শুক্রবার ,১৫ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 585

গর্ভাবস্থায় মুখের রোগে অবহেলা করলে যে বিপদ

মুখের রোগ আমরা অনেক সময়ই গুরুত্ব দিই না। জিহ্বা, দাঁত, মাড়িতে নানান সমস্যা দেখা দেয়। ভিটামিনের ঘাটতি, দাঁত ও জিহ্বার যত্ন সঠিকভাবে না নিলে এই সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় মুখের রোগ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে। নতুবা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. মো. ফারুক হোসেন।

আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন এবং মাড়ি রোগ থাকে, সে ক্ষেত্রে আপনার শিশু নির্দিষ্ট সময়ের আগে জন্ম নিতে পারে। শুধু তাই নয়, এই শিশু আকার আকৃতিতে স্বাভাবিকের চেয়ে ছোট হবে।

অন্তঃসত্ত্বা নারীর মাড়ি রোগে যথাযথ চিকিৎসা নিতে হবে নির্দিষ্ট সময়ে। মাড়ি রোগের মাধ্যমে যদি ব্যাকটেরিয়া ‘ভিরিড্যান্স স্ট্রেপটোকক্কাই’ রক্ত প্রবাহে সংক্রমিত হয় তাহলে হার্টের ভাল্ব নষ্ট হওয়ার আশংকা থাকে।

হৃদরোগ ইতিমধ্যেই শীর্ষ ঘাতক ব্যাধি হিসেবে চিহ্নিত হয়েছে যা মাড়ি রোগের সঙ্গে সম্পৃক্ত। মাড়ি রোগের ব্যাকটেরিয়া ইসোফেজিয়াল ক্যান্সার বা টিউমারের সঙ্গে সম্পৃক্ত। তাই গর্ভাবস্থায় মাড়ি রোগ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

শুষ্ক মুখ এবং জিহ্বার কারণে মুখের লালার প্রবাহ কমে যায়, ফলে খাদ্যদ্রব্য ঠিকভাবে দ্রবন হয় না। দাঁতে ক্ষয় হয়ে থাকে। স্ট্রেপটোকক্কাস মিউট্যান্স এবং ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া দাঁতের ক্ষয় করে থাকে।

দাঁত শিরশির করলে আমরা ঠাণ্ডা খাবার খাই না। বিশেষ করে আইসক্রিম বা বরফ জাতীয় কিছু। বরফ কখনও চুষবেন না এবং কামড়াবেন না। বরফ চোষা বা কামড়ানো দাঁতের ক্ষতি স্থায়ী করতে পারে, দাঁতের এনামেলে ছোট ছোট ক্র্যাক বা ফাটল সৃষ্টির মাধ্যমে। এই ক্র্যাক বা ফাটল সময়ের সঙ্গে সঙ্গে বড় হয় এবং সবশেষে পুরো দাঁতটিতে ফ্যাক্চার বা ফাটল সৃষ্টি হয়।

আপনার জিহ্বার রঙ কমলার রঙের মতো হতে পারে যদি ঠিকভাবে মুখ ও জিহ্বার যত্ন না নেওয়া হয়। যেমন জিহ্বা যদি নিয়মিত ব্রাশ বা পরিষ্কার করা না হয়। ভিটামিন ‘বি’ এবং ফলিক এসিডের অভাবে জিহ্বা লাল অথবা কমলা রং হতে পারে। অধিকাংশ সময় হারপিস সিমপ্লেক্স ভাইরাস সুপ্ত অবস্থায় নার্ভ সেলে থাকে। তাই এ ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

হাইপারথাইরয়ডিজমের রোগীরা মুখে জ্বালাপোড়া এবং অস্বস্তির কথা বলে থাকেন বিশেষ করে জিহ্বার ওপর এবং গালের অভ্যন্তর ভাগে। চিকিৎসা না হলে মুখের জ্বালাপোড়া এবং অস্বস্তিভাব একটি লম্বা সময়ব্যাপী থাকতে পারে। সাইকোসোমাটিক ব্যথাও মুখে একটি লম্বা সময় ধরে থাকতে পারে। উভয় ক্ষেত্রেই রোগী রাতের বেলা ঠিকভাবে ঘুমাতে পারে না।

রোগী কখনও কখনও অস্থিরতা ও মানসিক চাপে ভুগে থাকেন। রোগীদের উচিত মুখস্ত ওষুধ সেবন না করে চিকিৎসকের কাছে সবকিছু খুলে বলা। তবেই একটি সমাধান বের হয়ে আসবে।

ইবিতে বিএনপিপন্থি শিক্ষকরা সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি নির্বাচনে বিএনপি জামায়াতিপন্থি’ প্যানেল থেকে অধ্যাপক ড. মিজানুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আওয়ামীপন্থি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।

নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ১০টি পদে বিজয়ী হয়েছে বিএনপি-জামাতপন্থি শিক্ষকদের প্যানেল। অন্যদিকে সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জয় পেয়েছে আওয়ামীপন্থি শিক্ষকরা।

রোববার রাত আটটার দিকে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কেএম আব্দুস ছোবহান ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৩৯০টি ভোটের মধ্যে নির্বাচনে ভোট পড়েছে ৩৪৬টি।

সভাপতি পদে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. শাহজাহান মন্ডল পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১৮৬ ভোট। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. মাহবুবুর রহমান পেয়েছেন ১৩১ ভোট।

নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেল থেকে নির্বাচিত শিক্ষকরা হলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান (১৫৩), কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. আব্দুল বারী (১৬৫)। সদস্য পদে অধ্যাপক ড. শাহিনুজ্জামান (১৭৩), অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়া (১৬৯), অধ্যাপক ড. খোদেজা খাতুন (১৬৮), অধ্যাপক ড. রফিকুল ইসলাম (১৬৭), অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান (১৬৬), অধ্যাপক ড. নুরুন্নাহার (১৬৫) এবং অধ্যাপক ড. জাহিদুল ইসলাম (১৬২)।

অন্যদিকে বিজয়ী আওয়ামীপন্থি শিক্ষকরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক ড. আনোয়ারুল হক (১৬৬), সদস্য অধ্যাপক ড. মাহবুবুল আরফীন (১৭১), অধ্যাপক ড. আনোয়ার হোসেন (১৬৪) এবং অধ্যাপক ড. শামসুল আলম (১৬১)।

এদিকে বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও নির্বাচনে তাদের ভরাডুবির কারণ হিসেবে অভ্যন্তরীণ কোন্দল এবং একটি পক্ষের অসহযোগিতাকে দায়ী করছেন প্রগতিশীল শিক্ষকরা। নিজেদের মধ্য থেকে একটি পক্ষ আদর্শের বিপক্ষে কাজ করেছে বলেও অভিযোগ তাদের।

নব নির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, নির্বাচনের সময় আমরা বিভিন্ন প্যানেল থেকে নির্বাচন করলেও নির্বাচিত হওয়ায় আমরা এখন সকল শিক্ষকের প্রতিনিধি। নতুন কমিটি শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট ও ন্যায্য দাবি আদায়ে কাজ করবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

জাহাঙ্গীরনগরের ১৬০০ শিক্ষার্থী দেখলেন ‘মিশন এক্সট্রিম’

বহুল আলোচিত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ এবার দেখলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১০ ডিসেম্বর সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬০০ শিক্ষার্থী উপভোগ করলেন অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’। সন্ত্রাসবাদবিরোধী জনসচেতনতামূলক এ চলচ্চিত্রটি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের র‌্যাগ অনুষ্ঠান উপলক্ষে কপ ক্রিয়েশন ও র‌্যাগ কমিটি যৌথভাবে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। এই প্রদর্শনীতে সিনেমাটির অন্যতম পরিচালক প্রযোজক ও লেখক সানী সানোয়ার উপস্থিত ছিলেন। তিনিও এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র।

এ প্রসঙ্গে সানী সানোয়ার বলেন, ‘জাবি হচ্ছে আমার নিজের ঘর। এখানে কতশত স্মৃতি জড়িয়ে আছে। আমার প্রথম পরিচালিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ নিজের বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়, ছোট-ভাইবোনরা যেভাবে ভালোবাসা দেখিয়েছে, সত্যিই আমি বাকরুদ্ধ।

সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। পুলিশ অ্যাকশন থ্রিলারটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে অভিনয় করেছেন।

মাহির গান হঠাৎ কোটি ছাড়াল

সাম্প্রতিক সময়ে আলোচিত নায়িকা মাহিয়া মাহির ঢাকাই সিনেমায় পথচলা শুরু হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে। মাহি অভিনীত প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ ২০১২ সালের ৫ অক্টোবর মুক্তি পেয়েছিল। সিনেমাটি ব্যবসায়িক সাফল্য পায় ।

এরপর মাহি জাজের প্রযোজিত বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। প্রতিষ্ঠানটি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ সিনেমায় একটি গান ব্যবহার করা হয়েছিল যেটি ছিল মাহির নামেই। গানের শিরোনাম ‘তুই আমার মাহিয়া মাহিয়া মাহি’।

স্যাভির সংগীত পরিচালনায় সাদাব হাশমি গানটিতে কণ্ঠ দেন। পর্দায় লন্ডনের বিভিন্ন মনোরম লোকেশনে মাহিকে ভেবে গানটিতে ঠোঁট মেলান পশ্চিমবঙ্গের নায়ক অঙ্কুশ হাজরা। তার সঙ্গে অভিনয় করেন মাহি নিজেও।

জাজ মাল্টিমিডিয়াব ইউটিউব চ্যানেলে কলকাতার অশোক পতি পরিচালিত সিনেমাটির ‘তুই আমার মাহিয়া মাহি’ গানটি প্রকাশ করা হয় ২০১৫ সালের ৭ জানুয়ারি। কিন্তু হঠাৎ করেই ইউটিউবে গানটির ভিউ বাড়তে শুরু করে। এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৪ হাজারের বেশি মানুষ গানটি দেখেছে

উল্লেখ্য, এর আগে মাহি অভিনীত ‘অগ্নি ২’ সিনেমার ‘ম্যাজিক মামনি’ গানটিও ইউটিউবে কোটি দর্শক দেখার রেকর্ড গড়েছিল। ২০১৫ সালে জুনে গানটি ইউটিউবে প্রকাশিত হয়। এটি গেয়েছেন নেহা কাক্কার, কথা রিদ্ধি। এ গানটির সংগীত পরিচালকও ছিলেন স্যাভি।

 

অভিনয়ের জন্য নিজেকে ফিট করছেন মিষ্টি জান্নাত

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত করোনার কারণে লম্বা সময় ধরে সিনেমার শুটিংয়ের লাইট, ক্যামেরা থেকে দূরে রয়েছেন। ‘চিনি বিবি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী এবার ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

এই নায়িকা জানান, নিয়মিত জিম করে নিজেকে ফিট করছেন।

মিষ্টি জান্নাত বলেন, ‘করোনার কারণে লম্বা সময় সিনেমায় কাজ করা হয়নি। এর ফাঁকে লেখাপড়াটা শেষ করেছি। ক্লিনিক খুলেছি, সেখানেও সময় দিচ্ছি। খুব শিগগিরই নতুন সিনেমার কাজ শুরু করব। এ জন্য প্রস্ততি নিচ্ছি। নিয়মিত জিম করছি।

মিষ্টি জান্নাতের বড় পর্দায় অভিষেক হয় শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ গত বছর মুক্তি পায় ভারত-বাংলাদেশ প্রযোজিত সিনেমা ‘তুই আমার রানি’। এ তার অভিনীত আরও দু’টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

অভিনয়ের পাশাপাশি পেশায় তিনি দন্ত চিকিৎসক। এ ছাড়াও তার একটি প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে।

বিরাট-আনুশকার দেহরক্ষীর বেতন কত জানেন?

তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা তাদের চতুর্থ বিয়েবার্ষিকী উদযাপন করেছেন শনিবার। বিশেষ দিনে ভক্ত-শুভাকাঙক্ষীদের ভালোবাসায় সিক্ত তারা। শুভেচ্ছার জবাবও দিয়েছেন।

ভারতে সবচেয়ে জনপ্রিয় ও প্রিয় জুটির মধ্যে বিরাট-আনুশকা দম্পতি অন্যতম। দেশের বাইরেও তাদের নিযুত ভক্ত-অনুরাগী রয়েছে। তাদের যেকোনো বিষয়ে আগ্রহ রয়েছে মানুষের।

সেলিব্রেটিদের নিরাপত্তার দিকটিও মাথায় রাখতে হয়। কারণ যেকোনো স্থানে গেলে তাদের ঘিরে ধরেন লোকজন। বিরাট আনুশকার দম্পতির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন প্রকাশ সিং আকা সনু। তাকে প্রায়ই এই দম্পতির সঙ্গে দেখা যায়। এই দেহরক্ষীর জন্য বড় অংকের মাইনে গুনতে হচ্ছে বিরাট-আনুশকাকে।

ভারতের জনপ্রিয় বিনোদনভিত্তিক ওয়েবসাইট ডিএনের এক প্রতিবেদনের বরাত দিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকার্সের খবরে সনুর বেতনের বিষয়টি উঠে এসেছে। তার বেতনের অংকের কথা শুনলে যে কারো চোখ ছানাবড়া হয়ে যাবে।

আনুশকা তাকে বছরে ১ কোটি ২০ লাখ রুপি বেতন দেন। ভারতের বড় বড় কোম্পানীর সিইওরা এই বেতন পান না।

সনু গত কয়েক বছর ধরেই আনুশকার সঙ্গে রয়েছেন। ২০১৭ সালে ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করার আগ থেকেই সনু আনুশকার নিরাপত্তা দিয়ে আসছেন। বিয়ের পর থেকে আনুশকার পাশাপাশি বিরাটের নিরাপত্তাও দিয়ে আসছেন সনু।

বিরাট-আনুশকা বাইরে বেরোলেই সনু তাদের সঙ্গী হন। এটি বলার অপেক্ষা রাখে না, এই দেহরক্ষী আনুশকার পরিবারের খুবই বিশ্বস্ত। আনুশকা অন্তঃসত্ত্বা হওয়ার পরও তাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন সনু। গত জানুয়ারি মেয়ে সন্তানের বাবা মা হন বিরুষ্কা। এরপর থেকে ভামিকার নিরাপত্তার দিকটিও দেখছেন সনু।

সাকলাইনের প্রশংসায় পঞ্চমুখ বাবর আজম

পাকিস্তান দলের অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। তার ভূমিকা দলে প্রশংসিত হচ্ছে। পাকিস্তান অধিনায়ক বাবর আজম সাকলাইনের কোচিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন। খবর ক্রিকেট পাকিস্তানের।

নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মিসবাহ উল হক। এর পর পিসিবি এই পদে আপদকালীন দায়িত্ব দেয় সাকলাইনকে।

সাকলাইনকে দায়িত্ব পাওয়ার পর থেকে টিমের সবাইকে কাছে টেনে নেয়। প্রতিটি খেলোয়াড়ের সক্ষমতা ও দুর্বলতা নিখুঁতভাবে অনুধাবন করার চেষ্টা করেন। সেই অনুযায়ী প্রত্যেককে পরামর্শ দিয়ে সেরাটা বের করে আনছেন।

তার ভূমিকার প্রশংসায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বাবর বলেন, সাকলাইন কোচ হিসেবে খুবই সহায়ক। তিনি টিমের প্রতিটি সদস্যকে দিকনির্দেশনা দিচ্ছেন।

‘সাকলাইন মুশতাক সব সময় আমাদের পাশে রয়েছেন। টিমের জন্য সবচেয়ে ভালো পরিকল্পনাটাই তিনি করেন। সাকলাইন পরিষ্কার বার্তা দিয়েছেন যে, দেশের সম্মান রক্ষাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবাই ২২ কোটি মানুষের জন্য খেলি। তাদের আনন্দ দেওয়াই আমাদের মূল কাজ। ’

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে হাফিজ, মালিক, সরফরাজসহ জ্যেষ্ঠ খেলোয়াড়দের রাখা হয়নি। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে কম গুরুত্ব দিচ্ছে কিনা এমন প্রশ্নে বাবর আজম বলেন, আমরা আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করছি। সিনিয়র খেলোয়াড়দের দলে না থাকা মানে এই নয় যে, আমরা তাদের হালকাভাবে দিচ্ছি।

ময়মনসিংহে দুই ভাই খুন: ইউপি চেয়ারম্যানসহ আসামি ৩৬

ময়মনসিংহে মসজিদ কমিটির বিরোধের জেরে দুই ভাই খুনের ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদসহ ৩৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

রোববার রাতে নিহতদের বাবা আলী আকবর ও তাদের স্ত্রীরা বাদী হয়ে স্থানীয় সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রধান আসামি করে ৩৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গতরাতে মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। এ পর্যন্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের সিরতা ইউনিয়ন মসজিদ কমিটির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রফিকুল ইসলাম ও তার ভাই সফিকুল ইসলাম খুন হন।

নিহত রফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম ওই এলাকার আলী আকবরের ছেলে।

পূবাইলে ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত

গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রাকচাপায় সাইদুল ইসলাম সৌরভ (২১) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

রোববার রাতে টঙ্গী-ঘোড়াশাল হাইওয়ের পূবাইল কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ কালীগঞ্জ থানার তুমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। তিনি একই থানার টিউরী গ্রামের সোহেল মিয়ার ছেলে।

পূবাইল থানা ছাত্রলীগের সভাপতি গোলজার হোসেন টুটুল যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানান, সৌরভ এ বছরের এইচএসসি পরীক্ষার্থী। সোমবারও তার পরীক্ষা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া ও দ্রতগামী একটি ড্রামট্রাক ওই মোটরসাইকেল আরোহী সৌরভকে চাপা দিয়ে দ্রুত মিরেরবাজারের দিকে চলে যায়। স্থানীয়রা সড়কের পাশে নিথর দেহ দেখে পুলিশে খবর দেন।

পূবাইল থানার এসআই রাসেদুর জানান, নিহত সৌরভের মামা জাকিরের আবেদনের পরিপ্রেক্ষিতে ও মামলা না করায় লাশটি আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

তুরস্ক থেকে ড্রোন আনছে ভারত

তুরস্কের আঙ্কারাভিত্তিক কোম্পানি জাইরন ডায়নামিকের তৈরি করা মাল্টিরোটর ড্রোন আনছে ভারত।

আনাদোলু এজেন্সির বরাতে তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

খবরে বলা হয়, জাইরন ডায়নামিক উন্নত প্রযুক্তির পাশাপাশি ড্রোন সংক্রান্ত নানা বিষয়ের সমাধান দেয়। ভারতে পাঠানোর জন্য কোম্পানিটি ইতোমধ্যে ড্রোন প্রস্তুত করে রেখেছে।

এ বছরের শেষদিকে ড্রোনগুলো ভারতে পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রস্তুতকারী কোম্পানি, যা ২০২২ সালেও অব্যাহত থাকবে। আগামী বছর অন্তত একশ’ ড্রোন পাঠানো হবে।

এ কোম্পানি ২০২২ সালের মার্চে ভারতে ড্রোনের প্রদর্শনীর আয়োজন করবে বিশেষ করে দূরপ্রাচ্যের দেশগুলোর ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য।

আগস্টে অনুষ্ঠিত ১৫তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় হওয়া চুক্তি অনুযায়ী, ড্রোন প্রস্তুতকারী আঙ্কারাভিত্তিক প্রতিষ্ঠানটির ৩০ শতাংশ শেয়ার ৩.৫ মিলিয়ন মার্কিন ডলারে কিনে নিয়েছে ভারতের ডিসিএম শ্রিরাম ইন্ডাস্ট্রিজ।

তুরস্কের ড্রোনের ব্যাপক চাহিদা দেশটির সরকারের জন্য আশীর্বাদ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে আধুনিক যুদ্ধে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তুরস্ক তাদের তৈরি করা ড্রোনে সিরিয়া ও লিবিয়ায় ব্যবহার করে সাফল্য পেয়েছে। আর নাগরনো-কারাবাখ যুদ্ধে আজারবাইজনের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তুর্কি ড্রোনের।