ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ধারে, ভারে, অর্থে জৌলুসে ভরপুর সংস্থাটি। নিরাপত্তাও কঠোর। এর ফাঁক গলেই আইসিসিকে নাড়িয়ে দিল একদল প্রতারক। হাতিয়ে নিল প্রায় ২৫ লাখ মার্কিন ডলার!
বলা চলে, বেশ বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ক্রিকেটের সংস্থাটিকে। অনলাইন প্রতারণার শিকার হয়ে হারিয়েছে এত বিশাল অঙ্কের অর্থ। এমনটিই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
তবে টাকার অঙ্কটা নির্দিষ্ট করে বলেনি তারা। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো হ্যাকার গ্রুপ এই কাজটি করেছে। আর্থিক এই কেলেঙ্কারির জন্য প্রতারকদের ব্যবহৃত মাধ্যম ছিল বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)। এটি মেইল অ্যাকাউন্ট কম্প্রোমাইজ নামেও পরিচিত।
এই পদ্ধতিকে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) চিহ্নিত করেছে সবচেয়ে আর্থিক ক্ষতিকারক অনলাইন অপরাধের একটি হিসেবে। যুক্তরাষ্ট্রকে এই জালিয়াতি সম্পর্কে জানিয়েছে আইসিসি। চেয়েছে আইনি সহায়তা। কীভাবে, কখন, কয় ধাপে এই অর্থ হাতিয়েছে তা জানা যাবে তদন্তের পর।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
বলিউডে আরও এক তারকা সন্তান পা রাখতে যাচ্ছেন। তিনি হলেন, জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের ১৭ বছর বয়সী কন্যা রাশা। বলিউডে এখন আলোচনা চলছে তাকে ঘিরেই।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, পরিচালক অভিষেক কাপুরের হাত ধরে বলিউডে অভিষেক হতে যাচ্ছে রাশার। অভিষেক কাপুর তার আপকামিং সিনেমার জন্য সম্প্রতি রাশাকে সাইন করিয়েছেন।
সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি। তবে জানা গেছে, বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগনের ভাইয়ের ছেলে আমান দেবগনকে দেখা যাবে এই সিনেমায় রাশার বিপরীতে। অজয়কেও দেখা যাবে। তিনি এই সিনেমায় একদমই একটি অদেখা লুকে ধরা দেবেন।
আমানকে নিয়ে কিছুদিন আগে থেকেই বলিউডে আলোচনা শুরু হয়েছে। আর এখন সব নজর পড়েছে রাশার দিকে। সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, ২০২৩ সালের সেরা লঞ্চ হতে চলেছে আমান-রাশা জুটি। এই দুই স্টার কিডের প্রথম সিনেমা কেমন হয় এখন সেটাই দেখার পালা।
পিংকভিলাকে বলিউড ইন্ডাস্ট্রির একজন জানিয়েছেন, ‘গত ১৫ বছর ধরে ভারতীয় সিনেমায় নিজের ছাপ ফেলেছেন অভিষেক কাপুর। তার কাজ প্রশংসার যোগ্য। তার হাত ধরেই একাধিক তারকা পেয়েছে বলিউড। তিনিই খুঁজে খুঁজে নতুন ট্যালেন্টকে সবার সামনে নিয়ে এসেছেন। এদের মধ্যে বলা যায় সুশান্ত সিং রাজপুত, ফারহান আখতার, রাজকুমার রাও, সারা আলি খান প্রমুখের কথা। তার সিনেমায় প্রতিটি চরিত্রকে তিনি এত সুন্দর করে ফুটিয়ে তোলেন যে তা প্রশংসনীয়। এই খবরটা বলিউডের জন্য সত্যি সুসংবাদ। ভালো ভাবনা।’
কিংবদন্তি অভিনেতা জিতেন্দ্র কাপুরের বোনের ছেলে অভিষেক কাপুর। ১৯৯৬ সালে ‘আশিক মাস্তানে’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বলিউডে যাত্রা শুরু করেন অভিষেক। পরবর্তীতে ২০০৬ সালে ‘আরিয়ান’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তার পরিচালিত প্রথম সিনেমাটি বলিউডে মুখ থুবড়ে পড়লেও, ২০০৮ সালে দ্বিতীয় সিনেমা ‘রক অন’ দিয়ে নির্মাতা হিসেবে সকলের নজর কাড়েন অভিষেক। ‘রক অন’ সিনেমাটি ‘ফিল্ম ফেয়ার’ অ্যাওয়ার্ডের পাশাপাশি সেরা হিন্দি সিনেমা হিসেবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ অর্জন করে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিষেককে।
এদিকে রাভিনা ট্যান্ডন ও অজয় দেবগন বলিউডের একসময়কার জনপ্রিয় জুটি। ‘দিলওয়ালে’, ‘এক হি রাস্তা’, ‘গায়ের’ সহ আরো কিছু সিনেমায় তাদের দেখা গেছে। আর এবার অজয় ও রাভিনা পরিবারের দুই সন্তান আমান-রাশা জুটি বেঁধে পা রাখছেন বলিউডে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় সোনাভান (৫০) নামে এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার (২০ জানুয়ারি ) রাত ৮ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের জিরার মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত সোনাভান (৫০) হলেন উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের রইচ উদ্দীনের স্ত্রী। মান্দা থানার ওসি-তদন্ত মেহেদী মাসুদ বলেন, এ্যাম্বুলেন্সের ড্রাইভার ইমরান হোসেন (২৬) রাজশাহীর পবা থানার বড়গাছি গ্রামের আরেজ উদ্দিনের ছেলে এবং হেলপার রঞ্জু মিয়া (৩৮) একই জেলার বোয়ালিয়া উপজেলার মালদা গ্রামের শাহজাহানের ছেলে।
শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল হতে রোগী নিয়ে গিয়ে পতœীতলায় রেখে রাজশাহী ফেরার পথে রাত ৮টার দিকে মৈনম ইউনিয়নের জিরার মোড় এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ভুটভুটিকে স্বজোড়ে ধাক্কা দেয়। এতে ওই ভুটভটিতে থাকা যাত্রী গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে রইচ উদ্দিন (৬০) এবং তার স্ত্রী সোনাভান (৫০) ভুটভুটি থেকে রাস্তার উপর ছিটকে পড়ে গিয়ে গুরুতর জখম প্রাপ্ত হয়। এরপর স্থানীয় লোকজন, পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় তাদেরকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোনাভানকে মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও হেলপার এবং ভুটভুটির যাত্রী রইচ উদ্দিনকে গুরুতর জখম প্রাপ্ত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ওসি আরও জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করার পর আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
বিশ্বব্যাংকের এমডি এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ শনিবার, ২১ জানুয়ারি তিন দিনের সফরে ঢাকায় আসছেন । বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে এটিই ভ্যান ট্রটসেনবার্গের প্রথম আনুষ্ঠানিক সফর। তার সঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার থাকার কথা রয়েছে।
বিশ্বব্যাংকের এমডি বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২২ জানুয়ারি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
টঙ্গীর তুরাগের তীরে তাবলীগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে শনিবার, ২১ জানুয়ারি মুসল্লির উদ্দেশে বয়ান করছেন ইজতেমার শীর্ষ মুরুব্বী আলেমরা। ইতোমধ্যে টঙ্গীর ইজতেমা ময়দান এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বাদ ফজর ভারতের হযরত মাওলানা ইয়াকুব ছিলানীর বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়। বয়ানের বাংলা অনুবাদ করেন মাওলানা মনির বিন ইউসুফ। বাদ আসর বয়ান করবেন মাওলানা সাদের তিন নম্বর ছেছেমারলানা ইলিয়াস বিন সাদ। আসরের পর যৌতুক বিহীন বিয়ে সম্পন্ন হবে।
ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনই জর্ডান, লিবিয়া, আফ্রিকা, লেবানন, আফগানিস্তান, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরাক, সৌদি আরব, ভারত, পাকিস্তানসহ বিশ্বের ৬০টিরও অধিক দেশ থেকে প্রায় সাত হাজার মুসল্লি যোগ দেন। ভাষাভাষী ও মহাদেশ অনুসারে ময়দানে চার তাঁবুতে রয়েছেন মেহমানরা। এর মধ্যে রয়েছে ইংরেজি খিমা, উর্দু খিমা, আরবী খিমা ও বাংলা খিমা।
১৩ জানুয়ারি (শুক্রবার) শুরু হয়ে ১৫ জানুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের (জুবায়েরপন্থি) শেষ হয়।
চার দিন বিরতি দিয়ে শুক্রবার (২০ জানুয়ারি) দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (মাওলানা সাদপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন। ২২ জানুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার পরিসমাপ্তি ঘটবে। ২০২০ সালে ৫৫তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার পর করোনা মহামারির কারণে গত দুই বছর ২০২১ ও ২০২২ সালে ইজতেমা অনুষ্ঠিত হয়নি।
বিজনেস বাংলাদেশ/ হাবিব