যে কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারাগারে

0
179

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষক সাধন চন্দ্র স্বর্ণকারকে যৌতুক মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তরিকুল ইসলাম এ নির্দেশ দেন।

সাধন চন্দ্র স্বর্ণকার খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন বিভাগের প্রভাষক।

জানা যায়, গত ৩১ জানুয়ারি তার স্ত্রী পূজা স্বর্ণকার বাদী হয়ে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলামের আদালতে যৌতুক মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সমন জারির দিন ধার্য ছিল। এদিন সাধন চন্দ্র স্বর্ণকার জামিন নেওয়ার জন্য উপস্থিত হলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী মো. আবু হুরায়রা সোহেল বলেন, ২০২০ সালের ৮ জুন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের অলোক স্বর্ণকারের মেয়ে পূজা স্বর্ণকারের সঙ্গে একই এলাকার যুগল কৃষ্ণ স্বর্ণকারের ছেলে সাধন চন্দ্র স্বর্ণকারের রেজিস্ট্রিকৃতভাবে বিবাহ হয়। এরপর একই বছরের ২৭ নভেম্বর ধর্মীয় নিয়ম-নীতি মেনে উভয়ের মধ্যে বিবাহ হয়।

বিয়ের সময় সাধন চন্দ্রকে খরচ বাবদ দুই লাখ টাকা মেয়ের পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়। পাশাপাশি ঘরের ফার্নিচার ও মোটরসাইকেল দেওয়া হয়। এরপর তিনি ৫ লাখ টাকার জন্য পূজাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন সাধন। এতে কাজ না হওয়ায় প্রায়ই তাকে মারধর করতে থাকে।

সর্বশেষ চলতি বছরের ৭ জানুয়ারি তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরিবারের সদস্যরা তার শরীরে আঘাতের চিহ্ন দেখে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আদালতে যৌতুক মামলা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here