আড়াই মাস পরই সুখবর দিলেন আলিয়া

0
189

বিয়ের আড়াই মাস যেতে না যেতেই সুখবর নিয়ে ভক্ত-শুভাকাঙক্ষীদের সামনে হাজির হয়েছেন বলিউড সেনসেশন আলিয়া ভাট। যে খবরের জন্য কৌতুহল ছিল বি-টাউনে।

সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে আলিয়া ক্যাপশন জুড়ে দিয়েছেন। লিখেছেন, শিগগিরই আমাদের সন্তান আসছে।

এর পরই শুরু হয়ে যায় কমেন্টের বন্যা। সামাজিক মাধ্যমে বলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকারা আলিয়া ভাট ও রণবীর কাপুরকে অভিনন্দনে ভাসাচ্ছেন।

বিয়ের পর এত দ্রুত অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনা বলিউডে বিরল। আলিয়া মাতৃত্বের স্বাদ দ্রুতই নিতে আগ্রহী।

আলিয়া-রণবীরের পরিবারে এখন খুশির জোয়ার বইছে। কাপুর ও ভাট পরিবার নতুন অতিথিকে বরণ করার জন্য মুখিয়ে আছে।

পাঁচ বছর প্রেমের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন ১৪ এপ্রিল। রণবীরের বাসভবন বাস্তু ভবনে ওই দিন ভারতীয় সময় দুপুর ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া।

১৬ এপ্রিল রাতে ছিল রণবীর-আলিয়ার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানসহ বহু তারকা।

আফ্রিকায় রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা হবে— এমন খবর বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশ করলেও এ যুগলকে দ্রুতই কাজে ফিরতে দেখা গেছে।

আগামীতে রণবীর-আলিয়াকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে, যেটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর, ২০২২। এই প্রথম দর্শক বাস্তবের এই যুগলের রোমান্স পর্দায় দেখবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here