মারা গেছেন অস্কারজয়ী সিনেমার নির্মাতা

0
179
LOS ANGELES, CALIFORNIA - SEPTEMBER 22: Jean-Marc Vallée attends the 71st Emmy Awards at Microsoft Theater on September 22, 2019 in Los Angeles, California. (Photo by Matt Winkelmeyer/Getty Images)

মারা গেছেন অস্কারজয়ী সিনেমার নির্মাতা জিন-মার্ক ভ্যালি। গত রোববার তিনি মারা যান। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
তার বয়স হয়েছিল ৫৮ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভ্যারাইটি গণমাধ্যম ও প্রয়াত নির্মাতার প্রযোজনা সহযোগী নাথান রোস।

জিন-মার্ক ভ্যালির প্রযোজনা সহযোগী প্রডিউসিং পার্টনার নাথান রোস এক স্টেটমেন্টে বলেন, ‘প্রাথমিকভাবে এখনো মৃত্যুর কারণ জানতে পারিনি। তিনি ছিলেন সত্যিকারের সৃষ্টিশীল মানুষ। ব্যক্তি হিসেবে ভালো মানুষ। সব সময় ভিন্ন ধরনের কাজের চেষ্টা করতেন। যারা তার সঙ্গে কাজ করেছেন, তারা তার প্রতিভা ও দৃষ্টিভঙ্গি দেখেছেন।

তিনি একাধারে আমার কাছে বন্ধু, সৃষ্টিশীল কাজের অংশীদার ও আমার বড় ভাইয়ের মতো ছিলেন। এমন দিকনির্দেশনা দেখানো মানুষকে মিস করব। তার রেখে যাওয়া সৃষ্টির যে সুন্দর শৈলী ও প্রভাব বিস্তারকারী কাজ রয়েছে, সেটা দিয়েই দর্শকদের মধ্যে বেঁচে থাকবেন।

আইএমডিবির তথ্যমতে, জিন-মার্ক ভ্যালি প্রায় ৩ যুগের ক্যারিয়ারে ৯টি সিনেমা নির্মাণ করেছেন। তিনি সম্পাদনার পাশাপাশি প্রযোজক ছিলেন। ‘ওয়াইল্ড’, ‘ডালাস বায়ার ক্লাব’ ছাড়াও তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দ্য ইয়াং ভিক্টোরিয়া’। এটি তিন শাখায় অস্কারে মনোনয়ন পায়, ‘ক্যাফে ডি ফ্লোরে’, ‘ডেমোলিশন’। সদ্য প্রয়াত এই নির্মাতা সম্প্রতি ঘোষণা করেছিলেন ‘লেডি ইন দ্য লেক’ সিরিজের নাম। কাজ শুরুর আগেই মারা গেলেন। তিনি ৯ মার্চ ১৯৬৩ সালে কানাডার মন্ট্রিলে জন্মগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here