বুধবার ,১০ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 504

বারান্দার শৈল্পিক রেলিং

দরজা-জানালার সঙ্গে বেলকনি বাড়ির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। শৈল্পিক আইরনওয়ার্কস ও স্কাল্পটিড কনক্রিট বারান্দা মনোরোম দৃশ্য উপভোগে লীলায়িত পার্সেস তৈরি করে। একটি সুন্দর বারান্দা বাসার অভ্যন্তর ও বাহির উভয়ের সৌন্দর্য বর্ধন করে এবং আপনার বিচক্ষণতা ও রুচিবোধও প্রকাশ করে।

ফলস বারান্দা
জুলিয়েট বারান্দা ফলস বেলকনির উপযুক্ত উদাহরণ। এগুলো সুন্দর দৃশ্যাবলী দেখার সুবিধা করে নিতে পারে। তারা শেক্সপিয়ারের রোমিও ও জুলিয়েট থেকে তাদের নাম অধিগ্রহণ করে। কারণ জুলিয়েট তার ছোট্ট বারান্দায় রোমিওকে ডেকে এনেছিল। জুলিয়েট বারান্দা ধাতু দিয়ে তৈরি যা পূর্ণ বেলকনির মতো মনে হয় আসলে কিন্তু সেটা তা নয়।

ফলস বেলকনি খুবই ভাসা ভাসা হয়, মাঝে মাঝে কয়েক ইঞ্চি গভীর হয়। জুলিয়েট বেলকনি সাধারণত ফরাসী দরজার সামনে দেখতে পাওয়া যায় এবং মাঝে মাঝে বিলাসবহুল জানালাও থাকে। এ বারান্দাগুলোতে ধাতু শৈল্পিক স্ক্রুল্স ও রেখাচিত্রের সাথে খুব সাধাসিধে অত্যন্ত সুন্দরভাবে বিভান্তিকর তৈরি করতে পারে। জুলিয়েট বেলকনি এখন রেডিমেট পাওয়া যায় যা আপনার বাসার সামনে স্থাপন করতে পারবেন।

ফক্স বারান্দা
ফক্স বেলকনি বেলকনির কার্যকারিতা ছাড়াই বেলকনির চেহারা দিতে পারে। এগুলো সুন্দরভাবে সুসজ্জিত আর আলংকরিক রেলিং হিসেবে জানালার সামনে সাধারণত পাওয়া যায়। ফক্স বেলকনি সাধারণত পেটানো লোহা দিয়ে তৈরি কিন্তু দেখতে অ্যালুমিনিয়ামের মতো মনে হয়।

ট্রু বেলকনি
ট্রু বারান্দা মূলত সাড়ে পনেরো ইঞ্চির পাটাতন পৃষ্ঠের প্লাটফর্মের উপর দাঁড়িয়ে থাকে। ওয়াক-আউটের উদ্দ্যেশ্যে একজন মানুষের ওজনের সমন্বয় সাধনের জন্য সাপোর্ট ধনুবন্ধনী যুক্ত থাকে। ট্রু বেলকনি পেটা লোহা, স্টিল বা কংক্রিটের তৈরি হয়। তবে আধুনিক ডিজাইনে পেটা লোহা বেশি জনপ্রিয়।

রেলিং সাজের ধারণা
ফলস, ফক্স এবং ট্রু বেলকনি সবই ফুলের বাক্সের সাথে সাজানো থাকে বিশেষ করে রেলিংয়ের ডিজাইনের জন্য। ফুলের বাক্স শুধু বাড়ির সামনের চমৎকার ধারের আপিলের যোগ করে না, এটি বাড়ির মালিকের জন্য‌ চমৎকার দৃশ্যও তৈরি করে। ফলস এবং ট্রু বেলকনি ফুলের পট ও চারাগাছের উপযোগী করতে যথেষ্ট জায়গা থাকে। এ ফুলগুলো বারান্দার রেলিংয়ের সুন্দর সুগন্ধ ছড়ায়।

শাবির ১৯ শিক্ষার্থী হাসপাতালে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন আজ সোমবারও অব্যাহত রয়েছে। তবে এরই মধ্যে অনশনকারী ১৯ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

বেলা পৌনে ১১টা পর্যন্ত সর্বশেষ গুরুতর অসুস্থ হয়ে আরও চার শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি হয়। এতে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। তবে হাসপাতালেও তারা অনশনরত বলে জানা গেছে।

এখন আট অনশনকারী শিক্ষার্থী ভিসির বাস ভবনের সামনে অবস্থান করছেন।

এর আগে, রোববার বিকালে গণঅনশনের অংশ হিসেবে যোগ দিয়েছেন চার শিক্ষার্থী।

অপরদিকে রোববার বিকালে উপাচার্যের বাসভবনের মূল ফটকের সামনে মানব দেওয়াল তৈরি করে রেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে কার্যত অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিচ্ছিন্ন করে দেওয়া হয় উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ। এতে ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সন্ধ্যা ৭টায় উপাচার্যের বাসভবনের সামনে অনশনস্থল থেকে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে এক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে উত্তপ্ত করে তোলেন আশপাশের পরিবেশ।

অস্ত্রোপচারেও অনশন ভাঙেননি শাবির শিক্ষার্থী

উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশনে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহিন শাহিরিয়ার রাতুল। অনশনের দ্বিতীয় দিন থেকে শুরু হয় থেমে থেমে ব্যথা। তবুও ভাঙেননি অনশন। অবশেষে ধরা পড়ে অ্যাপেন্ডিসাইটিস। হয় অস্ত্রোপচার। তবুও চলছে তার অনশন।

রোববার বিকালে অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত হলে রাত ১০টা ৪৫ মিনিটে রাগিব রাবেয়া হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। যার সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

রাতুলের সহপাঠী আন্দোলনকারী ছাত্র মিজানুর রহমান যুগান্তরকে বলেন, সে (রাতুল) অনশনরত অবস্থায় দ্বিতীয় দিন তার হঠাৎ ব্যথা শুরু হয়। প্রথমে স্বাভাবিক ব্যথা মনে হলে ইঞ্জেকশন দিলে ভালো হয়। পরের দিন ব্যথা উঠলেও ভালো হয়। তৃতীয় দিন কোনোভাবেই ব্যথা না থামলে হাসপাতালে নেওয়া হয় তাকে। আজ (রোববার) তার অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত হলে অস্ত্রোপচার করা হয়। তবে অস্ত্রোপচার শেষেও সে অনশনে আছে।

রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. নুরুল কাইয়ুম মোহাম্মদ মোরসালিন যুগান্তরকে বলেন, রাতুল যখন হাসপাতালে আসেন, আমাদের মনে হয়েছে অ্যাপেন্ডিসাইটিস। তার পেটের ডান দিকে ব্যথা ছিল, জ্বর ছিল। বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করে আমরা নিশ্চিত হলাম এটা অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিসের লাস্ট স্টেজ ছিল। অপারেশন না করালে ব্লাস্ট হয়ে যেত। ব্লাস্ট হওয়ার আগ মুহূর্তে আমরা কেটে বের করেছি। এখন তাকে স্টেপ ডাউন ইউনিটে (এসডিইউ) রাখা হয়েছে। এখন আশঙ্কামুক্ত বলা যায়।

এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রোববার দিবাগত রাত ৩টায় শিক্ষার্থীদের অনশন ১০৭ ঘণ্টায় গড়ায়। এখনো অনড় অবস্থাতেই চলছে তাদের অনশন। ইতোমধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন। শুরুতে ২৪ জন অনশন শুরু করলেও নতুন করে গণঅনশনে যুক্ত আছেন আরও পাঁচজন।

অপরদিকে রোববার বিকালে উপাচার্যের বাসভবনের মূল ফটকের সামনে মানব দেওয়াল তৈরি করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে কার্যত অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিচ্ছিন্ন করে দেওয়া হয় উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ। এতে ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

মা বলে গেছেন, বিয়েশাদি লাগবে না, শিল্পী সমিতি নিয়েই থাকো: জায়েদ খান

জমে ক্ষীর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। প্রচারণায় পিছিয়ে নেই দুই প্যানেলের কেউ। ভোটারদের আকৃষ্ট করতে যে যার সর্বোচ্চ চেষ্টাটাই করছেন।

আবেগপ্রবণ হয়ে একাধিক তারকাকে কান্না করতে দেখা গেছে ইতোমধ্যে। চিত্রনায়ক রিয়াজ, নায়িকা নাসরিনের পর এবার কাঁদলেন চিত্রনায়ক জায়েদ খান।

গত মাসে করোনায় হারানো মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন এ চিত্রতারকা।

বললেন, ‘আমি যে কত এতিম এখন, বোঝাতে পারব না। আমার মা মরার আগে বলে গেছেন, তোমার আর বিয়েশাদি লাগবে না, তুমি শিল্পী সমিতি নিয়েই থাকো।’

রোববার বিকেলে মিশা-জায়েদ প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখার এক পর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে এ কথা বলেন জায়েদ।

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আরো বলেন, ‘শিল্পী সমিতি এখন আমার ভালোবাসার জায়গা হয়ে গেছে। তাই এতো শত্রু। যে শিল্পী সমিতিতে আমি এসে দেখেছি, নিজের টাকা দিয়ে চা খেতে হয়। সেখানে এখন দুইটা কফির মেশিন; মিশা-জায়েদ পরিষদের অবদান। তিনটা ফ্রিজ সমিতিতে, একুশটা লাইট জ্বলে। এসব আমরা করেছি। এত কাজ করে অনেকের চক্ষুশূল হয়ে গেছি। করোনার সময় এফডিসিতে ১১টা কুকুর আছে, না খেয়ে শুকিয়ে গেছে। সেই কুকুরগুলোকেও রান্না করে নিয়ে খাইয়েছি। আমি জীবনটা দিয়ে দিয়েছি এই শিল্পী সমিতির জন্য।’

প্রসঙ্গত, মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল চলচ্চিত্র শিল্পী সমিতির গত দুই মেয়াদে দায়িত্ব পালন করেছে। দুবারই সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন জায়েদ। এবারও গত মেয়াদের সভাপতি মিশা সওদাগরের সঙ্গে যৌথভাবে প্যানেল গঠন করেছেন জায়েদ। তাদের প্রতিপক্ষ হিসেবে এবার ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল। আগামী ২৮ জানুয়ারি এফডিসিতে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

দীঘির কাছে ভোট চাইলেন তার বাবা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনের বাকি মাত্র আর চার দিন। দুই প্যানেলের সদস্যরা নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন ব্যাপক আকারে।

নির্বাচনি আমেজে মুখর গোটা এফডিসি। চারদিক থেকে একটি অনুরোধ— ভোট চাই।

একটি ভোট যেন সোনার হরিণ। আর কথা বেশ জানেন মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিনেতা সুব্রত।

নিজের মেয়ে প্রার্থনা ফারদিন দীঘির কাছে ভোট চাইলেন তিনি। রোববার বিকালে এফডিসিতে সাংবাদিকদের সামনেই দীঘির কাছে আনুষ্ঠানিকভাবে ভোট চান তার বাবা সুব্রত।

উল্লেখ্য, গত বছর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় দীঘির। যদিও এর আগে দেড় ডজন সিনেমায় অভিনয় করেছেন। আর সে সবই শিশুশিল্পী হিসেবে। যে কারণে এতদিন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন না তিনি। এবারই সংগঠনটির সদস্য হয়েছেন। এবারই প্রথম ভোট দেবেন এই তরুণ নায়িকা।

প্রথমবারের মতো ভোটার হওয়া মেয়ে দীঘিকে রোববার সুব্রত বলেন, ‘প্রার্থনা ফারদিন দীঘি, তুমি এবার প্রথম ভোটার হয়েছ। তুমি জানো যে সহসাধারণ সম্পাদক পদে সুব্রত নামে এক শিল্পী দাঁড়িয়েছে। তিনি তোমার কী হয়, তা জানার দরকার নেই। তুমি এবার প্রথম ভোটার হিসেবে সুব্রতকে তোমার ভোট প্রদান করবে। এটিই আমি মনেপ্রাণে কামনা করি।’

বাবার এমন ভোট চাওয়া নিয়ে দীঘি বলেন, ‘বাবাকে আমি কখনও নির্বাচনে হারতে দেখিনি। তিনি সবসময় তার কর্মগুণে জয়ী হয়েছেন। আমি মনে করি আমার ভোট চাওয়ার জন্য বাবা জিতে যায় এমনটি নয়। তিনি সবার পছন্দের মানুষ। তাকে আপন মনে করে প্রতিবার সবাই ভোট দেয়।’

প্রসঙ্গত শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় পা রাখা দীঘির নায়িকা হিসেবে প্রথম সিনেমা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’, যা গত বছর মুক্তি পায়। চলতি বছরের ২ এপ্রিল মুক্তি পেয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। সিনেমাটি পরিচালনা করেছেন সেলিম খান। বর্তমানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সব মিলিয়ে হালের ব্যস্ততম নায়িকা দীঘি।

ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এ অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে।

এ মামলায় গত ৩১ অক্টোবর নাসির, তামিমা ও সুমি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। সেদিন আদালত তাদের জামিন মঞ্জুর করেছিলেন। বর্তমানে তারা জামিনে রয়েছেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর নাসির, তামিমা ও সুমির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত সেদিন পিবিআইয়ের প্রতিবেদন আমলে নেন। এ ছাড়া মামলার তিন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।

বেনজেমার পেনাল্টি মিস, দলের হার এড়ালেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার

দলের সেরা তারকা করিম বেনজেমার পেনাল্টি মিসে ডুবতে বসেছিল রিয়াল মাদ্রিদ। পরে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাওয়ের শেষ মুহূর্তের গোলে রক্ষা পেয়েছে দলটি।

ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবিউয়ে এলচের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে কোচ কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।

একাদশ মিনিটে প্রথম সুযোগ পেয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি ভিনিসিউস জুনিয়র। ২৭তম মিনিটে গোলরক্ষক বরাবর শট নেন করিম বেনজেমা।

৩০তম মিনিটে মদ্রিচের শট দারুণভাবে রুখে দেন এলচে গোলরক্ষক এদগার বাদিয়া।

দুই মিনিট পরই ডি-বক্সে ভিনিসিউস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু ক্রসবারে মেরে বসেন এখন পর্যন্ত আসরে সর্বোচ্চ ১৭ গোল করা করিম বেনজেমা।

ক্যারিয়ারে এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ১৬টি পেনাল্টি নিয়েছেন কারিম বেনজেমা। মিস করেননি একটিও। সেই বেনজেমাই প্রথম পেনাল্টি মিস করলেন গতকাল রাতে।

৪২তম মিনিটে এগিয়ে যায় এলচে। বাঁ থেকে মিডফিল্ডার ফিদেলের ছয় গজ বক্সের মুখে বাড়ানো ক্রসে ডাইভিং হেডে গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড বোয়ে।

১-০ স্কোরলাইনে পিছিয়ে বিরতিতে যায় রিয়াল।

৭৬তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে রিয়াল। বোয়ের পাস ডি-বক্সে ধরে সময় নিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন মিয়া।

২ গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে রিয়াল। দু মিনিট পরেই মদ্রিচের কর্নারে কাসেমিরোর হেড ক্রসবারে লাগে।
এর চার মিনিট পর অবশ্য ব্যবধান কমান মদ্রিচ। আর তা পেনাল্টি শট থেকে। বেনজেমার মতো ভুল করেননি ক্রোয়াট মিডফিল্ডার।

আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সমতা টানেন মিলিতাও। স্বদেশি ফরোয়ার্ড ভিনিসিউসের ক্রসে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

এ ফলাফলের পর ২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৫০। ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। তিন নম্বরে রিয়াল বেতিসের পয়েন্ট ৪০।

রেলক্রসিংয়ে ট্রেনে ভটভটির ধাক্কা, ৩ মাছ ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জে রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ভটভটির ধাক্কায় তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার সকাল পৌনে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর-হাজির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

হাজির মোড়ে রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন- উপজেলার আমনুরা এলাকার ভটভটিচালক নাইমুল ইসলাম, ভুতপুকুর এলাকার ফুলচান (৫৫) ও শেহের আলী (৪৫)।

নিহতের স্বজনরা জানান, মাছ ভটভটিতে করে বাজারে দিয়ে বাড়ি ফিরছিলেন তারা। বাড়ির পাশের রেলক্রসিং পার হওয়ার সময় ভটভটিতে ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান, সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীগামী মেইল কমিউটার ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে যায়।

সকাল পৌনে ৯টার দিকে হাজির মোড় এলাকায় পৌঁছালে ট্রেনটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটি চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

হিমেল হাওয়ায় বেড়েছে শীত, দিনাজপুরে তাপমাত্রা ১১. ৯

দিনাজপুরের হিলিতে বৃষ্টির কারণে বেড়েছে শীতের প্রকোপ। হিমেল বাতাসে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনজীবন। এতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ। সকালে সূর্যের দেখা মিললেও রোদের তেজ কম।

সোমবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৯ ডিগ্রি সেলসিয়াস; বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার, তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

রোববার সারা দিন সূর্যের দেখা মেলেনি। পুরো এলাকা মেঘাচ্ছন্ন হয়ে ছিল। হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় শীতের প্রকোপ বাড়তে থাকে।

এ ছাড়া সৈয়দপুরে ১২ দশমিক ৬, রংপুর ১৪, ডিমলা ১৩ দশমিক ৩, রাজারহাট (কুড়িগ্রাম) ১৩ দশমিক ৫, নওগাঁ ১৪ দশমিক ৫, রাজশাহী ১৬, চুয়াডাঙ্গা ১৪ দশমিক ৬, শ্রীমঙ্গল ১৬ দশমিক ৩। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত তেঁতুলিয়াতে ১১ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, কুড়িগ্রাম, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, নরসিংদী, নোয়াখালী, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর, পটুয়াখালী, ভোলা, কুমিল্লাসহ দেশের আরও অনেক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ রংপুর বিভাগের তুলনায় অন্যান্য বিভাগসমূহে বেশি ছিল।

তবে আগামী ২৪ ঘণ্টায় দেশের আরও কিছু কিছু স্থানে বৃষ্টির আভাস রয়েছে। এর পর বৃষ্টির প্রবণতা সব স্থানে কমে আসবে। তবে শীতের মাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

দুই ইসরাইলি যাত্রীর কারণে মাঝ পথ থেকে ফিরে এলো বিমান

দুই ইসরাইলি যাত্রীর গোয়ার্তুমির কারণে মাঝ পথ থেকে ফিরে এলো একটি মার্কিন বিমান।

যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলগামী একটি ফ্লাইটে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর সিএনএন ও আরব নিউজের।

সাধারণ শ্রেণির টিকিট কেটে সিট খালি পেয়ে বিজনেস ক্লাসের সংরক্ষিত আসনে গিয়ে বসে পড়েন দুই ইসরাইলি যাত্রী।

বিমানবালারা তাদের বারবার অনুরোধ করার পরও তারা সেখান থেকে উঠে আসেননি।

ইসরাইলি দুই যাত্রী তখন মাঝ আকাশে ইউনাইটেড এয়ারের ওই বিমানটির কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

এ অবস্থায় উড্ডয়নের দেড় ঘণ্টা পর বিমানটি নিউইয়র্ক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।

মাঝ আকাশ থেকে বিমানটি ফিরে আসার পর দুই ইসরাইলিকে ধরে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।