শনিবার ,১৫ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 392

বাইডেনকে ইঙ্গিত করে যা বললেন ম্যাক্রোঁ

ইউক্রেন যুদ্ধ নিয়ে কথার বাড়াবাড়ি যুদ্ধবিরতির পথ বাধাগ্রস্ত বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনে হামলা করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ক্ষমতায় থাকতে পারেন না’ বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা মন্তব্যকে ইঙ্গিত করেই এ কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

ম্যাক্রোঁ ফ্রান্সের সংবাদমাধ্যমকে বলেন, ল ইউক্রেনে যুদ্ধবিরতি এবং তারপরে রুশ সেনা প্রত্যাহার লক্ষ্য ছিল। তবে কথা কিংবা কাজের বাড়াবাড়ির মাধ্যমে এটা সম্ভব হবে না।

এর আগে, শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইউক্রেনের শরণার্থীদের কাছে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনে পুতিনকে ‘কসাই’ আখ্যায়িত করেন বাইডেন।

ওয়ারশর রয়্যাল কাসলে দেওয়া ভাষণে বাইডেন সোভিয়েত লৌহ যবনিকার অধীনে পোল্যান্ডের চার দশকের ইতিহাস মনে করিয়ে দেন। তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা ও স্বাধীনতার স্বার্থে রাশিয়ার স্বৈরশাসনের বিরুদ্ধে বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলোর জরুরি ভিত্তিতে একাট্টা হওয়া দরকার।

বক্তব্যের শেষ দিকে তিনি বলন, ঈশ্বরের দোহাই— এ লোকটা ক্ষমতায় থাকতে পারে না।

এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। ক্রেমলিন বলছে, পুতিন ক্ষমতায় থাকবেন কিনা, তা বাইডেন বলার কে?

হোয়াইট হাউস অবশ্য পরে বিষয়টি এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে, প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় সরকার পরিবর্তনের ডাক দেননি। তিনি আসলে বলতে চেয়েছেন, ইউক্রেনে দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য বিশ্বকে প্রস্তুত থাকতে হবে।

হিলি স্থলবন্দরে ফের আমদানি-রপ্তানি স্বাভাবিক

মহান স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে টানা দুদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে।

রোববার দুপুর ১২টার পর থেকে ভারতের পণ্য আমদানিসহ সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন।

তিনি জানান, শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব বিভাগ ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল।

রোববার দুপুর ১২টার পর থেকে ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, সকাল থেকে ভারত হতে পণ্য আমদানি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বন্দরের ওয়্যার হাউস সুপার রেজাউল হকের মৃত্যুতে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়।

দুপুর ১২টার পর ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করছে। সেই সঙ্গে বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস ভর্তি ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম চলছে।

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শনিবার ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আখাউড়া স্থলবন্দর বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি যুগান্তরকে জানান, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আখাউড়া স্থলবন্দর দিয়ে শনিবার সকাল থেকে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে।

আগামীকাল রোববার সকালে ফের আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে। বিষয়টি আগেই ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম চলছে বলে আখাউড়া কাস্টমস স্থল শুল্ক রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী যুগান্তরকে জানিয়েছেন।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ যুগান্তরকে বলেন, এপথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

সৎ ও মেধাবীদেরকে নেতৃত্বে আনতে হবে: কৃষিমন্ত্রী

সৎ, নিষ্ঠাবান ও মেধাবীদেরকে নেতা হিসেবে বেছে নেওয়ার জন্য তৃণমূলের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সৎ ও নিষ্ঠাবান রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃত। এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য যেমন অত্যন্ত গর্বের ও অহংকারের, তেমনি এ দেশের জন্যও গর্বের অহংকারের।

রোববার রাজধানীর খিলগাঁওয়ে শেখ রাসেল খেলার মাঠ প্রাঙ্গণে ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এ আহ্বান জানান।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের খিলগাঁও থানার অধীন ০২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, বিগত ১৩ বছর ধরে একটানা তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশে সকল ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখা ও তা আরো গতিশীল করতে দলকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। এজন্য সৎ, নিষ্ঠাবান ও মেধাবীদেরকে দলের নেতৃত্বে আনতে হবে।

বিনা কারণে যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে- তাদের বিরুদ্ধে নেতাকর্মীদেরকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সরকারের নানা রকম পদক্ষেপের ফলে ইতোমধ্যে তেলসহ অনেক পণ্যের দাম কমতে শুরু করেছে। কিন্তু দ্রব্যমূল্যের দামকে পুঁজি করে বিএনপি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা অহেতুক আন্দোলন করে আবার গাড়িতে আগুন দেয়া, মানুষকে পুড়িয়ে মারা, রেললাইন তুলে নেয়ার পায়তারা করছে। এ বিষয়ে নেতাকর্মীদের সচেতন থাকতে হবে ও তা মোকাবেলায় সরকারকে সহযোগিতা করতে হবে।

সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও খিলগাঁও থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন মজুমদার। বিকালে কৃষিমন্ত্রী রাজধানীর পূর্ব জুরাইনে ৫৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

কুমিল্লার ভোট নিয়ে নতুন ইসির প্রথম বৈঠক

দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক সভায় বসছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আগামী ৫ এপ্রিলের এ বৈঠকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করবেন তারা।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ রোববার সাংবাদিকদের বলেন, বর্তমান ইসির প্রথম সভা হবে ৫ এপ্রিল। এ সভায় সার্বিক বিষয় পর্যালোচনা করে কুমিল্লার ভোট নিয়ে সিদ্ধান্ত দেবে ইসি। কোনো জটিলতা না থাকলে রমজানে তফসিল দিয়ে দিতে পারে কমিশন।

নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধেই আমরা স্থানীয় নির্বাচনগুলো করে থাকি। কোনো ধরনের জটিলতা না থাকলে স্থানীয় সরকার বিভাগের ক্লিয়ারেন্স পেলেই সভায় আলোচনা করে কুমিল্লা ভোটের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, রমজান মাসে ভোট হবে না। তবে মে মাসে নির্বাচন করতে হলে রমজানের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে ভোটের তারিখ ঈদের পরে নির্ধারণ করা হতে পারে।

২০১৭ সালের ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচন হয়েছিল। নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব নেওয়ার পর ১৭ মে প্রথম সভা হয়।

তাই এই করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে এ বছরের ১৬ মে। মেয়াদ শেষের আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

আগামী সংসদ নির্বাচনের দায়িত্ব নেওয়া কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ সব দলের আস্থা অর্জন। সেক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন তাদের নিজেদের প্রমাণ করার ক্ষেত্র হিসেবে দেখছে বিশ্লেষকরা।

বাম জোটের হরতালে সমর্থন দিল বিএনপি

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার বাম গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী হরতাল কর্মসূচির প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি।

রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামীকাল সোমবার দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোট আহুত হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বিএনপি সবসময়ই জনগণের রাজনীতি করে, তাই জনকল্যাণে যেকোনো দাবির প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবেই এই নৈতিক সমর্থন বলেও বিবৃতিতে জানানো হয়।

প্রসঙ্গত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার (২৮ মার্চ) সারা দেশে অর্ধদিবস (ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

‘জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত দিয়েছি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ক্ষমতা আমরা জনগণের কাছে ফেরত দিয়েছি, গণতন্ত্র জনগণের হাতে আমরা ফিরে দিয়েছি। যে গণতন্ত্র ক্যান্টনমেন্টে বন্দি ছিল, জিয়ার পকেটে ছিল বা এরশাদের পকেটে ছিল এবং খালেদা জিয়ার ব্যাগে ছিল, সেটাকে আমরা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি।

রোববার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, এ কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
এ সময় শেখ হাসিনা বলেন, জনগণের ক্ষমতায়ন আমরা দিয়েছি। সেখানে যদি বিএনপির নেতারা গণতন্ত্র না দেখে, উন্নয়ন না দেখে তাহলে তো বলার আর কিছু থাকে না।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, তাদের একটা গুণ আছে তারা মিথ্যা কথাটা ভালোভাবে বলতে পারে। সেই ভাঙা স্যুটকেস আর ছেঁড়াগেঞ্জি থেকে কোকো লঞ্চ ১, ২, ৩, ৪ বের হলো, ড্যান্ডি ডাইং তারপর কত কিছু তো বের হলো।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার ছেলের পাচার করা অর্থ ফেরত এনেছি। এরা আবার দুর্নীতির কথাই বা বলে কিভাবে? ভোটের কথাই বা বলে কি করে? উন্নয়ন চোখে পড়ে না কি করে?

আওয়ামী লীগ সভাপতি বলেন, স্বাধীণতার সুবর্ণজয়ন্তীতে আমরা উন্নয়নশীল দেশ। মাটি ও মানুষের সংগঠন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণের ভাগ্য পরিবর্তন হয়। আমরা যে ওয়াদা করেছি, তা পূরণ করেছি। সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী বাংলাদেশ উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশ হিসেবেই এগিয়ে যাবে। বাংলাদেশকে কেউ আর পেছনে টানতে পারবে না।

স্বাধীনতার পাল

স্বাধীনতা
তুমি হাজার প্রাণের বিনিময়ে অর্জিত
দুর্নীতি নিযার্তনে সর্ব প্রান্তর
মায়ের মুখে সন্তান হারানোর চাপ
তবুও লাল-সবুজের পতাকায় মান।

স্বাধীনতা
আজও বাংলায় সন্ত্রাসীর আর্বিভাব
অনয় গ্রস্থ সর্ব অফিসপাড়া
অন্নের খুঁজে কিশোরী দিশেহারা
পুটপাতে রাত্রীযাপনে পথহারা।

স্বাধীনতা
মানুষের জীবনের নেই নিরাপত্তা
নব-প্রজন্ম লাশ হয়ে ঘরে ফেরা
প্রশংসা কুড়াতে টিভি ক্যামেরায় ভাসা
দুর্নীতির অপরাধে জেল খানায় ঠাসা।

স্বাধীনতা
নেতৃত্বের জন্য ধর্মের নীতি বেচা-কেনা
শ্রেণীর বৈষম্যে ক্ষমতা দখলের মহড়া
বেশ-বোশনে তারাই শিয়ালের রাজা
রাত্রী হলে কুকুরের ছানা খুঁজা।

স্বাধীনতা
যুগের পর যুগ শত গ্লানি মুছা
আবার ব্যথা ভুলে স্বপ্ন দেখা
একুশ শতকের আলোয় গাও গান
একাত্তরের চেতনায় উড়াও পাল।

পর্তুগালে নতুন সরকারের ক্ষুদ্র মন্ত্রিসভা গঠন

পর্তুগালে ৩০ জানুয়ারি জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টি নিরঙ্কুশ বিজয় অর্জন করার পর প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা বর্তমান সরকারের ১৯ জনের মন্ত্রিসভা থেকে দুইজন কমিয়ে অর্থাৎ ১৭ জন ডেপুটি নিয়ে তার মন্ত্রিসভা গঠন করেছেন। গত ২৩ জানুয়ারি পর্তুগালের ত্রয়োবিংশ সাংবিধানিক সরকারের প্রজাতন্ত্রের প্রেসিডেন্সি ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

এই নতুনদের মধ্যে ১০ জনই সম্পূর্ণ নতুন মুখ; অপরবাকি সাতজন মন্ত্রীর মধ্যে ছয়জন স্বপদে বহাল থাকলেও একজনকে পরিবর্তন করে ভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া স্টেট সেক্রেটারি সংখ্যা ৫০ থেকে কমিয়ে ৩৮ জনে নামিয়ে আনা হবে। এবার কোনো প্রতিমন্ত্রী থাকবে না বলেও আভাস পাওয়া গিয়েছিল।

পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা তার মন্ত্রিসভা গঠনে বিগত মহামারির সময় আস্থাশীল গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী মারিয়ানা ভিয়েরা দ্য সিলভাকে (প্রেসিডেন্সি) স্বপদে বহাল রেখেছেন। অন্য যারা আছেন তারা হলেন- জোয়াও ক্রাবিনহো (পররাষ্ট্রমন্ত্রী), হেলেনা ক্যারেইরাস (প্রতিরক্ষা), জোজে লুইস কার্নেইরো (অভ্যন্তরীণ প্রশাসন), ক্যাটারিনা সারমেন্তো ই কাস্ত্রো (আইনমন্ত্রী/বিচার), ফার্নান্দো মেদিনা (অর্থ), আনা ক্যাটারিনা মেন্ডেস ( সংসদ বিষয়ক), আন্তোনিও কস্তা সিলভা (পানিসম্পদ), পেদ্রো আদাও ই সিলভা (সংস্কৃতি), এলভিরা ফরচুনাটো (বিজ্ঞান, প্রযুক্তি এবং উচ্চতর শিক্ষা), জোয়াও কস্তা (শিক্ষা), ডুয়ার্তে কর্ডেইরো (পরিবেশ এবং জলবায়ু অ্যাকশন), আনা মেন্ডেস গুডিনহো (শ্রম, সংহতি ও সামাজিক নিরাপত্তা), মারতা টেমিদো (স্বাস্থ্যমন্ত্রী), পেদ্রো নুনু সান্তোস (অবকাঠামো ও আবাসন), আনা আব্রোনহোসা (আঞ্চলিক সমন্বয়) মারিয়া ডো সেউ আনটুনেস (কৃষি ও খাদ্য)।

এ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ৯ জন পুরুষ এবং ৯ জন মহিলা উক্ত সংসদের আইনসভার প্রতিনিধিত্ব করবেন; যা দেশটির সরকারের একটি উন্নত মনোভাবের বহিঃপ্রকাশ বটে। একই সঙ্গে তিনি করোনাপরবর্তী সরকারের ব্যয় সংকোচন নীতির যে আভাস দিয়েছিলেন এটা তারই একটি অন্যতম পদক্ষেপ।

‘প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে’

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশে দারিদ্র্যের হার যেভাবে চলছে সেই হিসাব মতে বাংলাদেশের দারিদ্র্যের হার খুবই কম। বঙ্গবন্ধুর দর্শন চিন্তা-চেতনা মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ইতোমধ্যে অনেকে বলেছিলেন পৃথিবীর যে কোনো দেশে উন্নতি হতে পারে কিন্তু বাংলাদেশের উন্নতি হবে এমন আশা করা যায় না। অথচ যেসব নিন্দুকেরা এসব বলেছিলেন তারাই এখন দেখছেন বাংলাদেশ কিভাবে দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

গত বুধবার (২৩ মার্চ) দুবাই রেডিসন ব্লু হোটেল হলরুমে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সহ-সভাপতি মোহাম্মদ রাজা মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখে- সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন প্রমুখ।

বক্তব্য রাখেন- বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ মেম্বার আবুল কালাম সিআইপি, আলহাজ মাওলানা ফজলুল কবির চৌধুরী, মোহাম্মদ দেলোয়ার আহমেদ, মোহাম্মদ জাকির হোসেনসহ অনেকে।