কিয়েভে বহুতল ভবনে রুশ হামলায় নিহত ২

0
119

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি বহুতল ভবনে হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে রাজধানীর বেশ কিছু এলাকায় হামলা চালানো হয়েছে। খবর বিবিসির।

ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ এবং ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কিয়েভের পশ্চিমাঞ্চলীয় এসভিয়াতোশিনস্কি জেলায় অবস্থিত ১৬তলার একটি ভবনে হামলা চালানো হয়েছে। পোদিলস্ক এলাকার আরও কয়েকটি আবাসিক ভবনেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

এর আগে মঙ্গলবার সকালে রাজধানী কিয়েভে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে।

অনেকেই টুইট করে এ তথ্য নিশ্চিত করেছেন। রুশ সেনারা ক্রমাগত হামলা চালিয়েই যাচ্ছে। টানা ২০ দিন ধরে দুপক্ষের মধ্যে সংঘাত চলছে। তবে রাশিয়া যে পরিকল্পনায় যুদ্ধ শুরু করেছিল সে অনুযায়ী সবকিছু হচ্ছে না।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। আজ যুদ্ধের ২০তম দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here