শুক্রবার ,১৪ আগ, ২০২৬
sbacbank
Home Blog Page 346

যতই ষড়যন্ত্র হোক আমাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: আমু

করোনায় অন্যদেশের চেয়ে বাংলাদেশ ভালো আছে দাবি করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় করোনাকালে বাংলাদেশ অনেক ভালো ছিল। আমরা সময়মতো টিকা দিতে পেরেছি, এটাই আমাদের সার্থকতা। এরপরও একটি গোষ্ঠী নানা ষড়যন্ত্র করে আসছে। যতই ষড়যন্ত্র হোক আমাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা বলেন, ইসলাম শান্তির ধর্ম। রমজান আত্মসংযমের মাস। আমি এ মাসেই পবিত্র ওমরা হজ্ব পালন করেছি। এ দেশের মানুষের জন্য দোয়া করেছি।

তিনি আরও বলেন, রমজান আমাদের মহানুভবতার শিক্ষা দেয়। সহমর্মিতার শিক্ষা দেয়। পবিত্র রমজান মাসে আমাদের অন্যের বিপদে-আপদে পাশে দাঁড়াতে হবে আরও বেশি করে।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মনিরুল ইসলাম তালুকদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সালাহউদ্দিন আহমেদ সালেক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুল, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।

পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল কাইয়ুম। ইফতার ও দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ওবায়দুল কাদের

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৪ ফ্লাইটযোগে আজ তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করছেন।

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার সকালে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকাস্থ খুলনা জেলা সাংবাদিক ফোরামের আহ্বায়ক মাহতাব, সদস্য সচিব সাজু

ঢাকায় কর্মরত খুলনা জেলা সাংবাদিকদের সংগঠন খুলনা জেলা সাংবাদিক ফোরাম ঢাকার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে সমকালের বিশেষ প্রতিনিধি ফসিহ উদ্দিন মাহতাবকে আহ্বায়ক, সাজু রহমানকে সদস্য সচিব ও আব্দুল্লাহ মুয়াজকে যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

ঈদুল ফিতরের পর একটি নির্দিষ্ট তারিখ ঠিক করে ঈদ পুনর্মিলনী ও পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে আহ্বায়ক কমিটি জানিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রাহুল রাহা, সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ, আজকালের খবরের বিজনেস এডিটর জাকির হোসাইন, ডেইলি বাংলাদেশের স্টাফ রিপোর্টার সফিকুল ইসলাম রাসেল, চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি রিজভি নেওয়াজ, দৈনিক আজকের সংবাদের বিশেষ প্রতিনিধি শেখ ফজলুল হক বাবু, আনন্দ বাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি অশোক দত্ত, দেশ টেলিভিশনের নিউজ রুম এডিটর রাজু আহমেদ সহ আরো অনেকে।

প্রতি বছর টিকা নিতে হবে কিনা প্রশ্নে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে প্রতি বছর ভাইরাসটি প্রতিরোধী টিকা নিতে হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে করোনাসহ সব ধরনের টিকা যাতে দেশেই তৈরি হয়, সে জন্য টিকা উৎপাদনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার রাজধানীর তিতুমীর কলেজে বিডিএস পরীক্ষা ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতি বছর করোনার টিকা দিতে হলে ১৩ কোটি মানুষের জন্য ১৩ কোটি টিকা লাগবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ বিষয়ে এখনও কিছু বলেনি। তবে দ্রুত যাতে টিকা উৎপাদন করা যায় সেই প্রস্তুতি আমরা নিচ্ছি।

জাহিদ মালেক বলেন, এবারের বিডিএস পরীক্ষায় সরকারি-বেসরকারিভাবে সারা দেশের ২৬টি কেন্দ্রে মোট ৬৫ হাজার ৯০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। যেখানে মোট আসন ১ হাজার ৯৫০ টি। এর মধ্যে সরকারি ৫৪৫টি ও বেসরকারিতে ১ হাজার ৪০৫টি। প্রতিটি আসনে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন। পরীক্ষা প্রশ্নপত্র বিতরণ ও পরীক্ষা ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে বলে জানান তিনি।

কলেরার টিকার বিষয়ে জানতে চাইলে বিস্তারিত বলতে পারেননি স্বাস্থ্যমন্ত্রী। তবে যে সব জায়গায় কলেরার প্রাদুর্ভাব বেশি সেসব এলাকায় দ্রুত টিকা দেওয়ার কথা জানান মন্ত্রী।

সম্প্রতি করোনার টিকা ক্রয় ও পরিচালন ব্যবস্থাপনায় টিআইবির প্রায় ২৩ হাজার কোটি টাকার গড় মিলের প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে জাহিদ মালেক বলেন, এ বিষয়ে এখনও কিছু জানি না। সব কিছু দেখে শিগগিরই সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানানো হবে।

রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়

রোজার উদ্দেশ্য হলো মানুষের মধ্যে ধৈর্য ও তাকওয়ার মনোভাব তৈরি করা। সকাল থেকে সন্ধ্যা না খেয়ে থাকার নাম রোজা নয়, মানে ধৈর্য ও তাকওয়া ছাড়া কোনো রোজাই রোজা না, কেবলমাত্র উপবাস।

উম্মতের প্রথম প্রজন্মে ধর্মচর্চায় চেতনা বা স্পিরিট ছিল, তাই তাদের রোজায় প্রাণ ছিল। কিন্ত পরবর্তী সময়ে যখন উম্মতের অভ্যন্তরে অবনতি ঘটে তখন ফর্ম বা বাহ্যিক রীতিনীতিকে গুরুত্ব দেওয়া শুরু হয়। এখন রোজা রেওয়াজ হয়ে গেছে, মানুষ রোজা রাখে বটে কিন্তু মূল উদ্দেশ্য ধারণ করে না।

এই প্রসঙ্গে দুটো ঘটনা উল্লেখ করব। প্রথম ঘটনাটা সম্ভবত ১৯৪৩ সালের। একজন প্রবীণ মুসলিম কর্মকর্তা গোরখপুরে থাকতেন। আমি রমজান মাসে তাদের সঙ্গে কয়েকদিন থাকতে রাজি হয়েছিলাম। তার বাংলোর সামনে আলাদা বসার জায়গা ছিল। খেয়াল করলাম প্রতিদিন সকালে একজন হাফেজ সাহেব হাতে করে কুরআন নিয়ে আসেন, কিছুক্ষণ তিলাওয়াত করে তারপরে ফিরে যান।

‘এই ভদ্রলোক কে, যিনি প্রতিদিন সকালে এখানে আসেন?’ বেশ কয়েকদিন এই দৃশ্য দেখার পরে আমি সেই প্রবীণ মুসলিম কর্মকর্তাকে জিজ্ঞাসা করি। তিনি আমার প্রশ্নে প্রথমে হেসেছিলেন।

তারপর তিনি জবাবে বলেন: ‘আসলে আমি রোজা রাখতে পারি না। এইজন্য হাফেজ সাহেবকে আমি নিযুক্ত করেছি, যেন পুরো রমজান মাসে আমার কাছে এসে পবিত্র কুরআন তিলাওয়াত করে। আমি মাসের শেষে তার কিছু সেবা করব, মানে কিছু অর্থ প্রদান করব।’

এটা একটা ‘বেরোজাদারের’ গল্প। এবার রোজাদারদের গল্প শুনুন। একবার আমি মাগরিবের আজান শোনার আগেই ঘড়ি দেখে ইফতার করে নিয়েছিলাম। অনেকেই মারাত্মকভাবে সন্দেহ করেছিল যে আমার রোজা হয়নি।

আজকালকার রোজাদারদের অবস্থা হলো তারা নিশ্চিত করবে ভোর হওয়ার কয় মিনিট আগে খাওয়া বন্ধ করে দিয়েছে এবং সূর্যাস্তের কয় মিনিট পর ইফতার শুরু করেছে। তারা এটিকে ‘সাবধানতা’ হিসাবে অভিহিত করে। সময় দেখে সেহরি ও ইফতার করা সতর্কতার লক্ষণ হলেও এক্ষেত্রে তাড়াহুড়ো বা ইফতারে দেরি করা সুন্নতের পরিপন্থী।

কারণ হাদিসে বর্ণিত হয়েছে যে আমার উম্মত ওই সময় পর্যন্ত উত্তম থাকবে যত সময় সে ইফতারে তাড়াতাড়ি করতে থাকবে (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৬৯৮)। অথচ এই বিষয়ে মুসলমানরা খুব সতর্ক।

অন্যদিকে অবস্থা এমন যে, মুসলমানরা রোজা রেখে কারও ক্ষতি না করা, কারও সাথে ঝগড়া না করা, মিথ্যা না বলা ইত্যাদিকে অপরিহার্য বলে মনে করে না।

অথচ হাদিসে বর্ণিত হয়েছে যে, যদি কেউ রোজার সময় মিথ্যা বলে তবে তার রোজা রোজা নয় (জামে তিরমিজি, হাদিস নং ৭০৭)।
একইভাবে অন্য একটি হাদিসে আছে, যদি কোনো রোজাদার ব্যক্তি কোনো মুসলমানের নিন্দা করে তবে মনে হয় যে সে আল্লাহর হালালকৃত খাদ্য খেয়ে রোজা রেখেছিল এবং আল্লাহর নিষেধকৃত কিছু দিয়ে রোজা ভেঙে ফেলল। (মুসনাদে আহমাদ, হাদিস নং ২৩৬৫৩)।

এই দুটি ঘটনা বাহ্যিক দিক দিয়ে আলাদা আলাদা বলে মনে হচ্ছে। একটি জায়গায় বেরোজা, অন্য জায়গায় রোজা। তবে আপনি যদি নিরিখ করে দেখেন তবে উভয়ের চেতনার স্তর সমান। উভয়ই উপাসনা বা রোজাকে এক ধরনের আনুষ্ঠানিক আমল বলে বিবেচনা করে, এমন একটি আমল নয় যা মানুষের অন্তরের গভীরতা থেকে উদ্ভূত হয় যা তার পুরো সত্তাকে উপস্থাপন করে।

এবাদত কখনো হয় জীবন্ত, আবার কখনো হয় কেবল রীতিনীতি পালন। জীবন্ত আমল মানুষের সমগ্র অস্তিত্ব থেকে উদ্ভূত হয়। এটি তার পুরো সত্তারই বহিঃপ্রকাশ।

অন্যদিকে রীতিনীতি পালন হলো আত্মাহীন, লোক দেখানো আমল। মানুষ মন থেকে এই কাজ করে না, স্রেফ নিয়ম-কানুন মানে।
উদাহরণস্বরূপ, নির্জনে আল্লাহর স্মরণে কান্নাকাটি করা একটি এবাদত, অন্যদিকে নিজের জাগতিক কাজে ব্যস্ত থেকে তসবিহ দানার ‘আল্লাহ আল্লাহ’ গণনা করা একটি রীতি বা অনুষ্ঠান মাত্র।

একাকী অবস্থায় বিশ্বাসীর চোখ থেকে যখন অশ্রু বের হয়, সেই অশ্রু তার পুরো সত্তার সারাংশ। অন্যদিকে লোক দেখানোর জন্য যিনি ‘আল্লাহ’ শব্দটি গণনা করেছেন, তিনি কেবল সূতায় নির্দিষ্ট সংখ্যক প্লাস্টিকের দানা গণনা করে যাচ্ছেন, এর বেশি কিছু করছেন না।

জীবন্ত আমলে মানুষ এবং তার আমলের মধ্যে একটি গভীর মনস্তাত্ত্বিক সংযোগ রয়েছে, অন্যদিকে আনুষ্ঠানিক আমলে দুজনের মধ্যে এরকম জীবন্ত সংযোগ নেই।

এবার মেয়ের নাম প্রকাশ করলেন নিক-প্রিয়াংকা

অবশেষে অপেক্ষার অবসান হলো। প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস তাদের মেয়ের কী নাম রেখেছেন তা এবার প্রকাশ করেছেন। নিক-প্রিয়াংকার প্রথম সন্তানের নাম মালতি মারি চোপড়া জোনাস।

চলতি বছরের গোড়ার দিকেই সারোগেসির মাধ্যমে বাবা-মা হন এ তারকা দম্পতি। সান দিয়াগোর এক হাসপাতালে চলতি বছর ১৫ জানুয়ারি জন্ম হয়েছে নিক-প্রিয়াংকার মেয়ের। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর ২২ জানুয়ারি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে সারোগেসির মাধ্যমে সন্তানসুখ লাভের কথা প্রকাশ্যে এনেছিলেন ‘প্রিনিক’ জুটি। তবে সন্তানের লিঙ্গ পর্যন্ত ফাঁস করেননি তারা। যদিও পরবর্তী সময়ে প্রিয়াংকার বোন মিরা চোপড়া জানান, মেয়ের মা হয়েছেন অভিনেত্রী।

এবার হলিউডের এক সংবাদমাধ্যম সূত্রে খবর— প্রিয়াংকা চোপড়া তার মেয়ের নাম রেখেছেন মালতি মারি চোপড়া জোনাস। রাতে বার্থ সার্টিফিকেট হাতে এসেছে ওই সংস্থার, এমনটিই দাবি করেছেন তারা।

জানা গেছে, রাত ৮টার পর জন্ম হয় মালতি মারির। সংস্কৃত এবং লাতিন দুই শব্দ মিশিয়ে মেয়ের নাম রেখেছেন নিক-প্রিয়াংকা। সংস্কৃতে ‘মালতি’ শব্দের অর্থ হলো— এক রকম সুগন্ধযুক্ত ছোট সাদা ফুল অথবা চাঁদের আলো। অন্যদিকে মারি শব্দের অর্থ সমুদ্রকে রক্ষা করে যে নারী, মূলত ভার্জিন মেরিকে অনেক সময় এই আখ্যা দেওয়া হয়। মারি নামের সঙ্গে বাইবেলের যোগও রয়েছে। যিশুর মাতা মেরিকে ফ্রেঞ্চে ‘মারি’ বলা হয়।

যদিও আনুষ্ঠানিকভাবে মেয়ের নাম বা ছবি কোনোটাই প্রকাশ্যে আনেননি তারকা জুটি। দিনকয়েক আগেই লিলি সিংয়ের সঙ্গে তার নতুন বইয়ের প্রসঙ্গে কথা বলার সময় মেয়ের নাম উল্লেখ করতে দেখা গেছে প্রিয়াংকাকে। মা হওয়ার পর তার চিন্তাভাবনায় কেমন বদল এসেছে সে ব্যাপারে কথা বলেন পিগি চপস।

প্রিয়াংকা জানান, ‘একজন নতুন মা হিসেবে আমি যেটি সবসময় ভাবি, তা হলো আমি কখনও আমার ইচ্ছে, ভয়, আমার বড় হয়ে ওঠা, আমার শিশুর মধ্যে আসতে দেব না। আমি এটি সবসময় বিশ্বাস করি, বাচ্চারা তোমার মাধ্যমে এ দুনিয়ায় এসেছে, তোমার মধ্যে থেকে নয়। এটা ভাবা কখনও উচিত না যে, আমার সন্তান মানে আমি আমার মতো করে ওকে বড় করব। ওরা আপনার মাধ্যমে এলেও নিজের জায়গা তৈরি করতে এসেছে এখানে। এটিকে মেনে নিলেই অনেক সুবিধে হয়ে যায়, আমার মা-বাবাও কখনও জোর করে আমার ওপর কিছু চাপিয়ে দিতে চায়নি।’

একদিকে যেমন মেয়েকে সামলাতে ব্যস্ত, তেমনই প্রিয়াংকার হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। ‘টেক্স অফ ইউ’ রয়েছে মুক্তির অপেক্ষায়। পাশাপাশি আমাজনের টিভি সিরিজ ‘সিটাডেল’-এর শুটিংও শেষ করেছেন দেশি গার্ল।

মাতৃত্বের প্রথম অনুভূতি কেমন জানালেন কাজল

গত ১৯ এপ্রিল প্রথমবারের মতো মা হলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। সন্তান জন্মদানের পর মাতৃত্ব ও প্রসবের অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি। জানিয়েছেন ভালো লাগা ও কী কী সমস্যার মুখোমুখি হয়েছেন।

বৃহস্পতিবার নিজের ইন্সটাগ্রামে এক পোস্টে কাজল জানান, ‘আমার সন্তান নীলকে এই পৃথিবীতে স্বাগত জানাতে পেরে আমি উত্তেজিত ও উচ্ছ্বসিত। নীলের জন্মের কয়েক সেকেন্ডের মধ্যে সাদা শ্লেষ্মা ঝিল্লি এবং প্ল্যাসেন্টা দিয়ে আবৃত আমার বুকে নীলকে ধরে রাখার অনুভূতিটাই অন্যরকম। ঠিক এই মুহূর্তটি আমাকে ভালোবাসার গভীরতম সম্ভাবনা বুঝতে সাহায্য করেছে। শুধু তাই নয়, আমার দায়িত্ব সম্পর্কে উপলব্ধি করেছে।’

মাতৃত্বের অনুভূতি প্রকাশে জনপ্রিয় এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘৩টি নিদ্রাহীন রাত, যা অবশ্যই সহজ ছিল না।ভোরবেলা থেকে রক্তপাত, অনিশ্চয়তা সবকিছু ঘিরে ছিল উদ্বেগ। সকাল-বিকাল একে অপরের দিকে তাকিয়ে থাকা, মিষ্টি আলিঙ্গন, অরাধ্য ছোট্ট চুম্বন, একে অপরকে আবিষ্কার করা। ’

পোলার্ডের অবসর নিয়ে যা বললেন গেইল

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কায়রন পোলার্ড। ক্যারিবীয় এই তারকার অবসর মেনে নিতে পারছেন না সতীর্থ ক্রিস গেইল।

পোলার্ডের অবসর ঘোষণার পর টুইট করে গেইল বলেন, বিশ্বাস করতে পারছি না আপনি আমার আগে অবসর নিয়েছেন। যাই হোক-আপনার আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন। আপনার সাথে খেলাটা দারুণ উপভোগ্য ছিল। আপনার পরবর্তী জীবনের জন্য শুভ কামনা।

বুধবার ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড জানিয়ে দিলেন তিনি আর দেশের হয়ে খেলবেন না। তবে আইপিএলসহ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন।

পোলার্ড বর্তমানে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের একাধিকবার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার। পরিবারকে সময় দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।

২০০৭ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পোলার্ডের। ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে দেশের হয়ে ১২৩টি ওয়ানডে, ১০১টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ব্যাট হাতে ৩টি সেঞ্চুরি আর ১৯টি অর্ধশতকের সাহায্যে ৪ হাজার ৭৫ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ৯৭ উইকেট শিকার করেছেন।

৩৪ বছর বয়সী পোলার্ড এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন। বিশ্বক্রিকেটে মারকুটে ব্যাটার হিসেবেই তিনি বেশ পরিচিত। পাশাপাশি পেস বোলিংয়েও কার্যকরী।

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইতি টেনে পোলার্ড বলেন, আগামীতে যারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে, তাদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার এটাই সঠিক সময়। আমার সমর্থন সব সময় ক্যারিবিয়ান দলের সঙ্গে থাকবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সম্মান জানিয়েই ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিলাম।

আচমকা ক্রিকেটকে বিদায় বললেন পোলার্ড

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার কাইরন পোলার্ড।

মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় তিনি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

ওয়েস্ট ইন্ডিজের ৩৫ বছর বয়সি এ তারকার ২০০৭ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়। তিনি ১২৩ ওয়ানডে ও ১০১টি টি-২০ খেলেছেন। ২০১২ সালের টি-২০ বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন মিডল ও লোয়ার মিডল অর্ডারে দানবীয় ব্যাটিং করতে পারা এ অলরাউন্ডার।

অবসরের ঘোষণা দিয়ে পোলার্ড বলেন, অনেক ভাবনা-চিন্তা করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। যখন বয়স ছিল ১০ বছর তখন থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার স্বপ্ন ছিল। ১৫ বছর দলের প্রতিনিধিত্ব করতে পারায় আমি গর্বিত।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও টি-২০ এ ফেরিওয়ালাকে দেখা যাবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগে। বর্তমানে তিনি আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছেন। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের টি-২০ লিগ সিপিএলও খেলে যাবেন তিনি।

তিনি জাতীয় দলের হয়ে ১২৩ ম্যাচে রান করেছেন দুই হাজার ৭০৬ এবং উইকেট পেয়েছেন ৫৫টি। টি-২০ তিনি রান করেছেন এক হাজার ৫৬৯ রান এবং উইকেট পেয়েছেন ৪২টি।

বাঁচতে চান নাটোরের চা দোকানি আদুরী

দীর্ঘদিন ধরে কিডনির নানা রোগে আক্রান্ত নাটোর শহরের উত্তর পটুয়াপাড়ার চা দোকানি আদুরী (৪৮)। গুরুতর অসুস্থ হয়ে আদুরী এখন আর তার চায়ের ছোট্ট দোকানটি চালাতে পারছেন না।

শয্যাশায়ী আদুরী জানান, প্রায় ১৪ বছর আগে স্বামী মীর হাসান মারা যাওয়ার পর থেকে শীতকালে ভাপা পিঠা আর অন্য সময় চা বিক্রি করে কোনো রকম তার ছোট সংসার চলে যেত। টিকা না নিলে তার কাছ থেকে মানুষ ভাপা পিঠা আর চা খাবে না এই ভয়ে তিনি কিডনির নানা সমস্যায় আক্রান্ত হয়েও নিয়েছেন করোনার টিকা। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর থেকেই তার তলপেটসহ প্রায় সারা শরীরে জমেছে পানি। ফুলে গেছে হাত ও পা।

সর্বশেষ লকডাউনের সময় বিকাল ৪টার পর দোকান খোলা রাখায় এক ম্যাজিস্ট্রেট চায়ের কেটলির পানি তার হাতে পায়ে ঢালার নির্দেশ দেন। ভয়ে আদুরী নিজে নিজেই গরম পানি ঢেলে দেন নিজের হাত ও পায়ে। সঙ্গে সঙ্গে হাত ও পায়ে ফোসকা পড়ে যায়। খবর পৌঁছে যায় জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে। মুহূর্তের মধ্যে তিনি ওই ম্যাজিস্ট্রেটকে পাঠান আদুরীর ঘরে। ম্যাজিস্ট্রেট এসে আদুরীর হাত-পায়ের অবস্থা দেখে নিজের ভুল বুঝতে পারেন। অনুতপ্ত হয়ে বারবার আদুরীর কাছে তিনি ক্ষমা চান।

জেলা প্রশাসক ব্যবস্থা করেন আদুরীর পরিবারের খাবারের। এখনও তিনি মাঝে মাঝেই খাবার পাঠান আর নিয়মিত দেন তার মাধ্যমিক পড়া মেয়ের লেখাপড়ার খরচ। ভালো চিকিৎসার জন্য নাটোরের মেডিসিন বিশেষজ্ঞ আমিনুল ইসলাম লিপন তাকে পাঠিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ও রিউমাটোলজিস্ট ডা. আজিজুল হক আব্দুল্লাহর কাছে। এখন আদুরী আজিজুল হকের অধীনে চিকিৎসাধীন। তার চিকিৎসা ও ওষুধের জন্য নিয়মিত প্রয়োজন অনেক টাকার।

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ যুগান্তরকে বলেন, আদুরীর মতো অসহায় অসুস্থ মানুষদের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত। আমাদের একটু সহযোগিতাই তাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে। আদুরীর চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।