শনিবার ,১৫ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 376

এসএসসির ফরম পূরণ শুরু ১৩ এপ্রিল

আগামী ১৩ এপ্রিল থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে। চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। অনলাইনে শিক্ষার্থীদের ফরম পূরণ করতে হবে। এজন্য প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। রোববার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- আগামী ১০ এপ্রিল শিক্ষার্থীদর তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শুধু তালিকাভুক্ত শিক্ষার্থীরাই ফরম পূরণ করতে পারবে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবে। আগামী ১৯ মে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি ১ হাজার ৬১৫ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিকে ১ হাজার ৪৯৫ টাকা। কোনো শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকাসাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষাসহ আবশ্যিক ও নৈর্বাচনিক এক থেকে চার বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এজন্য ব্যবহারিক ছাড়া ৩৫০ টাকা আর ব্যবহারিকসহ ৪০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

ক্যাম্পাসেই নেপালি শিক্ষার্থীর গায়েহলুদ!

গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়া হবে না বন্ধুদের, তাই ক্যাম্পাসেই বান্ধবীর গায়েহলুদের অনুষ্ঠানে মেতে উঠেন কনের সহপাঠীরা। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে হয়ে গেল এমনই এক আনন্দময় মুহূর্ত।

নেপালের মেয়ে সৃজানা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদে এ বছর অনার্স সম্পন্ন করেন। গত শুক্রবার ক্যাম্পাসের কৃষি বনায়ন রিসার্চ ফিল্ডের পাশে বাংলাদেশের সংস্কৃতিতে সৃজানার গায়েহলুদের আয়োজন করেন কৃষি অনুষদের কয়েকজন শিক্ষার্থী।

অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল কনের আইবুড়ো ভাত, কনেকে আলতা দেওয়া এবং সবশেষ গায়েহলুদ দেওয়া।

হাবিপ্রবি ক্যাম্পাসে শুক্রবার এ হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হলেও পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

গায়েহলুদ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি অনুষদের সহকারী অধ্যাপক সুব্রত কুমার প্রামাণিক, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মাসুমা পারভেজ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নেপালি শিক্ষার্থীরা।

সৃজানার সহপাঠী সিয়াম-উল-হক রাসেল জানান, নেপালে সাধারণত বাঙালিদের মতো গায়েহলুদ হয় না, তাই সৃজানার খুব ইচ্ছা ছিল আমাদের দেশীয় সংস্কৃতির মতো আমরা যেন ওর গায়েহলুদের আয়োজন করি। ঈদের ছুটিতে আমাদের বান্ধবীর বিয়ে। আমাদের পক্ষে নেপালে সৃজানার বাসায় যাওয়া সম্ভব নয়। তাই প্রিয় বান্ধবীর গায়েহলুদের আয়োজন করেছি নিজেরাই। নুসরাত নওরীন অর্পা, সুমাইয়া বিন্থি, আফসানা মুবাশ্বেরা সূচনাসহ বন্ধু-বান্ধবীরা মিলে এ আয়োজন করেছি।

সৃজানার আরেক বান্ধবী নুসরাত নওরীন অর্পা বলেন, ক্যাম্পাস জীবন শেষে কে কোথায় থাকব সেটা বলা যাচ্ছে না। কারো বিয়েতে যাওয়ার সৌভাগ্য হবে কিনা ঠিক নেই। সৃজানার বাসায় যাওয়া আমাদের পক্ষে আরও সম্ভব নয়। তাই বান্ধবীর গায়েহলুদের দিনটাকে স্মরণীয় করার চেষ্টা করা আরকি। আর সব মিলিয়ে অনেক ভালো লাগছে, যতটুকু আশা করিনি এর চেয়ে ভালো হয়েছে। ক্ষুদ্র পরিসরে আয়োজন হলেও অনেক ভালো একটা দিন কেটেছে।

কনে সৃজানা উচ্ছ্বসিত কণ্ঠে জানান, নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে। আমি কখনই ভাবিনি যে আমার বন্ধু-বান্ধবীরা আমার গায়েহলুদের আয়োজন এভাবে করবে। আমাদের নেপালের সংস্কৃতি এমনটা নয়। বাংলাদেশি সংস্কৃতিতে এই গায়েহলুদ আমার জীবনে বিশেষ স্মৃতি হয়ে থাকবে।

কঠিন পরীক্ষার সামনে টাইগাররা

ডারবানে জিতলে হবে ইতিহাস। আফ্রিকায় ইতিহাস গড়তে হলে টাইগারদের দিতে হবে কঠিন পরীক্ষা। ২৭৪ রান তাড়ায় ৮ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ পারবে কি সেই ইতিহাস গড়তে?

এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ২১৫ রানের লক্ষ‍্য তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকায় এবারের সফরের আগে কোনো ফরম্যাটেই স্বাগতিকদের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। ২০ বছর পর আফ্রিকার মাঠে ওয়ানডে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ জয়েরও ইতিহাস গড়ে টাইগাররা।

ওয়ানডে সিরিজ জয়ের পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ। ডারবানে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় টাইগাররা।

শনিবার দিনের শেষ মুহূর্তে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

রোববার চতুর্থ দিনে এক উইকেটে ১১৬ রান করা প্রোটিয়া দলটি এরপর মাত্র ১০ রানে হারায় ৩ উইকেট। এরপর ৭৬ রান তুলতে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

৭ উইকেটে ২০২ রান করা দলটি এরপর মাত্র ২ রানের ব্যবধানে ৩ উইকেট হারায়।

প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট করে ২৭৪ রানের টার্গেট পায় বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমেই একের পর এক উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। চতুর্থ দিনের শেষ বিকালে ৬ ওভারে মাত্র ৮ রান তুলতেই টপঅর্ডার তিন ব্যাটারের উইকেট হারায় বাংলাদেশ। আলোর স্বল্পতার কারণে চতুর্থ দিনের শেষ বিকালের ২০ ওভারের খেলা হয়নি।

ডারবান টেস্টে ঐতিহাসিক জয়ে পেতে হলে সোমবার শেষ দিনে বাংলাদেশকে আরও ২৬৩ রান করতে হবে। হাতে আছে ৭ উইকেট।

দেশে ফিরছেন তাসকিন-শরিফুল

আগামী শুক্রবার পোর্ট এলিজাবেথে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অংশ নিবে বাংলাদেশ দল।

সিরিজের দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না দেশের গতিময় পেসার তাসকিন আহমেদ ও তরুণ পেসার শরিফুল ইসলামের। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ডারবান টেস্টে ডান কাঁধে ব্যথা পেয়েছেন তাসকিন। যে কারণে সিরিজের দ্বিতীয় টেস্টে তার খেলা সম্ভব হচ্ছে না।

তাসকিনের মতো একই অবস্থা তরুণ পেসার শরিফুলের। অনুশীলনে বাম পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছেন তিনি।

পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে জাতীয় দলের জন্য প্রস্তুত করতে মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে তাসকিন ও শরিফুলের।

তাসকিন-শরিফুলের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম বলেন, প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলায় ডান কাঁধে ব্যথা পেয়েছেন তাসকিন। যে কারণে তার নড়াচড়া করতে খুব অসুবিধা হচ্ছে। তাকে পুরোপুরি সুস্থ হতে তিন সপ্তাহ সময় লাগতে পারে।

শরিফুলের চোট নিয়ে ফিজিও বলেন, শরিফুল ২৯ মার্চ অনুশীলনের সময় বাম পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করেন। তার একটি এমআরআই করা হয়েছে। তার লিগামেন্ট ইনজুরি রয়েছে। সে ইতিমধ্যেই পুনর্বাসন শুরু করেছে। সম্ভবত এই মাসের শেষের দিকে আবার সে অনুশীলন শুরু করতে পারবে।

প্রতিবন্ধী শিশুটি হুইলচেয়ার পেয়ে মহাখুশি, পাচ্ছে ভাতাও

সাড়ে ৬ বছরের শিশু ইসমাইল। তার মা গৃহিণী ও বাবা মেঘনা নদীর জেলে। তিন ভাইবোনের মধ্যে সে মেজ। তার দুই পা নেই। দুই হাত থাকলেও আঙুলগুলো খুবই ছোট। কথা বলতে খুব কষ্ট হয়। সড়কের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয়। তার খুব কষ্ট হয়।

সম্প্রতি সংবাদ সংগ্রহের কাজে মেঘনাপাড়ে বেড়িবাঁধের ওপর গেলে নজরে পড়ে শিশু ইসমাইলকে। তখন আমাকে দেখে বলে— আমাকে একটা হুইলচেয়ার দেবেন, সেই গাড়ি দিয়ে স্কুলে যামু।

এ নিয়ে শনিবার ‘আমাকে একটা হুইলচেয়ার দিবেন’ ও ‘আঁরে একখান হুইলচেয়ার দিবেন-গাড়িতে করি স্কুলে যাইয়াম’ এ শিরোনামে এবং গত ১১ মার্চ যুগান্তর অনলাইনে স্বচিত্র সংবাদ প্রকাশিত হয়।

প্রতিবন্ধী শিশু ইসমাইলকে নিয়ে স্বচিত্র-প্রতিবেদন নজরে আসে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃপক্ষের। পরে যুগান্তরের প্রতিনিধির মাধ্যমে শনিবার ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউপির মেঘনাপাড়ে বেড়িবাঁধের প্রতিবন্ধী ইসমাইলের খোঁজখবর নিয়ে তাকে হুইলচেয়ার প্রদান করা হয়।

এ ছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী শিশু ইসমাইলের জেলে পরিবারকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম ফাউন্ডেশন।

শিশুর মা মাহমুদা বেগম বলেন, জন্মের পর থেকে (সাড়ে ৬ বছর) ইসমাইল শারীরিক প্রতিবন্ধী (তার দুই পা ছোট ও দুই হাতের আঙুল ছোট এবং আঁকাবাঁকা)। হামাগুড়ি দিয়েই স্কুলে যাওয়াসহ সব কাজ করতে হয় তার। বেড়িবাঁধের পাশে ঝরাজীর্ণ বসতঘরে মেঘনা নদীতে মাছ ধরেই সংসার চালাতে হচ্ছে তাদের। শিশু ইসমাইল স্থানীয় বেড়িবাঁধের পাশে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি (ডরপ) নামে একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণিতে পড়ছে। তাদের অন্য তিন সন্তানও স্থানীয় বিদ্যালয়ে লেখাপড়া করছে। আমি মানুষের বাড়িতে ও তার বাবা মেঘনা নদীতে মাছ ধরার কাজ করে জীবিকা নির্বাহ করছে। এই কষ্টের পয়সা দিয়ে ইসমাইলসহ চার সন্তানকে নিয়ে বেড়িবাঁধের পাশে ঝুপড়ি ঘরে তাদের বসবাস।

বরিশালে চাঁদা না দেওয়ায় গৃহবধূ খুন

বা‌ড়ি নির্মা‌ণে চাঁদা না দেওয়ায় ইটের আঘা‌তে আ‌ফিয়া খাতুন (৪৫) না‌মে এক নারীকে খুন করার অ‌ভি‌যোগ পাওয়া গেছে।

রোববার সন্ধ্যায় ফিশারি রোডে সা‌বেক কাউ‌ন্সিলর জাহাঙ্গীর হো‌সে‌নের বা‌ড়ির ম‌ধ্যে এ ঘটনা ঘটে।

নিহত আ‌ফিয়া খাতুন নগরীর কা‌শিপুর ফিশারি রোড এলাকার ভাড়া‌টিয়া বা‌সিন্দা ও সা‌বেক সেনাসদস্য গিয়াস উ‌দ্দি‌নের স্ত্রী।

আ‌ফিয়ার স্বামী গিয়াস উ‌দ্দিন ব‌লেন, নতুন বা‌ড়ি নির্মাণ করার জন্য আজ টিউবও‌য়েল বসা‌নোর কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘদিন যাবৎ বা‌ড়ি নির্মাণ বাবদ স্থানীয় সন্ত্রাসী মো. মনু চাঁদা দাবি ক‌রে আস‌ছিল। সেই চাঁদা না পে‌য়ে মনু সন্ধ্যায় আমা‌কে মারধর করে। প‌রে এক‌টি ইট দি‌য়ে আমার স্ত্রীর মাথায় আঘাত কর‌লে আমার স্ত্রী অ‌চেতন হ‌য়ে প‌ড়ে। তা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌লে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

নিহত আ‌ফিয়ার মে‌য়ে আফ‌রিন ব‌লেন, আমার মা‌কে লক্ষ্য ক‌রে ইট নি‌ক্ষেপ কর‌লে সে অসুস্থ হ‌য়ে প‌ড়ে। তার পর হাসপাতা‌লে ব‌সে মারা গে‌ছে।

এ‌দি‌কে ঘটনাস্থলে গি‌য়ে অ‌ভিযুক্ত‌কে না পাওয়ায় এবং কল রি‌সিভ না করায় অ‌ভিযুক্তর বক্তব্য পাওয়া যায়নি।

ব‌রিশাল শেরেবাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের মে‌ডি‌সি‌নি ২ ইউ‌নিটের সহকা‌রি রে‌জিস্ট্রার শুভ ওঝা ব‌লেন, প্রাথ‌মিক ভা‌বে আমা‌দের ধারণা তি‌নি ম‌স্তি‌ষ্কে রক্তক্ষরণ হ‌য়ে মারা গে‌ছেন। ‌তার মাথায় কো‌নো আঘা‌তের চিহ্ন দে‌খি‌নি, তাছাড়া তার উচ্চ রক্তচাপ ছিল।

ব‌রিশাল এয়ার‌পোর্ট থানা পু‌লি‌শের ও‌সি কম‌লেশ চন্দ্র হালদার ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠানো হ‌য়ে‌ছে। তদন্ত সা‌পে‌ক্ষে বিস্তা‌রিত বল‌তে পারব।

সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও করোনা শনাক্ত হয়েছে। রোববার করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে ছিল এই দেশটি।

২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৩৪ হাজার ৩০১ জন করোনায় শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩০৬ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার ২১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৭ হাজার ২৩৫ জন মারা গেছেন।

দক্ষিণ কোরিয়ার পর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা রাশিয়ায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩০৪ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৮২৮ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত বেড়ে ১ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৮৬৬ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৭০৮ জনে।

রোববার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মারা গেছেন ১ হাজার ৮৯৩ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ১৭ লাখ ৪৬ হাজার ২৯১ জনে।

এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ লাখ ৩৭ হাজার ৭৩২ জন।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৪৫৫ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কেটি ৮৯ লাখ ৮০ হাজার ৭৮০ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৫৫ হাজার ৬৭৫ জন।

ভূমধ্যসাগরে ডুবে ৯০ শরণার্থীর মৃত্যু

লিবিয়া থেকে ইউরোপে আসার পথে শতাধিক শরণার্থীবোঝাই একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে ৯০ শরণার্থীর মৃত্যু হয়েছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার রোববার এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলুর।

আলজেরিয়ার একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাংকার মাত্র চারজনকে জীবিত উদ্ধার করতে পেরেছে। এ ছাড়া আরও একজন শরণার্থী গত চার দিন ধরে নৌকা নিয়ে সাগরে ভাসছেন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রেনডি এক টুইটবার্তায় ইউরোপের দেশগুলোর প্রতি সাগরে ভাসা এসব শরণার্থীদের আশ্রয় দিতে মানবিক আবেদন জানিয়েছেন।

এতে তিনি বলেন, ইউক্রেন থেকে পালিয়ে আসা ৪০ লাখ লোককে আশ্রয় দিয়ে যে উদারতা আপনারা দেখিয়েছেন, সেই সহানুভূতির সামান্য অংশ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা শরণার্থীদের প্রতি দেখান। আশ্রয় দিয়ে তাদের প্রাণ বাঁচান।

মরক্কো, তিউনিশিয়া, মৌরতানিয়াসহ আফ্রিকার সাবসাহারা অঞ্চলের বহু শরণার্থীরা প্রতি বছর লিবিয়া থেকে সাগরপথে জীবনের ঝুঁকি ইউরোপের দেশগুলোতে আসার পথে ভূমধ্যসাগরে ডুবে মারা যান।

রেমিট্যান্সে রমজানের হাওয়া, ৮ মাসে সর্বোচ্চ

রমজান মাসকে কেন্দ্র করে সদ্য বিদায়ী মার্চে প্রবাসী শ্রমিকরা বাংলাদেশে পাঠিয়েছেন ১৮৬ কোটি ডলার, যা গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ। গত বছর জুলাইয়ে ১৮৭ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী শ্রমিকরা।

মার্চে আসা রেমিট্যান্স (দেশীয় মুদ্রায় ১৫ হাজার ৯৯৬ কোটি টাকা) আগের মাসের চেয়ে ২৪ শতাংশ বা ৩৬ কোটি ৫৫ লাখ ডলার বেশি। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৪৯ ডলার। রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মার্চ মাসে ১৮৬ কোটি ডলার বা ১৫ হাজার ৯৯৬ কোটি টাকা দেশে এসেছে। যা আগের মাস ফেব্রুয়ারিতে প্রবাসীরা ১৪৯ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন, যা ফেব্রুয়ারির চেয়ে মার্চে ৩৭ কোটি ডলার বা ৩ হাজার ১৮৪ কোটি টাকা বেশি। গত ২০২০-২১ অর্থবছরে একই মাসের তুলনায় ৫ কোটি ডলার বা ৪৩০ কোটি টাকা কম এসেছে। গত বছরের মার্চে প্রবাসীরা ১৯১ কোটি ডলার বা ১৬ হাজার ৪২৬ কোটি টাকা দেশে পাঠিয়েছিলেন। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৭০ কোটি ডলার বা ১৪ হাজার ৬২০ কোটি টাকা।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের ৮ মাসে (জুলাই-মার্চ) দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৩০ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩০১ কোটি ডলার কম। ২০২০-২১ অর্থবছরে প্রথম নয় মাসে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৮৩১ কোটি ডলার বা এক লাখ ৫৭ হাজার ৪৬৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চে ১৮৬ কোটি ডলার ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৩৪ লাখ ডলার। বিশেষায়িত দুটি ব্যাংকের মধ্যে একটিতে এসেছে ৩ কোটি ডলার। অন্যটিতে কোনো রেমিট্যান্স আসেনি। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪৮ কোটি ৭৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

বেঁধে দেওয়া সময়ে অর্থ আদায়ে ব্যর্থ

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৩৬ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির অর্থ আদায়ের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু অর্থ অর্থআত্মসাৎকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তা আদায় করা সম্ভব হয়নি। ১২টি জালিয়াতি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র তিনটি প্রতিষ্ঠান সামান্য ঋণ পরিশোধ করেছে, যা মোট অর্থের ১ শতাংশেরও কম। এতে কেন্দ্রীয় ব্যাংক হতাশা প্রকাশ করেছে।

বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বিশেষ সফটওয়্যারের আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়, ঋণ আদায় করতে না পেরে গ্রাহকের বিরুদ্ধে মামলা করছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ওইসব ঋণের সঙ্গে ব্যাংকিং খাতের প্রভাবশালী গ্রাহক ও সাবেক পরিচালকদের সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়া করোনার কারণে ঋণ আদায় কার্যক্রম স্থগিত থাকায় গত দুই বছরে এদের কাছ থেকে ঋণ আদায় করা সম্ভব হয়নি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ১২টি ঋণ জালিয়াতির মাধ্যমে মোট ৩৪ হাজার ৪০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঋণ খেলাপি হয়ে পড়ায় এগুলোর বিপরীতে সুদ আরোপ করে তা মূলধনের সঙ্গে যোগ করা হচ্ছে না। তবে গত বছর ওইসব ঋণের বিপরীতে ৩ হাজার ৪৪০ কোটি টাকার সুদ অনারোপিত হিসাবে রাখা হয়েছে। এগুলো স্থগিত সুদ বা ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে রয়েছে। ঋণ নিয়মিত হলে এগুলো মূল ঋণের সঙ্গে যুক্ত হবে। ২০২০ সালে এ খাতে অনারোপিত সুদ ছিল সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি। খেলাপি ঋণের চাপ কমানোর জন্য ব্যাংকগুলো ওইসব ঋণের ২২৮ কোটি টাকা রাইট অব বা অবলোপন (মূল হিসাব থেকে আলাদা) করেছে।

সূত্র জানায়, গত বছর বিশেষ সুবিধায় ঋণ নবায়নের জন্য বিসমিল্লাহ গ্রুপ, অ্যানন টেক্স গ্রুপ ও নূরজাহান গ্রুপ কিছু টাকা জমা দিয়েছে। এর বিপরীতে অ্যানন টেক্স ও নূরজাহান গ্রুপ কিছু ঋণ নবায়ন করেছে। বিসমিল্লাহ গ্রুপ এখনো নবায়ন করতে পারেনি। এর মধ্যে বিসমিল্লাহ গ্রুপ ৫ ব্যাংক থেকে ১ হাজার ২০০ কোটি টাকা আত্মসাৎ করে পুরো টাকাই বিদেশে পাচার করেছে। অ্যানন টেক্স প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা এবং নূরজাহান গ্রুপের প্রায় আড়াই হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনা কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে এর আগে ধরা পড়েছে।

কেন্দ্রীয ব্যাংকের প্রতিবেদনে আরও দেখা গেছে, করোনার কারণে চলতি বছরের ২০ জানুয়ারি পর্যন্ত বিশেষ সুবিধায় ঋণ পরিশোধে ছাড় দেওয়া হয়েছিল। অর্থাৎ ওই সময়ে ঋণ পরিশোধ করলে তা গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ হয়েছে বলে গণ্য করা হবে। কিন্তু বাড়তি সময়ে কোনো জালিয়াত প্রতিষ্ঠান ঋণ শোধ করেনি।

এবার ব্যাংকগুলোতে বিশেষ সফটওয়্যারের (কোর ব্যাংকিং সলিউশন বা সিবিএস) মাধ্যমে পরিদর্শন হচ্ছে, সরেজমিনে নয়।

ব্যাংকগুলো তাদের সফটওয়্যারের লেনদেন কেন্দ্রীয় ব্যাংকে পাঠিয়ে দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সেগুলো খতিয়ে দেখছে। এর আওতায় ওইসব তথ্য পেয়েছে।

সম্প্রতি তিনটি সরকারি ও চারটি বেসরকারি ব্যাংকে ঋণ জালিয়াতির টাকা আদায়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চিঠি দেওয়া হয়েছে। জবাবে ব্যাংকগুলো জানিয়েছে, করোনার কারণে ঋণ আদায় স্থগিত ছিল। যে কারণে তারা ওইসব গ্রুপ থেকে ঋণ আদায় করতে পারেনি। তবে তিনটি গ্রুপ ঋণ নবায়নের জন্য কিছু অর্থ এককালীন জমা হিসাবে ২২৮ কোটি টাকা পরিশোধ করেছে। বাকি প্রতিষ্ঠানগুলো ঋণ পরিশোধে এগিয়ে না আসায় তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এর বাইরে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র জানায়, ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হাজার কোটি টাকার বেশি অংকের ১২টি ঋণ জালিয়াতির ঘটনা ঘটেছে। এর মধ্যে হলমার্ক গ্রুপের ৪ হাজার কোটি টাকা, ক্রিসেন্ট গ্রুপের ৪ হাজার কোটি টাকা, এসএ গ্রুপের সাড়ে ৩ হাজার কোটি টাকা, সিটিসেলের ১ হাজার ২০০ কোটি টাকা, সানমুন গ্রুপের ১ হাজার ৬০০ কোটি টাকা, বেসিক ব্যাংকে সাড়ে ৫ হাজার কোটি টাকা, তিনটি আর্থিক প্রতিষ্ঠানে পিকে হালদারের ৫ হাজার কোটি টাকার জালিয়াতি হয়েছে।