গাজীপুর টঙ্গীর সৎ নির্ভীক জনদরদী শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ ভূঁইয়ার ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে টঙ্গীর নোয়াগাঁও তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও বিকালে রেলওয়ে শিশু নিকেতন প্রাঙ্গণে মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান,দুস্থ ও অসহায় মানুষের আর্থিক সহায়তা, দোয়া মাহফিল স্মরণসভা অনুষ্ঠিত হয়। আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়ার সভাপতিত্বে এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শহীদ উল্লা মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন তৃণমূল জনতা পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দিন আহমেদ,মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ শরীফ, ডাঃ জালাল, শেকানুল ইসলাম শাহি, ছাত্রলীগ নেতা রাজীব হায়দার, সাদিম,,মনিরুজ্জামান মাষ্টার, কাউন্সলর হামিদা আক্তা্র, ও বিনু বারেক,কবির আহমেদ মন্ডল,জোলেখা আক্তার ঝুমুর,প্রমুখ। বক্তারা বলেন আব্দুর রশিদ ভূঁইয়া ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। তিনি একজন নিষ্ঠাবান নেতা। একজন আদর্শবান রাজনীতিক, সাহসী শ্রমিক সংগঠক, অকুতভয় একজন সাহসী মুক্তিযোদ্ধাও ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং একজন প্রকৃত নিঃস্বার্থ সমাজসেবক হিসেবে রশিদ ভূঁইয়া আমৃত্যু গণমানুষের পাশে ছিলেন। বীরমুক্তিযুদ্ধা আব্দুর রশিদ ভূঁইয়া ছিলেন নিখাঁদ আপোষহীন আদর্শবান একজন রাজনীতিবিদ। সকল লোভ লালসাকে তিনি জয় করে গণমানুষের নেতায় পরিণত হয়েছিলেন। পরে আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাষ্টের পক্ষ থেকে মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান দুস্থ ও অসহায় মানুষের আর্থিক সহায়তা প্রদান করা হয় ও আব্দুর রশিদ সহ দেশ ও জাতির, মঙ্গল কামনা করে দোয়া করা হয়।


