শুক্রবার ,১৫ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 205

২২ দিন ইলিশ ধরা ও বেচাকেনা নিষিদ্ধ

মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও একটি নির্দিষ্ট সময় ইলিশ ধরা বন্ধ করছে সরকার। আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

কুমিল্লা সদর দক্ষিণে বাস চাপায় দুইজন নিহত

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড ও বেলতলীর মাঝামাঝি তামজিদ সিএনজি পাম্পের সামনে ইকোনো বাস চাপার অটো রিক্সার দুই যাত্রী নিহত হয়েছে। এতে আরো দুই যাত্রী আহত হয়েছে।
নিহতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত মেম্বার বাড়ির জয়নাল আবেদীন (৩৮) ও পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের জামাই ইমাম হোসেন (৩০) । বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় বেলতলী থেকে অটোরিকশা যোগে উল্টো পথে পদুয়ার বাজার বিশ্বরোড যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান,মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

টি-টোয়েন্টি খেলতে চান মাহমুদউল্লাহ আরও দুই বছর

‘মাহমুদউল্লাহ রাজি হননি (নিউজিল্যান্ডের মাটি থেকে অবসর নিতে) এবং জানিয়েছেন, তিনি অবসর নিতে প্রস্তুতি নন। এছাড়াও তিনি আরও দুই বছর খেলতে চান এবং জাতীয় দলে ফেরার চেষ্টা চালিয়ে যাবেন।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন ছিল মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন কি থাকছেন না? সেই উত্তরটা এখন সবারই জানা। আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে থাকছেন না বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক।

বাংলাদেশের টি-টোয়েন্টির নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম পারফরম্যান্স নয় বরং ইমপ্যাক্টের বিবেচনায় ক্রিকেটারদের সুযোগ দিতে চান। সে জায়গা থেকে সরিয়ে দিয়েছেন ৩৬ বছর বয়সী মাহমুদউল্লাহকে।

এছাড়াও বয়স এবং পারফরম্যান্স কোনোকিছুই রিয়াদের পক্ষে নেই। দল থেকে এই ক্রিকেটারের বাদ পড়াটা প্রায় নিশ্চিত ছিল। এদিকে এই বাদ পড়াটা টি-টোয়েন্টি থেকে এই ক্রিকেটারের জন্য একপ্রকারের শেষের শুরু। জাতীয় দলের জার্সিতে এই ফরম্যাটে রিয়াদের মাঠে নামাটাই এখন অতি কল্পনার মতোই।

এইজন্য বিসিবি এই ক্রিকেটারকে মাঠ থেকে অবসরের প্রস্তাবও দিয়েছে। যে সুযোগ পায়নি তারই দুই সতীর্থ মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল। তবে রিয়াদ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যে কারণে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে খেলার সুযোগ থাকা সত্ত্বেও টিকিট কাটতে পারছেন না তিনি।

 

সড়ক দুর্ঘটনায় আহত জেলেনস্কি

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, ১৫ সেপ্টেম্বর ২০২২

রাজধানী কিয়েভে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি গুরুতর আহত হননি। বৃহস্পতিবার ভোরে তাঁর মুখপাত্র সেরহি নিকিফোরভ ফেসবুক পোস্টে এ কথা জানান। খবর রয়টার্সের।

ঠিক কখন দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কিছু বলেননি নিকিফোরভ। তিনি বলেন, ব্যক্তিগত একটি গাড়ির সঙ্গে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়।

প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, ‘একজন চিকিৎসক প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তিনি গুরুতর আহত হননি। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নিকিফোরভ আরও বলেন, ওই ব্যক্তিগত গাড়ির চালককে জেলেনস্কির সঙ্গে থাকা চিকিৎসক দল প্রাথমিক চিকিৎসা দিয়েছে। পরে তাঁকে একটি অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে। নিকিফোরভের বিবৃতির কয়েক মিনিট পর জেলেনস্কির রাত্রিকালীন ভাষণ প্রচার করা হয়। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে প্রেসিডেন্ট নিয়মিত এই ভাষণ দিয়ে থাকেন।

 

আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, ১৫ সেপ্টেম্বর ২০২২

জাতিসংঘ সাধারণ পরিষদে ২০০৭ সালে সদস্যভুক্ত দেশগুলোতে গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রচলিত একটি বিশেষ দিন পালনের সিদ্ধান্ত হয়। এর পর থেকেই প্রতি বছর ১৫ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য- গণতন্ত্র, শান্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব।

গণতন্ত্র হল এমন একটি ধারণা যা আমাদেরকে একটি মুক্ত, ন্যায্য এবং আদর্শ সমাজ গঠন করতে দেয় যেখানে একটি নিরাপদ এবং সুখী স্থান গঠন করে প্রত্যেকে সমান হিসাবে বিবেচিত হতে এবং একে অপরের সাথে একত্রিত হয়ে বসবাস করতে চায়। বিশ্বের বেশিরভাগ দেশের একটি অনুশীলন, গণতন্ত্রের ধারণা এবং এর প্রকৃত মূল্য সাম্প্রতিক সময়ে বিকশিত এবং পরিবর্তিত হচ্ছে। বিশ্বে রাজনৈতিক অস্থিরতা বাড়ার সাথে সাথে একটি গণতান্ত্রিক সমাজের গুরুত্ব বোঝা যায় এবং এ কারণেই আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের বার্তায় বলেন, এবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের ১৫তম বার্ষিকী চলছে। তবুও সারা বিশ্বে গণতন্ত্র পিছিয়ে যাচ্ছে। নাগরিক অধিকার সংকুচিত হচ্ছে। অবিশ্বাস ও অপতৎপরতা বাড়ছে। আর মেরুকরণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ক্ষুন্ন করছে।

জাতিসংঘের মহাসচিব বলেন, গণতন্ত্র, উন্নয়ন এবং মানবাধিকার যে পরস্পর নির্ভরশীল এবং পারস্পরিকভাবে শক্তিশালীকরণের এখনই সময়। এখনই সময় সাম্য, অন্তর্ভুক্তি এবং সংহতির গণতান্ত্রিক নীতির পক্ষে দাঁড়ানোর।

তিনি বলেন, যারা আইনের শাসন সুরক্ষিত করার চেষ্টা করে এবং সিদ্ধান্ত গ্রহণে পূর্ণ অংশগ্রহণের প্রচার করে তাদের পাশে দাঁড়ান।সাংবাদিকদের নীরব করার প্রচেষ্টা দিন দিন আরও নির্লজ্জভাবে বাড়ছে। বিশেষ করে নারী সাংবাদিকদের বিরুদ্ধে মৌখিক হামলা থেকে শুরু করে অনলাইন নজরদারি এবং আইনি হয়রানি বাড়ছে। মিডিয়া কর্মীরা প্রায়ই দায়মুক্তিসহ সেন্সরশিপ, আটক, শারীরিক সহিংসতা এবং এমনকি হত্যারও সম্মুখীন হচ্ছেন।

তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। মত প্রকাশের স্বাধীনতা ছাড়া স্বাধীনতা নেই। আসুন,
গণতন্ত্র দিবসে এবং প্রতিদিন আমরা সর্বত্র স্বাধীনতা এবং সকল মানুষের অধিকার রক্ষার জন্য দলে যোগদান করি।

 

এসএসসি ও সমমানী পরীক্ষা শুরু ১১টায়

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, ১৫ সেপ্টেম্বর ২০২২

দেশে ২০২২ সালের এসএসসি-সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)। দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় এবার এ পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে। যানজট এড়াতে এবছর এক ঘণ্টা পিছিয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি দেশের বাইরে যাওয়ায় এবার কেন্দ্রের পরিদর্শনের কর্মসূচি রাখা হয়নি। তবে সকাল সাড়ে ৯টা থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের উপস্থিত থাকতে দেখা গেছে।

গত ৫ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি সংবাদ সম্মেলনে জানান, সার্বিক দিক বিবেচনা করে যানজট এড়াতে এসএসসি পরীক্ষা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত করা হয়েছে। এতে সবার সুবিধা হবে।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে মোট ২৯ হাজার ৫৯১ টি বিদ্যালয়ে পরীক্ষার আয়োজন করা হবে। তার মধ্যে নয়টি সাধারণ বোর্ডের আওতায় পরীক্ষার্থীর সংখ্যা ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন। মাদরাসা বোর্ডের আওতায় দাখিল পরীক্ষায় ২ লাখ ৬৮ হাজার পরীক্ষার্থীর জন্য ৭১৫টি কেন্দ্রে ৯ হাজার ৯৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে। এছাড়া কারিগরি বোর্ডের আওতায় এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী রয়েছে। মোট ৮২৮টি কেন্দ্রে ২ হাজার ৮১৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এছাড়া দেশের বাইরে আটটি দেশে ৩৬৭ জন পরীক্ষার্থী রয়েছে।

২০২১ সালের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছ ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি এবং কেন্দ্র বেড়েছে ১১১টি। বৈশ্বিক অতিমারীর কারণে পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কিছুটা কমিয়ে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা শুরু হচ্ছে।

পুনর্বিন্যাসকৃত সিলেবাস নিয়ে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা করা হয়েছে। এরমধ্যে এমসিকিউ ২০ মিনিট এবং সিকিউ ১ ঘণ্টা ৪০ মিনিট। এ বছর এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না।

এসএসসিতে বিভাগভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। কেউ দেরি করলে তার কারণ গেটে রেজিস্ট্রার খাতায় উল্লেখ করে প্রবেশ করতে হবে। সে তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

পরীক্ষা কেন্দ্রের মধ্যে কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না। শুধু কেন্দ্র সচিব বাটন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে বহিরাগত কেউ প্রবেশ করতে পারবেন না। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা আয়োজন করতে হবে।

পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে। সে অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সরকারি কর্মকর্তার উপস্থিতিতে কেন্দ্র সচিব ও পুলিশ কর্মকর্তার সইয়ের মাধ্যমে প্রশ্নপত্রের প্যাকেট খুলবেন।

শিক্ষামন্ত্রী জানান, কোনো প্রতিষ্ঠানের শিক্ষক বা প্রতিষ্ঠানের প্রধান পাবলিক পরীক্ষায় বেআইনি কোনো কাজ করলে সে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র বাতিল করা হবে। দোষী শিক্ষক ও কর্মচারীদের (সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলে) চাকরি হতে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের এমপিওভুক্তি বাতিল করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে।

অন্যদিকে প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি) পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিটসহ শিক্ষক বা অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

 

মাঠেই চলছে ক্লাস

প্রকাশিত: ০৯:১৩ অপরাহ্ণ, ১৪ সেপ্টেম্বর ২০২২

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দক্ষিণ সিন্দুরনা প্রাথমিক বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ। এর মধ্যে একটি শিক্ষকরা ব্যবহার করছেন। অন্যটি দখলে রেখে তাতে মালামাল রেখেছেন বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার। তাই একটি কক্ষে সব শ্রেণির পাঠদান দিচ্ছেন শিক্ষকরা। এমনকি বাধ্য হয়ে ঝড়-বৃষ্টির দিনে খোলা মাঠেও শিক্ষার্থীদের ক্লাস করাতে বাধ্য হচ্ছেন তারা।

শিক্ষকরা জানান, ২০১৮-১৯ অর্থ বছরে ৬৯ লাখ টাকা ব্যয়ে বিদ্যালেয়ের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। দীর্ঘ ৪ বছরে নিমার্ণ কাজ শেষ না করে উল্টো বিদ্যালয়ের পুরাতন ভবনের একটি শ্রেণি কক্ষ দখল করে তাতে মালামাল রেখেছেন ঠিকাদার। বাধ্য হয়ে তাই একটি শ্রেণি কক্ষেই এক সঙ্গে চলছে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান। এছাড়া বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান হচ্ছে কখনো বারান্দায়, কখনো মাঠের খোলা আকাশের নিচে।

এবিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি একাধিকবার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) ও প্রাথমিক শিক্ষা বিভাগকে অবগত করা হয়েছে। কিন্তু কোনো ফলাফল আসেনি।’

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিঠুন বর্মণ বলেন, ‘ওই স্কুলের দায়িত্ব নিয়েছি ৬ মাস হলো। স্কুলটিতে ৩/৪ বছর ধরে সমস্যা চলছে। অভিযোগ পেয়েছি অচিরেই তদন্ত করে ব্যবস্থা নেবো।’

হাতিবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে তদন্ত হবে।‘

এবিষয়ে জানতে ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী নজির হোসেন বলেন, ‘ঠিকাদারকে অনেক চাপা দেওয়া হচ্ছে তারপরও তিনি কাজ শেষ করছেন না। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে বিদ্যালয়ের নতুন ভবন খুলে দেওয়া হবে।’

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, ‘স্কুল ভবনের কক্ষ দখলে রেখে মালামাল রাখার বিষয়টি দুঃখ জনক। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বৃষ্টি-জোয়ারে মোংলায় ডুবলো ১৯২০ চিংড়ির ঘের, কোটি টাকা ক্ষতি

বাগেরহাটের মোংলায় এক সপ্তাহ ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিরাজ করছে। টানা বৃষ্টি ও পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে মোংলায় ডুবেছে ১ হাজার ৯২০টি চিংড়ির ঘের।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জোয়ার ও বৃষ্টির পানিতে তলিয়ে বিভিন্ন এলাকার ছোট-বড় চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে চাঁদপাই, চিলা ও মিঠাখালী ইউনিয়নের ঘেরগুলোতেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এতে প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ঘের ও আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

বৃষ্টি-জোয়ারে মোংলায় ডুবলো ১৯২০ চিংড়ির ঘের, কোটি টাকা ক্ষতি

উপজেলার কাইনমারীর অলক ফনীভুষন, কালিকাবাড়ীর অতুন বিশ্বাস, কানাইনগরের অজয় মন্ডল ও চাঁদপাই গ্রামের ঘের মালিক একরাম হোসেন বলেন, ঘেরের বাঁধের ওপর এখনও এক থেকে দেড় হাত পানি রয়েছে। ঘেরের মাছ আটকে রাখার জন্য জাল দেওয়া হয়েছে। কিন্তু পানির চাপ ও বাতাসে জাল ছিঁড়ে মাছ বেরিয়ে গেছে।

প্রতি বছরই এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন মোংলার মৎস্য ও ধান চাষিরা। তাই পশুর নদীর পাড়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উঁচু রাস্তার তৈরির দাবি জানিয়েছেন তারা।

বৃষ্টি-জোয়ারে মোংলায় ডুবলো ১৯২০ চিংড়ির ঘের, কোটি টাকা ক্ষতি

উপজেলার চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম ও চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন জানান, দুটি ইউনিয়ন পশুর নদীর পাড় ঘেঁষা। তাই বৃষ্টি-অস্বাভাবিক জোয়ারে ঘের মালিকরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন। সুতরাং পশুর নদীর পাড় দিয়ে বেড়িবাঁধ করা গেলে ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন হাজার হাজার ঘের মালিক ও ব্যবসায়ীরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার জাগো নিউজকে বলেন, পশুর নদীর পাড়ে বেড়িবাঁধ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে এরই মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারসহ বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চাঁদপাই ও চিলা ইউনিয়ন এলাকা পরিদর্শন করেছেন। বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি নিয়ে পাউবো ফিজিবিলিটি স্টাডি করছে। বাঁধটি মোংলার পশুর নদীর চাঁদপাই ও চিলা ইউনিয়ন হয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জে গিয়ে মিশবে। আশা করছি শিগগির ফিজিবিলিটি স্টাডি শেষ করে দ্রুত বাঁধ নির্মাণের কাজ শুরু করবে।

গণপূর্তের হাজিরাভিত্তিক শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবি

গণপূর্ত অধিদপ্তরের অধীনে থাকা দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছে কর্মচারীরা। বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সামনে এক মানববন্ধনে তারা এই দাবি জানান।

দৈনিক হাজিরাভিত্তিক কাজ করা কর্মচারীদের পক্ষ থেকে মনির হোসেন শোভন বলেন, আমরা গণপূর্ত অধিদপ্তরের অধীনে দৈনিক ভাউচারভিত্তিক কর্মচারী হিসেবে দীর্ঘ ১৫ থেকে ২০ বছর বা তার থেকেও বেশি সময় ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি। কিন্তু আমাদের যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয়, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। আমরা পরিবার পরিজন নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছি। হাড়ভাঙ্গা পরিশ্রম করেও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তুচ্ছতাচ্ছিল্য নিয়ে বেঁচে আছি।

Job2

তিনি বলেন, দৈনিক মজুরিতে নিয়োগ পাওয়া একজন শ্রমিকের কাজের মেয়াদ ১৩ বছর পূর্ণ হলে তাকে রাজস্ব খাতে আনার নীতিমালা রয়েছে। এরই মধ্যে হাই কোর্টের রায়ের আলোকে আমাদের এক হাজার ৫১৭ জন কর্মচারীর মধ্যে থেকে ৪২ জনকে চাকরিতে স্থায়ী করা হয়েছে। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে সেই চিঠির কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

‘আশ্বাস দিয়েও আমাদের দাবি পূরণ করা হচ্ছে না। বরং আমাদের নামেই মামলা দিয়ে আমাদেরকেই গ্রেফতার করার পাঁয়তারা চালিয়ে আসছে গণপূর্তে একটি চক্র।’

এসময় কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবি জানান তিনি।

 

অরুণা বিশ্বাসের উপস্থাপনায় ‘যাত্রাপালা’

আবহমান কাল থেকে বাঙালির জীবনের অংশ হয়ে থাকা সংস্কৃতিকে সারা বছর গুরুত্ব দিয়ে প্রচার করে আসছে বাংলাদেশ টেলিভিশন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর আগ পর্যন্ত বিটিভিতে মাসে একটি করে যাত্রাপালা সম্প্রচার করা হত।

করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর ধরে টেলিভিশনটির স্টুডিওতে যাত্রার চিত্রায়ন বন্ধ ছিল। আবারও বিটিভিতে শুরু হয়েছে যাত্রাপালার সম্প্রচার।

বিটিভি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি বৃহস্পতিবার দুপুর ২টায় প্রচারিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যাত্রাদলের অংশগ্রহণে যাত্রাপালা। আর এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।

বিষয়টি জানিয়েছেন বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ। তিনি বলেন, নানা কারণে লোকজ ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতির প্রভাব সমাজে আগের চেয়ে অনেক কমে গেছে। আমরা মনে করি, শেকড়ের সংস্কৃতিতে উদার অনেক কিছু মিশে আছে। মানুষে মানুষে মিলনের কথাই বলে আমাদের সংস্কৃতি। দেশজ সংস্কৃতির মধ্যে রয়েছে ঐক্যের বার্তা।

অরুণা বিশ্বাসের উপস্থাপনায় ‘যাত্রাপালা’

‘অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলায় যাত্রা শিল্প অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ টেলিভিশন হারিয়ে যাওয়া এসব লোক-সংস্কৃতির চর্চাটা এখনো ধরে রেখেছে। বিটিভি দেশের বিভিন্ন জেলার যাত্রা শিল্পীদের নিয়ে যাত্রাপালার অনুষ্ঠান প্রচারের চেষ্টা করছে।’

বিটিভিতে প্রচারিত এসব যাত্রাপালায় নিয়মিত অংশ নিচ্ছে বাংলার বাণী অপেরা, প্রতিমা অপেরা, ডায়মন্ড অপেরা, শীতলক্ষ্যা যাত্রা ইউনিট, স্বদেশ অপেরা, দ্য চ্যালেঞ্জ অপেরা, নিউ সবুজ অপেরাসহ আরও অনেক যাত্রাদল।