আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা: আন্তর্জাতিক মানবকল্যাণ, প্রতিবন্ধী ও পথ শিশুদের জন্য সংস্থার উদ্দ্যোগে লালমনিরহাটের আদিতমারীতে শীতার্ত মানুষের মাঝে এক বেলা আহার, মাস্ক ও কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারী) বিকালে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নে আল -আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর সহযোগিতায় ১৫০টি কম্বল ও পথ শিশুদের এক বেলা আহার বিতরণ করা হয়। এ কাজে সহযোগিতা করেন ইত্তেফাকের কোর্ট রিপোর্টার রুবেল হাওলাদার, নবী এন্ড কোঃ, এফবিআই ফরওয়ার্ড কোচিংসহ অনেকেই।
আহার, কম্বল ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইত্তেফাকের আদিতমারী সংবাদদাতা সুলতান হোসেন, ইউপি সদস্য আব্দুর রহমান, সাইফুল ইসলাম অপু, আব্দুর রউফ রুবেল, আন্তজার্তিক মানবকল্যাণ, প্রতিবন্ধী ও পথশিশুদের জন্য সংস্থার অর্থ সম্পাদক মুহাম্মদ সুজন, সাধারন সম্পাদক আবুল হাসান ও সভাপতি অ্যাডভোকেট বিপ্লব।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ জানান, উত্তারাঞ্চলে শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষ ও পথশিশুদের কষ্ট তাদের হ্রদয়ে নাড়া দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে এবারই প্রথম সাধ্যমত তাদের পাশে দাঁড়ানো। ভবিষতে এর পরিধি আরো বৃদ্ধি করা হবা বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


