রবিবার ,১৭ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 534

সস্ত্রীক করোনা আক্রান্ত অরিজিৎ সিং আইসোলেশনে

সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের খ্যাতিমান গায়ক অরিজিৎ সিং।

মৃদু উপসর্গ নিয়ে আপাতত তিনি মুম্বাইয়ের বাড়িতে আইসোলেশনে আছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

করোনা আক্রান্তদের গত জুন মাসে সাহায্যের জন্য হাত বাড়িয়েছিলেন অরিজিৎ। জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে অক্সিজেন কনসেনট্রেটরসহ চিকিৎসা সরঞ্জাম তুলে দিয়েছিল অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা।

বহরমপুরে অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ধৃতি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ৫টি হাইফ্লো নেজাল অক্সিজেন (এইচএফএনও) মেশিন এবং ১০টি অক্সিজেন কনসেনট্রেটর স্বাস্থ্য দপ্তরকে দেওয়া হয়েছে।

এ ছাড়া করোনা আবহে গ্রামের মানুষদের সাহায্য করতে অনলাইন কনসার্ট করেছিলেন। সেখান থেকে যা আয় হয়েছিল, তার সবটাই গ্রামের চিকিৎসার জন্য দান করেছিলেন তিনি। তবে এবার নিজে আক্রান্ত হয়ে চার দেয়ালের ঘেরাটোপে গায়ক।

টালিউড ও বলিউডে বহু তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। বাদ পড়েননি গানের জগতের মানুষরাও। সপরিবার করোনা আক্রান্ত সোনু নিগম।

প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত গায়ক-সংগীত পরিচালক বিশাল দাদলানিও। এবার তালিকায় নতুন সংযোজন অরিজিৎ।

নতুন বছরে ধারাবাহিক ‘সংসার’ শুরু

নতুন বছরে শুরু হলো নতুন একটি ধারাবাহিক নাটক। নাম ‘সংসার’। এটি যুগ্মভাবে পরিচালনা করেছেন হাবীব শাকিল ও ওমর উজ্জ্বল। এ নাটকের তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আল মামুন, মুনমুন আহমেদ ও তানভীর।

এরই মধ্যে রাজধানীর একটি শুটিং বাড়িতে নাটকটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। নির্মাতাদ্বয় জানিয়েছেন, এটি একটি পারিবারিক গল্পের নাটক। পরিবারের বিভিন্ন টানাপোড়েন এ নাটকে দেখানো হবে। এতে অভিনয় প্রসঙ্গে অভিনেতা আল মামুন বলেন, ‘হাবীব শাকিলের সঙ্গে আগেও কাজ করেছি।

আশা করছি নতুন নাটকটিও দর্শক টানবে।’ মুনমুন আহমেদ বলেন, ‘আমি এরই মধ্যে নাটকটির দুদিন শুটিং করেছি। যতটুকু বুঝলাম, ভালো একটি কাজ হচ্ছে।’

তানভীর বলেন, ‘এ কাজটি শাকিল ও উজ্জ্বল ভীষণ যত্ন নিয়ে নির্মাণ করছে।’ শিগ্গিরই নাটকটি প্রচারে আসবে বলে নির্মাতাদ্বয় জানিয়েছেন।

বাংলাদেশের বিরুদ্ধে রানের পাহাড় গড়ছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতাশার দিন পার করছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ১৪৮ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি গড়ে তোলে নিউজিল্যান্ড। ইনিংসের ৩৮তম ওভারের শেষ বলে নাঈমের হাতে ক্যাচ দিয়ে শরীফুলের শিকারে পরিণত হন উইল ইয়াং। তিনি করেন ৫৪ রান। তার ইনিংসটি ছিল ৫টি চারে সাজানো।

কিন্তু অধিনায়ক ল্যাথামের অনবদ্য ব্যাটে রানের পাহাড় গড়ার দিকে এগিয়ে যাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ৭৬ ওভারে এক উইকেটে ২৮৮ রান সংগ্রহ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ১৬৬ রান করা ল্যাথামের অপর প্রান্তে ডেভন কনওয়ে ৬৩ রানে অপরাজিত রয়েছেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ প্রথম সেশন পুরোপুরি হতাশায় পার করেছে। স্বাগতিকরা তাসকিন-ইবাদতদের বিরুদ্ধে ব্যাট করছে হেসেখেলে। বেধড়ক পিটিয়েছে বাংলাদেশি বোলারদের। পুরোপুরি ব্যর্থতা দিয়ে ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলকে প্রথম সেশন কাটাতে হয়েছে উইকেটশূন্য থেকেই।

প্রথম টেস্টের বিধ্বংসী বোলার ইবাদতের করা নবম ওভারে দুটো রিভিউ নিয়ে বেঁচে যান ল্যাথাম। দুটো রিভিউ নিউজিল্যান্ডের পক্ষে যাওয়ার পর বাংলাদেশ শিবিরে হতাশা ভর করে।

আম্পায়ারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে বেঁচে যান নিউজিল্যান্ড অধিনায়ক। দুই বল পর আবারও ব্যাট-বল মেলাতে ব্যর্থ ল্যাথামকে আবারও এলবিডব্লু দেন আম্পায়ার ওয়েইন নাইটস। আবারও রিভিউ ল্যাথামের পক্ষেই যায়।

প্রথমবার ইবাদতের বলটা মিস করে যেত লেগ স্ট্যাম্প, পরেরটি যেত স্ট্যাম্পের ওপর দিয়েই।

এ ম্যাচে বাংলাদেশ খেলছে মুশফিকুর রহিমকে ছাড়াই। কুঁচকির চোটের কারণে খেলতে পারছেন না দেশসেরা এ ব্যাটসম্যান। তার জায়গায় খেলছেন নুরুল হাসান, উইকেটকিপিংয়ের দায়িত্বও পালন করছেন তিনি। আর আঙুলের চোটে আগেই ছিটকে যাওয়া মাহমুদুল হাসানের জায়গায় অভিষেক হয়েছে মোহাম্মদ নাঈমের। বাংলাদেশের ১০০তম টেস্ট ক্রিকেটার হয়ে গেছেন এ বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

ক্রাইস্টচার্চে বাংলাদেশের আগের রেকর্ড ভালো নয়। এই মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত একটি টেস্ট খেলে একটিতেই হেরেছে। ২০১৯ সালে সেখানে একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের, সেই সময়ে মসজিদে হামলার কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়।

এই ভেন্যুতে খেলা তিনটি ওয়ানডের একটিতেও বাংলাদেশের জয় নেই। সর্বশেষ ২০২১ সালের মার্চে খেলা ওয়ানডে ম্যাচটিতে জয়ের খুব কাছে গিয়েও হেরে গিয়েছিলেন তামিমরা।

ল্যাথামের সেঞ্চুরি

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

ওপেনিংয়ে খেলতে নেমে প্রথম সেশন থেকেই ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন তিনি। ১৩৩ বলে করা তার সেঞ্চুরিটি ১৫টি বাউন্ডারিতে সাজানো।

প্রথম টেস্টের বিধ্বংসী বোলার ইবাদতের করা নবম ওভারে দুটো রিভিউ নিয়ে বেঁচে যান ল্যাথাম। দুটো রিভিউ নিউজিল্যান্ডের পক্ষে যাওয়ার পর বাংলাদেশ শিবিরে হতাশা ভর করে।
আম্পায়ারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে বেঁচে যান নিউজিল্যান্ড অধিনায়ক। দুই বল পর আবারও ব্যাট-বল মেলাতে ব্যর্থ ল্যাথামকে আবারও এলবিডব্লিউ দেন আম্পায়ার ওয়েইন নাইটস। আবারও রিভিউ ল্যাথামের পক্ষেই যায়।

প্রথমবার ইবাদতের বলটা মিস করে যেত লেগ স্টাম্প, পরেরটি যেত স্ট্যাম্পের ওপর দিয়েই।

এরপর থেকে দেখেশুনে ব্যাট করে দলকে সুসংহত অবস্থানে নিয়ে যান এ তারকা ব্যাটসম্যান।

বাংলাদেশের বিপক্ষে ল্যাথামের অনবদ্য সেঞ্চুরি

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

ওপেনিংয়ে খেলতে নেমে প্রথম সেশন থেকেই ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেন তিনি। ১৩৩ বলে করা তার সেঞ্চুরিটি ১৫টি বাউন্ডারিতে সাজানো। ২৯ বছর বয়সী ল্যাথামের এটি ১২তম সেঞ্চুরি।

প্রথম টেস্টের বিধ্বংসী বোলার ইবাদতের করা নবম ওভারে দুটো রিভিউ নিয়ে বেঁচে যান ল্যাথাম। দুটো রিভিউ নিউজিল্যান্ডের পক্ষে যাওয়ার পর বাংলাদেশ শিবিরে হতাশা ভর করে।

আম্পায়ারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে বেঁচে যান নিউজিল্যান্ড অধিনায়ক। দুই বল পর আবারও ব্যাট-বল মেলাতে ব্যর্থ ল্যাথামকে আবারও এলবিডব্লিউ দেন আম্পায়ার ওয়েইন নাইটস। আবারও রিভিউ ল্যাথামের পক্ষেই যায়।

প্রথমবার ইবাদতের বলটা মিস করে যেত লেগ স্টাম্প, পরেরটি যেত স্ট্যাম্পের ওপর দিয়েই।

এরপর থেকে দেখেশুনে ব্যাট করে দলকে সুসংহত অবস্থানে নিয়ে যান এ তারকা ব্যাটসম্যান।

ক্রাইস্টচার্চে বাংলাদেশের আগের রেকর্ড ভালো নয়। এই মাঠে বাংলাদেশ এখন পর্যন্ত একটি টেস্ট খেলে একটিতেই হেরেছে। ২০১৯ সালে সেখানে একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের, সেই সময়ে মসজিদে হামলার কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়।

এই ভেন্যুতে খেলা তিনটি ওয়ানডের একটিতেও বাংলাদেশের জয় নেই। সর্বশেষ ২০২১ সালের মার্চে খেলা ওয়ানডে ম্যাচটিতে জয়ের খুব কাছে গিয়েও হেরে গিয়েছিলেন তামিমরা।

ট্রলারডুবি: ধলেশ্বরীতে ভেসে উঠল মা-মেয়েসহ ৪ লাশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় মা-মেয়েসহ চার লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন ১০ জন।

রোববার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এর আগে ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, অন্য নিখোঁজদের খোঁজে আমাদের ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি কোস্টগার্ড, নৌপুলিশও চেষ্টা চালাচ্ছে। যতক্ষণ ট্রলার ও নিখোঁজদের সন্ধান পাওয়া না যাবে ততক্ষণ আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে বুধবার রাতে নারায়ণগঞ্জ নদীবন্দর নৌ নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক বাবু লাল বৈদ্য বাদী হয়ে লঞ্চ এমভি ফারহান ৬-এর মাস্টার, চালক ও সুকানিসহ তিনজনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

এদিকে সদর উপজেলা নির্বাহী অফিসারকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। আগামী ১০ কার্যদিবসের মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে।

প্রসঙ্গত ৫ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে ঢাকাগামী এমভি ফারহান-৬ নামে লঞ্চ বেপরোয়া গতিতে এসে ৪০-৫০ যাত্রীসহ খেয়া পারাপারের একটি ট্রলারকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ট্রলারটি ডুবে যায়। এ সময় কয়েকজন যাত্রী নিখোঁজ হয় বলে দাবি করেন তাদের স্বজনরা।

ব্রাজিলে পাহাড়ধসে ৭ পর্যটক নিহত

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়ে পাথরের দেয়াল ধসে সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি পাহাড়ের মাঝ দিয়ে যাওয়া হ্রদ বেয়ে যাচ্ছিল বেশ কয়েকটি পর্যটকবাহী নৌকা। কয়েকদিনের টানা বৃষ্টির জেরে পাহাড়ের খাঁজ থেকে ধসে পড়ে বড় বড় পাথর খণ্ড।

বিবিসির খবরে বলা হয়েছে, দুর্ঘটনার একটি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পাথর খণ্ড ওপরে পড়ায় চিৎকার করছেন পর্যটকরা। ওপর থেকে চিৎকার করে নৌকাগুলোকে সতর্ক করেন অনেকে। বেশিরভাগ সরে যেতে পারলেও তিনটি নৌকা পাথরে আঘাতপ্রাপ্ত হয়ে উল্টে কিংবা ডুবে যায়। এতে হতাহতের ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর হেলিকপ্টারযোগে অনুসন্ধান চালায় জরুরি বিভাগের কর্মীরা। মিনাস জেরাইসের ফায়ার সার্ভিসের মুখপাত্র পেদ্রো আইহারা জানান, দুর্ঘটনায় ৭ জন মারা গেছেন। এখনও নিখোঁজ রয়েছেন তিনজন। আহত ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কারও হাড় ভেঙে গেছে, কেউ মাথায় আঘাত পেয়েছেন।

ফারনাস হ্রদ, যেটি ১৯৫৮ সালে একটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য তৈরি করা হয়েছিল, সাও পাওলো থেকে প্রায় ৪২০ কিলোমিটার (২৬০ মাইল) উত্তরের এই অঞ্চল একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি সপ্তাহে পাঁচ হাজারের মতো পর্যটক ঘুরতে যান সেখানে। এছাড়া ছুটির দিনে বেড়াতে যান অন্তত ৩০ হাজার মানুষ।

নাইজেরিয়ায় সশস্ত্র ডাকাতদের হামলায় নিহত দুই শতাধিক

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমের জামফারার রাজ্যের এক গ্রামে এই সপ্তাহে সামরিক বিমান হামলার পর সশস্ত্র দস্যুদের প্রতিশোধমূলক আক্রমণে অন্তত ২০০ জনের বেশি লোক নিহত হয়েছেন।

শনিবার রয়টার্স সংবাদমাধ্যম জানিয়েছে, সেনাবাহিনী গণসমাধির আয়োজনের জন্য গ্রামগুলোতে প্রবেশাধিকার পেয়েছে। তাদের হামলার সময় ৫৮ জন নিহত হয়েছেন।

হামলার সময় স্ত্রী এবং তিন সন্তানকে হারিয়ে উমমরু মাকেরি বলেছেন, নিহত বেশ কয়েকজন সতর্কসহ প্রায় ১৫৪ জনকে দাফন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মৃতের সংখ্যা অন্তত ২০০ হতে পারে।

শুক্রবার রয়টার্স জানিয়েছিল, জামফারার আঙ্কা স্থানীয় সরকার এলাকায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন; যখন মোটরবাইকে ৩০০ জনেরও বেশি সশস্ত্র দস্যু আটটি গ্রামে হামলা চালায় এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে গুলি শুরু করে।

সামরিক বাহিনী বলেছে, তারা সোমবার ভোরে জামফারা রাজ্যের গুসামি বন এবং পশ্চিম সামরে গ্রামে লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনের পর তাদের দুই নেতাসহ ১০০ জনেরও বেশি দস্যুকে হত্যা করেছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা রয়টার্সকে বলেন, গ্রামে হামলার সঙ্গে সামরিক হামলার যোগসূত্র থাকতে পারে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি শনিবার এক বিবৃতিতে বলেছেন, সেনাবাহিনী অবরোধের মধ্যে থাকা সম্প্রদায়ের উপর অবৈধ কর আরোপের মাধ্যমে জনগণকে সন্ত্রাসের রাজত্বের শিকার করে এমন অপরাধী চক্রকে খুঁজে বের করতে এবং নির্মূল করার জন্য আরও সরঞ্জাম অর্জন করেছে।

প্রেসিডেন্ট আরও বলেছেন, দস্যুদের দ্বারা নিরীহ মানুষের উপর সর্বশেষ আক্রমণ গণহত্যাকারীদের হতাশার একটি কাজ, যা এখন আমাদের সামরিক বাহিনীর নিরলস চাপের মধ্যে রয়েছে। সরকার দস্যুদের হাত থেকে মুক্তি পেতে তার সামরিক অভিযানে পিছপা হবে না।

যমুনার পেগাসাস বাইকে তরুণদের আস্থা

২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শনিবার সরকারি ছুটির দিন সকাল থেকে মেলায় ক্রেতা-দর্শনার্থীরা ভিড় করেছেন। মেলায় যমুনা ইলেকট্রনিক্সের পেগাসাস বাইক ক্রয়ে তরুণদের মাঝে আগ্রহ দেখা গেছে। বিক্রিও হয়েছে বেশ কয়েকটি, জানালেন যমুনার ব্র্যান্ড ম্যানেজার শরিফুল ইসলাম চৌধুরী।

 

সরেজমিন ঘুরে দেখা যায়, মেলার অষ্টম দিনে স্টল নির্মাণকাজ চলছে। শনিবার মেলার অভ্যন্তরে উত্তর পাশে দেখা যায়, ১০টির অধিক বিভিন্ন খাবার হোটেল। এসব হোটেলে পোলাও, বিরিয়ানিসহ ফাস্টফুড বিক্রি হচ্ছে। তবে দাম আকাশছোঁয়া হওয়ায় ক্ষোভ জানালেন দর্শনার্থীরা। অনেকেই সাশ্রয়ী মূল্যে খাবার খেতে বাইরের হোটেলগুলোর দ্বারস্থ হচ্ছেন। ঢাকা-বাইপাস সড়কের ৪ লেনে উন্নীতকরণ কাজ চলমান থাকায় মেলায় যেতে ধুলোবালিতে ভোগান্তি হচ্ছে। মেলায় আগত দর্শনার্থী পিতলগঞ্জের বাসিন্দা শিক্ষার্থী অন্তি বলেন, অভ্যন্তরীণ খাবার হোটেলগুলোয় রাখা হচ্ছে যা খুশি তাই মূল্য। খাবার হোটেলের সব খাবারের দাম সাধারণের হাতের নাগালের বাইরে। গোয়ালপাড়ার বাসিন্দা গৃহিণী তানজুমা আইজি ইকরা বলেন, মেলার অভ্যন্তরীণ খাবার হোটেলে অতিমূল্য রাখা হচ্ছে। তাছাড়া মেলায় যাতায়াত পথে ভোগান্তি রয়েছে।

মিঠাই নামের খাবার হোটেল কর্মকর্তা জুলহাস মিয়া বলেন, স্টল পেতে যেমন খরচ হয়েছে, তেমন কর্মচারীর বেতনেও ব্যয় হয়েছে, যা মূল্য রাখা হচ্ছে তাতেও মাস শেষে লোকসানের আশঙ্কা রয়েছে। রূপগঞ্জ উপজেলা ফুড ইনস্পেকটর মনিরুল ইসলাম বলেন, মেলায় খাবারের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর অতিরিক্ত রাখলে মেলা কর্তৃপক্ষ দেখবে। আমরা স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় দেখভাল করছি।

দর্শনার্থীদের দাবি, মেলার পাশে থাকা মহাসড়ক এশিয়ান বাইপাস সড়ক থেকে আসা ধুলায় দর্শনার্থীদের বিপাকে পড়তে হয়। পানি ছিটালে ধুলা কিছুটা কমবে। এছাড়া দেশে গত কয়েকদিনে করোনা সংক্রমণের হার কিছুটা বাড়লেও মেলায় মাস্ক ব্যবহারে তেমন সচেতনতা দেখা যায়নি। মাস্ক না পরার বিষয়টি ঝুঁকিপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। মাসব্যাপী মেলায় এবার দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কসমেটিকস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া, জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিজাত খাদ্য, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর প্রভৃতি পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে খোলা থাকছে রাত ৯টা পর্যন্ত। তবে সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলার প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের ৪০ এবং শিশুদের ২০ টাকা। এছাড়া কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার থেকে মেলা প্রাঙ্গণে যাতায়াতের জন্য ৩৫টি বিআরটিসির বাস চলাচল করছে। যাতে ভাড়া জনপ্রতি ৩০ টাকা। ইপিবি জানিয়েছে, দর্শনার্থীর সংখ্যা বাড়লে বাসের সংখ্যাও বাড়ানো হবে। মেলার পরিচালক ও বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, এ বছর প্রথমবার জমেছে এ মেলা। এ বছরের যেসব ত্রুটি থাকবে সামনে তা থাকবে না।

প্রণোদনার ঋণ ফেরত দিতে আরও সময় চান গার্মেন্টস মালিকেরা

গার্মেন্টস মালিকেরা করোনার সময় সরকারঘোষিত প্রণোদনা তহবিল থেকে যে অর্থ ঋণ নিয়েছিলেন- তা ফেরত দিতে আরও সময় চেয়েছেন। প্রণোদনার ঋণ ফেরত দিতে বারবার সময় চাচ্ছেন তারা।

 

সর্বশেষ গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। ওই চিঠিতে ঋণের বাকি ১৪ কিস্তি দিতে ৪২ মাস সময় চেয়েছেন নিট পোশাকশিল্পের মালিকেরা।

বিকেএমইএ’র চিঠিতে ঋণ পরিশোধে বাড়তি সময়ের পাশাপাশি আরও বেশকিছু দাবিও জানানো হয়। এ ছাড়া নিট কারখানার জন্য রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে সর্বোচ্চ ৩ কোটি ডলার ঋণ দেওয়ারও অনুরোধ জানিয়েছে বিকেএমইএ।

বাংলাদেশ ব্যাংকের কাছে ইডিএফ থেকে ঋণের অর্থ পরিশোধে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়া হয়েছে। একইসঙ্গে সব ধরনের কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে তৈরি পোশাক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যাংকের দেওয়ার ঋণ সীমা (ব্যাক টু ব্যাক ক্রেডিট লিমিট) ৭৫ শতাংশ বৃদ্ধির করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ারও অনুরোধ করা হয় ওই চিঠিতে।

করোনাকালের প্রথম ঢেউয়ের সময় প্রণোদনা তহবিল ঘোষণা করে সরকার। সেই তহবিল থেকে ঋণ নেন তারা। সেই ঋণের কিস্তি পরিশোধের সময় আসার পরই মালিকেরা সরকারের কাছে সময় চান। সরকারও তাদেরকে সময় দেয়। সেই সময় শেষে মালিকেরা ঋণ পরিশোধ শুরু করলেও পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা আবার সরকারের কাছে ঋণ পরিশোধের সময় বাড়ানোর আবেদন জানান।

সর্বশেষ গত সপ্তাহে বিকেএমইএ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া চিঠিতে ঋণ পরিশোধের আরও সময় চেয়ে ও বেশকিছু দাবি জানিয়ে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরের প্রথম থেকে পর্যাপ্ত পরিমাণ ক্রয়াদেশ পেতে শুরু করে কারখানাগুলো। কিন্তু উদ্যোক্তারা পোশাক তৈরির জন্য তুলা, সুতা, কাপড়, রাসায়নিকসহ অন্যান্য কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রে মারাত্মক সমস্যায় পড়ছেন। আন্তর্জাতিকভাবে কনটেইনারের সংকট ও আকাশচুম্বী ভাড়া, সুতার দাম নাগালের বাইরে চলে যাওয়া, চীনে বিদ্যুৎ ঘাটতির কারণে কাঁচামালের ঊর্ধ্বগতি ইত্যাদি কারণে তৈরি পোশাকের উৎপাদন খরচ বহু গুণে বেড়ে গেছে। চলতি অর্থবছরের জুলাই-নভেম্বরে নিট পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৯১ শতাংশ। এই প্রবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধি।

চিঠিতে আরও বলা হয়, সংকটকালেও তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা লোকসান দিয়ে তৈরি পোশাক রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার ফলে বিদেশি ক্রেতাদের আস্থা বৃদ্ধি পেয়েছে। এ কারণে রপ্তানি আদেশ আগের তুলনায় বেড়েছে। কিন্তু বিশ্বব্যাপী জাহাজ ও কনটেইনার সংকটের কারণে রপ্তানি পণ্য সময়মতো জাহাজীকরণ করা সম্ভব হচ্ছে না। এখনো ক্রেতাপ্রতিষ্ঠান বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে রপ্তানি আদেশ বাতিল বা স্থগিত করছে। ক্ষেত্রবিশেষে মূল্যছাড় দেওয়াসহ নানা শর্ত আরোপ করছে।

যা বলার সোমবার বলব: শামীম ওসমান

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর বক্তব্য নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করবেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান।

শনিবার রাতে যুগান্তরকে তিনি বলেছেন, আগামী সোমবার সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি সংবাদ সম্মেলন করতে যাচ্ছি। যা বলার সেখানেই বলব।

কি থাকছে বা কারা থাকছেন তার সঙ্গে এমন প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেছেন, আমি আমার অবস্থান থেকে যা বলার আছে বলবো।

তিনি বলেন, আমি তো এই নির্বাচনে কোনো সাবজেক্ট না। প্রথমদিক থেকেই চুপচাপ ছিলাম। এখনও আছি। তাহলে আমি নিউজ হব কেন? যারা আমাকে নিউজ বানাতে চাচ্ছেন। আমি তো তাদের বলেছি, কারণটা কী। এখন উনারা যদি কেউ ফায়দা লুটার চেষ্টা করেন, তাহলে আমার দায়িত্ব হচ্ছে জনগণকে তা জানানো। জনগণ যদি সেটা সঠিক মনে করে, তাহলে সঠিক। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়, কোনো রাজনৈতিক নয়।

প্রসঙ্গত, শনিবার বন্দরের ২৪নং ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারদলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী।

কোনো গডফাদারের দিকে তাকিয়ে নির্বাচন করেন না বলে মন্তব্য করে সেখানে তিনি বলেন, গতকাল বন্দরে তৈমুর প্রচারণা চালিয়েছেন, সেলিম ওসমানের জাতীয় পার্টির চারজন চেয়ারম্যান তার সঙ্গে ছিলেন। এতে প্রমাণিত হয় নারায়ণগঞ্জে যে গুঞ্জন ছিল তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমানের ক্যান্ডিডেট, গতকাল তা প্রমাণিত হয়েছে।

আইভী আরও বলেন তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী। তিনি বিএনপিরও প্রার্থী নন, জনতার প্রার্থীও নন। শামীম ওসমান তাকে প্রার্থী করেছেন। উনি বিএনপির প্রার্থী হলে ধানের শীষেই নির্বাচন করতেন। উনি গডফাদারের প্রার্থী। তিনি দন্তবিহীন গডফাদার, নতুন করে আবার উত্থান হতে শুরু করেছেন।

আইভী বলেন, গডফাদাররা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, মাথাচাড়া দিয়ে উঠেছে অপশক্তি, আনাগোনা শুরু হয়েছে সন্ত্রাসীদের। যেভাবে আমরা আগে এসব অপশক্তিকে দমন করেছি, সেভাবে আমরা আবার এই দন্তবিহীন বাঘকে, হাতিকে দমন করতে চাই। সন্ত্রাসীদের দমন করতে চাই।