শনিবার ,১৬ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 556

দাম্পত্য জীবনে সুখী হতে ইসলামের নির্দেশনা

ইসলামে স্বীকৃত পন্থা হলো বিবাহ করার মাধ্যমে একটি নতুন পরিবারের সৃষ্টি করা। বিবাহ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে একজন নারী এবং একজন পুরুষ একটি পরিবার তৈরি করেন।

বিবাহ নারী-পুরুষের মধ্যে যেমন পরিবার সৃষ্টিতে অবদান রাখে; তেমনি দাম্পত্য জীবনে পরস্পরের মধ্যে প্রেম-ভালোবাসা অনুরাগ সৃষ্টি করে এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন ও শান্তি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। পারিবারিক জীবনে স্বামী-স্ত্রী একে অপরের সম্পূরক।

এ প্রসঙ্গে মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, ‘তারা (স্ত্রীরা) তোমাদের পোশাক এবং তোমরা) তাদের পোশাক’। (বাকারা:১৮৭)

মূলত পরিবার সামাজিক জীবন ব্যবস্থার প্রথম অবকাঠামো। কয়েকজন মানুষকে নিয়ে গঠিত হয় পরিবার। আমরা পরিবার বলতে সাধারণত মা-বাবা, ভাই-বোনসহ বিভিন্ন আত্মীয়-স্বজনকে নিয়ে গঠিত একটি কাঠামোকে বুঝি।

যে কাঠামোর মাঝে একজন অধিপতি বা কর্তা থাকেন এবং থাকেন বিভিন্ন পর্যায়ভুক্ত সহযোগীরা। হজরত আদম (আ.) এবং বিবি হাওয়া (আ.)-এর মাধ্যমেই পৃথিবীতে পরিবার তথা পারিবারিক জীবনের সূচনা ঘটেছে। তারা দু’জন স্বামী-স্ত্রী হিসেবে পরিবারের সূচনা করেন।

সুস্থ ও সুখী সামাজিক জীবনের জন্য বিবাহ একটি প্রয়োজনীয় পারিবারিক ও সামাজিক বন্ধন। পবিত্র কুরআনে বিবাহ ও পারিবারিক জীবনকে পারস্পরিক সহমর্মিতা, অন্তরের অনাবিল সুখ ও শান্তির উৎস হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

পরিবারে স্বামী-স্ত্রীর পরস্পরের অধিকার ও দায়িত্ব রয়েছে। পরিবারের জন্য তারা পরস্পর সম্পূরক।

এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, ‘তারা (স্ত্রীগণ) তোমাদের পোশাক এবং তোমরা (স্বামীগণ) তাদের পোশাক।’ (বাকারা:১৮৭)

বৈবাহিক সম্পর্কের মাধ্যমে দাম্পত্য জীবন ও পারিবারিক জীবনের সূচনা হয়। ইসলামী শরিয়তে এই সম্পর্ক কায়েম করতে হলে যেমন সুনির্ধারিত কিছু বিধান রয়েছে তেমনি প্রয়োজনে এই সম্পর্ক ছিন্ন করতে হলেও সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে।

কুরআন-হাদিসে সেগুলো অনুসরণ করারও জোর তাগিদ দেওয়া হয়েছে। যদি সেই বিধানগুলো মান্য না করা হয় তাহলে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করা হবে, যা একটি মারাত্মক গুনাহ।

সাথে সাথে এই অমান্য করার কারণে জীবনের পদে পদে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এবং অসংখ্য বালা-মুসিবতে নিপতিত হতে হবে, যার বাস্তব নমুনা আমাদের সমাজ জীবনে প্রতিদিন সৃষ্টি হচ্ছে এবং পেপার-পত্রিকায় সেগুলো শিরোনাম হচ্ছে।

বিশেষত শরিয়ত পরিপন্থী পদ্ধতিতে তালাক প্রদান করে দাম্পত্য জীবনের অবসান ঘটালে যে পেরেশানি ও জটিলতা সৃষ্টি হয় তা বর্ণনাতীত।

তাই পারিবারিক বন্ধন অটুট রাখতে সর্বাত্মক চেষ্টা করে যেতে হবে। সাধারণ ভুল-ত্রুটি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখতে হবে এবং আন্তরিক মনোভাবাপন্ন হতে হবে। আল্লাহ্ সবাইকে তাওফিক দান করুন।

ফাইভজিসহ সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি খাত

ফাইভজি যুগে পদার্পণ

ডিজিটাল রূপান্তরের যাত্রা ত্বরান্বিত করতে ও দেশের সব গ্রাহক যেন পঞ্চম প্রজন্মের (ফাইভজি) মোবাইল প্রযুক্তির অত্যাধুনিক সুবিধা উপভোগ করতে পারে, সেজন্য ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে ফাইভজি সেবা চালু করেছে রাষ্ট্রীয় টেলিকম অপারেটর টেলিটক বাংলাদেশ। প্রাথমিকভাবে হুয়াওয়ে ও নোকিয়ার সহযোগিতায় ছয়টি সাইটে (বাংলাদেশ সচিবালয়, জাতীয় সংসদ ভবন এলাকা, প্রধানমন্ত্রীর কার্যালয়, বঙ্গবন্ধু স্মৃতিসৌধ, সাভার জাতীয় স্মৃতিসৌধ ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিস্থল) ফাইভজি নেটওয়ার্ক স্থাপন করা হয়।

চালু হলো ই-সিম

বছরের শেষে দেশের প্রথম ই-সিম ব্র্যান্ড বন্ধুর হাত ধরে ইলেক্ট্রনিক সিমের জগতে প্রবেশ করেছে বাংলাদেশ। এ বছরের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করে বন্ধু।

ব্রডব্যান্ড সেবায় এক দেশ এক রেট

ভৌগোলিক বৈষম্য দূর করে প্রান্তিক পর্যায়ে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে চালু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘এক দেশ এক রেট’ ট্যারিফ। গ্রাহকের স্বার্থ সুরক্ষা করতে দীর্ঘদিন ধরেই ব্রডব্যান্ড ইন্টারনেটের এক দেশ এক রেট স্লোগান বাস্তবায়নে কাজ করে আসছিল বিটিআরসি।

কোভিডকালে দক্ষতা অর্জন

কোভিডকালে ৬০ হাজারের বেশি বাংলাদেশি ডিজিটাল দক্ষতা অর্জন করেছে। মাইক্রোসফটের উদ্যোগে এটি সম্ভব হয়। যেখানে লিংকডইন লার্নিং এবং মাইক্রোসফট লার্নে সর্বাধিক চাহিদা থাকা ১০টি চাকরি সংশ্লিষ্ট বিষয়ে বিনামূল্যে কোর্স করার এবং স্বল্পমূল্যে সার্টিফিকেট অর্জনের সুযোগ দেওয়া হয় এবং পরবর্তী পর্যায়ে দক্ষতাভিত্তিক অর্থনীতির নতুন ভীত তৈরির লক্ষ্যে নতুন টুল ও প্ল্যাটফরমের মাধ্যমে দক্ষ চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগকর্তাদের সংযুক্ত করা হয়।

বেড়েছে মোবাইল ব্যবহারকারী, কমেছে ইন্টারনেট পেনিট্রেশন

বছরের অক্টোবরের শেষে দেশে মোট মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি ১৩ লাখে পৌঁছেছে। এ সময় মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯১ লাখে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশের চার মোবাইল অপারেটরের গ্রাহক বেড়েছে ১০ লাখ। এ ছাড়া মোবাইল অপারেটরগুলোর মাধ্যমে চার লাখ নতুন ইন্টারনেট গ্রাহক যুক্ত হয়েছে। মাস ব্যবধানে মোট ইন্টারনেট ব্যবহারকারী ৪ লাখ বাড়লেও ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বাড়েনি।

ফোর্বস ম্যাগাজিনে বাসিমা

ব্যাটারি ছাড়া চালানো যাবে পরবর্তী প্রজন্মের এমন ‘ইন্টারনেট অব থিংস (আইওটি)’ ডিভাইস তৈরিতে কাজ করার জন্য এবার ফোর্বস ম্যাগাজিনে স্থান পেয়েছেন বাংলাদেশের বাসিমা ইসলাম। ‘৩০ আন্ডার ৩০’ অর্থাৎ তিরিশ বছরের কম বয়সি ৩০ জনের মধ্যে সায়েন্স ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী প্রকৌশলী বাসিমা। তাকে নিয়ে ফোর্বস ম্যাগাজিন লিখেছে, বাসিমা ইসলাম এমন ডিভাইসের উন্নয়নে কাজ করছেন, যা সৌরশক্তি এবং রেডিও তরঙ্গ ব্যবহার করেই চার্জ দেওয়া যাবে। এ ছাড়া তার এসব ডিভাইস হবে শব্দভেদী। এসব ডিভাইস পথচারীদের নিরাপত্তা দিতে সহায়তা করবে। শব্দতরঙ্গ ব্যবহার করে যানবাহন থেকে পথচারীদের নিরাপদ রাখবে।

ই-কমার্স কেলেঙ্কারি: তৈরি

হলো নতুন নীতিমালা

অনলাইনে কোনো পণ্যের সম্পূর্ণ মূল্য পরিশোধ করলে শহর এলাকায় সর্বোচ্চ পাঁচ দিন ও গ্রামে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে পণ্য সরবরাহের নির্দেশ দিয়েছে সরকার। একইসঙ্গে পণ্যের সম্পূর্ণ মূল্য পরিশোধের ৪৮ ঘণ্টার মধ্যে পণ্য ডেলিভারি সংস্থার কাছে হস্তান্তর করতে হবে এবং ক্রেতাকে টেলিফোন, ই-মেইল বা এসএমএসের মাধ্যমে জানাতে হবে। এসব শর্তের কথা উল্লেখ করে ‘ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১’ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল। গত এক বছরে উত্থাপিত ভোক্তাদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে উদ্যোক্তারা সমতার ভিত্তিতে এ এসওপিটি প্রণয়ন করে।

অনিবন্ধিত ফোন বন্ধে লুকোচুরি

দেশে অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট ব্যবহার বন্ধে গত ১ জুলাই পরীক্ষামূলকভাবে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার ব্যবস্থা চালু করা হয়। ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যবস্থা চালু করে বিটিআরসি।

যদিও পরে মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থায় পরিবর্তন আনে সরকার। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, যে কোনো মোবাইল সেট নেটওয়ার্কে চালু হলে- তা বন্ধ না করতে বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ মোবাইল সেট বৈধভাবে আমদানি হোক কিংবা অন্য কোনোভাবে আসুক- তা গ্রাহক ব্যবহার শুরু করলে আর বন্ধ করা হবে না।

প্রথমবারের মতো ভ্যাট দিল ফেসবুক, গুগল ও অ্যামাজন

মাসিক রিটার্ন জমা দিয়ে বাংলাদেশকে প্রথমবারের মতো ভ্যাট দিয়েছে অ্যামাজন। গত আগস্টে সরকারি কোষাগারে প্রায় ৫৩ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট জমা দেয় বিশ্বের অন্যতম জনপ্রিয় ই-কমার্স জায়ান্ট। প্রতিষ্ঠানটির পক্ষে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে প্রাইস ওয়াটার হাউস কুপারস বাংলাদেশ। এর আগে গত মাসে প্রথমবারের মতো কোনো অনাবাসী প্রতিষ্ঠান হিসাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভ্যাট রিটার্ন দিয়ে ২ কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছিল। চলতি মাসেই বৈশ্বিক আরেক প্রতিষ্ঠান গুগল ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিয়েছে। এভাবে অনাবাসী প্রতিষ্ঠান হিসাবে একের পর এক রিটার্ন জমা দিয়ে ভ্যাট দেওয়া শুরু করল বৈশ্বিক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো।

প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা

হাইস্পিড ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় আসছে সাড়ে ৪ হাজার ইউনিয়ন। বর্তমানে দেশের প্রায় ৩৮০০ ইউনিয়নে এরই মধ্যে হাইস্পিড ফাইবার অপটিক ক্যাবল কানেক্টিভিটি পৌঁছে গেছে। আইসিটি বিভাগের ‘কানেক্টেড বাংলাদেশ’ প্রকল্পের মাধ্যমে দুর্গম এলাকার ৬১৭টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে হাইস্পিড ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে দেওয়া হবে এবং চলতি বছরে এর মূল অবকাঠামো তৈরির কাজ সম্পন্ন হবে।

তারুণ্যের জয়জয়কার

ফেসবুকে চাকরি পেয়েছেন বাংলাদেশের শাকিল আহমেদ। তিনি যুক্তরাজ্যে ফেসবুকের লন্ডন অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং টিমে যোগদানের সুযোগ পেয়েছেন। এর আগে গত জুনে ফেসবুকের নিরাপত্তা শাখায় যোগ দেন শেরপুরের মেয়ে জারিন ফাইরোজ মুন। তিনি ফেসবুকের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমে ইন্টার্ন হিসাবে যুক্ত হন।

বড় হচ্ছে মোবাইল গেমিং খাত

পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৮০ বিলিয়ন ডলারের এ মোবাইল গেমিং ইন্ডাস্ট্রিতে প্রায় ২.৫ বিলিয়ন এক্টিভ প্লেয়ার আছে যারা নিয়মিত নানা ধরনের মোবাইল গেমস খেলছে। গেমিংয়ের এ বিলিয়ন ডলার বাজার ধরতে দেশে শতাধিক গেমিং কোম্পানি গড়ে উঠেছে। এর মাধ্যমে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান; আসছে বিদেশি বিনিয়োগ। ২০১৯ সালে ভারতের প্রথম সারির মোবাইল গেমস নির্মাতা কোম্পানি মুনফ্রগ ল্যাবস্ বাংলাদেশে বিনিয়োগ করে এবং এখানে তাদের অঙ্গসংগঠন উলকা গেমস লিমিটেড প্রতিষ্ঠা করে। সম্প্রতি এ প্রতিষ্ঠানটির শতভাগ শেয়ার অধিগ্রহণ করেছে সুইডেনভিত্তিক মোবাইল গেমস নির্মাণকারী প্রতিষ্ঠান স্টিলফ্রন্ট গ্রুপ। এর মাধ্যমে উলকা গেমস লিমিটেড বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের মোবাইল গেমিং কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হলো।

সাইবার নিরাপত্তায় সার্ক দেশগুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ

জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে (এনসিএসআই) সার্কভুক্ত দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। ৫৯ দশমিক ৭৪ নম্বর পেয়ে সূচকে ২৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। এতে বাংলাদেশের অবস্থান চলে আসে সার্ক দেশগুলোর মধ্যে সবার প্রথমে; যা আগে ভারতের দখলে ছিল। এস্তোনিয়াভিত্তিক ই-গভর্নেন্স অ্যাকাডেমি ফাউন্ডেশনের করা ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স (এনসিএসআই)’ বা জাতীয় সাইবার নিরাপত্তা সূচক থেকে উঠে এসেছে এ তথ্য।

হোয়াটসঅ্যাপে আসছে নতুন চমক

মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের নতুন বছরে বেশ কয়েকটি নতুন পরিকল্পনা রয়েছে। এর বেশিরভাগই বেশ কার্যকর ও জনপ্রিয় হতে পারে। তবে প্রতিষ্ঠানটি বারবার প্রমাণ করতে চাইছে, নিরাপত্তাই তাদের কাছে মুখ্য বিষয়।

নতুন বছরে যেসব ফিচার নিয়ে আসতে পারে-

* হোয়াটসঅ্যাপে নতুন এটি ইন্ডিকেটর যুক্ত হচ্ছে, এর মাধ্যমে জানা যাবে আপনার কল বা চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। অর্থাৎ আপনি যার বা যাদের সঙ্গে চ্যাট করছেন, সে তথ্য আপনারা ছাড়া আর কেউ জানবে না। এমনকি হোয়াটসঅ্যাপও না!

* নতুন বছরে কমিউনিটিও তৈরি করা যাবে হোয়াটসঅ্যাপে। কমিউনিটি ইনভাইট লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারীদের আমন্ত্রণ জানানো যাবে। সবার সম্মতিতেই চ্যাটিং শুরু করা যাবে।

* হোয়াটসঅ্যাপের কল পরিষেবাকে এবার আরও উন্নত এবং অত্যাধুনিক করা হচ্ছে। শোনা যাচ্ছে, গ্রুপ কলিংয়ের ক্ষেত্রে এর লুক আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। তবে বাটনগুলো অপরিবর্তিত থাকবে।

* হোয়াটসঅ্যাপ বিজনেসে কুইক রিপ্লাই নামের একটি ফিচার যুক্ত হবে। এর ফলে একসঙ্গে অনেককে দ্রুত মেজেস পাঠানো যাবে। এ অপশনটি যুক্ত হলে ইউজাররা চ্যাট “/” টাইপ করতে পারবেন এবং মেসেজ প্রিসেট করে রাখা যাবে।

* হোয়াটসঅ্যাপের গ্রুপের অ্যাডমিনরা যে কোনো সদস্যের মেসেজ মুছে ফেলতে পারবেন। এ ছাড়া কোনো ইউজারের অযাচিত কোনো বিষয় সামলানোর জন্যও বিশেষ অপশন থাকবে অ্যাডমিনের হাতে।

ফ্রান্সে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

শনিবার ফ্রান্সজুড়ে বড়দিনের উৎসব শেষে সন্ধ্যায় শুনতে হলো ভয়ঙ্কর খবর। একদিনে ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। শনিবার সন্ধ্যারাতে দেশটির স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্যে বলা হয়- গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে এক লাখ ৪ হাজার ৬১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। করণীয় ঠিক করতে ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রোঁ সোমবার জরুরি বৈঠকে বসছেন।

পরিসংখ্যান মতে, এক সপ্তাহের ব্যবধানে ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। এর আগের শনিবার ১৮ ডিসেম্বর যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার, এই শনিবার সেটি এক লাখ ৪ হাজারে গিয়ে দাঁড়িয়েছে। এছাড়া গত বৃহস্পতিবার ৯১ হাজার ৬০৮ জন ও শুক্রবার ৯৪ হাজার ১২৪ জন করোনায় আক্রান্ত হন। গড় হিসেবে গেল সপ্তাহে ৭২ হাজার ২৯৯ জন করে প্রতিদিন আক্রান্ত হয়েছেন।

তবে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের চেয়ে এবার মৃত্যুর হার অনেক কম দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৮৪ জন মারা যান। আর আগের দিন শুক্রবার মারা যান ১৬৭ জন। বৃহস্পতিবার সে সংখ্যা ছিল ১৭৯।

ইউরোপজুড়ে করোনার পঞ্চম ঢেউ শক্তভাবেই ভর করেছে। ইতোমধ্যে সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস সীমান্ত বন্ধ করেছে। বড়দিন ও নতুন বছরকে বরণ শেষে আরও অনেক দেশই সীমান্ত বন্ধসহ লকডাউনের চিন্তা করছে।

দুবাইয়ে বাংলাদেশি মালিকানায় প্রথম আমের সেন্টার

আমিরাতের ব্যস্ততম নগরী দুবাইয়ের হায়াত রিজেন্সী হোটেলের পাশে বাংলাদেশি মালিকানাধীন আমের সেন্টারের শুভ উদ্বোধন করেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। শনিবার এর ফিতা কেটে আনুষ্ঠানিক যাত্রা করা হয়।

উদ্বোধন করেন দুবাই সরকারের ড. আহমেদ আল নুসেইরাত। এই প্রথম বাংলাদেশি মালিকানায় এমন প্রতিষ্ঠানের যাত্রা হওয়াতে প্রবাসীরা আনন্দ প্রকাশ করছেন। এ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়ে বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ)।

আমের বা তাহশিলে সেবা নিতে বাংলাদেশিরা ভাষাগত দিকে আগে যে সমস্যায় পড়ত এ প্রতিষ্ঠান হওয়াতে দুবাই ও উত্তর আমিরাতের বিশাল বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য তা বন্ধুর মতো সেবা পাবার আশায় প্রবাসীরা।

এ সময় বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান কামাল হোসেন সুমন, পরিচালক ইসমাইল গণি চৌধুরী, ইবারাহিম আফলাতুন সিআইপি, প্রকৌশলী জহির রায়হান, মোহাম্মদ ইয়াহিয়া, জাফর চৌধুরী, মিহির ব্রাগনোরা, মোহাম্মদ আব্বাস, সিরাজুল ইসলাম সোহাগ।

এ সময় কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক আব্দুস সবুর, সিআইপি মাহাবুব আলম মানিক, শামসুল হক মিজান, হাজী শফিকুল ইসলাম, ড. আবুল ফজল, হাবিবুর রহমান, ইয়াকুব সুনিক, আব্দুল মান্নান, আজম খান ও আব্দুল কাদেরসহ অনেকে।

প্রেম না হয় যদি, হবে পাগলামি

প্রেম না হয় যদি, হবে পাগলামি
আর আমার পাগলামিতেই হবে তোমার খ্যাতি

ছিন্ন কোরো না সব সম্পর্ক আমার সনে
আর কিছু না থাক, থাকুক অন্তত দুশমনি

আমার মিলনে যদি হয় তোমার বদনাম
জনসমাগমে দেখা না হয়ে হোক অভিসার

আমি তো দুশমন নই আমার নিজের
অন্যকে না হয় তুমি ভালোবাসলেই

যেভাবেই সম্পর্ক হোক আমার সাথে
খবরদারি না থাকুক, উদাসীনতাই সই

জীবনের প্রতিটি ক্ষণ যেন বিজলি শিখা
হৃদয়ের রক্ত ঝরানোর এ সুযোগখানিই সই

হই যদি বিশ্বাসরক্ষার পথে বিচ্যুত
প্রেম নয়, বিপদসংকুল পথই শিরোধার্য

কিছু তো দাও, ওহে বেইনসাফ নিয়তি
অন্তত দাও আক্ষেপ ও ফরিয়াদের অবসর

আমিও মেনে নেওয়ার অভ্যাস গড়ে নেব
উদাসীনতা তোমার স্বভাব হলে তা-ই সই

প্রিয়ের সাথে খুনসুটি করে যাও আসাদ
মিলন যদি না ঘটে, মিলনের বাসনাই সই

কবি পরিচিতি: উর্দু ভাষার সবচেয়ে প্রভাবশালী তিন কবির একজন এই ‘মির্জা আসাদুল্লাহ খাঁ গালিব’। জন্ম ২৭ ডিসেম্বর ১৭৯৭ সালে, হিজরি সন হিসাবে ১২১২ সালের রজব মাসের ৮ তারিখ রাত্রে। তার পূর্বপুরুষরা আইবাক জাতীয় তুর্কি ছিলেন, এবং তাদের আদি নিবাস ছিল সমরকন্দ।

মির্জা গালিব এবং তার ছোট ভাই সাবালক হওয়া পর্যন্ত আগ্রাতেই ছিলেন। আগ্রার বিখ্যাত বিদ্বান শেখ মুয়াজ্জামের কাছে শিক্ষালাভ করেন। মোল্লা আবদুস সামাদ নামে এক পারসিক দুই বছর আগ্রায়, পরে দিল্লিতে মির্জা গালিবের সঙ্গে ছিলেন।

গালিব তার কাছ থেকে ফারসি ভাষার তালিম নেন। এছাড়া তিনি মির আজম আলি পরিচালিত একটি মাদরাসাতেও পড়েছেন। তিনি যুক্তিবিদ্যা জ্যোতির্বিদ্যা চিকিৎসাশাস্ত্র ও অধিবিদ্যা ছাড়াও অন্যান্য বিষয়ে পড়াশোনা করেন। কিন্তু তার ঝোঁক ছিল ভাষা ও সাহিত্যের প্রতি।

১৮১০ সালে ১৩ বছর বয়সে গালিব বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের পর তিনি আগ্রা থেকে দিল্লিতে চলে আসেন। তিনি দিল্লিতে প্রায় ৫০ বছর ছিলেন, এই পুরো সময়ে তিনি কোনো বাড়ি নিজের জন্য কেনেননি, চিরদিন ভাড়াবাড়িতে কাটিয়েছেন। জীবনভর সৃষ্টিধর্মী কাজে কাটালেও কখনো বই কেনেননি।

বই ভাড়া করে পড়ে ফেরত দিতেন। আজীবন দারিদ্র্যের মধ্যে কেটেছে। ঋণের ওপর ঋণ করেছেন। কিন্তু কখনো কোনো পেশায় নিজেকে নিয়োজিত করেননি।

তার সময়েই মোগল সাম্রাজ্য ঔজ্জ্বল্য হারায়, এবং দিল্লি ব্রিটিশরা দখল করে নেয়। তাই তাকে বলা হয় শেষ মোগল সভাকবি। তার গজল ও কবিতা শুধু ভারত, পাকিস্তান বা বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতেই জনপ্রিয়।

১৮৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি এই মহান কবি ইন্তেকাল করেন।

মন্তব্য: এই গজলটি দিওয়ান-ই-গালিবের ‘ইশক মুঝকো নাহীঁ ওয়াহশাত হী সাহী’ থেকে অনূদিত।

গজলটি আধ্যাত্মিক ভাব প্রকাশক, শব্দের ব্যবহার কেবল আল্লাহর দিকে ইঙ্গিত করে। তবে সাধারণ প্রেমের ক্ষেত্রেও গজলটির ব্যবহার দেখা যায়, আদতে যা মির্জা গালিবকে সামগ্রিকভাবে গ্রহণ করারই প্রমাণ।

জরায়ু ক্যান্সারের লক্ষণ

জরায়ু ক্যান্সার নারীদের একটি জটিল রোগ। প্রতিবছর বহু নারী এই রোগে মারা যান। তবে সঠিক সময়ে চিকিৎসা নিলে এই রোগেও সুস্থ থাকা যায়।

একটি গবেষণায় দেখা গেছে, প্রতি বছর পৃথিবীতে প্রায় দুই লাখ ৫০ হাজার নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন। এ ক্যান্সারে আক্রান্ত নারীরা অসুখ হওয়ার প্রথম অবস্থায় চিকিৎসা না করানোর ফলে তাদের বেঁচে থাকার হার ৫০ শতাংশ কমে যায়। যারা শুরুতেই রোগ নির্ণয় করে চিকিৎসা করান, তাদের বেঁচে থাকার সম্ভাবনা থাকে ৯৫ শতাংশ।

জরায়ু ক্যান্সারের লক্ষণ ও উপসর্গ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সেন্ট্রাল হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. বেদৌরা শারমিন।

অনেকেই ধারণা করে থাকেন যে, এই অসুখটি হয়তো প্রাপ্ত বয়স্ক হওয়ার পর হয়ে থাকে। কিন্তু এটি ভুল ধারণা। যে কোনো বয়সেই নারীদের জরায়ু ক্যান্সার হতে পারে। বিশেষ করে ৫০ বছর বয়স্ক কিংবা এর থেকেও বেশি বয়সের নারীরা জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন। গবেষণায় দেখা গেছে যে, শিল্পোন্নত দেশের নারীরা বেশি জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন। অন্যদিকে আফ্রিকান, আমেরিকান ও এশিয়া প্রদেশের নারীদের এই ক্ষেত্রে জরায়ু ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কম।

জরায়ু ক্যান্সারকে নীরব ঘাতক বলা হয়ে থাকে। কারণ এ অসুখ দেখা দিলে অনেক নারীই এর কিছু কিছু লক্ষণ বুঝতে পারেন না। কিংবা ভিন্ন লক্ষণ দেখা দিলেও গুরুত্ব দেন না। তাই সুস্থ থাকতে এ অসুখের পূর্ববর্তী কিছু লক্ষণ সম্পর্কে জেনে রাখুন।

জরায়ু ক্যান্সারের পূর্ববর্তী কিছু লক্ষণ

* পেটে অতিরিক্ত ব্যথা কিংবা পেট ফুলে থাকা।

* অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া কিংবা ওজন অনেক বেশি কমে যাওয়া।

* যৌন মিলনের সময় ব্যথা পাওয়া।

* নিম্নাঙ্গের চারপাশে চাপ লাগা কিংবা ঘন ঘন মূত্রত্যাগ করা

* গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য। হালকা খাবারের পর পেটভর্তি লাগা, পেটে অস্বস্তি লাগা, ইত্যাদি। পেটের কোনো সমস্যা খুব বেশি হলে তা জরায়ু ক্যান্সারের লক্ষণ হতে পারে।

* বমি বমি ভাব কিংবা বারবার বমি হওয়া।

* ক্ষুধা কমে যাওয়া।

* অতিরিক্ত ক্লান্তিবোধ করা।

* নারীদের মেনোপজ হওয়ার পরও ব্লিডিং হওয়া।

কোভিডের বাধা পেরিয়েও এসেছে সফলতার বার্তা

কোভিড ১৯-এর কারণে সারা বিশ্বে নারীর এগিয়ে যাওয়ার পথ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। কোভিডের বাধা পেরিয়েও তারা নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতার বার্তা এনেছেন। বছরজুড়ে সারা দেশে বাল্যবিয়ের হার বেড়েছে। বেড়েছে নারী, কিশোরী ও শিশু নির্যাতন, যৌন সহিংসতা, হত্যার সংখ্যাও। পথে-ঘাটে, গণপরিবহণে, শিক্ষা প্রতিষ্ঠানে বা সাইবারে, পরিবারে নানা বয়সি নারী এ ধরনের সহিংসতার শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যমতে, ২০২১ সালের নভেম্বরে ৩২৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ৭৫ জন। তার মধ্যে ৪০ জন কন্যাশিশু ধর্ষণের শিকার, ২ জন কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়া ৮ জন কন্যাশিশুসহ ১১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ১১ জন কন্যাশিশুসহ ১৩ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। ২ জন কন্যাশিশুসহ ৩ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। ১৬ কন্যাশিশুসহ ২০ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১১ জন। তার মধ্যে ২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৩ কন্যাশিশুসহ মোট ১০ জন। বিভিন্ন কারণে ৮ কন্যাশিশুসহ ৩৯ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ৩ কন্যাশিশুসহ ১৩ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ১৩ কন্যাশিশুসহ ৩৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৩ কন্যাশিশুসহ ৯ জন আত্মহত্যা করেছে। ২ জন কন্যাশিশু সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিয়ে সংক্রান্ত ঘটনা ঘটেছে ৮০টি। তার মধ্যে বাল্যবিয়ে প্রতিরোধ করা হয়েছে ৬টি।

গ্রন্থনা : রীতা ভৌমিক, আবুল বাশার ফিরোজ ও শিল্পী নাগ

সফল যারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে বলিষ্ঠ নেতৃত্বদান এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের ৮০টি দেশের সদস্যভুক্ত সংগঠন ‘ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স’ তথ্যপ্রযুক্তির অলিম্পিকখ্যাত ‘উইটসা ২০২১’ পুরস্কার প্রদান করে।

মেরিনা তাবাসসুম

বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম ১৬ নভেম্বর জিতে নেন যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ স্বর্ণপদক-২০২১। তার কাজের মূল্যায়ন ও স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পান।

ড. ফেরদৌসী কাদরী

বাংলাদেশের বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী এশিয়ার নোবেল হিসাবে খ্যাত ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন।

তিনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী। কলেরার টিকা নিয়ে গবেষণা ও সাশ্রয়ী দামে টিকা সহজলভ্য করে লাখো প্রাণ রক্ষায় কাজ করেছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাবিষয়ক বৈজ্ঞানিক উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন তিনি। র‌্যামন ম্যাগসেসে পুরস্কার কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘লাখো মানুষের উপকারে টিকার উন্নয়নে তার নিবেদিত ভূমিকার জন্য’ এ পুরস্কার দেওয়া হলো।

দেশে প্রথম যারা

দেওয়ান তাহমিনা হক

দেলদুয়ার উপজেলার দেওলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক। এর আগে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। ওই পদ থেকে পদত্যাগ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন।

রোজী হক

নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের নড়াগাতি থানার ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রোজী হক। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মাউলী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীকে জয়ী হন।

নজরুল ইসলাম ঋতু

তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নের বাসিন্দা। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘আনারস’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। ভোট পেয়েছেন ৯ হাজার ৫৫৭টি।

মারিয়া হাসান

বরিশালে প্রথম নারী সিভিল সার্জন ডা. মারিয়া হাসান। বরগুনাতেও তিনি প্রথম নারী সিভিল সার্জন হিসাবে দায়িত্ব পালন করেন।

জয়নাব বিন্তে হোসেন শান্তু

জয়নাব বিন্তে হোসেন শান্তু বাংলাদেশি প্রথম নারী পর্বতারোহী। যিনি ‘লবুচে’ ৬ হাজার ১১৯ মিটার পর্বত জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন। ১ নভেম্বর, সোমবার সকাল ৯টা ৫০ মিনিট। নেপালের ‘লবুচে’ ৬ হাজার ১১৯ মিটার পর্বতে ওঠেন। সেখানে দেশের লাল সবুজ পতাকা উড়ান।

বিদেশে প্রথম যারা

কমলা দেবী হ্যারিস

২০০ বছরের মার্কিন ইতিহাসের প্রথম নারী (ভাইস প্রেসিডেন্ট) উপরাষ্ট্রপতি হয়ে আগেই সৃষ্টি করেছিলেন ইতিহাস। এবার গড়লেন অনন্য উদাহরণ। তিনি এবার হলেন মার্কিন ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট। যদিও ক্ষমতার সময়সীমা ছিল মাত্র ৮৫ মিনিট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে কোলোনোস্কপি পরীক্ষা করা হয়। ঠিক ওই সময়ের জন্য মার্কিন প্রেসিডেনশিয়াল ক্ষমতা দেওয়া হয় ৫৭ বছর বয়সি কমলাকে। বাইডেনের কোলোনোস্কপির সময় তাকে অবচেতন করা হয়। ওই সময়টুকুর জন্য তিনি রাষ্ট্রীয় ক্ষমতা কমলার কাছে হস্তান্তর করেন।

নাজলা বাউদেন রমধান

তিউনিশিয়ায় প্রথম নারী প্রধানমন্ত্রী নাজলা বাউদেন রমধান। তার মাধ্যমে আরব রাজনীতিতে নারীর ক্ষমতায়নের যাত্রা শুরু হয়েছে। এ বিষয়ে প্রেসিডেন্ট কাইস সইদ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি ও রমধান একযোগে দেশের উন্নয়নে কাজ করবেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘তিউনিশিয়ার ইতিহাসে এই প্রথম মন্ত্রিসভার নেতৃত্বে রয়েছেন কোনো নারী।

প্রীতি প্যাটেল

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল। একজন ব্রিটিশ রাজনীতিবিদ হিসাবে প্রীতি প্যাটেল বিশ্বে সুপরিচিত। তিনি দেশকে নিরাপদ ও নাগরিকদের সুরক্ষিত রাখতে এবং অপরাধের বিরুদ্ধে লড়াই করতে ক্ষমতার সদ্ব্যবহার করবেন।

মারিয়া অ্যাঞ্জেলিতা রেসা

ফিলিপাইনের নাগরিক হিসাবে ২০২১ সালের নোবেল শান্তির খেতাব জয় করেছেন মারিয়া অ্যাঞ্জেলিতা রেসা। মারিয়া অবশ্য দিমিত্রি মুরাতভের সঙ্গে যৌথভাবে ২০২১ সালের নোবেল শান্তির খেতাব জয় করেছেন। সরকারের নিপীড়নের বিরুদ্ধে সাংবাদিক মারিয়া রেসা লড়াই করেই ২০২১ সালে শান্তিতে নোবেল ছিনিয়ে এনেছেন।

শাহানা হানিফ ও সোমা সাঈদ

২ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েন বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাটিক পার্টির শাহানা হানিফ ও সোমা সাঈদ।

শাহানা হানিফ প্রথম মুসলিম নারী কাউন্সিল ওমেন নির্বাচিত হয়েছেন। তিনি ব্রুকলিন নির্বাচনী এলাকা ডিস্ট্রিক্ট-৩৯ থেকে ২৮ হাজার ২৫২ ভোট পেয়েছেন।

কুইন্স সিভিল কোর্টের বিচারক হিসাবে বিজয়ী হয়েছেন অ্যাটর্নি সোমা সাঈদ। তিনি দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মুসলিম নারী বিচারক।

খেলাধুলা

মেয়েদের অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবলে মাগুরা চ্যাম্পিয়ন

জেএফএ কাপ ওয়ালটন অনূর্ধ্ব-১৪ মেয়েদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে মাগুরা। ৪৪ মিনিটে ঈশিতা এবং ৭০ মিনিটে রিমা গোল করে ফাইনালে স্বাগতিক রাজশাহীকে ২-০ গোলে হারিয়ে এ জয় ছিনিয়ে নেয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মাগুরার অর্পিতা। সর্বোচ্চ গোলদাতা রিমা (৭ গোল)। দামি খেলোয়াড় গোলকিপার মিলি। আর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন জয়ন্তী।

শিরিন আক্তার

এ বছরও মাঠ কাঁপিয়েছেন শিরিন আক্তার। দ্রুততম মানবীর তকমাটা ধরে রেখেছেন। ৪৪তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্ট জিতে দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ১০০ মিটার এবং ২০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন। তিনি সময় নিয়েছেন ২৪.২০ সেকেন্ড।

সালমা আক্তার মনি

ফিফা প্রথম নারী সহকারী রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সালমা আক্তার মনি। এর মেয়াদকাল ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। কোভিড ১৯-এর কারণে দায়িত্ব পেয়েও দেশের বাইরে সাফ, ফিফা, এএফসি কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত না হওয়ায় অংশ নিতে পারেননি। শুধু মহিলা লীগ এবং জেএসএ কাপ অনূর্ধ্ব-১৪ প্রতিযোগিতায় দায়িত্ব পালন করছেন।

বিশ্বকাপে নারী ক্রিকেট দল

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেয়ে বাংলাদেশের নারী ক্রিকেটাররা দেশের সম্মান বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন।

মাকসুদা আক্তার মৌ

অ্যামেচার অলিম্পিয়া ইন্ডিয়াতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের প্রথম নারী বডিবিল্ডার মাকসুদা আক্তার মৌ। এপ্রিলে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে স্বর্ণপদক জিতেছেন এই শরীর গঠনবিদ।

খেলাধুলা: টোকিও অলিম্পিক

হিদিলিন দিয়াজ

টোকিও অলিম্পিকে ভারোত্তোলনে ফিলিপাইনের হিদিলিন দিয়াজ স্বর্ণ জয় করেন।

কেটি লেডেকি

টোকিও অলিম্পিকে মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে স্বর্ণ জিতেন যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি। তিনি সময় নেন ১৫ মিনিট ৩৭.৩৪ সেকেন্ড। এ নিয়ে এ বছরে অলিম্পিকে তার স্বর্ণপদকের সংখ্যা দাঁড়ায় ষষ্ঠ।

মমজি নিশিয়া

টোকিও অলিম্পিকে ১৩ বছর ৩৩০ দিন বয়সি জাপানের মমিজি নিশিয়া স্কেটবোর্ডিংয়ের উদ্বোধনীতে স্বর্ণপদক জিতেছেন। তিনি জাপানের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম সোনা জয়ী অ্যাথলিটর চ্যাম্পিয়ন।

বাহামার শাওনে মিলার উইবো

মেয়েদের ৪০০ মিটার স্বর্ণ জিতেছেন ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দ্বীপের বাহামার শাওনে মিলার উইবো।

অ্যালেইন থম্পসন হেরা

টানা দ্বিতীয়বার মেয়েদের অলিম্পিক স্প্রিন্টের ডাবল জিতেছেন জ্যামাইকার অ্যালেইন থম্পসন হেরা। ১০০ মিটার স্প্রিন্টে সোনা জয়ের পর জিতেছেন ২০০ মিটার স্প্রিন্টের সোনা। আর ট্রাকে সময় নিয়েছেন ২১.৫৩ সেকেন্ড।

কেলি ম্যাককিওন

টোকিও অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের স্বর্ণ জয় করেছেন সাঁতারু কেলি ম্যাককিওন। ৫৭.৪৭ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের রেকর্ড গড়েছেন ২০ বছর বয়সি ম্যাককিওন। জুন মাসে অ্যাডিলেডে এ ইভেন্টে ৫৭.৪৫ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি।

ইয়াং কিয়ান

চীনের শুটার ইয়াং কিয়ান মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রথম স্বর্ণপদক জিতেন। তিনি সর্বোচ্চ স্কোর ২৫১.৮ করে রেকর্ড গড়েন।

ইউই ওহাশি

অলিম্পিকে স্বাগতিক জাপানকে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডেলেতে সাঁতারে প্রথম স্বর্ণপদক এনে দেন ইউই ওহাশি।

বিদেশে প্রথম যারা

টেইলর সুইফট

অনবদ্য রেকর্ড গড়ে ষষ্ঠবারের মতো ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ হয়েছেন টেইলর সুইফট। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ হয়ে নতুন করে আলোচনায় আসেন টেইলর সুইফট। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত আসরে দুটি ট্রফি জিতেছেন তিনি। ভক্তদের ভোটের ভিত্তিতে চূড়ান্ত বিজয়ীকে নির্বাচিত করা হয়।

হোটেলে খেতে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

গোপালগঞ্জে বন্ধুদের হোটেলে খাওয়াতে নিয়ে যাবার সময় গাড়িচাপায় নিহত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাইসুল ইসলাম শুভ (২০)।

সোমবার বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া টিটিসির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাইসুল ইসলাম শুভ বগুড়ার কাহালু উপজেলার ভারসন গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। আহত অপর তিনজন হলেন- রাজশাহীর মো. জাকির হোসেন, (২১), বগুড়ার মো. নাঈম ইসলাম (২১), ফেনীর মাজহারুল ইসলাম (২০) ও ভ্যানচালক লিকু শেখ (৩৫)।

গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী বেইজিং নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ও নিহতের বন্ধু রাজশাহীর জাকির হোসেন বলেন, আমি বগুড়ার মো. নাঈম ইসলাম ও ফেনীর মাজহারুল ইসলাম চায়নায় একই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি। রাইসুল ইসলাম শুভ ও নাঈম ইসলামের একই এলাকায় বাড়ি ও পরস্পরের বন্ধু। শুভ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী চরপাথালিয়া একটি ছাত্র মেসে থাকেন।

রোববার গোপালগঞ্জ দেখার উদ্দেশ্যে শুভর কাছে আমরা বেড়াতে আসি। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আমরা চার বন্ধু একসঙ্গে প্রথমে ওই মহাসড়কের পাশে দোলা পেট্রল পাম্পের সামনে একটি হোটেলে নাস্তা করার জন্য যাই। কিন্তু সেখানে ভালো খাবার না থাকায় আমরা ভ্যানে করে চারজন একসঙ্গে ঘোনাপাড়া মোড়ে যাওয়ার জন্য রওনা করি। টিটিসির সামনে পৌঁছলে আমাদের বহনকারী ভ্যানটির ডান পাশের চাকা খুলে যায়। এতে আমরা মহাসড়কের ওপর সিটকে পড়ি। এ সময় পিছন দিক থেকে আসা দোলা পরিবহনের একটি দ্রুতগামী বাস শুভকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। অল্পের জন্য আমরা প্রাণে বেঁচে যাই।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত ডাক্তার রাইসুল ইসলাম শুভকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার এসআই মারিদুর ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং বাসটি আটক করি। বাসের চালক ও অন্যান্য স্টাফরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এদিকে বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের খবর ক্যাম্পাসে এসে পৌঁছলে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘোনাপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং বাসচালককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জনবল নেবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর

জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। রাজস্ব খাতের পাঁচ পদে ছয়জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আবেদন করা যাবে অনলাইনে।

পদের নাম : সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার পরিচালনা ও লিখনে দক্ষতা থাকতে হবে।
বেতন: ১১,০০০/- থেকে ২৬,৫৯০/-

পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার পরিচালনা ও লিখনে দক্ষতা থাকতে হবে।
বেতন: ১০,২০০/- থেকে ২৪,৬৮০/-

পদের নাম : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। কম্পিউটার পরিচালনা ও লিখনে দক্ষতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০/- থেকে ২২,৪৯০/-

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট (গ্রেড-১৬)
পদ সংখ্যা: ২ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ৯,৩০০/- থেকে ২২,৪৯০/-

পদের নাম : রেকর্ড কিপার (গ্রেড-১৬)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ৯,৩০০/- থেকে ২২,৪৯০/-

বয়স: আবেদনের সময়সীমা ২২ ডিসেম্বর ২০২১ হিসেবে ১৮-৩০ বছর। তবে ২০২০ সালের ২৫ মার্চ হিসেবে সর্বোচ্চ ৩০ বছর হলেও আবেদন করা যাবে। বিশেষ ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://dip.teletalk.com.bd/ -এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি দেখুন এখানে—

আবেদনের শেষ সময়: ৪ জানুয়ারি ২০২২ বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।