শুক্রবার ,১৪ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 353

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তার সচেতনতা গুরুত্বপূর্ণ: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারের কৃষকবান্ধব নীতির কারণে কৃষি উৎপাদন বেড়েছে বহু গুণ। ধান, মাছ, মাংস ও সবজি উৎপাদনে কৃষকের সক্ষমতা বেড়েছে। এখন নিরাপদ ও পুষ্টিকর খাবার ভোক্তার কাছে পৌঁছাতে কাজ চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (কারস) মিলনায়তনে শনিবার ভলান্টারি কনজুমারস ট্রেনিং এন্ড অ্যাওয়ার্নেস সোসাইটি (ভোক্তা) আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার সুরক্ষায় প্রত্যাশা ও অর্জন- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সাধন চন্দ্র বলেন, কৃষকের মাঠ থেকে ভোক্তার টেবিল সবখানেই খাবার নিরাপদ হতে হবে। এই চেইনের যে কোন পর্যায়ে খাবার অনিরাপদ হয়ে যেতে পারে। একারণে ভোক্তাকে সবার আগে সচেতন হতে হবে। ভোক্তার সচেতনতা নিরাপদ খাদ্য নিশ্চিতে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

ভোক্তা’র সভাপতি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান ও গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মীজানুর রহমান বলেন, পৃথিবীর কোন দেশে আমাদের দেশের মতো বাজার মনিটরিং নেই। মনিটরিং হতে হবে- কত মজুদ আছে, সরবরাহ ঠিক মতো হচ্ছে কিনা? এসময় তিনি পাঠ্যক্রমে নিরাপদ ও পুষ্টিকর খাবার বিষয় অন্তর্ভুক্ত করার আহবান জানান।

সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, বাজারে চাহিদা ও যোগানের কোন সংকট নেই। অনেক সময় তথ্যের ঘাটতির কারণে সংকট তৈরি হয়।

সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন ভোক্তার পরিচালক মহসীনুল করিম লেবু। স্বাগত বক্তব্য রাখেন ভোক্তার নির্বাহী পরিচালক খলিলুর রহমান সজল।

মূল নিবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপদেষ্টা এস এম সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী অধ্যাপক ড. লতিফুল বারী।

‘ইতিহাস বিকৃত করলেই প্রতিবাদ’- হুঁশিয়ারি সোহেল তাজের

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, আমি প্রহরী ‘৭১ এর পক্ষ থেকে জানাতে চাই যে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার চেষ্টা করলে- সে যেই হোক না কেন- প্রমাণসহ প্রতিবাদ করা হবে।

শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ‘হুঁশিয়ারি/সতর্কীকরণ:’ শিরোনামে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

সোহেল তাজ বলেন, ‘বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের যদি এই দেশের প্রতি বিন্দু মাত্র ভালোবাসা থাকে তাহলে আমাদের সবারই চেষ্টা করা উচিৎ উপকার বা অবদান না রাখতে পারলেও অন্তত এই দেশের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সোচ্চার থাকা। জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, ৩০ লাখ শহীদসহ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের প্রতি যদি ন্যূনতম কৃতজ্ঞতাবোধ থাকে তাহলে আমরা সবাই অন্তত তাদের ত্যাগ এবং অবদানকে অস্বীকার করতে পারি না বরঞ্চ তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে পারি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসকে সঠিক ভাবে সংরক্ষণ করে’।

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, ৩০ লাখ শহীদ সহ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের প্রতি যদি ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে আমরা সবাই অন্তত তাদের ত্যাগ এবং অবদানকে অস্বীকার করতে পারি না। বরং তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে পারি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসকে সঠিক ভাবে সংরক্ষণ করে।

তিনি আরও বলেন, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে এই সরকার গঠন করা হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে উপ রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

সোহেল তাজ বলেন, আমার খুব আশ্চর্য লাগে যখন অনেক বিজ্ঞ মানুষদের মুখ থেকে শুনি আর তাদের লেখায় পড়ি যে এই সরকার নাকি অস্থায়ী সরকার ছিল। তারা আসলে যেন জেনে না জেনে ইতিহাসকে গুবলেট বানিয়ে ফেলেছে- অস্থায়ী রাষ্ট্রপতির সাথে গোটা সরকারকেই অস্থায়ী বানিয়ে দিয়েছে যা ইতিহাস বিকৃতির শামিল এবং আমি মনে করি তা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা এবং বাংলাদেশকে অবমাননা করার শামিল।

ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে নিজের ব্যাখ্যায় তিনি লেখেন, অস্থায়ী সরকার বলে কোনো সরকার ছিল না- এটা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার। বঙ্গবন্ধু ছিলেন এই সরকারের রাষ্ট্রপতি (প্রথম রাষ্ট্রপতি) এবং ওনার অবর্তমানে উপ রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৭২ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে আসার পর ১২, জানুয়ারি ১৯৭২ সালে বাংলাদেশ সরকার বিশেষ অর্ডিন্যান্স জারি করে। এই অর্ডিন্যান্স জারির মাধ্যমে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্ব ভার গ্রহণ করেন এবং একই সঙ্গে মন্ত্রীসভার ১১ জন সদস্যের নামের তালিকা পেশ করেন। মহান মুক্তিযুদ্ধের পরিচালনাকারী বাংলাদেশের প্রথম সরকারই হচ্ছে পরবর্তী সকল সরকারের ভিত্তি মূল, তাই এই সরকারকে অস্থায়ী সরকার বলার কোনো সুযোগ নাই।

এর আগে শুক্রবার ১৭ এপ্রিল মুজিবনগর দিবস (যেদিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে) উপলক্ষে একটি সরকারি প্রজ্ঞাপনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন সোহেল তাজ। শনিবার একই বিষয়ে আরেকটি স্ট্যাটাস দিলেন তিনি।

ডেন্টালে ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল, এক আসনের বিপরীতে ১২১ জন

সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে।

এ বছর প্রতি আসনের বিপরীতে ১২১ জন শিক্ষার্থী এই ভর্তিযুদ্ধে অংশ নেবেন। গত বছর প্রতি আসনের বিপরীতে ছিলেন ৯৭ জন শিক্ষার্থী।

গত ২০ মার্চ ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়। এই কার্যক্রম চলে ৩০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ১৭ এপ্রিল থেকে প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়ে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে।

জানা গেছে, এ বছর বিভিন্ন ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট মিলে মোট আসন রয়েছে ৫৪৫টি। এর বিপরীতে বিডিএস কোর্সে ভর্তির জন্য ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করেছেন। ফলে প্রতি আসনের বিপরীতে ১২০ দশমিক ৯৩ জন শিক্ষার্থী এবার ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব গণমাধ্যমকে জানান, এবার ডেন্টালে ভর্তি পরীক্ষার জন্য প্রায় ৬৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। যা গত শিক্ষাবর্ষের তুলনায় অনেক বেশি।

বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে।

১৬ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে বুয়েটের স্নাতক ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়েছে। চলবে ২৫ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত। মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে ২৬ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত।

বুয়েট ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা নেবে দুই ধাপে। এর মধ্যে প্রাক্-নির্বাচনী পরীক্ষা (প্রাথমিক বাছাই) দুই শিফটে নেওয়া হবে আগামী ৪ জুন। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১৮ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

এসব তথ্য জানিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েট।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) আবেদন, প্রাক্-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ এক হাজার টাকা এবং ‘খ’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগে) ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট আসনসংখ্যা ১ হাজার ২৭৯টি।
প্রাক্-নির্বাচনী পরীক্ষা (প্রাথমিক বাছাই) দুই শিফটে নেওয়া হবে আগামী ৪ জুন। ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় এক ঘণ্টা।

প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টায় ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ৩টায় শুরু হবে। প্রাক্-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫% কেটে নেওয়া হবে।

১১ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নাম প্রকাশ করবে বুয়েট। আগামী ১৮ জুন বুয়েটের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদন করার নিয়ম ও ভর্তির নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষার সব কার্যক্রমের খবর বুয়েটের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

‘আহা বোটে কত্ত রকম মজার মুহূর্ত’

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি।বিয়ের পর প্রথম একসঙ্গে পহেলা বৈশাখ উদযাপন করলেন পরীমনি ও রাজ।

শুক্রবার রাতে পরীমনি ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করে নিজেদের প্রথম নববর্ষ উদযাপনের অভিজ্ঞতা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

পরীমনি লিখেছেন, আমাদের প্রথম বৈশাখ! এত্ত স্পেশাল হবে ভাবতে পারিনি।বৈশাখের দুই দিন আগেও তার মনে ছিল না কবে বৈশাখ! সে তো রীতিমত সেদিন শুটিংয়ে ডেট করে রেখেছিল। আমিই মনে করিয়ে দিলাম।

তারপর …সে যে কত সব আয়োজন করে ফেলল! আমরা দুজনে মিলে আমাদের কাপড় ডিজাইন করছি। সে নিজে বাজারে গিয়ে সব থেকে বড় ইলিশটা কিনে আনল। কাল ঘুম থেকে উঠেই আমার জন্যে খোপার ফুল এনে দিল। বৈশাখের আগের রাতে ঠিক হলো আমরা বোটে করে ইফতারি করব। পুরো বোট বুকিং করে আমরা ঘুরলাম ঘণ্টাখানেক। আহা বোটে কত্ত রকম মজার মুহূর্ত !

একবার এক ঘাটে ডাব খেতে থামা তো অন্য ঘাটে ফুডপান্ডার ফুড রিসিভ করা। এসব শেষে, না এখন এগুলোই থাকলো বাকি সব বলছি বলছি…..।

সবশেষে রাজকে ধন্যবাদ জানিয়ে পরীমনি লিখেন, রাজ থ্যাংক ইউ, জীবনের এসব মুহূর্ত এমন সুন্দর করে দিলে তুমি।

সোনম কাপুরের গয়না চুরির টাকায় গাড়ি কিনল নার্স

বলিউড অভিনেত্রী সোনম কাপুরের বাসা থেকে নগদ অর্থসহ সাড়ে ৩ কোটি রুপির স্বর্ণালঙ্কার চুরি হয়। এ ঘটনায় দিল্লি পুলিশ শাখা দেব ভার্মা নামে এক স্বর্ণকারকেও গ্রেফতার করেছে যিনি চুরি করা গয়না কিনেছিলেন।

আর এরপরই জানা যায়, গয়নাগুলি চুরি করেছেন সোনমের বাড়িতে কর্মরত একজন নার্স অপর্ণা রুথ উইলসন এবং তার স্বামী নরেশ কুমার সাগর।খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, দিল্লির ওই বিলাসবহুল বাড়িতে স্বামী আনন্দ আহুজাকে নিয়ে বসবাস করেন সোনম কাপুর। বিলাসবহুল ওই বাড়িতে তার ২৫ জন কর্মচারী রয়েছে।

এদের মধ্যে ৯ জন আছেন কেয়ারটেকার, মালি ও গাড়ি চালক। গত ফেব্রুয়ারিতে বাড়িতে ওই চুরির ঘটনা ঘটলেও ৮ এপ্রিল এ ব্যাপারে কথা বলেন তিনি।

এদিকে হিন্দুস্তান টাইমস জানায়, স্বর্ণকার যে গয়নাগুলি কিনেছিলেন তা সোনমের শাশুড়ির। ওই বাড়িতে কর্মরত নার্স অপর্ণা রুথ উইলসন এবং তার স্বামী নরেশ কুমার সাগর ১১ মাসের ব্যবধানে ওই বাড়ি থেকে ২.৪৫ কোটি টাকার গয়না এবং নগদ অর্থ চুরি করে।

গয়না বিক্রির টাকা নিজেদের বাবা মায়ের চিকিৎসার খরচ মেটায়। এছাড়া একটি সেকেন্ড হ্যান্ড গাড়িও কেনে বলে জানিয়েছে পুলিশ।

বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে যে ‘অদ্ভুত’ ভবিষ্যদ্বাণী করল ইএসপিএন

কাতার বিশ্বকাপের পর্দা উঠতে এখনো সাত মাস বাকি। ৩২ দলের তিনটি চূড়ান্তই হয়নি এখনো।

তা নিয়ে অবশ্য মাথা ব্যথা নেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। কারণ ২৯ দলের তালিকায় প্রিয় দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল তাদের জায়গা পাকা করেছে।

তাই বিশ্বকাপ নিয়ে এখনই নানা স্বপ্ন বুনতে শুরু করেছেন বাংলাদেশের মেসি ও নেইমারভক্তরা।

অন্য দেশিদের মতে, এটা স্রেফ পাগলামি ছাড়া আর কিছুই নয়। কিন্তু এবার এমন পাগলামিতে যোগ দিয়েছে খোদ ইএসপিএন।

সাত মাস আগেই ২০২২ বিশ্বকাপ নিয়ে বিশ্লেষণ করা শুরু করে দিয়েছে জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইটটি।

তবে ইএসপিএনের এই পাগলামি আলোড়ন তুলেছে ফুটবলপ্রেমীদের মাঠে।

কারণ আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেছে ইএসপিএন। তারা বলছে – এবারের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়বে আর্জেন্টিনা! শিরোপা নেবে ব্রাজিল।

আর্জেন্টিনা কীভাবে এবং কেন বাদ পড়বে সে বিশ্লেষণও করেছে ওয়েবসাইটটি।

যদিও ইএসপিনের এই বিশ্লেষণ উড়িয়ে দেবেন বাংলাদেশের আজেন্টিনা সমর্থকরা।

গত ৫ এপ্রিল ইএসপিএনে বিশ্লেষণটি নিয়ে হাজির হন রায়ান ও’হ্যানলন।

তার বিশ্লেষণে উঠে এসেছে – বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত ৬৪ ম্যাচে প্রতিটির ফল কী হতে পারে, নকআউট পর্বে কারা উঠবে। এসব শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপ কে ঘরে নিয়ে ফিরবে!

খেলোয়াড়ের ব্যক্তিগত রেটিং আর দলের পারফরম্যান্স ও বিশ্বকাপে ইতিহাসে কোন দল গড়ে কেমন গোল খেয়েছে আর দিয়েছে, এসব বিচার করে বিশ্লেষণ করেছেন রায়ান ও’হ্যানলন।

রায়ানের মতে, গ্রুপ সি থেকে সেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠবে আর্জেন্টিনা। সঙ্গে উঠবে পোল্যান্ড। ঝরে পড়বে মেক্সিকো ও সৌদি আরব।

কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কপাল পুড়বে মেসি-ডি মারিয়াদের।

আর্জেন্টিনা নাকি হেরে যাবে শক্তিশালী ফ্রান্সের কাছে।

এর আগে গ্রুপ ডি থেকে দারুণ খেলে ডেনমার্কের সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করবে ফ্রান্স। গ্রুপ সেরা হবে ডেনমার্ক।

তাই শেষ ষোলোতে ফ্রান্স মুখোমুখি হবে আলবিসেলেস্তেতেদের।

ইএসপিএনের বিশ্লেষণে গ্রুপ পর্ব থেকে প্রথম ও দ্বিতীয় হয়ে যারা দ্বিতীয় রাউন্ডে উঠবে —

গ্রুপ এ থেকে নেদারল্যান্ডস ও সেনেগাল, গ্রুপ বি থেকে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র, গ্রুপ সি থেকে আর্জেন্টিনা ও পোল্যান্ড. গ্রুপ ডি থেকে ডেনমার্ক ও ফ্রান্স, গ্রুপ ই থেকে স্পেন ও জার্মানি, গ্রুপ এফ থেকে মরক্কো ও কানাডা, গ্রুপ জি থেকে ব্রাজিল ও সুইজারল্যান্ড, গ্রুপ এইচ থেকে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া।

ইএসপিএনের বিশ্লেষণ বলছে –

ফ্রান্স গ্রুপে দ্বিতীয় হওয়ায় কপাল পুড়বে আর্জেন্টিনার। ২০১৮ বিশ্বকাপের মতো এবারও শেষ ষোলোতে দেখা হবে মেসি আর এমবাপ্পের। তাতে এবারও মেসিরই বিশ্বকাপ শেষ হচ্ছে।

পার্থক্যটা হলো, সেবার ৯০ মিনিটেই ৪-৩ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এবার অতিরিক্ত সময় শেষে আর্জেন্টিনার ২-১ গোলে হার দেখছে ইএসপিএনের মডেল।

অর্থাৎ দ্বিতীয় রাউন্ডেই বিশ্বকাপকে বিদায় জানাবে আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনাল

ইএসপিএনের বিশ্লেষণে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল। দ্বিতীয়টিতে রোনাল্ডোর পর্তুগালের মুখোমুখি হবে জার্মানি।

ইএসপিএনের মডেল জানাচ্ছে, স্পেনের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে অতিরিক্ত সময়ে ২-১ গোলে জিতবে ব্রাজিল।

অন্য ম্যাচে হান্সি ফ্লিকের অধীনে আরও ক্ষুরধার জার্মানি২-১ গোলে হারাবে ফার্নান্দো সান্তোসের পর্তুগালকে।

ডেনমার্ককে হারিয়ে শেষ হাসি ফুটবে ইংল্যান্ডের। ২-০ গোলে জিতবে ইংলিশরা।

অন্য ম্যাচে বেনজেমা, এমবাপ্পেদের দাপটের ফ্রান্সের কাছে ২-০ গোলে হারবে যুক্তরাষ্ট্র।

সেমিফাইনাল

চার দলের পর্বে ব্রাজিলের মুখোমুখি হবে ফ্রান্স। অন্যদিকে জার্মানির মুখোমুখি ইংল্যান্ড।

ইএসপিএন বলছে, এবার ব্রাজিল ২-১ গোলে হারিয়ে দেবে ফ্রান্সকে।

অন্য ম্যাচে ইউরোর ফাইনালে খেলা ইংল্যান্ডের সঙ্গে তুমুল লড়াই শেষে ২-২ গোলে প্রথমে ড্র করবে জার্মানি।

টাইব্রেকারে জিতবে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। অর্থাৎ ফাইনাল হবে ব্রাজিল ও ইংল্যান্ডের মধ্যে

ফাইনাল

ইএসপিএনের মডেল জানাচ্ছে, ফাইনালে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা বেশ জমলেও গোলের দেখা সেভাবে পাবে না দুই দলই। টুর্নামেন্টে রক্ষণে সেরা দুই দল হবে।

তবে ফাইনালের চাপে হঠাৎ খেলায় বিচ্যুতি ঘটবে ইংল্যান্ডের। ওই এক মুহূর্তের সুযোগে ম্যাচটা নিজেদের করে নেবে সেলেকাওরা।

ইএসপিএনের বিশ্লেষণ জানাচ্ছে, ম্যাচের ফল হবে—ব্রাজিল ১: ০ ইংল্যান্ড।

অর্থাৎ পেলের দেশে ফিরবে বিশ্বকাপ।

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা শ্রীলংকার

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। বাদ পড়েছেন লাহিরু থিরিমান্নে ও চরিথ আসালাঙ্কা। তবে দলে চমক হিসেবে থাকছেন রোশান সিলভা ও ওশাধা ফার্নান্দো।

শুক্রবার শ্রীলংকার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেএক বিজ্ঞপ্তিতে দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়।

অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ভয়াবহ সংকটে টালমাটাল শ্রীলংকা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ঘাটতির ফলে বেশ বিপাকে দ্বীপ রাষ্ট্রটি।

এর প্রভাব পড়েছে লংকান ক্রিকেটাঙ্গনে। শঙ্কা ছিল আগামী মে মাসে বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজ আয়োজন নিয়েও। তবে সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য শ্রীলংকার ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণার মধ্য দিয়ে।

লংকান বোর্ডের দেওয়া স্কোয়াড থেকে বাদ পড়েছেন ভারত সফরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার। জায়গা হারিয়েছেন লাহিরু থিরিমান্নে ও চরিথ আসালাঙ্কা। দলে অন্তর্ভুক্ত করা হয়েছে রোশান সিলভা ও ওশাধা ফার্নান্ডোকে। তবে দলে সুযোগ পাননি লংকান ন্যাশনাল সুপার লিগ ২০২২-এ সর্বোচ্চ রান সংগ্রহ করা কামিন্ডু মেন্ডিস।

প্রাথমিক স্কোয়াড থেকে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট আগামী ১৫ মে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ২৩ মে ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট।

শ্রীলংকান স্কোয়াডে আছেন- কারুনারত্নে, ফার্নান্দো, নিসানকা, ধানাঞ্জায়া, ম্যাথউস, মিসারা, মেন্ডিস, রোশান, ডিকোয়ালা, চান্দিমাল, রমেস, চামিকা, রাজিথা, ভিসোয়া, আসিথা, মধুসানকা, শিরান, শিরাজ, প্রভিন, লাসিথ, জেফরি, লাকসিথা, লাকসান।

অসময়ে পদ্মার ভাঙন, বিপাকে স্থানীয়রা

রাজশাহীর বাঘায় অসময়ে পদ্মার ভাঙন শুরু হয়েছে। গত তিনদিন থেকে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী ও লক্ষীনগর এলাকা ভাঙছে।

অতিশীঘ্রই এই পদ্মা নদীতে বাঁধের ব্যবস্থা না করা হলে সামনে বন্যায় চকরাজাপুর উচ্চ বিদ্যালয়, চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকালিদাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব চরকালিদাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকরাজাপুর বাজার, চকরাজাপুর কমিউনিটি ক্লিনিক, চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চিহ্ন থাকবে না। ফলে চকরাজাপুরবাসী হুমকির মধ্যে বসবাস করছেন।

অসময়ে এই পদ্মার ভাঙনে তিনদিনের ব্যবধানে শত শত বিঘা জমি পদ্মা গর্ভে চলে গেছে। পদ্মার চরে বসবাসকারীদের যাওয়ার কোনো জায়গা নেই। এমনকি জমিও নেই। তারা নিরুপায় হয়ে পড়েছে। তাদের বাড়ি করার জমিও কেউ দিচ্ছে না। টাকার বিনিময়েও লিজ দিচ্ছে না। তারা মানবেতর জীবন যাবন করছে।

কালিদাসখালী চরের নুর মোহাম্মদের তিন বিঘা জমির পেঁয়াজ তিনদিনের ব্যবধানে পদ্মাগর্ভে বিলীন হয়ে গেছে। বাড়ি নিয়ে হুমকির মধ্যে আছেন। বাড়ি করার জন্য কোনো জমি লিজ পাচ্ছেন না। ফলে নিরুপায় হয়ে পড়েছেন। তার মতো শত শত মানুষ অসময়ে এই ভাঙনের কারণে হুমকির মধ্যে বসবাস করছেন।

৩ নম্বর কালিদাখালী চরের আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী দেশে অনেক ভূমিহীনদের বাড়ি করে দিয়েছেন। এই চরে তেমনিভাবে ভূমিহীনদের জন্য বাড়ির ব্যবস্থা করলে হয়তো নদীভাঙা মানুষগুলো সেই বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করতে পারত। নদী ভাঙতে ভাঙতে নিস্ব হয়ে গেছি। যাওয়ার কোনো জায়গা নেই। কোনো উপায় না পেয়ে অনেকেই অন্যের জমির উপর চালা করে বসবাস করছি।

চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরকালিদাখালী চরের মেম্বার শহিদুল ইসলাম বলেন, এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা এক হাজার ২৬২ জন। পরিবার ছিল চার শতাধিক। এরমধ্যে নদীভাঙনের কারণে ইতিমধ্যে দেড় শতাধিক পরিবার বিভিন্ন স্থানে চলে গেছে। অসহায়দের পাশে সব সময় থাকার চেষ্টা করি। নিজের ব্যক্তিগত অর্থায়নে ও সরকারিভাবে তাদের সব সময় সহায়তা প্রদান করা হয়। তিনদিন থেকে হঠাৎ আবারও অসময়ে এমনভাবে নদীভাঙন দেখা দিবে কল্পনা করতে পারিনি।

চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম বলেন, আমরা নদীভাঙনে নিরুপায়। ভাঙনের কারণে ১০ বছরের ব্যবধানে আমার চারবার বাড়ি সরিয়ে নিতে হয়েছে।

চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবলু দেওয়ান বলেন, অসময়ে নদীভাঙনের বিষয়ে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, অসময়ে পদ্মা নদীভাঙনের বিষয়ে অবগত আছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হচ্ছে।

টেকনাফে যুগান্তর পাঠকদের ইফতার মাহফিল

কক্সবাজার টেকনাফে দেশের শীর্ষ পত্রিকা দৈনিক যুগান্তর পত্রিকার পাঠকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে রংগীখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার হল রুমে মাহফিল অনুষ্ঠিত হয়।

যুগান্তরের টেকনাফ প্রতিনিধি নাছির উদ্দীন রাজের পরিচালনায় রংগীখালী মাদ্রাসার বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাফেজ আবুসাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব মুর্শেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ৯নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী, ৭নং ওয়ার্ডের মেম্বার জামাল আহাম্মদ, রংগীখালী ফাজিল মাদ্রাসার রসায়ন বিভাগের অধ্যাপক মুমিনুল হক, সমাজ সেবক কামাল উদ্দীন আহাম্মদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাস্টার হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক মীর কাশেম, রংগীখালী ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসু উদ্দীন কাদের, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, হ্নীলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, হ্নীলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান কাজল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলমগীর আজিজ, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, আবছার উদ্দীন, ওমর ফারুক, সাইফুল আলম, হ্নীলা দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন, উত্তর যুবদলের আহবায়ক হারুন রশিদ, টেকনাফ উপজেলা নির্মাণ শ্রমিক সভাপতি নুর হোসন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সাংগঠনিক জাহেদ হোসেন, অর্থ সম্পাদক সরওয়ার কামাল প্রমুখ।

পরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা ও দেশবাসীর কল্যাণে মোনাজাত পরিচালনা করা হয়।