মঙ্গলবার ,২৮ এপ্রি, ২০২৬
sbacbank
Home Blog Page 689

থাইরয়েডের যে লক্ষণগুলোতে নারীরা শুরুর দিকে গুরুত্ব দেন না

থাইরয়েড অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থি, যা হরমোন নিয়ন্ত্রণ করে। আর মানুষের শরীরে এটি নিয়ন্ত্রিত মাত্রায় থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রয়োজনের চেয়ে কম বা বেশি হরমোন উৎপাদিত হলে তা শরীরের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

বর্তমানে থাইরয়েডের সমস্যা আরও পরিচিত হয়ে উঠেছে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি আরও বেশি দেখা যায়। সারা বিশ্বে প্রতি চার নারীর একজনের মধ্যে এ সমস্য দেখা দেয়।  আর ৬০ শতাংশ নারীই জানেন না যে তাদের থাইরয়েডের সমস্যা হয়েছে কিনা।

থাইরয়েডের ছয়টি প্রাথমিক লক্ষণ সম্পর্কে জানুন, যেগুলোতে নারীদের বেশি গুরুত্ব দেওয়া জরুরি—

১. অপ্রত্যাশিত ওজন কম বা বেশি হওয়া
থাইরয়েডের মাত্রা আপনার সামগ্রিক বিপাকের ওপর প্রভাব ফেলে। তাই আপনার যদি হঠাৎ ওজন কমে যায় বা বেশি হয়ে যায়, তবে সেটি থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে। এমনটি হলে আপনার থাইরয়েড পরীক্ষা করানো উচিত।

২. ঘাড়ের চারপাশে ত্বক কালো হয়ে যাওয়া
থাইরয়েডের অন্যতম একটি প্রাথমিক লক্ষণ হচ্ছে— ঘাড়ের চারপাশে ত্বক কালচে হয়ে যাওয়া। এ ছাড়া ত্বকের শুষ্কতা, চুলকানি, মাথার ত্বক তৈলাক্ত হয়ে যাওয়া বা নখ ভেঙে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে থাইরয়েডের সমস্যার কারণে।  তাই এমনটি হলে প্রয়োজনীয় পরীক্ষা করানো ভালো।

৩. ক্লান্তি বোধ করা
অনিয়ন্ত্রিত বা দীর্ঘস্থায়ী ক্লান্তির অনুভূতি হতে পারে আপনার থাইরয়েড সমস্যার লক্ষণ।  অকার্যকর থাইরয়েড আমাদের বিপাকীয় ক্রিয়ালাপে অনেক প্রভাব ফেলার কারণে তা আমাদের নিয়মিতভাবে ক্লান্তিভাব ও শক্তির ঘাটতি করে অলস করে তুলতে পারে। এ ছাড়া হৃদস্পন্দনের দুর্বলতা, পেশি দুর্বলতা এবং শরীরে কম্পন দেখা দিতে পারে থাইরয়েডের কারণে।

৪. ঘুমের সমস্যা
থাইরয়েডের আরেকটি লক্ষণ হচ্ছে— ঘুমের ব্যাঘাত ঘটা। থাইরয়েডের কারণে কাজের প্রতি অনীহা আপনার ঘুমকে প্রভাবিত করতে পারে। এ ছাড়া রাতে অতিরিক্ত ঘামা, ঘন ঘন প্রস্রাব হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, যা আপনার ঘুমের আরও ব্যাঘাত ঘটাতে পারে।

৫. মানসিক স্বাস্থ্যের সমস্যা
থাইরয়েড মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে। হঠাৎ মেজাজ বিগড়ে যাওয়া, অতিরিক্ত চাপ অনুভব করা, উদ্বেগ, কাঁপুনি, খিটখিটে ভাব দেখা দিতে পারে থাইরয়েডের কারণে। এমনটি হলে আপনার থাইরয়েড পরীক্ষা করানো উচিত।

৬. ঋতস্রাবে সমস্যা
থাইরয়েডের মাত্রা তারতম্যের কারণে নারীদের মাসিকের সময়সীমার পরিবর্তন হতে পারে। থাইরয়েড সরাসরিভাবে নারীদের প্রজনন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। তাই মাসিকের  যে কোনো ধরনের পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ফল-শাকসবজি শিশুদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়: গবেষণা

শিশুদের মানসিক স্বাস্থ্যের বিকাশ অনেক সময় বাধাগ্রস্ত হয়। এ ক্ষেত্রে শিশুদের বুদ্ধি ও মেধা লোপ পায়। যেটি পরবর্তী সময়ে বাবা-মায়ের চিন্তার কারণ হয়ে ওঠে।

খাবার দাবারের সঙ্গে মানসিক স্বাস্থ্যের যোগসূত্রে কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন পুষ্টিবিদরা। সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের একটি গবেষণায় দেখেছে যে, বেশিমাত্রায় ফল ও শাকসবজি খাওয়ার কারণে স্কুলগামী শিশুদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করেছে। এ ছাড়া তাজা ফল ও সবজি তাদের ভালো পুষ্টি সরবরাহ করেছে। গবেষণাটি ৫০টিরও বেশি স্কুলে ও ১১ হাজারের বেশি শিক্ষার্থীদের ওপর করা হয়েছে।

গবেষণাটিতে দেখা গেছে যে, তাজা ফল ও সবজি বাড়ন্ত শিশুদের মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।

এ বিষয়ে নিউইয়োর্কের কোহেন চিলড্রেনস মেডিকেল সেন্টারের পেডিয়াট্রিক এন্ডোক্রনলজি বিশেষজ্ঞ অড্রে কল্টুন (আরডিএন, সিডিসিইএস, সিডিএন) বলেন, শিশুদের ভালো পুষ্টি ও মানসিক স্বাস্থ্যের ওপরে দৃষ্টি দেওয়া এই গবেষণাটি দেখে ভালো লেগেছে। এখন শিশুদের মধ্যে আরও চাপ ও উদ্বেগ দেখা যায়। বিশেষ করে মহামারিতে দীর্ঘ সময় ঘরে থাকার কারণে এটি আরও বেশি হচ্ছে।

তাজা ফল এবং শাকসবজি শারীরিক সক্ষমতা বাড়ায়। আর শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে সংযোগটি দীর্ঘকাল ধরে পরিচিত। এর মধ্যে প্রাপ্তবয়স্কদের একটি স্বাস্থ্যকর খাদ্য এবং মেজাজের সংযোগ রয়েছে। আর বিশেষজ্ঞদের মতে শিশুদের জন্য এই ধারণাটি প্রসারিত করা স্বাভাবিক বলে মনে হওয়ায় এ গবেষণা করা হয়।

তথ্যসূত্র: হেলথলাইন ডটকম।

স্ট্রেস

মেন্টাল ফিজিক্যাল বা ইমোশনাল টেনশন হলো স্ট্রেস। এ টেনশন হতে পারে নানা কারণে। সংসারের দৈনন্দিন কাজে ঘড়ির কাঁটা মিলিয়ে ছোটাছুটি, অফিসে কাজের চাপ, বাইরের কাজ ও সামাজিক দায়দায়িত্ব, শারীরিক অসুস্থতা সব মিলিয়ে জীবন বড় কঠিন মনে হয় একেক সময়। অথচ থেমে থাকার উপায় নেই।

আমাদের সমাজের নারীদের সংসার এবং তার বাইরের সব কাজ এবং চাহিদা মেটাতে হয় হাসিমুখে। কারণ সব কিছু নিয়েই তো জীবন। বর্তমান সময়ে এ করোনাকালীন আমাদের নিউ নরমাল লাইফের সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে। প্রতিদিনের জীবনযাপনে পরিবর্তন এর সঙ্গে খাপখাইয়ে নিয়ে চলা কিন্তু আমাদের জন্য নতুন একটি স্ট্রেস।

প্রশ্ন হলো, সহজ সুন্দর থেকে কেমন করে সামলাবেন এ মুহূর্তগুলো? তার জন্য দরকার প্ল্যানিং, টাইম-ম্যানেজমেন্ট আর যথাযথ লাইফস্টাইল। স্ট্রেস এলে আর পাঁচটা অসুখের মতো নয়। ওষুধ খেলেই সেরে যাবে। স্ট্রেস হলো এমন একটি শব্দ, যা দৈনন্দিন জীবনের জটিল পরিস্থিতি বা সমস্যার প্রতিক্রিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। কিছু সমস্যা বাহ্যিক যেমন পারস্পরিক সম্পর্ক, প্রাত্যহিক কাজের চাপ, অন্যান্য সাংসারিক ও সামাজিক দায়দায়িত্ব ইত্যাদি। আবার স্বভাবগত ভাবেই যারা সহজেই টেনশন, ডিপ্রেশন, রাগ বা দুশ্চিন্তায় ভোগেন তাদের স্ট্রেসের মূল উৎস থাকে অভ্যন্তরীণ। যখন আমরা বলি সাংঘাতিক স্ট্রেস আছি! ‘তখন নিজেকে প্রশ্ন করুন, কোনো কোনো সমস্যা বা জটিলতায় আপনি বেশি কষ্ট পান বা ভেঙে পড়েন? কখন আপনি মানুষিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন? কখন বেশি নিঃসঙ্গ অনুভব করেন? ধীরে ধীরে একেক করে এ স্ট্রেসগুলো থেকে মুক্ত হতে চেষ্টা করুন।

একই ঘটনায় একেকজন মানুষের প্রতিক্রিয়া হয় একেক রকম। একটি পরিস্থিতির মোকাবিলায় কেউ বিধ্বস্ত হয়ে পড়ে তাড়াতাড়ি। কারো আবার তেমন কোনো পরিবর্তন ঘটে না। আসলে এটা নির্ভর করে আপনার লাইফ স্টাইল, জীবন সম্পর্কে দৃষ্টি ভঙ্গি, পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা আয়ত্ত করার ওপর। একটা জীবনে নানা ধরনের কাজ, অভিজ্ঞতা, উত্তেজনা থাকতে পারে কিন্তু তার সঙ্গে স্ট্রেসের কোনো সম্পর্ক নেই। স্ট্রেস ম্যানেজমেন্টের মূল সমস্যা হলো, যে পদ্ধতি নেওয়া হোক না কেন, তা শুধু বাহ্যিক মাত্র সিম্পটমগুলো মোকাবিলা করে, কারণের শিকড়ে যেতে পারে না। তাই বারবার আমরা হয়ে পড়ি স্ট্রেসড আউট। আর স্ট্রেসের কারণ দূর করতে না পারলে স্ট্রেস কমবে কী করে? আর তাই এ স্ট্রেস মোকাবিলায় সাহায্য করে যে কোনো রিল্যাক্সেশন টেকনিক যেমন ইয়োগা বা যোগাসন, এক্সারসাইজ মেডিটেশন এবং ব্রিদিং এক্সারসাইজ যা খুবই জরুরি। আরেকটি বিষয় হলো আমাদের মন নয় শরীরেই স্ট্রেস প্রোগ্রামিং বেশি হয়ে থাকে।

’আমার সমস্যার কোনো সমাধান নেই। আমি ভালো নেই’- এ জাতীয় কথা যে ধরনের আচরণ বা ব্যবহার নির্দেশ করে তা হলো- ‘অন্যের সাহায্য না নেওয়া এবং নিজের ধারণা যে ভুল হতে পারে তা স্বীকার করতে না পারা’। এ বিষয়গুলো আমাদের শরীরে প্রোগ্রামড হয়, মনে নয়। আর একবার নিজের মধ্যে এটি প্রতিষ্ঠিত হয়ে গেলে এর থেকে বের হয়ে আসা মুশকিল। স্ট্রেস মোকাবিলায় কী কী করণীয় আসুন সেই বিষয়ে জেনে নেই-

খুব সকালে ঘুম থেকে ওঠে বারান্দায় কিছুক্ষণ বসতে পারেন। ছাদে বা বাগানে হাঁটতে পারেন। সকালবেলার খোলা হাওয়া ও আলো মুড নিয়ন্ত্রক সেরটনিন লেভেল বৃদ্ধি করে। ভালো মতো ধীরস্থির হয়ে ব্রেকফাস্ট করুন। দিনের শুরুতে মেটাবলিজম সতেজ রাখতে এটা খুব জরুরি। এর ফলে সারাদিন কনসেনট্রেশন এবং এনার্জি লেভেল ভালো থাকে, ব্লাড সুগার লেভেল ঠিক থাকে। অফিসে একনাগাড়ে কাজ না করে দশ মিনিটের জন্য ওঠে হাঁটাহাঁটি করুন। এর ফলে স্ট্রেস হরমোন প্রতিরোধ হয়।

পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান। গল্প, আড্ডা দিন বা বাইরে ঘুরতে যান। প্রতিদিনের কাজগুলোকে নানাভাবে ভাগ করে নিন এবং একটা একটা করে শেষ করুন। যখন যে কাজ করবেন সেটাতেই চেষ্টা করুন মনঃসংযোগ ঠিকমতো করার। অপেক্ষাকৃত কম প্রায়োরিটির কাজে কম অ্যানার্জি ব্যয় করুন। ভালো গান বা মিউজিক শুনুন। হাসির সিনেমা দেখতে পারেন। মাঝে মাঝে বডি ও হেড ম্যাসাজ নিন।

সাপ্তাহিক ছুটির দিন কোনো কাজ না করার চেষ্টা করুন। সপ্তাহে একদিন বাইরে খেতে যাওয়া বা ঘুরতে যাওয়ার প্ল্যান করুন। প্রতিদিন একটু সময় নিজের জন্য রাখুন। নিজের যত্ন নিন। যে কাজ বা কথা আপনার ভালো লাগবে না সেখানে না বলতে শিখুন। হেলদি ডায়েট মেনে চলুন। পরিমিত খাবার খান। সাদা চিনি ও লবণ কম খাওয়ার অভ্যাস করুন। কারণ স্ট্রেসে ব্লাড প্রেসার এমনিতেই বেড়ে যায়। এক্সারসাইজ, জগিং, মেডিটেশন, ইয়োগা কিংবা প্রতিদিন সকালে অথবা বিকালে হাঁটাহাঁটি করার চেষ্টা করুন। এতে শরীর মন দুটিই ভালো থাকবে। ডায়েরি লেখার অভ্যাস করতে পারেন। ডায়রির পাতায় প্রিয়জনের ছবি, প্রিয় কবিতা ও গানের কথা লিখে রাখুন। বইপড়ার অভ্যাস করুন। দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে।

আপনার সৃজনশীল কাজগুলো মাঝে মাঝে করতে পারেন। হতে পারে সেটা বাগান করা, রান্না করা, সেলাই করা, হস্তশিল্প, ছবি আঁকা, ফটোগ্রাফি, গান আবৃত্তি অভিনয় নাচ, লেখালেখি, ইত্যাদি যে কোনো কাজ। দেখবেন নিজের প্রতি আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। স্ট্রেস রুখতে এবং মুড ভালো রাখতে উজ্জ্বল রঙের ভূমিকা অনেক। উজ্জ্বল রং মনে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি করে, আশা জাগায় ও মন ভালো রাখে। তাই ঘরের ইন্টেরিয়রে ব্যবহার করতে পারেন উজ্জ্বল রং। ফুলদানিতেও রাখতে পারেন প্রতিদিন উজ্জ্বল রঙের তাজা ফুল।

প্রতিদিন নিজেকে আর নিজের চারপাশকে সাজিয়ে তুলুন নিজের মনের মতো করে, দেখবেন আপনার মন-মেজাজ কেমন প্রাণবন্ত উচ্ছ্বাসে ভরে উঠবে। নিজেকে ভালোবাসতে শিখুন। নিজেই নিজেকে উজ্জীবিত করে জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে সাজিয়ে তুলুন।

বুধবার পর্যন্ত মুম্বাইয়ের জেলে থাকবেন শাহরুখপুত্র আরিয়ান

কয়েক বছর আগে ‘বীর-জারা’ ছবিতে পাকিস্তানি জেলবন্দি অবস্থায় দেখানো হয়েছিল শাহরুখ খানকে।

কারাগারে দাঁড়িয়ে শাহরুখের গলায়, ‘ম্যায় কয়েদি নম্বর ৭৮৬…’ সংলাপ শুনে উল্লাসে ফেটে পড়েননি এমন মানুষ পাওয়া মুশকিল।

কিন্তু কে জানত, সেই ডায়লগই এভাবে সত্যি হয়ে ফিরে আসবে তার পুত্রের জীবনে! বৃহস্পতিবার মুম্বাইয়ের আর্থার রোড জেলে কয়েদিদের নম্বর দেওয়া হয়েছে।

সেখানে শাহরুখপুত্র আরিয়ানের পরিচয় ‘কয়েদি নম্বর ৯৫৬’। খবর আনন্দবাজার পত্রিকার।

বৃহস্পতিবার মুম্বই সেন্ট্রাল জেলখানায় এক সপ্তাহ হয়ে গেল শাহরুখপুত্র আরিয়ান খানের। ওই প্রমোদতরী মাদক মামলায় আরিয়ানের জামিনের আবেদন স্থগিত রেখেছে আদালত।

অর্থাৎ আগামী ২০ অক্টোবর, বুধবার পর্যন্ত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ানসহ মাদক মামলায় আটকদের।

করোনা আবহে জেলে প্রবেশ করলেই থাকতে হয় আইসোলেশনে। সেজন্য জেলের মধ্যেই রয়েছে পৃথক ব্যবস্থা। বুধবার পর্যন্ত সেই কোয়রেন্টাইন সেলেই ছিলেন আরিয়ানরা।

সবার করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর তাদের সাধারণ ব্যারাকে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার কয়েদি নম্বর পেয়েছেন আরিয়ান। তার নম্বর ‘এন-৯৫৬’।

জেলের খাবারই খেতে হচ্ছে আরিয়ানদের। এখানে বাইরে থেকে খাবার পাঠানোর নিয়ম নেই। কিন্তু প্রথম কয়েকদিন জেলের খাবার না খেলেও ইদানীং সেই খাবার খেতে বাধ্য হচ্ছেন আরিয়ান।

 

ধোনি বললেন, আইপিএল জেতার দাবিদার ছিল অন্য একটি দল

কলকাতা নাইট রাইডার্স এবার আইপিএলের ফাইনাল খেলবে এটা হয়তো কেউ আশা করেননি। কেননা, আইপিএল-এ প্রথম পর্বের শেষে সাত নম্বরে ছিল কেকেআর। ঘুরে দাঁড়িয়ে কলকাতা ঠিকই ফাইনালের টিকিট কাটে। তবে শিরোপা জিতে উল্লাস করা হয়নি ধোনির চেন্নাইয়ের কাছে হেরে যাওয়ার কারণে। ২৭ রানে ম্যাচ জিতে নেয় চেন্নাই সুপার কিংস।

কিন্তু মহেন্দ্র সিংহ ধোনির মতে, জেতা উচিত ছিল কলকাতা নাইট রাইডার্সের।

ধোনি বলেন, চেন্নাই সম্পর্কে বলার আগে কলকাতাকে নিয়ে বলা উচিত। ওরা যেটা করেছে সেটা অভাবনীয়। এ বারের আইপিএল জয়ের দাবিদার কেউ যদি হয় সেটি কলকাতা। কোচ, ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের বিরাট কৃতিত্ব। মাঝখানের ফাঁকটা ওদের বেশ কাজে লেগেছে।

চতুর্থ বার আইপিএল জিতল চেন্নাই। প্রতি বারই তাদের অধিনায়ক ছিলেন ধোনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

লিভারপুলকে টপকে শীর্ষে চেলসি

ওয়াটফোর্ডকে উড়িয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছিল লিভারপুল। কিন্তু বেশিক্ষণ শীর্ষে থাকা হলো না ইয়ুর্গেন ক্লপের দলের। বেন চিলওয়েলের একমাত্র গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিভারপুলকে টপকে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এলো চেলসি।

ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে শনিবার বেন চিলওয়েল ম্যাচের একমাত্র গোলটি করেন ৪৫ মিনিটে। প্রথমার্ধে পিছিয়ে পড়ে ব্রেন্টফোর্ড দ্বিতীয়ার্ধে ভালো খেললেও গোলের দেখা পায়নি।

ম্যাচে ৫৭ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিল চেলসির। এ সময়ের মধ্যে গোলের উদ্দেশে মাত্রটি পাঁচটি শট নিতে পারে তারা। যার মধ্যে লক্ষ্যে শট ছিল একটি। আর এতেই আসে সাফল্য।

অপরদিকে ব্রেন্টফোর্ডের নিয়ন্ত্রণে ছিল ৪৩ শতাংশ বল।তারা গোলের উদ্দেশে শট নিয়েছে ১৭টি। যার মধ্যে লক্ষ্যে শট ছিল ৭টি।

এ জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এলো চেলসি। ৮ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট এখন ১৯। এ ৮ ম্যাচের মধ্যে ছয়টিতে জয়, একটিতে ড্র ও একটিতে হেরেছে টমাস টুখেলের দল। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ১৮ ও ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১৭।

কাপ্তাইয়ে নৌকার প্রার্থীকে গুলি করে হত্যা

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমাকে (৫৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত বারোটার পর চিৎমরমের আগাপাড়া এলাকায় নিজ বাসাতেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতিও ছিলেন নিহত নেথোয়াই মারমা।

১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন তিনি।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী জানিয়েছেন, নেথোয়াই মারমা এতদিন উপজেলা রেস্টহাউজে ছিল। আজই মনোনয়ন জমা দিয়ে চিৎমরমে এলাকায় গিয়েছিল নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে দেখা করতে। রাতে তার বাড়িতে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে তাকে গুলি করে হত্যা করে গেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা জেনেছি আওয়ামী লীগের নৌকার প্রার্থী নেথোয়াই মারমাকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। পুলিশ সেখানে যাচ্ছে। সেখানে গেলে বিস্তারিত জানতে পারব।

স্কুলে যাতায়াতের জন্য সাইকেল পেল ৩০০ শিক্ষার্থী

স্কুলে আসার সুবিধার্থে ৩০০ শিক্ষার্থীর হাতে সাইকেল তুলে দিয়েছে আবুল কালাম ফাউন্ডেশন।

শনিবার দুপুরে স্কুল মাঠে আবুল কালাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল কালাম শিক্ষার্থীদের সাইকেল উপহার দেন।

কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের পাশাপুর এলাকায় অবস্থিত মো. আবুল কালাম হাই স্কুল।

শনিবার মো. আবুল কালাম ফাউন্ডেশন কৃর্তক আয়োজিত ও মো. আবুল কালাম হাই স্কুলের প্রধান শিক্ষক শাহজান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কুমিল্লা মহিলা কলেজর অধ্যক্ষ জামাল নাছের, চৌআরা কলেজের প্রভাষক সরোয়ার জাহান দোলন প্রমুখ।

গুয়ানতানামো থেকে মুক্তি পাচ্ছে শেষ আফগান বন্দি

কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বন্দিশালা গুয়ানতানামো বে থেকে সব আফগান বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। ওই বন্দিশালায় বর্তমানে বন্দি আছেন আফগান নাগরিক আসাদুল্লাহ হারুনগুল। তিনিই গুয়ানতানামোয় বন্দি সর্বশেষ আফগান নাগরিক বলে জানা গেছে।

এবার আসাদুল্লাহ হারুনগুলকে মুক্তি দেওয়া হবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

আসাদুল্লাহ হারুনগুল ছাড়াও গুয়ানতানামো থেকে মুক্তি পাচ্ছেন ইয়েমেনি নাগরিক সানাদি সালাম আল-কাজিমি।

আসাদুল্লাহ হারুনগুল (৪০) কোনো উগ্রবাদি সংগঠনের নেতৃত্ব দিচ্ছিলেন না এবং তিনি তার অতীতের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়েছেন বলে তাকে মুক্তি দেওয়া হচ্ছে।

২০০৭ সালে উগ্রবাদি সংগঠনকে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আসাদুল্লাহ হারুনগুলকে গ্রেফতার করা হয়। তিনি হারুন আল আফগানি নামেও পরিচিত।

গত বছর থেকে হারুনগুল প্রচণ্ড বিষণ্নতায় ভুগছেন বলে গুজব শোনা যায়।

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল বাস-গাড়ি, মৃত ৫

ভারতের কেরালায় শনিবার প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট, বাস ও ব্যক্তিগত গাড়ি। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

কেরালার দক্ষিণ ও মধ্যবর্তী জেলাগুলো বৃষ্টির কারণে তলিয়ে গেছে। কোট্টায়াম ও ইদুক্কি জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। ছয়টি জেলার রেড অ্যালার্ট এবং ছয়টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্টিপাতের ভিডিও ভাইরাল হয়েছে। কোট্টায়াম জেলার একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রবল বৃষ্টিতে রাস্তা যেন নদীতে রূপ নিয়েছে। আর জলমগ্ন রাস্তায় একটি বাস প্রায় অর্ধেকের বেশি তলিয়ে গেছে । যাত্রীরা বের হয়ে আসার চেষ্টা করছেন।

আরেকটি ভিডিওতে জলমগ্ন রাস্তা দিয়ে কয়েকজনকে একটি ব্যক্তিগত গাড়ি ঠেলে নিয়ে যেতে দেখা গেছে।

এদিকে, বন্যার কবলে পড়ে একটি গাড়ি ভেসে যাওয়ায় থোডপুজায় দুজনের মৃত্যু হয়েছে। ওই গাড়ির ভেতর থেকে একজন নারী ও একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।