শাম্মীস্ কিচেনের ২য় বর্ষপূর্তিতে সেরা রাঁধুনি প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
300

নরসিংদীর মাধবদীতে ‘সেরা রেসিপি নরসিংদীর তাজ-২০২২’ শীর্ষক সেরা রাঁধুনি প্রতিযোগিতার মধ্যদিয়ে শাম্মীস্ কিচেনের ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

মাধবদীর পৌর শহরের ক্যাপ্টেন লাউঞ্জে শুক্রবার দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি দেশব্যাপী আয়োজিত রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘শেফ প্রিমিয়ার লীগ-২০২১’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মাধবদীর শাম্মীস্ কিচেনের সিইও ফারজানা তাবাসসুম শাম্মী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় ইউটিউবার ও মাইটিভির পরিচালক তৌহিদ আফ্রিদি।

অনুষ্ঠানে বিচারক ছিলেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পুষ্টিবিদ তাসনিম আশিক এবং নাহার কুকিং ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ও প্রশিক্ষক রন্ধন বিশেষজ্ঞ হাসিনা আনছার।

মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মো. আল-আমিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি শেফ ছিলেন- ইন্টারন্যাশনাল করপোরেট এক্সিকিউটিভ শেফ মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ, আন্তর্জাতিক রন্ধন সম্পর্কীয় ইনস্টিটিউটের এক্সিকিউটিভ শেফ রাজু ইভান গোমেজ, ইওএন গ্রুপের এক্সিকিউটিভ শেফ মো. আনোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে ৯ প্রতিযোগী তাদের রান্না করা খাবার বিচারক এবং অতিথি শেফদের সামনে পরিবেশন করেন। বিচারক ও অতিথি শেফরা তাদের মধ্য থেকে তিনজনকে বিজয়ী ঘোষণা করেন।

বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন ফামিয়া জাহান, দ্বিতীয় অনিতা শেখ এবং তৃতীয় হয়েছেন রিনা রহমান। পরে তাদেরকে গোল্ড ক্রাউন ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here