মঙ্গলবার ,১৮ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 476

কৃষ্ণ সাগরে যাচ্ছে রাশিয়ার ৬ যুদ্ধজাহাজ

রাশিয়ার ছয়টি যুদ্ধজাহাজ নৌ মহড়ার জন্য ভূমধ্যসাগর থেকে কৃষ্ণ সাগরের দিকে যাচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বলেছে, এটি তাদের পূর্ব পরিকল্পিত মহড়া।

গত মাসে রাশিয়া ঘোষণা দিয়েছিল, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাদের নৌবাহিনী সকল ফ্লিট প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক পর্যন্ত ব্যাপক মহড়া করবে।

তুর্কি সূত্র জানিয়েছে, ছয়টি জাহাজ মঙ্গলবার এবং বুধবার তুরস্কের প্রণালি দিয়ে কৃষ্ণ সাগরে যাওয়ার কথা রয়েছে।

জাহাজগুলির মধ্যে কোরোলেভ, মিনস্ক এবং কালিনিনগ্রাদ মঙ্গলবার বসফরাস থেকে রওনা দেবে। অন্যদিকে মরগুনভ, জর্জি পোবেডোনোসেটস এবং ওলেনিগর্স্কি গোর্নিয়াক বুধবার রওনা দেবে।

আইন অনুসরণ করে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে ন্যাটো সদস্য তুরস্ক প্রণালি বন্ধ করে দিতে পারবে।

জিডিপির প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসেবে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ, যা প্রাথমিক হিসাবে ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ।

গত ২০২০-’২১ অর্থবছরে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। মানুষের মাথা পিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫৯১ ডলার, যা প্রাথমিক হিসেবে ছিল ২ হাজার ৫৫৪ ডলার।

বিবিএসের এই হিসাব প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রবৃদ্ধির হিসাবটি তুলে ধরা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে।

একনেক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, করোনার মধ্যেও জিডিপির এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, এ অর্জন দেশের সব কৃষক, শ্রমিক জনতা সবার পরিশ্রম ও অংশগ্রহণে এটি সম্ভব হয়েছে। পরিকল্পনামন্ত্রী বলেন, করোনার মধ্যেও প্রবৃদ্ধির এ অর্জন অনেক প্রশংসার।

জিডিপি প্রবৃদ্ধির আকার স্থিরমূল্য দাঁড়িয়েছে ৪১৬ বিলিয়ন ডলার, যা প্রাথমিক হিসাব ছিল ৪১১ বিলিয়ন ডলার। মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা যা প্রাথমিক হিসাব ছিল ২ লাখ ১৬ হাজার ৫৮৯ টাকা।

খালেদা জিয়ার হাতে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা

গণতন্ত্রের প্রতি অসামান্য অবদানের জন্য ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে এই সম্মাননা দিয়েছে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)।

মঙ্গলবার সন্ধ্যার পর খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় গিয়ে চেয়ারপারসনের হাতে এই সম্মাননা তুলে দেন মহাসচিব।

এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে কানাডার প্রতিষ্ঠানটির দেওয়া ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন ফখরুল। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। গতকাল সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তগুলো এই সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাতে চাই, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গাইনাইজেশন (সিএইচআরআইও) দেশনেত্রী খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি তার অসামান্য অবদান এবং তিনি যে এখনো গণতন্ত্রকে রক্ষা করার জন্য কারাবরণ করছেন, অসুস্থাবস্থায় গৃহবন্দি অবস্থায় আছেন। এসব কারণে এই প্রতিষ্ঠানটি দেশনেত্রীকে মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান করেছে। কানাডিয়ান হাইকমিশনও এখানে এটাকে এন্ড্রোস করেছে।’

৮১ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১ ফেব্রুয়ারি গুলশানের বাসা ফিরোজায় ফিরেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা মামলায় সাজা নিয়ে খালেদা জিয়া ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। দুই বছর কারাবাসের পর করোনা শুরুর দিকে ২০২০ সালের ২৫ মার্চ পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকারের বিশেষ বিবেচনায় শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি। এরপর থেকে তিনি গুলশানের ওই বাসায় আছেন।

৪২তম বিসিএসে নিয়োগ পেলেন ৩৯৫৭ চিকিৎসক (তালিকা)

৪২তম বিশেষ বিসিএসে নিয়োগ পেয়েছেন ৩ হাজার ৯৫৭ চিকিৎসক। স্বাস্থ্য ক্যাডারের প্রবেশ পদে (সহকারী সার্জন) এই নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) সুপারিশের পর এই চিকিৎসকদের নিয়োগ দেওয়া হলো।

যেসব চিকিৎসক নিয়োগ পেয়েছেন, তাদের তালিকা নিচে দেওয়া হলো-

https://drive.google.com/file/d/1liBiZkVlPg1zWew3rQd-cOBY2o6HZ8c4/view?usp=sharing

বাণিজ্য মেলায় সেরা ইলেকট্রনিক্স প্যাভিলিয়ন পুরস্কার পেলো মিনিস্টার গ্রুপ

সদ্য সমাপ্ত ২৬তম ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২’ এ সেরা ইলেকট্রনিক্স প্যাভিলিয়নের দ্বিতীয় স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে ইলেকট্রনিক্স জগতের দেশীয় ব্র্যান্ড মিনিস্টার গ্রুপ। আকর্ষণীয় প্যাভিলিয়ন ও সেবার মাধ্যমে গ্রাহকদের প্রশংসা অর্জন ও মেলার সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘মিনিস্টার গ্রুপ’-কে পুরস্কার দিয়েছে মেলা আয়োজনকারী সংস্থা বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো।

সম্প্রতি রাজধানীর পূর্বাচলে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘ডিআইটিএফ-২০২২’ এর সমাপনী অনুষ্ঠানে ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে মিনিস্টার গ্রুপ-কে ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিনের কাছ থেকে পুরস্কার গ্রহন করেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ।

মিনিস্টার গ্রুপের হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া বলেন, “ এবারের মেলায় আমরা প্রত্যাশার চেয়ে অনেক ভালো সাড়া পেয়েছি। সাশ্রয়ী দামে বিভিন্ন অফারের সমাহারে মেলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। তাছাড়া মেলায় মিনিস্টারের উৎপাদিত বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়েছিলো মিনিস্টারের প্যাভিলিয়নে। মিনিস্টারের প্যাভিলিয়নে এসে এক জায়গাতেই দরকারি সব দেশীয় পণ্য ক্রয় করতে পেরেছে ক্রেতারা। ফলে মেলায় ক্রেতাদের আকর্ষণের শীর্ষে ছিলো মিনিস্টার প্যাভিলিয়ন।”

এদিকে, যেসব কর্মকর্তার নিরলস পরিশ্রমে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ‘সেরা প্যাভিলিয়ন’ পুরস্কার পেয়েছে মিনিস্টার গ্রুপ, সেই সকল ব্যাক্তিদের অবদান ও তাদের নিরলস পরিশ্রমকে সাধুবাদ জানাতে মিনিস্টার গ্রুপ এর প্রধান কার্যালয়ে গেট টু গেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ এই সাফল্যর পিছনে কাজ করে যাওয়া সে সকল কর্মকর্তাদের মাঝে সনদপত্র প্রদান করেন।

দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগকারীরা কাফেরদের উত্তরসূরী

দেশের কোটি কোটি টাকা পাচার করে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন ‘সম্মিলিত ওলামা সমাজ’।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে ‘বিএনপি-জামায়াত লবিস্ট ফার্ম নিয়োগ করে দেশ বিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সম্মিলিত ওলামা সমাজের প্রতিবাদ’ শীর্ষক সভায় সংগঠনটি এমন দাবি জানায়।

হাফেজ মাওলানা সুলাইমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলাম।

মুফতি আলমগীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. মাওলানা আব্দুল মোমিন সিরাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা রবিউল আলম সিদ্দিকী, মিরপুর ফকিরবাড়ী দরবার শরীফের পীর ফকির মুসলিম উদ্দিন আহমেদ নুরী ও মুফতি মো. সাইফুর রহমান প্রমুখ।

মাওলানা মো. সাইফুল ইসলাম বলেন, আজ যারা একটি সুখী, সমৃদ্ধ, ইসলামি ভাবধারায় চালিত প্রিয় বাংলাদেশকে ধ্বংসের জন্য দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও দেশের টাকা পাচার করে দেশের বাইরে ষড়যন্ত্রের জন্য ‘লবিস্ট ফার্ম’ নিয়োগ করে, দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, তারা তদানিন্তন মুনাফিক, ইহুদি ও কাফেরদের উত্তরসূরী। যারা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে তারা দেশের শত্রু, ইসলামের শত্রু ও আলেম-ওলামাদের শত্রু।

বিএনপি-জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশে লবিস্ট নিয়োগ করেছে উল্লেখ করে তিনি বলেন, যারা কোটি কোটি টাকা পাচার করে লবিস্ট নিয়োগ করে দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা দেশ ও জাতির শত্রু। তাদের সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে এবং দেশের মানুষকে জানাতে হবে।

মাওলানা আব্দুল মোমিন সিরাজী বলেন, জাতীয় স্বার্থে লবিস্ট নিয়োগ করা যায়। দেশের স্বার্থের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করা যায় না।
তিনি বলেন, কিন্তু বিএনপি-জামায়াত লবিস্ট নিয়োগে করে দেশের অর্থনৈতিক সহায়তা বন্ধ করার জন্য দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সে জন্য তাদের বিচারের মুখোমুখী করা দরকার।

সিরাজী আরো বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের সন্তান ও আত্মীয়রা যুক্তরাষ্ট্রে ইসলামের নামে মুক্তিযুদ্ধের সময়ের মতো আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ জন্য দেশের আলেম সমাজকে সোচ্চার হতে হবে এবং জুমার নামাজের খুতবার সময় বিএনপি-জামায়াতের এই দেশ বিরোধী ষড়যন্ত্রের বিষয়ে জানাতে হবে।

৬ মাসেই ধসে পড়েছে নবনির্মিত পাকা সড়ক

বরিশালের বাকেরগঞ্জে কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক মাত্র ৬ মাসেই খালে ধসে পড়েছে। এতে সেখানকার মাধ্যমিক বিদ্যালয়, বাজার ও মসজিদ ঝুঁকির মুখে রয়েছে।

উপজেলার রঙ্গশ্রী ইউপির শ্যামপুর-বিরঙ্গল ১ কিলোমিটারের এ পাকা সড়কটি এখন গলার কাঁটায় পরিণত হয়েছে। বাকেরগঞ্জের এমন হাফ ডজন পাকা সড়ক নামমাত্র সংস্কার করায় এখন বেহাল দশায় পরিণত হয়েছে।

ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের অনিয়মে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ টেকসই না হওয়ার অভিযোগ করেছেন জনপ্রতিনিধিরা। সাধারণ মানুষের মধ্যে এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে।

বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের সাধারণ মানুষের অভিযোগ, শ্যামপুর-বিরঙ্গল সড়ক ১ কিলোমিটার পাকা সড়কটি নির্মাণ হয় ৮ মাস আগে। কিন্তু ৬ মাস আগেই সড়কের একাংশ পার্শবর্তী খালে দেবে গেছে। এ কারণে শ্যামপুর বাজার, জামে মসজিদ, শামপুর মাধ্যমিক বিদ্যালয় ভাঙনের মুখে পড়ার উপক্রম দেখা দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান শামিম বলেন, খালের পাশে পাইলিং করে সড়কটি নির্মাণ করলে এমনটা হতো না। এখন যে কোনো সময় পার্শ্ববর্তী হাইস্কুল ক্ষতিগ্রস্থ হতে পারে। এজন্য ঠিকাদারের অবহেলা দায়ী।

একইভাবে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের কানকি ব্রিজ হতে মালেক কলেজ পর্যন্ত ৪ কিলোমিটার কার্পেটিং সড়ক দেড় বছরের মধ্যে ভেঙে গেছে। কোথাও পিস আবার কোথাও ঢালাই এর সড়কটি দিয়ে চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া বোয়ালিয়া গরুর হাটের পেছন দিয়ে ২ কিলোমিটার সড়ক দুই বছরের শেষে করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।

এদিকে বাকেরগঞ্জ পৌর এলাকার কয়েকটি সড়কেরও বেহাল দশা। পৌর এলাকার ডাকবাংলা থেকে উপজেলা নির্বাচন অফিস পর্যন্ত আধা কিলোমিটার রিপিয়ারিং করা হয়েছিল এক বছর আগে।

দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে: জি এম কাদের

অনুসন্ধান কমিটির চিঠি পেলেই নীতি নির্ধারনী পর্যায়ে আলোচনা করে জাতীয় পার্টি নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাব করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেন, আমরা চাই যোগ্য, নিরপেক্ষ ও গ্রহযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হোক। জাতীয় পার্টি শক্তিশালী নির্বাচন কমিশন চায়। জাতীয় পার্টি সব সময় অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে। তবে, নির্বাচনকালীন সময়ে কমিশনকে ক্ষমতা না দিলে গ্রহনযোগ্য নির্বাচন সম্ভব হবে না। যা, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনে নেই।

সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ এর এক বিশেষ সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এ কথা বলেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মহানগর দক্ষিণ এর সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভা পরিচালনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল।

প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশের মানুষ নির্বাচনের ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলেছে। ফলে দেশের রাজনীতিতে বিরাজনীতিকরণ শুরু হয়েছে। রাজনীতি এখন আর রাজনীতিবিদের হাতে নেই। এতে রাজনীতি ও নির্বাচনের ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলেছে সাধারণ মানুষ।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি।

কোম্পানীগঞ্জে ইউপি নির্বাচনে সেতুমন্ত্রীর ভাগ্নেসহ জয়ী হলেন যারা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আট ইউনিয়নে ভোটগ্রহণ শেষে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয় পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দুই ভাগ্নে সিরাজিস সালেকিন রিমন ও মোহাম্মদ জায়েদল হক কচিসহ আটজন।

তবে হেরে গেছেন মন্ত্রীর আরেক ভাগ্নে মাহবুবুর রশিদ মঞ্জু। নতুন প্রার্থী হিসেবে জনগণের ভোটে জয় পেয়ে চমক দেখিয়েছেন রিমন ও কচি।

মঙ্গলবার সকালে আট ইউপির নির্বাচনের ফলের বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুর ইসলাম।

তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া বিকাল ৪টায় পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রামপুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে পাঁচ হাজার ৬৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন সিরাজিস সালেকিন রিমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল বাহার চৌধুরী মোটরসাইকেল নিয়ে পেয়েছেন চার হাজার ৯৪৮ ভোট।

চরফকিরা ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে সাত হাজার ২১১ ভোট পেয়ে জয় পেয়েছেন মোহাম্মদ জায়েদল হক কচি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৮০ ভোট।

চরএলাহী ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে আবদুর রাজ্জাক ছয় হাজার ১২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মালেক চশমা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৬২ ভোট।

মুছাপুরে আনারস প্রতীকে আইয়ুব আলী ছয় হাজার ৯২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম শাহীন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ছয় হাজার ৮৪ ভোট।

চরকাঁকড়া ইউনিয়নে মো. হানিফ সবুজ চশমা প্রতীকে পাঁচ হাজার ৩৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিকশা প্রতীক নিয়ে সফি উল্যাহ পেয়েছেন চার হাজার ২৫ ভোট।

চরহাজারী ইউনিয়নে এজেডএম মহি উদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ছয় হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ শাহজাহান চশমা প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৪০০ ভোট।

চরপার্বতী ইউনিয়নে জামায়ত সমর্থিত প্রার্থী মাওলানা মোহাম্মদ হানিফ মোটরসাইকেল প্রতীকে পাঁচ হাজার ৪২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীক নিয়ে মোজ্জামেল হোসেন পেয়েছেন চার হাজার ২১৬ ভোট।

আত্মঘাতী সিদ্ধান্তে ঝুঁকিতে চার ড্রিমলাইনার

বোয়িং ৭৭৭-৩০০ইআর চালাচ্ছেন, তিনি এখন থেকে অভিজ্ঞতা ছাড়াই বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারও চালাতে পারবেন। অর্থাৎ বিমানের পাইলটরা একসঙ্গে দুই ধরনের উড়োজাহাজ চালানোর ক্ষমতা পেলেন। গত বছরের মাঝামাঝি এ সিদ্ধান্ত হয়। এ ধরনের সিদ্ধান্তকে চরম ঝুঁকিপূর্ণ এবং আত্মঘাতী বলে আখ্যায়িত করছেন এভিয়েশন বিশেজ্ঞরা।

রাষ্ট্রীয় ক্যারিয়ার বিমানের সবচেয়ে মূল্যবান বহর বোয়িং ৭৭৭-৩০০ইআর এবং অত্যাধুনিক বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। অত্যাধুনিক এয়ারক্রাফট পরিচালনার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এই সিদ্ধান্ত নিয়ে এভিয়েশন সেক্টরে তোলপাড় চলছে। অনেকে এই সিদ্ধান্ত বাতিলের জন্য বিমানের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের অভিযোগ-একজন পাইলট কিছুদিন ৭৭৭, কিছুদিন ড্রিমলাইনার চালাতে গেলে তালগোল পাকিয়ে ফেলার আশঙ্কা আছে। দুর্যোগের সময় যা আরও ভয়াবহ হতে পারে। ভয়ংকর দুর্ঘটনার দিকে নিয়ে যেতে পারে বিমানকে।