বৃহস্পতিবার ,৩০ এপ্রি, ২০২৬
sbacbank
Home Blog Page 28

শনির আখরায় আন্তর্জাতিক মানব কল্যাণ প্রতিবন্ধী ও পথশিশুদের সংস্থার উদ্যোগে পথশিশু ও অসহায়দের মাঝে কম্বল ও খাবার বিতরণ

রাজধানীর শনির আখরায় আন্তর্জাতিক মানব কল্যাণ প্রতিবন্ধী ও পথশিশুদের সংস্থার উদ্যোগে পথশিশু ও অসহায়দের মাঝে ডিএমপি কমিশনার জনাব, হাবিবুর রহমান এর সন্মতিক্রমে উপ পুলিশ কমিশনার ওয়ারি জোন মোহাম্মদ ইকবাল হোসাইন কম্বল ও খাবার বিতরণ করেন।

আন্তর্জাতিক মানবকল্যাণ প্রতিবন্ধী ও পথশিশুদের জন্য সংস্থার উদ্যোগে পথশিশু ও অসহায়দের মাঝে মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে শনির আখরা দনিয়া কলেজের সম্মুখে কম্বল ও খাবার প্রদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন- যাত্রাবাড়ী থানার ওসি ফরমান আলী, সংগঠনের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুন নবী বিপ্লব, সেক্রেটারি জেনারেল আবুল হাসান, ফিনান্স সেক্রেটারি মোহাম্মদ সুজনসহ সংগঠনের অধ শতাধিক স্বেচ্ছাসেবী।

ভুল চিকিৎসায় বিকল ২টি কিডনি, ল্যাবএইডে কে ক্ষতিপূরণ দিতে রুল

রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে মো. ইউসুফ মজুমদার ওরফে শাকিলের দু’টি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় ভুক্তভোগীকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

স্বাস্থ্যে অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) নেতৃত্বে একটি কমিটিকে তদন্ত করে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া আদালতে রিটের পক্ষে এই শুনানি করেন । তিনি সারাবাংলাকে বলেন, ‘ল্যাবএইড হাসপাতালে চিকিৎসার জন্য ৬ লাখ ২০ হাজার টাকা ব্যয় করেন। তারপরেও ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগী শাকিলের দু’টি কিডনি বিকল হয়ে যায়। যেকোন সময় এই ভুক্তভোগীর মৃত্যুর সম্ভাবনা রয়েছে, সেজন্য তার দু’টি কিডনিই পরিবর্তন করতে হবে, তিনি সমস্ত কাগজপত্র দিয়ে এই রিট দায়ের করেছেন।

শুনানি শেষে শাকিলের দু’টি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় ঘটনায় ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে স্বাস্থ্যের ডিজিকে তদন্ত করে ৬০ দিনের মধ্যে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

এর আগে, গত ২ জানুয়ারি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক মেজর জেনারেল অধ্যাপক ডা. এইচ আর হারুন, কনসালটেন্ড, ইউরোলজিক্যাল সার্জন কর্তৃক ভুল চিকিৎসার কারণে শাকিলকে ১ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট করা হয়।

রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনর (বিএমএ) সভাপতি, ল্যাব এইডের ব্যবস্থাপনা পরিচালক, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ডাক্তার মেজর জেনারেল অধ্যাপক এইচ আর হারুনকে বিবাদী করা হয়।

রিটে বলা হয়, মো. ইউসুফ মজুমদার ওরফে শাকিল চিকিৎসার জন্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা ব্যয় করার পরও ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগীর দু’টি কিডনিই বিকল হয়ে গেছে।

কারও স্বীকৃতির অপেক্ষায় বসে নেই সরকার: ওবায়দুল কাদের

কারও স্বীকৃতির অপেক্ষায় সরকার বসে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কারও রিকগনিশনের জন্য চাতকের মতো অপেক্ষায় বসে আছি, নির্বাচিত সরকার এমন দেউলিয়া অবস্থায় পড়েছে—এটা মনে করার কোনো কারণ নেই।’

আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশপ্রেমিক সরকার হিসেবে আওয়ামী লীগ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে। আর আন্দোলনের নামে বিএনপি সহিংসতার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করবে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগও তাদের মোকাবিলা করবে।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি হিংসায় জ্বলছে। কারণ, তারা নির্বাচনে অংশ না নিলেও দেশের বিপুলসংখ্যক মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। বিএনপি এখন ঈর্ষাকাতর।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির তথাকথিত আন্দোলনের রূপরেখা কেউ দেখেনি। তাদের আন্দোলনের বিষয়টি স্পষ্ট নয়। তথাকথিত আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ হয়ে বিএনপি এখন দেশি-বিদেশে হাসি তামাশার পাত্রে পরিণত হয়েছে। তাদের কথিত আন্দোলন দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা বলে মনে মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার বিএনপির আছে। কিন্তু আন্দোলনের নামে যদি তারা ২৮ অক্টোবর এবং এ পরবর্তী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করে, মানুষ পুড়িয়ে মারে, জননিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ নেবে।

ইইউর বিশেষজ্ঞ দল ভোটের হার নিয়ে জানতে চায়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞ দল। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) পক্ষ থেকেও একই বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

গতকাল সোমবার ইইউর বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। আইআরআই ও এনডিআইয়ের প্রতিনিধিরাও ইসির কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করেন। সেখানে ভোটের হার নিয়ে জানতে চাওয়া হয় বলে ইসি সচিবালয় সূত্র জানিয়েছে।

৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের পরদিন ইসি জানিয়েছে, এবারের নির্বাচনে ভোট পড়েছে ৪১ দশমিক ৮০ শতাংশ। তবে ভোটের এই হার নিয়ে সন্দেহ ও প্রশ্ন আছে। ভোটের দিন দুপুর সাড়ে ১২টার দিকে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, সারা দেশে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত গড়ে সাড়ে ১৮ শতাংশ ভোট পড়েছে। বেলা সাড়ে ৩টার দিকে দ্বিতীয় দফা ব্রিফিংয়ে সচিব জানান, বেলা ৩টা পর্যন্ত ২৬ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়েছে। তবে এই হিসাবে কিছুটা হেরফের হতে পারে। কারণ, সব জায়গার তথ্য পাওয়া যায়নি।

ভোট গ্রহণ শেষে বিকেল পাঁচটার পর সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল প্রথমে বলেন, ২৮ শতাংশের মতো ভোট পড়েছে। পাশ থেকে তাঁকে একজন বলেন, এই হার ৪০ শতাংশ। তখন সিইসি বলেন, ‘৪০ পার্সেন্ট। তারপরও এটা ড্যাশবোর্ডে শতভাগ তথ্য আসেনি।’ সিইসি বলেন, ৪০ শতাংশ যেটা এসেছে, এখন পর্যন্ত এটা নির্ভরযোগ্য। তবে এটা নিশ্চিত নয়, এটার কিছুটা ব্যত্যয় হতে পারে।

৩.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে চুয়াডাঙ্গায় ফলে শীতে জব্দ

চুয়াডাঙ্গায় পৌষের শেষ প্রান্তিকে জেঁকে বসেছে যেন মাঘের শীত। এক দিনের ব্যবধানে তাপমাত্রা ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কমে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, যা আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। কনকনে ঠান্ডা বাতাসে জনজীবন অনেকটাই থমকে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে কম বের হচ্ছেন। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। শীতজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড় বেড়েছে হাসপাতালে।

এখনো স্পষ্ট নয় করা হবে প্রধান বিরোধী দল

দ্বাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল কারা হবে এবং বিরোধীদলীয় নেতা কে হবেন, তা এখনো স্পষ্ট হয়নি। এই সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি ৬২টি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা ব্যক্তিরা। তাঁদের মধ্যে চারজন ছাড়া বাকি সবাই হয় আওয়ামী লীগের বিভিন্ন কমিটির পদধারী নেতা, নয়তো সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। স্বতন্ত্ররা মিলে জোটবদ্ধ (গ্রুপ) হলে তারাই হবে প্রধান বিরোধী দল এবং তাঁদের একজন হবেন বিরোধীদলীয় নেতা।

তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত স্বতন্ত্র সংসদ সদস্যরা এ বিষয়ে নিজেদের মধ্যে কোনো আলোচনা বা যোগাযোগ শুরু করেননি। আর যদি স্বতন্ত্র সংসদ সদস্যরা জোটবদ্ধ না হন, তাহলে একাদশ সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিই আবার প্রধান বিরোধী দল হবে। সে ক্ষেত্রে দলটির চেয়ারম্যান ও একাদশ সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের বিরোধীদলীয় নেতা হওয়ার সম্ভাবনাই বেশি।

প্রশ্ন ছিল, প্রধান বিরোধী দল কারা হবে। জাতীয় পার্টি এবারও বিরোধী দলে থাকতে চায়। কিন্তু দলটি এবার আসন পেয়েছে ১১টি। তার চেয়ে বেশি আসন আছে স্বতন্ত্র প্রার্থীদের। তারা স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন নিয়েও প্রধান বিরোধী দল হতে পারে।

একাধিক স্বতন্ত্র সংসদ সদস্য ও জাতীয় পার্টি থেকে নির্বাচিত চারজন সংসদ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার কারা প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে, তা অনেকটা নির্ভর করছে সংসদ নেতা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ওপর। কারণ, স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্যে ৫৮ জনই আওয়ামী লীগের। তাঁরা দলীয় প্রধানের নির্দেশনার অপেক্ষা রয়েছেন।

জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী দলগুলো বিরোধী দল হিসেবে পরিচিত। বিরোধী দল হতে হলে ন্যূনতম কতজন সংসদ সদস্য থাকতে হবে, সেটি আইন বা জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে উল্লেখ নেই। তবে বিরোধী দলের নেতা কে হবেন, তা উল্লেখ আছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, এটি ভোটের আগেই পরিষ্কার ছিল। প্রশ্ন ছিল, প্রধান বিরোধী দল কারা হবে। জাতীয় পার্টি এবারও বিরোধী দলে থাকতে চায়। কিন্তু দলটি এবার আসন পেয়েছে ১১টি। তার চেয়ে বেশি আসন আছে স্বতন্ত্র প্রার্থীদের। তারা স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন নিয়েও প্রধান বিরোধী দল হতে পারে। আর স্বতন্ত্ররা জোট না করলে তারাই বিরোধী দল হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো শপথ গ্রণ করবেন আগামীকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো শপথ গ্রণ করবেন আগামীকাল। তাঁকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ বিষয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও আগামীকাল শপথ নেবেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সব মিলে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তাঁর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে সম্মতি দিয়েছেন। এতে আরও বলা হয়, নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলে গণ্য হবে।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। এ জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রাথমিকভাবে ৪০টি গাড়ি হস্তান্তরের জন্য প্রস্তুত করেছে সরকারি যানবাহন অধিদপ্তর। পাশাপাশি অতিরিক্ত আরও পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, যাতে চাওয়ামাত্রই দেওয়া যায়।

গত রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। এখন পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২২২টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের একজন করে মোট দুজন জয়ী হয়েছেন। তাঁরা আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোট করেন।

হাসপাতাল থেকে কাল বাসায় ফিরতে পারেন বিরোধীদলের নেত্রী খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন আজ সন্ধ্যায় মুঠোফোনে গণমাধ্যমকে জানিয়েছেন পাঁচ মাস ধরে হাসপাতালে চিকিৎসার পর আগামীকাল বৃহস্পতিবার বাসায় ফিরতে পারেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

গত বছরের ৯ আগস্ট থেকে বিএনপির নেত্রী ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

জাহিদ হোসেন জানিয়েছেন, গতকাল মঙ্গলবার রাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করেন। সেই বৈঠকে তাঁর স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে হাসপাতাল থেকে তাঁকে বাসায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নিতে চিকিৎসকদের এই সিদ্ধান্তের ব্যাপারে জাহিদ হোসেন বলেন, বিএনপির নেত্রীর শারীরিক অবস্থা এখন অনেকটা স্থিতিশীল। এ ছাড়া দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে আছেন। এসব পরিস্থিতি বিবেচনা করে তাঁকে বাসায় নেওয়া হচ্ছে।

জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া বাসায় ফিরতে পারছেন। তবে বাসায় থেকে তাঁকে এখন ঘন ঘন হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।

মঙ্গলবার মেডিকেল বোর্ড তাঁকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার সিদ্ধান্ত দেয়। মঙ্গলবারই তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে আড়াই ঘণ্টা চিকিৎসা দেওয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তাঁর পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। এমন পরিপ্রেক্ষিতে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে তাঁর রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছিল। এখন তাঁর স্বাস্থ্য অনেকটা স্থিতিশীল, তাই তাঁকে বাসায় নেওয়া হচ্ছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ছাত্রদলের পক্ষ থেকে সে সকল ভোটারদের ধন্যবাদ দেয়া হলো যারা ‘প্রহসনের নির্বাচন’ বর্জন করেছে

সংসদ নির্বাচনকে ‘প্রহসনের ডামি নির্বাচন’ আখ্যায়িত করে এই নির্বাচন বর্জন করায় ‘দেশপ্রেমিক সচেতন ভোটারদের’ ধন্যবাদ জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তাঁদের দাবি, সদ্য অনুষ্ঠিত এই নির্বাচন গণবর্জনের শিকার হয়ে গোটা বিশ্বে ‘রম্য মঞ্চনাটকে’ পরিণত হয়েছে।

আজ বুধবার বেলা সোয়া তিনটার দিকে রাজধানীর নিউমার্কেটের ১ নম্বর ফটক থেকে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু হয়। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাস, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ–কুয়েত মৈত্রী হল, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং পিলখানার ৩ নম্বর ফটক হয়ে শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে গিয়ে কর্মসূচি শেষ হয়।

এ বি এম ইজাজুল কবির বলেন, ‘৭ জানুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, নির্বাচনের নামে বানরের পিঠা ভাগ–বাঁটোয়ারার আয়োজন করা হয়েছিল। এই কথিত নির্বাচন ইতিমধ্যেই দেশবাসীর গণবর্জনের শিকার হয়ে গোটা বিশ্বে একটি রম্য মঞ্চনাটকে পরিণত হয়েছে। তরুণ প্রজন্মের কোটি কোটি ভোটার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ডামি নির্বাচনকে নীরবে প্রত্যাখ্যান করেছেন। এ জন্য তাঁদের আমরা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।’

ভোটের মাঠে জয়ের পরদিনই খেলার মাঠে দেখা দিলো সদ্য নির্বাচিত হওয়া এমপি সাকিব

সংসদ নির্বাচনের পরের দিন ৮ ই জানুয়ারী শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের অন্নে হাজির সাকিব। এই সময় তাকে ঘেরে ব্যস্ততা লক্ষ করা যায়।

উল্লেখ্য সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা -১ থেকে এমপি নির্বাচিত হন।
জানা যায় ফিটনেস টেস্টের জন্যে এবং আসন্ন বিপিএল এর অনুশীলনের লক্ষে সাকিব মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামএ আসেন। ১৯ জানুয়ারী থেকে বিপিএল শুরু হবে এখানে সাকিব রংপুর রাইডার্সের হয়ে খেলবে।