শুক্রবার ,১৫ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 206

বাবুল আক্তারের মামলায় তার বিরুদ্ধেই চার্জশিট

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের মামলায় তার বিরুদ্ধেই চার্জশিট দেয়া হয়েছে। চার্জশিটে অভিযুক্ত হয়েছেন বাবুলসহ সাতজন। সাত বছর পর নানা নাটকীয়তা শেষে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গতকাল মঙ্গলবার আলোচিত এ মামলার চার্জশিট দাখিল করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক আদালতে এই অভিযোগপত্র জমা দেন। ২ হাজার ৮৪ পৃষ্ঠার এ অভিযোগপত্রে ৯৭ জনকে সাক্ষী করা হয়েছে।

আদালতে জমা দেয়ার আগে চার্জশিট গ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন শাখার এডিসি কামরুল হাসান। তিনি জানান, অভিযোগপত্রটি আদালতের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়া হয়েছে। আজ বুধবার সেটি আদালতে পেশ করা হবে। আগামী ১০ অক্টোবর মামলার দিন ধার্য্য রয়েছে। অভিযোগপত্র জমা দেয়ার সময় মামলার আইওর সাথে উপস্থিত ছিলেন পিবিআই মেট্রোর পুলিশ সুপার কাজী নাইমা হাসান। তিনি বলেন, মিতু হত্যা মামলার তদন্ত সম্পন্ন করে আমরা অভিযোগপত্র জমা দিয়েছি। এতে বাবুল আক্তারকে ১নং আসামি করা হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে মামলাটির তদন্তভার পেয়েছিলাম। আড়াই বছরের তদন্তে যাদের বিরুদ্ধে সব রকমের তথ্য প্রমাণ আমরা পেয়েছি তাদেরকেই আসামি করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, অন্য নারীর সঙ্গে বাবুলের পরকীয়া সম্পর্ক ছিল। এ সম্পর্কের জেরে বাবুলের পরিকল্পনায় স্ত্রী মিতুকে খুন করা হয়। এজন্য বাবুল তার সোর্সের মাধ্যমে তিন লাখ টাকায় খুনি ভাড়া করেন। পিবিআইয়ের তদন্তে এসব তথ্য উঠে এসেছে। অভিযোগপত্রে বাবুলকে প্রধান আসামি করা হয়েছে। তিনি ছিলেন এই মামলার বাদী। অভিযোগপত্রভুক্ত বাকি ছয় আসামি হলেন- মো. কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা, এহতেশামুল হক ওরফে ভোলা, মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, মো. খাইরুল ইসলাম ওরফে কালু ও শাহজাহান মিয়া। অভিযোগপত্রভুক্ত সাত আসামির মধ্যে ফেনী কারাগারে আছেন বাবুল, ওয়াসিম, শাহ জাহান ও আনোয়ার। জামিনে আছেন এহতেশামুল। মুসা ও কালু শুরু থেকে পলাতক।

চারজনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে অভিযোগপত্রে। তারা হলেন- সাইদুল ইসলাম শিকদার ওরফে সাক্কু, নুরুন্নবী, মো. রাশেদ ও আবু নাছের। তাদের মধ্যে রাশেদ ও নুরুন্নবী মিতু হত্যাকাণ্ডের পরের সপ্তাহে রাঙ্গুনিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি এলাকায় মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। অভিযোগপত্রে বলা হয়, ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাবুল কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নারী কর্মকর্তার সঙ্গে বাবুলের সম্পর্ক হয়। এই সম্পর্কের জেরে বাবুলের পরিকল্পনায় মিতুকে খুন করা হয়। স্ত্রীকে খুনে বাবুল তিন লাখ টাকা দেন।

মিতু হত্যার পরদিন ২০১৬ সালের ৬ জুন বাবুল বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পিবিআই গত বছরের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। একই দিন বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। এই মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয়। মোশাররফের মামলায় পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দিলে তা আদালত তা গ্রহণ করেন। অন্যদিকে বাবুলের করা মামলাটির চ’ড়ান্ত প্রতিবেদন আদালত গ্রহণ করেননি। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দিল পিবিআই। আলোচিত এ মামলার কার্যক্রম চলছে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে। গত বৃহস্পতিবার ও সোমবার হেফাজতে নিয়ে নির্যাতন ও কারাগার কক্ষে তল্লাশির দুটি অভিযোগ এ আদালতে করেছিলেন বাবুল আক্তার। এ দুটি আবেদনের বিষয়ে আগামী ১৯ অক্টোবর শুনানির দিন ধার্য্য আছে।

দেশব্যাপী ৩৩ প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বীরত্ব’

img-517751

আগামী ১৬ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রানা পরিচালিত প্রথম সিনেমা ‘বীরত্ব’। মুক্তিকে সামনে রেখে এরই মধ্যে প্রচারণায় সক্রিয় সিনেমার ইউনিট। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিএফডিসির জহির রায়হার কালার ল্যাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়। সিনেমাটি সারাদেশের ৩৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিনেমার অভিনেতা ইমন বলেন, এই সিনেমায় রাজু চরিত্রে অভিনয় করেছি। মজার বিষয় হলো আমার প্রথম সিনেমাতেও রাজু চরিত্রে অভিনয় করি। তবে ভিন্নতা হলো সেটা একটা রোমান্টিক ছবি আর বীরত্ব একটা অন্য রকম গল্প, অন্য রকম ছবি। যেখানে গল্পের মাধ্যমে সমাজের অনেক নেগেটিভ কিছু তুলে ধরেছি। বাংলাদেশের যত ডাক্তার আছে তারা তো বীর আমি তাদের রিপ্রেজেন্ট করেছি। একজন ডাক্তার দেশের জন্য ও দেশের মানুষের কতটা সেবা করতে পারে সেটা দেখতে পাবে এই সিনেমায়। আপনি চাইলে দেশের রাজনীতি নিয়ে কথা বলতে পারবেন না! তবে একটা সিনেমার মাধ্যেম সেটা বলা সম্ভব। ওভার অল সমাজ সচেতনতার বিভিন্ন ধরনের মেসেজ এই সিনেমায় আছে।

‘বীরত্ব’ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে নিশাত নাওয়ার সালওয়াররের। সিনেমাটিতে ডা. দিনাতের চরিত্রে দেখা যাবে তাকে। সংবাদ সম্মেলনে নবাগত এই নায়িকা শুটিংয়ের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন।

সালওয়া বলেন, এই সিনেমার শুটিং করতে গিয়ে বেশ কিছু অভিজ্ঞতা রয়েছে। এমনকি সেটা হরর টাইপের কিছু ঘটনা ঘটেছে। বিশ বছরের একটা পুরনো একটা ফ্যাক্টরি আমরা খুলে সেখানে শুটিংয়ের প্রস্তুতি নিই। ভোর রাত তখন৷ এলাকাবাসী বলেছে, এখানে ভৌতিক কিছু হয়েছে এবং সেখানে আমরা সাপও দেখতে পাই। শুটিং চলাকালীন একটা দৃশ্যতে আমাকে সত্যি সত্যি ইঞ্জেকশন দিয়ে দেয়। যেহেতু ক্যামেরা অন ছিল আমি একদম চুপ ছিলাম কোনো রিয়েকশন দেইনি। সহ্য করে ছিলাম।

এই নবাগতা আরও বলেন, আশা করি দর্শক খুব ভাল করে সেটা গ্রহণ করবে। দর্শককে ভাল লাগার জন্য, তাদের কানেক্ট করার জন্য যা যা উপকরণ দরকার তার সব কিছু বীরত্বের মধ্যে আছে। আর এমন কিছু চমক আছে যে দর্শক হলে গিয়ে নিরাশ হবে না বলে আমি আশা করি ।

ইমন-সালওয়া ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অভিনেত্রী নিপুন, বড়দা মিঠু, আহসান হাবীব নাসিম, ইন্তেখাব দিনার, জয়ন্ত চট্টোপাধ্যায়, শিশুশিল্পী মুনতাহা এমিলিয়াসহ অনেকে। পরিচালনার পাশাপাশি সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রানা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, মহা-সচিব নির্মাতা শাহীন সুমন, পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার, নির্মাতা এসএ হক অলিক, প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল প্রমুখ।

 সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ক্যামেরাম্যান জাহিদ

প্রকাশিত: ০১:০৯ অপরাহ্ণ, ১৪ সেপ্টেম্বর ২০২২

সড়ক দূর্ঘটনায় মারা গেলেন নাটকের ক্যামেরারম্যান জাহিদ হোসেন। বুধবার সকালে সড়ক দূর্ঘটনায় মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবর বিজনেস বাংলাদেশকে নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা মিঠু।

বিনোদন অঙ্গনের একজন আস্থাভাজন সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করতেন তিনি।

এরশাদ ট্রাস্টের সদস্য হলেন সাদ এরশাদ

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, ১৪ সেপ্টেম্বর ২০২২

বুধবার ১৪ সেপ্টেম্বর পল্লীবন্ধুপুত্র ও রংপুর ৩ সদর আসনের এমপি রাহগির আল মাহি সাদকে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের সদস্য করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ।

ট্রাস্টের প্যাডে তাঁর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও বেগম রওশন এরশাদ এমপি’র ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি কে “হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট” এর সদস্য পদে অন্তর্ভুক্ত ও করা হয় ১৪ সেপ্টেম্বর হতে কার্যকর হবে।

 

 কুষ্টিয়া সরকারি কলেজে দূর্নীতি আর অনিয়ম শিক্ষার্থীদের কোটি টাকা হরিলুট

নেই পরিবহন , নেই চিকিৎসা সুবিধার ব্যবস্থা, তবুও শিক্ষার্থীদের দিতে হয় এইসব খাতে টাকা। এরকম নানা খাত দেখিয়ে প্রতিবছর কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয় কোটি কোটি টাকা। তবে সে সকল টাকা শিক্ষার্থীদের উন্নয়নের কোন কাজে আসেনা । কোন খাতে কিভাবে এসব টাকা ব্যায় হয় তাও জানেনা কেউ। অভিযোগ উঠেছে, কলেজের অধ্যক্ষের সাথে কয়েকজন শিক্ষক-কর্মচারির যোগসাজসে ভূয়া বিল ভাউচার দেখিয়ে আত্মসাৎ করা হয় এসব কোটি কোটি টাকা। ১৯৪৭ সালে স্থাপিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়ার সরকারি কলেজ। এখানে উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স ও ডিগ্রিসহ মোট শিক্ষার্থীর সংখ্যা রয়েছে প্রায় ২১ হাজার। উন্নয়ন ফিস বাবদ প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে ওঠে ৭৫ লাখ টাকা, পরিবহন খাত থেকে ওঠে ২০ লাখ, চিকিৎসা খাত থেকে ওঠে ১০ লাখ। এরকম প্রায় ১৮ টি খাত দেখিয়ে প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে তোলা হয় কোটি কোটি টাকা। যার কোন দৃশ্যমান কারযক্রম নেই। ছাত্রদের কল্যানে নেওয়া এসব টাকায় কল্যান হচ্ছে কলেজের কিছু শিক্ষক ও কর্মচারিদের এমনই অভিযোগ শিক্ষার্থীদের।

শুধু এসব খাতই নয় এর বাইরেও নাম মাত্র সংস্কার কাজের খরচ নিয়েও উঠেছে প্রশ্ন।কলেজের ব্যবস্থাপনা বিভাগের শ্রেনী কক্ষের ২ টি রুম সংস্কারে নাম মাত্র কিছু কাজ করা হলেও তাতে ব্যায় হয়েছে ঠিক কত টাকা জানেন না এই বিভাগের কোন শিক্ষকও। অভিযোগ রয়েছে এসকল টাকা আত্মসাতে কাজী মনজুর কাদির, অধ্যক্ষের নির্দেশে ভুয়া বিল ভাউচার তৈরি করেন স্টোর কিপার লুৎফর রহমান এবং তা দিয়েই তোলা হয় টাকা। তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি তিনি। এতো অভিযোগ যার বিরুদ্ধে সেই অধ্যক্ষ বলছেন, শিক্ষার্থীদের নানা খাতে তোলা টাকা পরিপত্রের বিধান মোতাবেক ব্যায় করা হয়।
শিক্ষা অডিট অধিদপ্তরের নিরীক্ষা পরিদর্শনের প্রতিবেদনে ২০২০-২১ অর্থ বছরে কুষ্টিয়া সরকারি কলেজসহ দেশের ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন খাত থেকে টাকা উত্তোলন ও ব্যয়ে অনিয়মের তথ্য চি‎হ্নিত করে আপত্তি তোলা হয়েছে। তাই শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের দাবী তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক এসব অনিয়মের।

 

 টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারত

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, ১৪ সেপ্টেম্বর ২০২২

আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতের দলে ফিরেছেন দুই পেসার জসপ্রিত বুমরাহ ও হর্ষল প্যাটেলকে দলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, দীপক হুদা, ঋশভ পান্থ, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, ভুবেনশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদিপ সিং।

স্ট্যান্ডবাই- মোহাম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণু ও দীপক চাহার।

 শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ সমবেত

 

স্কটল্যান্ডের এডিনবরা থেকে রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আনা হয়েছে। এখন তার মরদেহ লন্ডনের বাকিংহাম প্যালেসে রয়েছে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় রানির মরদেহবাহী গাড়িবহর বাকিংহাম প্যালেসে পৌঁছায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রানির মরদেহ একটি সামরিক বিমানে করে লন্ডনে আনা হয়। লন্ডনের নর্থহল্ট বিমানঘাঁটিতে মরদেহ গ্রহণ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। ওই সময় রানির কফিনের সঙ্গে ছিলেন তার মেয়ে প্রিন্সেস অ্যান।

প্রাসাদে ঢুকছে রানির কফিন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানঘাঁটি থেকে বাকিংহাম প্যালেসের দূরত্ব ১৪ মাইল। পুরোটা পথের দুই ধারেই হাজারো মানুষ সমবেত হয়ে রানির প্রতি শ্রদ্ধা জানান। বাকিংহাম প্যালেসে রানির মরদেহ গ্রহণ করেন প্রিন্স উইলিয়াম ও হ্যারি। বাকিংহাম প্যালেস লন্ডনে রানির সরকারি আবাসস্থল ও দপ্তর। এর আগে গতকাল সোমবার এডিনবার্গের সেন্ট জাইলস ক্যাথেড্রালে রানির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রায় ৩৩ হাজার মানুষ।

বিমানঘাঁটি থেকে বাকিংহাম প্যালেস পর্যন্ত ১৪ মাইল পথের দুই পাশে হাজারো মানুষ সমবেত হয়ে রানির প্রতি শ্রদ্ধা জানান।

বিবিসি জানিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এর আগে আজ বুধবার থেকে চারদিন তার কফিনটি লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে রাখা হবে। সেখানে সাধারণ মানুষ রানির প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন।

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় ৫০০ জনের বেশি বিদেশি অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করছে যুক্তরাজ্য সরকার। ইতিমধ্যে বিশ্বের অধিকাংশ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। যুক্তরাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, এমন সব দেশের নেতাকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

ইতিমধ্যে রানির অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন এবং কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। আগামী ১৯ সেপ্টেম্বর ওই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। এ সময় তার বয়স হয়েছিল ৯৬ বছর। রানি দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছর সিংহাসনে ছিলেন। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করেছেন তিনি।

 

 ১৩শ’র বেশি, শনাক্ত সাড়ে ৪ লাখ

 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৩০০-র বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় সাড়ে চার লাখে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে জাপান, জার্মানি, ব্রাজিল, রাশিয়া ও ইতালি। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬১ কোটি ৪৭ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ লাখ ২০ হাজার।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৩১০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ছয়শো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ২০ হাজার ৫০৬ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৯ হাজার ৯৬৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় পৌনে দুই লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৫৮১ জনে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

 

২৩-এর ডিসেম্বরে ভোটের প্রস্তুতি

 

আগামী বছরের ডিসেম্বরে ভোটগ্রহণের পরিকল্পনা রেখে আজ বুধবার নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রকাশ করবে ইসি। এ ছাড়া ভোটে ইভিএমের ব্যবহার নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সব দলের অংশগ্রহণের অনিশ্চয়তার মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনে কোন দল অংশ নেবে, আর কোন দল নেবে না- সেদিকে গুরুত্ব না দিয়ে সময়মতো ভোট করতে চায় ইসি। আজ বেলা ১১টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় অন্য কমিশনার ও ইসি সচিবও উপস্থিত থাকবেন।

জানা গেছে, বিদায়ী কেএম নূরুল হুদা কমিশন ২০১৭ সালের ১৬ জুলাই যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছিল, বর্তমান কমিশনও তার আদলে কর্মপরিকল্পনা তৈরি করেছে। রোডম্যাপে নির্বাচনে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, আইন সংস্কার, নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা প্রণয়ন, ভোটকেন্দ্র স্থাপন, নতুন রাজনৈতিক

দলের নিবন্ধন ও নিবন্ধিত রাজনৈতিক দলের শর্তপূরণের তথ্য যাচাইয়ের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। এ ছাড়া ভোটার সচেতনতা বাড়ানোর কার্যক্রম এবং পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন ও নবায়ন কার্যক্রমের বিষয়টি উল্লেখ আছে।

রোডম্যাপে নির্বাচন আয়োজনের প্রস্তুতিমূলক কাজগুলো কখন শেষ করা হবে এবং ইসির কোন শাখা তা বাস্তবায়ন করবে, এর সময়সূচি উল্লেখ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য চ্যালেঞ্জসমূহ এতে উল্লেখ করা হয়। সেগুলোর মধ্যে রয়েছে- নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সরকার ও নির্বাচন কমিশনের ওপর আস্থা সৃষ্টি, প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ দায়িত্ব পালন, অর্থ ও পেশিশক্তির নিয়ন্ত্রণ, সব দল ও প্রার্থীর আচরণবিধি অনুসরণ, নিয়মতান্ত্রিক প্রচারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, পুলিশ ও প্রশাসন কর্তৃক বাধার সম্মুখীন না হওয়া এবং ভোটকেন্দ্রে প্রার্থী, এজেন্ট ও ভোটারদের অবাধ যাতায়াত নিশ্চিত করা।

নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় ইসির পদক্ষেপের মধ্যে রয়েছে- সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহার করা হবে; মেট্রোপলিটন ও জেলা সদর আসনগুলোয় এ মেশিনে ভোট নেওয়া হবে। নির্বাচনের শিডিউল ঘোষণার পরদিন থেকে নিয়োগ দেওয়া হবে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর স্ট্রাইকিং ফোর্স।

রোডম্যাপে নির্বাচনের আচরণবিধি কঠোরভাবে প্রয়োগের কথা বলা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরপিও (গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ) এবং আচরণবিধিতে সংশোধনের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে আরপিও সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে যতদূর সম্ভব রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া প্রার্থীদের জনসভা করার স্থান, তারিখ ও সময় শিডিউল করে দেওয়ার বিষয়টিও উল্লেখ রয়েছে।

রাজনৈতিক দলের বিষয়ে রোডম্যাপে বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো বিধিবিধানের আলোকে পরিচালিত হচ্ছে কিনা, তা যাচাই করে দেখতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। আর নতুন দলের নিবন্ধন কার্যক্রম শেষ হবে আগামী জুনে।

আইন সংশোধনের বিষয়ে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বিশেষজ্ঞ মতামত নিয়ে আইন সংস্কারের খসড়া প্রস্তুত করা হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে আইন সংস্কারের কাজ শেষ করা হবে। সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের খসড়া তালিকা তৈরি করা হবে মার্চে। আগামী বছর মে মাসে শুনানি শেষে জুনে চূড়ান্ত সীমানার গেজেট প্রকাশ করা হবে। নির্বাচনে প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত সফটওয়্যার আগামী বছরের আগস্টের মধ্যে শেষ করা হবে। এ ছাড়া জুলাইয়ে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি ও আপত্তি থাকলে আগস্টে তা গ্রহণ করবে কমিশন। ভোটগ্রহণের ২৫ দিন আগে চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প নিয়ে আগামী সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। গতকাল নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সপ্তম ‘কমিশন সভা’ শেষে তিনি এ কথা জানান। এর আগে বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনে সভা শুরু হয়। ইভিএম কেনার প্রকল্প নিয়ে প্রকল্প প্রস্তাবের খসড়া তোলা হয় সভায়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে অন্যান্য কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সচিব জানান, সভায় ইভিএমের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী সোমবার পরবর্তী সভা হবে। ওই সভায় ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সচিব বলেন, ‘ইভিএমের বাজারদর যাচাই করার জন্য কয়েকদিন আগে কমিটি করে দেওয়া হয়েছিল। তারা এখনো তাদের কাজ শেষ করতে পারেনি। যাচাই শেষ হলে তারা পরবর্তী কমিশন সভায় সেটি তুলে ধরবেন। এরপর কমিশন সেটি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সেই হিসাবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি চলতি সংসদের মেয়াদ শেষ হবে। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ অধিবেশনের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোট অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

 

রাজধানীর শনি আখরায় পথশিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ

” আন্তর্জাতিক মানবকল্যাণ, প্রতিবন্ধী ও পথশিশুদের জন্য সংস্থা” এর উদ্যোগে আজ ,৭ ই সেপ্টেম্বর ২০২২,রোজ বুধবার,বিকাল ৫.৪৫ মিনিটে রাজধানীর শনিরআখড়ায় পথশিশুদের জন্য আন্তর্জাতিক মানবকল্যাণ,প্রতিবন্ধী ও পথশিশুদের জন্য সংস্থা” এর উদ্যোগে ও আয়োজনে পথশিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা শাহরিনা হক, উপদেষ্টা,আন্তর্জাতিক মানব কল্যাণ, প্রতিবন্ধী ও পথ শিশুদের জন্য সংস্থা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানব কল্যাণ, প্রতিবন্ধী ও পথশিশুদের জন্য সংস্থার চেয়ারম্যান মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সেক্রেটারি জেনারেল আবুল হাসান, উপস্থিত ছিলেন ফাইনান্স সেক্রেটারি মুহাম্মদ সুজন ও আমাদের বিদ্যানিকেতন এর সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ। পথশিশুদের জন্য কাজ করার উৎসাহ প্রদান করায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব বিপুল বাগমারকে এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।