গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান পুননির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক আতাউল্লাহ মন্ডল। বিকাল ৫টার দিকে নতুন নেতাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভাওয়াল রাজবাড়ী ময়দানে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। প্রথম অধিবেশন বেলা ১১টার দিকে শুরু হয়। বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব বাছাই করেন কেন্দ্রীয় নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব পাওয়া নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে মহানগর আওয়ামী লীগের এতে প্রধান দুই পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
এর আগে, সকাল থেকে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুনে হাতে হাজার হাজার নেতা-কর্মী সম্মেলনস্থলে আসেন। এসময় বিভিন্ন স্লোগান দেন তারা। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
সম্মেলনটি মহানগর আওয়ামী লীগের হলেও এতে যোগ দিয়েছেন জেলার প্রতিটি উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গাজীপুর মহানগর ঘোষিত হওয়ার পর এটি প্রথম সম্মেলন। এ কারণে সম্মেলন ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
এর আগে, সকাল থেকে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুনে হাতে হাজার হাজার নেতা-কর্মী সম্মেলনস্থলে আসেন। এসময় বিভিন্ন স্লোগান দেন তারা। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন হওয়ার পর ২০১৫ সালে আজমত উল্লাহ খানকে সভাপতি ও সাময়িক বরখাস্তকৃত সিটি মেয়র জাহাঙ্গীর আলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
পরবর্তীতে ২০১৬ সালের নভেম্বর মাসে ৭১ সদস্য বিশিষ্ট মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেই সঙ্গে ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদেরও অনুমোদন দেন দলের সভানেত্রী শেখ হাসিনা।


