জামালপুরে উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক দিবস পালিত হয়েছে। পহেলা জানুয়ারি সারাদেশে সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়ার ঘোষণা অনুযায়ী জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জামালপুর পৌরসভার মেয়র মোঃ ছানোয়ার হোসেন ছানু। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী পহেলা জানুয়ারি সারাদেশে প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া, সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করছি। প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন এ বছর থেকে নতুন কারিকুলামে শিক্ষাব্যবস্থা প্রচলিত হবে। এই কারিকুলামে কোন পরিক্ষা ব্যবস্থা ছাড়াই সব শিক্ষার্থী বছর শেষে মূল্যায়িত হবে। এবং কোন প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান থাকবে না। শিক্ষার্থীদের বছরের শুরু থেকেই আরো বেশি করে মনোযোগী হওয়ার আহ্বান জানান। এসময় পৌর মেয়র বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে চকলেট উপহার দেন। বছরের শুরুতে শিক্ষার্থীরা বই হাতে পেয়ে আনন্দিত ও উচ্ছাসিত।


