স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মালদ্বীপ দূতাবাসের আলোচনা সভা

0
182

যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়। এই উপলক্ষে ১০ জানুয়ারি মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান দিবসটির তাৎপর্য উল্লেখ করে বাংলাদেশিদের উদ্দেশে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন।

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সীমিত পরিসরে হাইকমিশনের অভ্যর্থনা কক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উল্লেখযোগ্য প্রবাসী বাংলাদেশি নাগরিক ও হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here