রবিবার ,১৭ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 256

স্পেন থেকে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ

বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোয় স্পেন অন্যতম একটি দেশ। ২০২০-২১ অর্থবছরে ৫৩.৪৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স স্পেন থেকে বাংলাদেশে পাঠানো হয় এবং সোর্স কান্ট্রি হিসেবে স্পেন ২৩তম স্থান অধিকার করে।

এই অর্থবছরের (২০২১-২২) মে মাস পর্যন্ত প্রবাসী আয় প্রেরণের পরিমাণ ৫৭.৫৭ মিলিয়ন ডলার।

বাংলাদেশের অগ্রযাত্রায় স্পেন প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে।

বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অব্যাহত অগ্রযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত মোহাম্মদ সরওয়ার মাহমুদ বাংলাদেশ সরকার রেমিট্যান্স পাঠানোয় আর্থিক প্রণোদনার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে পাঠানোরেমিট্যান্সের উপরে ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে; যা ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে পাঠানো ওই প্রণোদনা প্রযোজ্য হবে।

তিনি প্রবাসীদের বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে পাঠানো ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা গ্রহণ করার জন্য আহ্বান জানান। বাংলাদেশে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণে যে কোনো সমস্যায় দূতাবাস কর্তৃক অব্যাহতভাবে সহযোগিতা দেওয়ারও প্রতিশ্রুতি দেন।

দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স প্রবাহে উৎসাহ দিতে রাষ্ট্রদূত দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের সহযোগিতায় রেমিট্যান্স পুরস্কার প্রদানের ঘোষণা দেন। গত জুলাই ২০২১ থেকে জুন ২০২২ পর্যন্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বাংলাদেশে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চলতি বছর এ
পুরস্কার দেওয়া হবে।

রাষ্ট্রদূত আরও বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাঙালি জাতির গর্ব বহুদিনের প্রতীক্ষিত পদ্মা সেতু আগামী ২৫ জুন শুভ উদ্বোধন হতে যাচ্ছে। সম্পূর্ণ আমাদের নিজেদের অর্থে এ সেতু নির্মিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা যার গর্বিত অংশীদার।

মানব সেবায় আল্লাহর সন্তুষ্টি

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি উপজেলা বন্যার পানিতে ডুবে গেছে। বিশেষ করে হাওরাঞ্চল তলিয়ে গেছে বন্যার পানিতে। বানভাসি মানুষকে উদ্ধারে কাজ শুরু করছে সেনাবাহিনী।

এ অবস্থায় সিলেটে লাখ লাখ মানুষ পানবন্দি হয়ে পড়েছে। এসব বন্যাদুর্গত মানুষজন সবরা আগে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকটে থাকেন। বর্তমান পরিস্থিতিতে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী খেটে খাওয়া এবং অসহায়দের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া আমাদের প্রত্যেকের কর্তব্য।

হাদিস শরীফে এসেছে, ‘হজরত জারীর ইবনে আব্দুল্লাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, আল্লাহ সে ব্যক্তির প্রতি অনুগ্রহ করেন না, যে মানুষের প্রতি অনুগ্রহ করে না। (বুখারি ও মুসলীম)

আমাদেরকে মনে রাখতে হবে, মানুষ হিসেবে আল্লাহপাকের কাছে সবাই সমান। কার ধর্ম কী তা পরের বিষয়, কেননা সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার ভুক্ত। কেউ বিপদে পড়লে আরেক জন তাকে উদ্ধার করবে এটাই ধর্মের শিক্ষা। জাতি, ধর্ম নির্বিশেষে সকলের প্রতি এমনকি অপরাপর জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শন করাই হচ্ছে ধর্ম।

হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব কষ্টসমূহ থেকে কোনো কষ্ট দূর করবে কিয়ামতের কষ্টসমূহ থেকে আল্লাহ তার একটি কষ্ট দূর করবেন। যে ব্যক্তি কোনো অভাবীকে দুনিয়াতে ছাড় দেবে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে ছাড় দেবেন। যে ব্যক্তি কোনো মুমিনের দোষ গোপন রাখবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। আর আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে যায়।’ (মুসলিম, আবু দাউদ, তিরমিজি)।

মানব সেবার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। হজরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেন, ‘কেয়ামত দিবসে নিশ্চয় আল্লাহতায়ালা বলবেন, ‘হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, কিন্তু তুমি আমার শুশ্রূষা করোনি।’ বান্দা বলবে, ‘হে আমার প্রতিপালক! আপনিতো বিশ্বপালনকর্তা কীভাবে আমি আপনার শুশ্রূষা করব?’

তিনি বলবেন, ‘তুমি কী জানতে না যে, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, অথচ তাকে তুমি দেখতে যাওনি। তুমি কী জান না, যদি তুমি তার শুশ্রূষা করতে তবে তুমি তার কাছেই আমাকে পেতে।’

আল্লাহতায়ালা বলবেন ‘হে আদম সন্তান, আমি তোমার কাছে আহার চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে আহার করাওনি?’

বান্দা বলবে, ‘হে আমার রব! আপনি হলেন বিশ্ব পালনকর্তা, আপনাকে আমি কীভাবে আহার করাব?’ তিনি বলবেন, ‘তুমি কী জান না যে, আমার অমুক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল, কিন্তু তাকে তুমি খাদ্য দাওনি। তুমি কি জান না যে, তুমি যদি তাকে আহার করাতে তবে আজ তা প্রাপ্ত হতে?’ আল্লাহতায়ালা বলবেন ‘হে আদম সন্তান, তোমার কাছে আমি পানীয় চেয়েছিলাম, অথচ তুমি আমাকে পানীয় দাওনি।’ বান্দা বলবে, ‘হে আমার প্রভু! আপনি তো রাব্বুল আলামীন, আপনাকে আমি কীভাবে পান করাব?’ তিনি বলবেন, ‘তোমার কাছে আমার অমুক বান্দা পানি চেয়েছিল কিন্তু তাকে তুমি পান করাওনি। তাকে যদি পান করাতে তবে নিশ্চয় আজ তা প্রাপ্ত হতে।’ (মুসলিম)

আমরা বিভিন্নভাবে বান্দার হক আদায় করতে পারি। এক কথায়, ডাক্তার তার সেবা দ্বারা, বক্তা তার বক্তৃতার মাধ্যমে, লেখক তার লেখার মাধ্যমে, বিত্তশালীরা তার সম্পদ দ্বারা, বুদ্ধিমান তার বুদ্ধির দ্বারা, জ্ঞানী তার জ্ঞান দ্বারা, স্বাস্থ্যবান তার শক্তির দ্বারা সমাজের সেবা করতে পারে। একজন ডাক্তার সহজেই পারেন চিকিৎসার মাধ্যমে জনসেবা করতে আর এরফলে তার বিদ্যা কমে যাবে না বরং তার বৃদ্ধি ঘটবে, প্রদীপ্ত হয়ে উঠবে।

কারো শরীরের কোন অঙ্গ যদি আঘাত পায় বা দুর্বল হয়ে পড়ে তবে সে কী আনন্দ পায়? বরং কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। সমাজের এক অংশ ক্ষুধার্ত, ব্যাধিগ্রস্থ, বস্ত্রহীন হলে অপর অংশ তাদের সাহায্যার্থে প্রাণঢালা সাহায্য করবে। তবেই সুষ্ঠু ও বলিষ্ঠ জাতি গড়ে উঠবে। আত্মতুষ্টির জন্যও সৃষ্টি সেবার প্রয়োজন রয়েছে। সামর্থবানদের উচিত বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো।

প্রত্যেক ব্যক্তি যদি তার দায়িত্বের প্রতি সজাগ থাকে তবেই সৃষ্টি সেবার মহান এক সংঘ গড়ে উঠবে। অপরের প্রতি অনুকম্পা, সহানুভূতি, উদারতা ও দয়া প্রদর্শন করা আজ আমাদের মৌলিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। দয়া হতে দানশিলতার সৃষ্টি হয়। দানশিলতা ও সেবা করা মানবচরিত্রের একটি বৈশিষ্ট্য আর নির্দয় ব্যক্তি পাষানবৎ।

বর্তমান পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

দীর্ঘ সময় না খেয়ে থাকলে কি ওজন কমে?

স্থূলতা একটি রোগ। শরীরে বাড়তি মেদ জমে নানাবিধ রোগের সৃষ্টি হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, দেহের এই ওজন বৃদ্ধির সঙ্গে নানাবিধ অসুখ-বিসুখের একটা গভীর সম্পর্ক রয়েছে।

টাইপ-২ ডায়াবেটিস, গল ব্লাডারের ডিজিজ, হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া, ইনসুলিন রেজিসটেন্স, এথেরোস্কে¬রোসিস, করোনারি হার্ট ডিজিজ, মেটাবলিক সিনড্রোম, স্ট্রোক, গাউট (গেঁটেবাত), অস্টিও আর্থ্রাইটিস, ক্যান্সার, রিপ্রোডাকটিভ অ্যাব নরমালিটিস, স্লিপ এপনিয়া, হার্নিয়া, অ্যাজমা, স্কিন কমপ্লিকেশনসহ আরও নানাবিধ রোগের অন্যতম কারণ দেহের অতিরিক্ত ওজন বৃদ্ধি।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আল-রাজী হাসপাতালের কনসালটেন্ট পুষ্টিবিদ তামান্না রুবিন।

স্থূলতা নির্ণয়ের একাধিক পদ্ধতি রয়েছে। কাম্য ওজন অপেক্ষা শতকরা ১০ ভাগ বেশি হলে সামান্য মোটা কিন্তু, ওজন যদি শতকরা ২০ ভাগের বেশি হয় তবে তাকে রীতিমতো মোটা বা স্থূল বলে গণ্য করতে হবে।

দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে আপনার শরীরের মেটাবলিক রেট অনেক স্লো হয়ে যাবে, আর এক্ষেত্রে পরে আপনি যে খাবারটিই খাবেন তা আপনার শরীরে ধরে রাখবে, সুতরাং দীর্ঘসময় না খেয়ে থাকাও ওজন বাড়ার একটি অন্যতম কারণ।

এছাড়া ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনি যদি না খেয়ে থাকেন কিংবা সুষম খাদ্য তালিকা বা ব্যালান্সড ডায়েট মেনে না চলেন, ওজন সাময়িক সময়ের জন্য কিছুটা কমলেও পরে আপনার ওজন আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, সেই সঙ্গে আপনার বিভিন্ন কমপ্লিকেশনস দেখা দেবে যেমন- বিভিন্ন ভিটামিন এবং মিনারেলসের অভাবজনিত রোগ, চুল ঝরে যাওয়া, হতাশা, দুর্বলতা, রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়া, বয়সের ছাপ, চামড়া রুক্ষ হওয়া, নখ ভেঙে যাওয়া, অতি মাত্রায় এসিডিটি ইত্যাদি। সুতরাং ওজন কমাতে হবে খেয়ে, না খেয়ে নয়। সারাদিনের খাদ্য তালিকাটিতে অবশ্যই কার্বহাইড্রেট, প্রোটিন, ভিটামিনস এবং মিনারেলস থাকতে হবে।

কোন খাবার কতটুকু খাবেন

প্রথমত: ক্যালরি নির্ধারণ করা। ক্যালরিনির্ভর করবে প্রত্যেক ব্যক্তির তার নিজস্ব ওজন, উচ্চতা, বয়স, দৈহিক শ্রমের পরিমাণ এবং শারীরিক অবস্থা ইত্যাদির ওপর। সুতরাং সঠিক ক্যালরি নিরূপণ করে সেই খাদ্য তালিকায় খাদ্যের প্রত্যেকটি বিভাগ থেকে খাদ্য নির্বাচন করতে হবে যেমন- কার্বহাইড্রেট, প্রোটিন, বিভিন্ন ভিটামিন এবং মিনারেলস জাতীয় খাবার।

দ্বিতীয়ত : সারাদিনের খাদ্য তালিকাটিকে ৬ বেলায় ভাগ করে নিতে হবে। এক্ষেত্রে কার্বহাইড্রেট থেকে ৬-৭ সার্ভিং, প্রোটিন জাতীয় খাদ্য থেকে ২ সার্ভিং, সবজি থেকে ৫ সার্ভিং, ফল থেকে ২ সার্ভিং, দুধ ও দুধজাতীয় খাদ্য থেকে ১ সার্ভিং, রান্নার তেল-৩ চা চামচ (মনো আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড), বাদাম ১.৫ আউন্স।

ওজন নিয়ন্ত্রণে সকালবেলা পরোটা/ভাতের পরিবর্তে লাল আটার রুটি/ওট নেয়া যেতে পারে। ডিম পোচ বা ওমলেট এর পরিবর্তে ডিম সিদ্ধ হতে পারে এবং মিক্সড সবজি (রঙ্গিন সবজি ৩/৪ রকমের) রাখা যেতে পারে। রান্নায় তেলের ব্যবহার কমাতে হবে, এক্ষেত্রে রান্নার সময় মাছটাকে না ভেজে রান্না করা যেতে পারে। ওজন নিয়ন্ত্রণে তেলের ইনটেক কমাতে হবে, ১ চামচ তেলে ৪৫ ক্যালরি থাকে। মধ্য সকাল বেলায় মিক্সড নাট, চিকেন স্যুপ দই হতে পারে।

বিকালে শসার সালাদ, ছোলা, ফলের জুস (টক ফল) হতে পারে। রাতের বেলায় শারীরিক শ্রম কম থাকে বলে ক্যালরি বার্ন কম হয় তাই সকাল ও দুপুরের তুলনায় কিছুটা পরিমাণে কম খেতে হবে। সেসঙ্গে অবশ্যই নির্দিষ্ট সময় কমপক্ষে ১ ঘণ্টা ব্যায়াম করতে হবে।

মোট কথা, ওজন একটু বৃদ্ধি পেলেই ঘনীভূত ক্যালরিবহুল খাদ্যগুলো বাদ দিয়ে বয়স-ওজন-উচ্চতা অনুসারে সম্পূর্ণ বৈজ্ঞানিক ও সঠিক পদ্ধতিতে খাদ্য তালিকা প্রস্তুত করে তা মেনে চলুন। আর তাই ওজন কমাতে বিশেষজ্ঞের শরণাপন্ন হন।

আপনার দেহের ওজন যেমন রাতারাতি বৃদ্ধি পায়নি সুতরাং তা নিয়ন্ত্রণে কিছুটা সময় দিন, নিজের এবং বিশেষজ্ঞের প্রতি ভরসা রাখুন। ধৈর্যের সঙ্গে পরিবর্তিত খাদ্য তালিকাটি উপভোগ করুন। মনে রাখবেন, ওজন নিয়ন্ত্রণ সময়সাপেক্ষ কিন্তু অসম্ভব নয়।

আলিয়া-দীপিকার সঙ্গে তুলনা, যা বললেন কিয়ারা

বক্স অফিসে ভালো করছে ভুল ভুলাইয়া ২, যার ওপর ভর করে বেশ ভালো সময় যাচ্ছে কিয়ারা আদভানির। ভুল ভুলাইয়া ২-এ কিয়ারার সঙ্গে অভিনয় করেছেস কার্তিক আরিয়ান। এর পর কিয়ারার আরেকটি সিনেমা আসছে যুগ যুগ জিও। বরুণ ধাওয়ান, অনিল কাপুর ও নীতু কাপুর অভিনীত ছবিটি ২৪ জুন মুক্তি পেতে চলেছে। কিয়ারা ছবিটির প্রচারের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন৷

কিয়ারা বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। কয়েক দিন আগে একটি সাক্ষাৎকারে তাকে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়।

কিয়ারা আদভানি বলেছেন, এ তুলনা তাকে অনুপ্রেরণা দেয়। আলিয়া ও দীপিকা দারুণ অভিনয় করেন, তাই তাদের সঙ্গে আমার যখন কেউ তুলনা করেন, আমার জন্য তা প্রেরণাদায়ক।

তিনি বলেন, তারা দারুণ অভিনেত্রী। আমি মনে করি আমি হয়তো কিছু কাজ ঠিক করেছি। আমি নিজেও তাদের কাজ পছন্দ করি, আর সে কারণে এটি (তুলনা) আমাকে আরও অনুপ্রেরণা দেয়।

যুগ যুগ জিও অভিনেত্রী এখন খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার হাতে আরও যেসব কাজ রয়েছে, তার মধ্যে রয়েছে— দক্ষিণের সুপারস্টার রামচরণ অভিনীত আরসি ১৫। এ ছাড়া তার হাতে রয়েছে গোবিন্দ নাম মেরা। এতে তিনি ভিকি কৌশল এবং ভূমি পেডনেকারের সঙ্গে অভিনয় করবেন। এটি পরিচালনা করছেন শশাঙ্ক খৈতান।

ম্যারাডোনার সঙ্গে দি মারিয়াকে তুলনা করলেন তিনি

আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করলেই উচ্চারিত হয় লিওনেল মেসির নাম।

বর্তমান প্রজন্মের অনেকে তো ম্যারাডোনার চেয়ে বড় করে দেখেন মেসি। তবে বেশিরভাগেই এ নিয়ে বিতর্কে জড়ান। কারণ মেসির হাতে এখনো উঠেনি বিশ্বকাপ। সে অর্থে মেসি যে এখনো দিয়েগোর মতো কিংবদন্তি হতে পারেননি।

এমন সব তর্ক-বিতর্কের মধ্যে মেসি ছাড়া আসেনি আর কোনো নাম।

কিন্তু এবার ম্যারাডোনার সঙ্গে তুলনায় চলে এলো মেসির দেশেরই আরেক তারকা ফুটবলার আনহোল দি মারিয়ার নাম।

দি মারিয়া অবশ্য অনেকটা দুর্ভাগা। বর্ণাঢ্য ক্যারিয়ারে ভূয়সী প্রশংসা পাননি তেমন একটা।

দারুণ সব প্রতিভা দেখালেও তার মধ্যে কেউ ম্যারাডোনার ছায়া খুঁজেননি।

আর ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে এসেই শুনলেন সেই বাক্যটি।

৩৪ বছর বয়সি আর্জেন্টাইন উইঙ্গারের সঙ্গে ম্যারাডোনার তুলনা করলেন ইতালির কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফন।

পিএসজির সঙ্গে নতুন চুক্তিতে আগ্রহী ছিলেন দি মারিয়া। কিন্তু ক্লাবের আগ্রহ না থাকায় নতুন ক্লাবের সন্ধানে নামতেই হচ্ছে আর্জেন্টাইন সুপারস্টারকে।

আলবিসেলেস্তে তারকাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটা ক্লাব। এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে জুভেন্টাস ও বার্সেলোনা।

সিরি ‘আ’র জায়ান্ট দলটি তাকে দলে নিতে দিয়েছে লোভনীয় প্রস্তাব।

ইতালির দ্বিতীয় বিভাগের দল পার্মায় খেলা বুফনও জুভেন্টাসে দেখতে চান দি মারিয়াকে।

সেই প্রত্যাশা থেকেই আর্জেন্টাইন তারকার প্রশংসায় পঞ্চমুখ ৪৪ বছর বয়সি বুফন।

ইতালিয়ান সংবাদমাধ্যম ল্য গেজেট ডেল স্পোর্তের সঙ্গে সাক্ষাৎকারে বুফন বলেন, ‘ইতালিয়ান লিগে ডি মারিয়া হবে ম্যারাডোনার মতো। আমি কি ব্যাখ্যা করার প্রয়োজন আছে? এখন টেকনিক্যাল দিক থেকে সিরিআ অনেক এগিয়েছে এবং দি মারিয়ার খেলার মানও অনেক ভালো।’

ডি মারিয়ার প্রশংসা বুফন আরও বলেন, ‘সে কি নিখুঁতভাবে প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারে! সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফল বদলে দিতে পারে। চমৎকার সব অ্যাসিস্ট করে এবং সাড়া মাঠ দৌড়ে খেলে। একাই সে অনেক ভূমিকা পালন করতে পারে। এক কথায় বলতে গেলে দি মারিয়া একজন উঁচুমাপের খেলোয়াড়।’

দি মারিয়ার বয়স নিয়ে ভাবনার কথাও বলেন বুফন।

জুভেন্টাসের সাবেক তারকা বলেন, ওর বয়স ৩৪ হওয়ায় দুর্ভাবনা? আমার বয়স ৪৪ এবং আমি এখনও খেলছি। এখানে বয়স কোনো বিষয় নয়। নিজের কাজের প্রতি কতটা নিবেদন থাকে, কতটা পরিশ্রম থাকে সেটিই গুরুত্বপূর্ণ। ডি মারিয়া যদি সিদ্ধান্ত নিয়ে থাকে জুভেন্টাসে যাওয়ার, সে প্রস্তুত হয়েই এ সিদ্ধান্ত নিয়েছে।’

সেপ্টেম্বরে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

হাজারও চেষ্টা করেও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচটি না খেলে পার পাচ্ছে না আর্জেন্টিনা।

ফিফার নির্দেশ, নির্ধারিত সময়ই খেলতে হবে ‘বাতিল’ হওয়া সেই ম্যাচ। সেজন্য আগামী বুধবারের মধ্যে ব্রাজিলকে ম্যাচের ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

সাও পাওলোতে গত বছর সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের অগ্নিগর্ভ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা।

ম্যাচের ৭ মিনিটের মাথায় কোভিড বিধিনিষেধ ভাঙার অভিযোগে আর্জেন্টিনার চার খেলোয়াড়কে ধরতে মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বেধে যায় লংকাকাণ্ড। স্থগিত হয়ে যায় ম্যাচ।

আর্জেন্টিনা আশায় ছিল, পণ্ড ম্যাচের পুরো তিন পয়েন্ট তাদের ঝুলিতে যাবে। কিন্তু পাঁচ মাসের বেশি সময় পর গত ফেব্রুয়ারি ফিফা সেই ম্যাচ ফের আয়োজনের নির্দেশ দেয়।

পাশাপাশি মিথ্যা তথ্য দিয়ে ব্রাজিলে প্রবেশের অভিযোগে আর্জেন্টিনার চার ফুটবলার রোমেরো, এমিলিয়ানো মার্তিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জিওভান্নি লো সেলসোকে দুই ম্যাচ করে নিষিদ্ধ করে ফিফা।

কিন্তু এরইমধ্যে ম্যাচটি দুই দলের কাছেই গুরুত্বহীন হয়ে পড়ে। কারণ ইতোমধ্যে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলে লাতিন আমেরিকার দুই পরাশক্তি।

যে কারণে যে কোনো উপায়ে ম্যাচটি এড়িয়ে যেতে চাচ্ছিল ব্রাজিল ও আর্জেন্টিনা।

কিন্তু তা আর হচ্ছে না। তাদের বাতিল হওয়া সেই ম্যাচটি আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে ম্যাচ আয়োজনের নির্দেশ দিয়েছে ফিফা।

আর বুধবারের মধ্যে সেই ম্যাচের ভেন্যু ঠিক করে ফিফাকে জানাতে হবে ব্রাজিলকে।

এদিকে ম্যাচ আয়োজনের জন্য তিনটি ভেন্যুর বিষয় পর্যালোচনা করছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন – ইউরোপ, যুক্তরাষ্ট্র কিংবা ব্রাজিলে।

ইউরোপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি খেলার পর একটি আফ্রিকান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের।

এদিকে যুক্তরাষ্ট্র ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ আয়োজনে আগ্রহী অনেকদিন ধরেই। তাদের কথাও মাথায় রেখেছে ব্রাজিল। এই দুটির কোনোটি না হলে ব্রাজিল ঘরের মাঠেই আর্জেন্টিনাকে আতিথেয়তা দিতে চায়।

সূত্র: ওলেডটকম, আর্জেন্টিনা

কলমাকান্দায় বন্যার পানি কিছুটা কমলেও আশ্রয়কেন্দ্র ছাড়ছে না মানুষ

নেত্রকোনার কলমাকান্দায় শনিবার সন্ধ্যা থেকে ভারি বৃষ্টি না হওয়ায় বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। এই তিন দিন আকাশে হালকা রোদের দেখা মিলেছে। তবে কোথাও কোথাও হালকা ও মাঝারি বৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত উপজেলার ৬২ আশ্রয়কেন্দ্রে থাকা সাত হাজার বন্যাকবলিত মানুষ বাড়িতে ফিরেনি। কারণ রাস্তাঘাট ও মানুষের ঘরবাড়িতে এখনো বন্যার পানি রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা ও আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখা গেছে, মানুষেরা খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহনলাল সৈকত বলেন, উব্দাখালী নদীর কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

কলমাকান্দায় বৃহস্পতিবার রাত থেকে বন্যা শুরু হওয়ার পর মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। উপজেলায় প্রায় সাড়ে তিন হাজার গ্রাহকের পল্লী বিদ্যুতের সংযোগ বন্ধ রয়েছে। বন্ধ আছে ২১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান। মানুষের সঙ্গে আশ্রয়কেন্দ্রে আছে প্রায় তিন হাজার ৫০০ গবাদিপশু। তার মধ্যে গরু এক হাজার ৩০০, ছাগল এক হাজার ৭০০ ও ভেড়া ৫০০ বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কণিকা সরকার। তিনি গবাদিপশুদের খাদ্য সংকটের কথাও স্বীকার করেছেন।

সরেজমিন দেখা গেছে, উপজেলার ৮ ইউনিয়নের প্রায় ৭২ ভাগ বাড়িঘরে এখনো বন্যার পানি রয়েছে। তাই এখনই বন্যাকবলিত মানুষ আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারছে না। তবে পানি কমতে শুরু করায় সোমবার দুপুর থেকে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় কিছু কিছু দোকানপাট খুলেছে। সদরের বেশিরভাগ রাস্তাঘাট এখনো প্লাবিত। এসব সড়কের কোথাও হাঁটু, আবার কোথাও কোমরসমান পানি। এসব এলাকায় নৌকা ছাড়া চলাচল করা যাচ্ছে না। খাবার পানির সংকট রয়েছে সর্বত্র।

তবে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নজরুল ইসলাম জানিয়েছেন, উপজেলাজুড়ে তারা ৪০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।

দুপুর ১২টা থেকে দেড়টার মধ্যে কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, কলমাকান্দা সরকারি কলেজ, উদয়পুর উচ্চ বিদ্যালয়, উপজেলা কমপ্লেক্সসহ অন্তত আটটি আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখা গেছে, পানি ও খাবারের সংকট। তবে উপজেলা প্রশাসনের দাবি তারা নিয়মিত ত্রাণসামগ্রী আশ্রয় নেওয়া মানুষের মধ্যে বিতরণ করছেন। ত্রাণের কোনো অভাব নেই।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম জানান, পানি কিছুটা কমলেও মানুষের বাড়িঘরে ফেরার মতো অবস্থা হয়নি। এখনো অনেক এলাকা প্লাবিত। আশ্রয়কেন্দ্রগুলোয় সাধ্যমতো শুকনা ও খিচুড়ি রান্না করে বিতরণ করা হচ্ছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার বলেন, ত্রাণের সংকট রয়েছে। আমরা যে যা পারছি সহযোগিতা করে আসছি। জেলা প্রশাসকও আশ্বাস দিয়েছেন কলমাকান্দাবাসীর জন্য বরাদ্দ বাড়ানোর। এই আপদকালীন সময়ে সকলকেই এগিয়ে আসা উচিত।

কলমাকান্দা উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শণ শেষে বিকেলে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, নেত্রকোনায় সার্বিক বন্যার পরিস্থিতি আরও উন্নতি হচ্ছে। ত্রাণের কোনো সংকট নেই। আরও ত্রাণ আসছে। এ পযর্ন্ত কলমাকান্দা উপজেলায় ৪৫ টন জিআর চাল, দুই লাখ ৫০ হাজার টাকা নগদ ও ৭০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বাসর রাতে নববধূ উধাও

নারায়ণগঞ্জের বন্দরে বাসর রাতে এক নববধূ (২২) নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকালে এ ঘটনায় নববধূর স্বামী বন্দরের একরামপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম মিয়া বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে বন্দরের একরামপুরের স্বামীর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ওই নববধূ। অনেক খোঁজাখুঁজি করেও নববধূর কোনো সন্ধান না পেয়ে এ ঘটনায় নববধূর স্বামী ইব্রাহিম মিয়া থানায় জিডি করেন।

ইব্রাহিম মিয়া জানান, তিনি শুক্রবার ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে করেন। শনিবার বাসর রাতে টয়লেটে যাওয়ার কথা বলে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে যান আর ঘরে ফিরে আসেননি। নিখোঁজ নববধূকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এ বিষয়ে বন্দর থানার ওসি দীপক চন্দা সাহা বলেন, নববধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। আমরা ওই নববধূকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আফগানিস্তান-পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে আফগানিস্তান ও পাকিস্তান। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

বুধবার দিনের প্রথম দিকে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার। তবে কোনো ধরনের ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএসএসসি) জানিয়েছে, ভূমকম্পটির তীব্রতা উৎপত্তিস্থল থেকে ৫০০ কিলোমিটার দূরেও অনুভূত হয়, যার প্রভাব পড়ে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের অন্তত ১২ কোটি মানুষের ওপর।

পাকিস্তানের রাজধানীর ইসলামাবাদ, লাহোর, মুলতান, কোয়েটাসহ অন্যান্য অঞ্চলেও এর তীব্রতা অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন।

এর আগে গত শুক্রবার ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইসলামাবাদ, পেশওয়ার, রাওয়ালপিন্ডি, মুলতান। এ ছাড়া ফয়সালাবাদ, অ্যাবোটাবাদ, সোয়াট, বুনার, কোহাত এবং মালাকান্দেও ওই কম্পন অনুভূত হয়।

সূত্র: রয়টার্স

ফিলিস্তিনের জন্য জেরুজালেমে কনস্যুলেট খুলছে যুক্তরাষ্ট্র!

ফিলিস্তিনিদের বাধা উপেক্ষা করে তেলআবিবে অবস্থিত ইসরাইলের মার্কিন দূতাবাস ২০১৭ সালে জেরুজালেমে স্থানান্তর করা হয়।

এর মাধ্যমে জেরুজালেমকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তখন থেকেই যুক্তরাষ্ট্রের ওই একপেশে নীতির কঠোর সমালোচনা করে আসছিল ফিলিস্তিনসহ আন্তর্জাতিক সম্প্রদায়।

ট্রাম্পের এ বিতর্কিত কর্মকাণ্ড থেকে দেশের মর্যাদা পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে জো বাইডেনের প্রশাসন। খবর আনাদোলুর।

জেরুজালেমে ফিলিস্তিনের জন্য আলাদা কনস্যুলেট খোলার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস মঙ্গলবার এক প্রেস কনফারেন্সে এ কথা জানান।

তিনি বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক জোরদারের জন্য যুক্তরাষ্ট্র এ উদ্যোগ নিতে যাচ্ছে।

নেড প্রাইস আরও বলেন, আগামী জুলাই মাসে জো বাইডেনের ফিলিস্তিন সফরকালে এ বিষয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে আলোচনা হতে পারে।

ফিলিস্তিনের জন্য জেরুজালেমে আলাদা মার্কিন কনস্যুলেট নির্মাণ করা ছিল জো বাইডেনের নির্বাচনি প্রতিশ্রুতি।