হেরোইন-ইয়াবা বড়ি এবং অন্যান্য মাদকসহ রাজধানী থেকে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য সেবন ও বেচাকেনায় জড়িত সন্দেহে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার ভোর ৬ টা থেকে রোববার ভোর ৬ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য উদ্ধার করা হয় তার মধ্যে রয়েছে-১৯৮ গ্রাম হেরোইন, ২৮৩০ পিস ইয়াবা বড়ি ও ৮ কেজি ৫৪০ গ্রাম ৫১ পুরিয়া গাঁজা।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে।


