কুষ্টিয়ার খোকসা উপজেলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। সারাদেশে একযোগে ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের অংশ হিসেবে দ্বিতীয় ধাপে আজ সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার সময় খোকসা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসহ ৫০টি মসজিদ ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায়ই ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত খোকসা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে প্রস্তুতি নেয়া হয়েছে এবং উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান সহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ প্রমুখ।


