বিলুপ্ত প্রজাতির ৫ বনবিড়াল ছানা!

0
170

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিলুপ্ত প্রজাতির পাঁচটি বনবিড়ালের ছানা স্থানীয়রা উদ্ধার করেছেন।

সোমবার রাতে উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া থেকে ওই বিড়াল ছানাগুলোকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা তন্ময়, তানভীর ও আনাস। এর ওই বনবিড়ালের ছানাগুলোকে বিবিসিএফ ও বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, ৮ জানুয়ারি শালঘর মধুয়া গ্রামের কয়েকজন বিরল প্রজাতির পাঁচটি বনবিড়ালের ছানা দেখতে পান স্থানীয়রা। পরে ওই এলাকার স্থানীয় তিন যুবক ছানাগুলোকে তাদের কাছ থেকে উদ্ধার করে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া টিমকে খবর দেন।

পরে বন বিভাগ কুষ্টিয়া ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) যৌথভাবে ওই বনবিড়ালের ছানাদের বন বিভাগের কাছে হস্তান্তর করে।

বন বিভাগ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া টিম শাহাবউদ্দিন মিলন, পাখি গবেষক এসআই সোহেল, নাব্বির আল নাফিজসহ বন বিভাগ কুষ্টিয়ার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here