক। তিন টনের ট্রাকেও মানুষ যাচ্ছেন। বাসের চেয়ে ট্রাক বেশি নিরাপদ।’

এদিকে গাবতলী থেকে ছেড়ে যাওয়া বাস কোম্পানিগুলোর শ্রমিকরা জানান, এবার ঈদে বাসের যাত্রী অনেক কম। ট্রাক, মোটরসাইকেলসহ বিকল্প পথে অনেক যাত্রী চলে গেছেন। এ কারণে যাত্রীর অভাবে অনেক কোম্পানি বাসের ট্রিপ কমিয়ে দিয়েছে। শ্যামনগর এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুজ বিশ্বাস যুগান্তরকে বলেন, যাত্রীর অভাবে গাড়ি ছাড়তে পারছি না। আমার ১০-১২ জন শ্রমিক রয়েছে। তাদের বেতন বোনাস দিতে পারছি না। তিনি আরও বলেন, অধিকাংশ যাত্রীই লোকাল বাসে ভেঙে ভেঙে যাচ্ছেন। একটি বাস কোম্পানির নাম উল্লেখ করে তিনি বলেন, লোকাল ওই বাস কোম্পানির গাড়ি পাটুরিয়া ঘাট পর্যন্ত যাওয়া অনুমতি না থাকলেও তারা ঘাট পর্যন্ত যাচ্ছে। পাশাপাশি সীমিত সংখ্যক গাড়ির অনুমতি নিয়ে শত শত গাড়ি নামিয়েছে কোম্পানিটি। বাড়তি ভাড়া আদায় বন্ধে গাবতলীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম। তিনি যুগান্তরকে বলেন, সেলফি পরিবহণকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগে জরিমানা করা হয়েছে।

সরেজমিন মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, বেলা গড়াতে এ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া চাপ ছিল। সময়মতো গাড়ি মিললেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে যাত্রীদের। একাধিক বাস কোম্পানির শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সরকারি ছুটির পর থেকেই মানুষ বাড়ি যাচ্ছেন। শনিবার অনেক গার্মেন্ট ও শিল্প-কারখানা ছুটি হয়েছে। একাধিক দিনে যাত্রীরা বাড়ি যাওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার চাপ কম।

মহাখালী বাস টার্মিনালের এনা পরিবহণের কাউন্টারের সামনে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। সবাইকে টিকিট সংগ্রহ করতে দেখা যায়। টিকিট বিক্রেতা এনাম হোসেন জানান, যাত্রীর চাপ রয়েছে। সেই সঙ্গে পর্যাপ্ত গাড়ি থাকায় যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে না। এখন পর্যন্ত গাড়ি লেট করে ছাড়েনি। কেননা গাড়িগুলো সময়মতো অন্য জেলা থেকে ঢাকায় ফিরছে। সরেজিমন আরও দেখা যায়, যাত্রীদের নিরাপত্তায় মহাখালী বাস টার্মিনালে পুলিশ, র‌্যাবের অস্থায়ী ক্যাম্পও বসানো হয়েছে। সেই সঙ্গে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত ও ভিজিলেন্স টিমও কাজ করছে। যাত্রীদের নিরাপত্তায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

সায়েদাবাদ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বেশ কিছু বাস কোম্পানি বাড়তি ভাড়া নিয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা। বেসরকারি চাকরিজীবী আরমান স্ত্রী ও দুই সন্তান নিয়ে খুলনা যেতে বাস টার্মিনালে আসেন। তিনি জানান, ভিড় তেমন না বাড়লেও বাসের টিকিট কাটতে বিড়ম্বনায় পড়েছি। প্রতি টিকিটে ২০০ টাকা করে বেশি নিচ্ছে। চাঁদপুরের কচুয়াগামী যাত্রী আসলাম জানান, সবসময় ১৫০ টাকা ভাড়া দিয়ে বাড়িতে যাই। সেই ভাড়া আজ নিচ্ছে আড়াইশ টাকা।

এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুরের কচুয়ার রুটে চলাচলরত সুরমা পরিবহণের তত্ত্বাবধায়ক লাবলু জানান, আমাদের ভাড়া ২২০ টাকা। শ্রমিকদের ঈদ বোনাসের জন্য ওরা ৩০ টাকা বেশি নিচ্ছে। তিশা পরিবহণের শ্রমিক জুয়েল বলেন, আমরা সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছি। যদিও আসার সময় খালি আসতে হয়। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম রুটের বাসের সুপারভাইজার জানান, জিপি বা চাঁদা দেওয়া বন্ধ নেই। ঈদ এলে বিভিন্ন চাঁদা বেড়ে যায়।

সময়ে চলছে ট্রেন : শনিবার ২-৪টা ট্রেন সামান্য বিলম্বে চললেও ৯৮ শতাংশ ট্রেনই নির্ধারিত সময়ে চলাচল করছে। এ নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসছে। গতকাল ঈদযাত্রার চতুর্থ দিনে কমলাপুর থেকে প্রায় সব কটি ট্রেন সময়মতো ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনেই যাত্রী ঠাসা ছিল। আসনসংখ্যার বিপরীতে ২০ শতাংশ আসনবিহীন টিকিট কেটে যাত্রীদের ভ্রমণ করতে দেখা গেছে। কিছু ট্রেন বিলম্বে চলায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা যায়নি। যাত্রীরাই বলছিলেন, প্রতিটি ট্রেনে অতিরিক্ত যাত্রী ওঠায়, রেলওয়ে কর্তৃপক্ষ কিছুটা সময় নিয়েছে। বিষয়টিকে স্বাভাবিক দেখছেন যাত্রীরা।

পশ্চিমাঞ্চলে চলা একতা এক্সপ্রেস ট্রেন ৩৭ মিনিট বিলম্বে ছেড়েছে। ওই ট্রেনের যাত্রী ফিরোজ মিয়া জানান, তিনি তার পরিবার (৪ জন) নিয়ে গ্রামে যাচ্ছেন। এ বিলম্ব তার কাছে কিছুই না। গত তিন বছর আগে ঈদের আগে সড়ক পথে বাড়ি যেতে গিয়ে ঈদই করতে পারেননি। ট্রেন ২ ঘণ্টা বিলম্বে পৌঁছলে কোনো কষ্ট হবে না। রাজশাহীগামী যাত্রী আকলিমা আক্তার জানান, সাধারণ যাত্রীরা আশা করছেন, আগামীতে শতভাগ ট্রেন সময় মেনে চলবে।

ঢাকা রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শফিকুল ইসলাম যুগান্তরকে জানান, ‘এবারের ঈদযাত্রার চিত্রটা ভিন্ন। আমরা প্রায় ৮৯ শতাংশ ট্রেন যথাসময়ে ছাড়তে পারছি। তা ছাড়া যাত্রীদের সুবিধার্থে শুধুমাত্র যাত্রার দিন আন্তঃনগর ট্রেনে ২০ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি করছি। যাত্রীরা অনেক সচেতন হয়েছেন। প্রায় সবাই টিকিট কেটে ট্রেন ভ্রমণ করছেন। প্রতিটি ট্রেনে যাত্রী ঠাসাঠাসি হলেও নিজেরা (যাত্রী) বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখছের। এমনও যাত্রী রয়েছেন, দু’সিটে ভাগাভাগি করে তিন যাত্রী যাচ্ছেন। আমরা অতিরিক্ত বগি লাগিয়েছি। একই সঙ্গে বিভিন্ন সেকশনে অতিরিক্ত ইঞ্জিন, উদ্ধারকারী গাড়ি প্রস্তুত রেখেছি। একসময় ট্রেনের ছাদ এবং ইঞ্জিনে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা চলতেন, এখন তা খুব একটা দেখা যায় না।

ফলে নিরাপদে ট্রেনও চালাতে পারছেন ট্রেন চালক ও গার্ডরা।’

লঞ্চেও ভিড় : শনিবার দুপুরের পর থেকে সদরঘাটে যাত্রী চাপ বাড়তে থাকে। প্রতিটি লঞ্চে যাত্রীতে ভরপুর ছিল। অনেক লঞ্চের ছাদে যাত্রী নিয়ে গন্তব্যে গেছে। যাত্রী ভরে যাওয়ায় অনেক লঞ্চকে নির্দিষ্ট সময়ের আগে ছাড়তে বাধ্য করা হয়। সন্ধ্যার পর আবহাওয়া সংকেত জারির পর নড়েচড়ে বসে বিআইডব্লিউটিএ ও নৌপরিবহণ অধিদপ্তর। প্রতিটি লঞ্চের চালকদের সতর্ক করা হয়। ঢাকা নদীবন্দরে কর্মরত বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক মো. আলমগীর কবির জানান, ‘শনিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ১২০টি লঞ্চ ছেড়ে গেছে। একই সঙ্গে ১২৮ লঞ্চ ঘাটে এসেছে। গভীর রাত পর্যন্ত ১৩০টির বেশি লঞ্চ ছেড়ে যেতে পারে। তিনি আরও জানান, শুক্রবার গভীর রাত পর্যন্ত ১২৫টি লঞ্চ যাত্রী নিয়ে যেতে পারে।’ তিনি বলেন, ‘যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাদে যাত্রী বহন করায় চারটি লঞ্চকে জরিমানা করা হয়েছে।’

মনিরামপুর উপজেলা ছাত্রলীগ কমিটি নিয়ে তুলকালাম

যশোরের মনিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নের ছাত্রলীগের শীর্ষ ১৯ নেতা গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে নিজ উপজেলায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের নিয়ে উপজেলা ছাত্রলীগের পকেট কমিটি করায় শনিবার প্রেস ক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পদবঞ্চিত নেতারা। সম্মেলন করতে এসে প্রেস ক্লাবের সামনে হামলায় ছাত্রলীগের পদবঞ্চিত অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২৯ এপ্রিল জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মনিরামপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয় মাহমুদুল হাসান রকি ও সাধারণ সম্পাদক রমেশ দেবনাথকে। ঘোষিত কমিটিতে অনভিজ্ঞ, বিতর্কিত, রাজনৈতিক ভারসাম্যহীন এবং সদ্য এসএসসি পাশ করা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘোষিত উপজেলা ছাত্রলীগের কমিটিকে ‘শিশু কমিটি’ আখ্যা দিয়ে খেদাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হাদিউজ্জামান ফয়সাল বলেন, ঘোষিত কমিটির সভাপতি মনিরামপুর বাজারের ব্যবসায়ী ও তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পর্যন্ত। উপজেলায় ছাত্রসমাজের কাছে তিনি বিবাহিত হিসাবে পরিচিত। সাধারণ সম্পাদক রমেশ দেবনাথের ছাত্রত্বের প্রমাণ পাওয়া যায়নি। যুগ্ম সাধারণ সম্পাদক এসএম বাপ্পী হুসাইনের কোনো ইউনিয়ন বা ওয়ার্ড শাখায়ও সাধারণ সদস্য পদ নেই। সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভি সদ্য এসএসসি পাশ এবং ছাত্রলীগের কর্মকাণ্ডে দেখা যায়নি। এরা সবাই মনিরামপুর উপজেলা ছাত্রলীগের অপরিচিত মুখ। দীর্ঘদিন উপজেলার রাজনীতিতে সক্রিয় থেকেও আমরা পদ-পদবি না পেয়ে হতাশ। অর্থের বিনিময়ে বিতর্কিত ও অযোগ্যদের পদ দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডের মূলহোতা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করছি। একই সঙ্গে উপজেলার ১৭টি ইউনিয়নের সক্রিয় সভাপতি-সম্পাদক এবং আহ্বায়করা গণপদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা হাদিউজ্জামান ফয়সাল আরও বলেন, ছাত্রলীগের কমিটিতে বিতর্কিত নেতাদের বিষয়ে সংবাদ সম্মেলন করতে এসে প্রেস ক্লাবের সামনে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছি। এই ঘটনায় ১০ জন ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। এরমধ্যে মনিরামপুর সরকারি কলেজের আহ্বায়ক হাবিবুর রহমান ও ভোজগাতি ইউনিয়নের আহ্বায়ক হারুন অর রশিদ গুরুতর আহত হয়েছেন। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত সংবাদ সম্মেলনে তাদের নাম প্রকাশ করেননি তিনি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর সরকারি এমএম কলেজ ছাত্রলীগ নেতা সৌরভ ভট্টচার্য, রাব্বী ও এনামুলসহ ৮ থেকে ১০ যুবক পদবঞ্চিতদের সবাইকে ডেকে নিয়ে সার্কিট হাউজের দিকে যায়। সেখানে হাতুড়ি, লাঠি, হকিস্টিক দিয়ে তাদের বেধড়ক পেটায়। পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব সাংবাদিকদের জানান, মনিরামপুরে একটি সুন্দর কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে আরও কয়েকজন ত্যাগী নেতার নাম অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রে নাম প্রস্তাব করা হয়েছে। পদবঞ্চিতদের ওপর যারা হামলা চালিয়েছে তারা কেউ ছাত্রলীগের নেতা নয়। তারপরও এমন ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

ঈদে গ্যাস সংকট থাকবে রাজধানীর যেসব এলাকায়

আগামী ৩ মে থেকে ৫ মে পর্যন্ত অর্থাৎ ঈদের সময় গ্যাস সংকট থাকতে পারে রাজধানীসহ আশপাশের বেশ কিছু এলাকায়।

সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

৩ মে রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সাভার, আমিন বাজার, হেমায়েতপুর, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর সঙ্গে গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, সমস্যার সমাধান হতে ৫ মে রাত ১০টা পর্যন্ত সময় লেগে যেতে পারে।