বৃহস্পতিবার ,২৩ এপ্রি, ২০২৬
sbacbank
Home Blog Page 763

পুলিশের বাড়িতে চুরি করে চিঠি লিখে গেল চোর

ভারতের মধ্যপ্রদেশের ভিন্দ শহরে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। ঘটনা অবশ্য এখানেই শেষ হয়নি। চুরি করে যাওযার সময় বাড়ির মালিকের উদ্দেশে দুঃখ প্রকাশ করে চিঠিও লিখে গেছে চোর। কাজ শেষে হলে টাকা-পয়সা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সে। মঙ্গলবার রাজ্য পুলিশ এ তথ্য জানিয়েছে।

কোতওয়ালি থানার সহকারি পুলিশ পরিদর্শক কমলেশ কাতারে জানিয়েছেন, যেই পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি হয়েছে তিনি ছত্তিশগড়ে কাজ করছেন। তবে তার পরিবারের সদস্যরা ভিন্দ শহরে বাস করে। গত ৩০ জুন পুলিশ সদস্যের স্ত্রী ও সন্তানরা আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সোমবার বাড়ি ফিরে তারা দেখতে পান, ঘরের তালা ভাঙা এবং জিনিসপত্র এলেমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। চোর কিছু রুপা ও স্বর্ণের অলঙ্কার নিয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, চুরি শেষে চোর যে চিঠি রেখে গেছে তাতে লিখেছে, ‘দুঃখিত বন্ধু, বাধ্য হয়ে এই কাজ করেছি। আমি এটা না করলে আমার বন্ধু হয়তো প্রাণ হারাবে। ভয় পাবেন না, আমি তাড়াতাড়ি অর্থ পেলেই এগুলো ফিরিয়ে দেব।’

বেলারুশের সাবেক প্রেসিডেন্ট প্রার্থীর ১৪ বছরের কারাদণ্ড

বেলারুশের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ভিক্টর বাবারিকোকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। মঙ্গলবার (৬ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যদিও ভিক্টর বাবারিকো তার বিরুদ্ধে আনিত দুর্নীতির দায় অস্বীকার করেছেন। পশ্চিমা দেশগুলো ও নির্বাসিত বিরোধীদলীয় নেতারা এ রায়ের নিন্দা জানিয়েছেন।

এর আগে গত জুনে ৫৭ বছর বয়সি এই নেতাকে আটক করা হয়েছিল। জনমত জরিপে তখন দেখা গেছিল যে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রবীণ নেতা আলেক্সান্ডার লুকাশাঙ্কোর চেয়ে তিনি এগিয়ে ছিলেন।

১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা লাকাশাঙ্কো নির্বাচনে তিনি নিজেকে বিপুল ব্যবধানে বিজয়ি দাবি করেন। নতুন মেয়াদে ক্ষমতা দখল করলেও দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করেন।

এদিকে মঙ্গলবারের এই রায় আসার আগে সাবেক বেলগাজপ্রোব্যাংকের প্রধান বাবারিকোর মিত্ররা বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সাজানো।

মগবাজার বিস্ফোরণ: আহত সুভাষের মৃত্যু

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে আহত আরেকজন মারা গেছেন। তার নাম সুভাষ চন্দ্র সাহা (৬২)। তাকে নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জন।

সোমবার (৫ জুলাই) রাতে অবস্থার অবনতি ঘটল তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয় বলে সিটিটিসি পুলিশ পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার জানিয়েছেন।

মোদাচ্ছের কায়সার বলেন, দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত জখম হয়েছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুভাষের মরদেহ মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে তার ছেলের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

এক ছেলে এক মেয়ের জনক সুভাষ সাহা কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মৃত মনমোহন সাহার ছেলে। তিনি পুরান ঢাকার ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন।

ডিএসসিসির অভিযানে ৫ মামলাসহ লাখ টাকা জরিমানা

এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (৫ জুলাই) করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে নগরীর ১৬ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত দুটি পরিচালনা করা হয়।

করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে ১৬ নম্বর ওয়ার্ডের গ্রীন রোড ও কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০টি ভবনে পরিদর্শন করে ২টি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ২টি মামলা দায়ের ও ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে আদালত ২০টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে। অভিযানকালে কোনো বাড়িতেই লার্ভা পাওয়া যায়নি। তবে একটি নির্মাণাধীন ভবনে পানি জমে থাকায় একটি মামলা দায়ের ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এ সময় রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ২ মামলায় ২টি নির্মাণাধীন ভবনের মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। সবমিলিয়ে এদিন ৫ মামলায় মোট ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোরাতার গোলে অতিরিক্ত সময়ে সেমিফাইনাল

গত ইউরোর মতো এবারও স্পেনকে বিদায় করার পথে ছিল ইতালি। কিন্তু লিড নিয়েও নির্ধারিত সময়ে জিততে পারেনি তারা। আলভারো মোরাতার গোলে সমতা ফেরায় দুইবারের সাবেক চ্যাম্পিয়নরা। তাতে প্রথম সেমিফাইনাল গড়ালো অতিরিক্ত সময়ে।

৪ মিনিটে আক্রমণে যায় ইতালি। এমারসনের থ্রু বল ধরে নিকোলো বারেল্লার শট গোলপোস্টে আঘাত করে। গোল হলেও তা গণনা করা হতো না অফসাইডের কারণে। ১৩ মিনিটে দারুণ সুযোগ নষ্ট করে স্পেন। পেদ্রির পাস থেকে ওয়ারজাবালের শট বিপদমুক্ত করেন বোনুচ্চি। দুই মিনিট পর ফেরানের শট গোলপোস্টের বাইরে দিয়ে যায়।

২১ মিনিটে গোলপোস্ট অরক্ষিত রেখে বলের দখল হারান উনাই সিমন। স্প্যানিশ অধিনায়ক সার্জিও বুশকেটস রুখে দেন বারেল্লাকে। চার মিনিট পর ওয়ারজাবালের বাড়ানো বল থেকে ওলমো গোলের সুযোগ তৈরি করেন। প্রথমে তার শট বোনুচ্চি ব্লক করে দেন। পরে তার ফিরতি শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকান দোনারুমা।

প্রথমার্ধের শেষ মিনিটে ইনসিগনে ড্রিবল করে দুই স্প্যানিশ খেলোয়াড়কে কাটিয়ে পাস দেন এমারসনকে। আড়াআড়ি শট নেন এমারসন, তা গোলবারে আঘাত করে।

৫২ মিনিটে বুশকেটসের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ম্যাচঘড়ির কাটা ঘণ্টাতে পড়তেই চমৎকার কাউন্টার অ্যাটাক থেকে গোল করে ইতালি। ওয়ারজাবালের শট সেভ করেই বল মাঝমাঠে পাঠান দোনারুমা। লাপোর্তের ট্যাকলেও বল ধরে রাখে ইতালি, ইম্মোবিলের পাস থেকে বল নিয়ে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন চিয়েসা।

৬৫ মিনিটে কোকের ভাসানো ক্রস দূরের পোস্টে পৌঁছায়। কিন্তু ওয়ারজাবাল সময়মতো পায়ে বল ছোঁয়াতে পারেননি। তাতে আরেকটি দারুণ সুযোগ নষ্ট হয় স্পেনের। তিন মিনিট পর বক্সের ডান দিক থেকে বেরার্দির নিচু শট পা দিয়ে আটকে দেন উনাই সিমন।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে ইতালির পাঁচ জন (চিয়েসা, ইনসিগনে, ইম্মোবিল, লোকাতেল্লি ও পেসিনা) ভিন্ন খেলোয়াড় ২ বা তার বেশি গোল করলেন, যা সবশেষ ঘটেছিল ২০০০ সালে ফ্রান্সে।

৮০ মিনিটে ভুল পাসে আজপিলিকুয়েতা বল দিয়ে দেন ইনসিগনেকে। তিনি বক্সের প্রান্তে পেসিনাকে বল পাঠান, কিন্তু তার শট সোজা চলে যায় সিমনের হাতে। কয়েক মুহূর্তের মধ্যে লাপোর্তের কাছ থেকে বল পেয়ে ওলমোর সঙ্গে ওয়ান-টু পাসে জায়গা খুঁজে বের করেন মোরাতা, তারপর বাঁ পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন তিনি।

টাইব্রেকারে স্পেনকে বিদায় করে ফাইনালে ইতালি

আলভারো মোরাতাই দলকে বাঁচালেন, আবার ডোবালেন তিনিই। তার গোলে ইতালির বিপক্ষে নির্ধারিত সময়ে হার এড়ায় স্পেন। তিনিই কি না টাইব্রেকারে করলেন গোল মিস! তাতে ইউরো থেকে টানা দ্বিতীয়বার ইতালির কাছে হেরে বিদায় নিতে হলো স্পেনকে। মঙ্গলবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ফাইনালে জায়গা করে নিলো ইতালি।

টানা ৩৩ ম্যাচ অজেয় থেকে আগামী ১১ জুলাই এই মাঠেই ফাইনাল খেলবে ইতালি। ১৯৬৮ সালে প্রথম ইউরো জেতার পর ২০০০ ও ২০১২ সালে ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয় তাদের। এবার দ্বিতীয় শিরোপা জেতার অপেক্ষায় আজ্জুরিরা, তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে বুধবারের ইংল্যান্ড-ডেনমার্ক সেমিফাইনালের পর।

২০০৮ সালে কোয়ার্টার ফাইনাল ও ২০১২ সালে ফাইনালে এই স্পেনের কাছে হেরেছিল ইতালি। তারাই ২০১৬ সালে শেষ ষোলোতে স্প্যানিশদের বিদায়ের পথ দেখায়। এবারও সেই ধারা ধরে রাখলো রবার্তো মানচিনির দল। ইউরোর ইতিহাসে টানা দুই ম্যাচে পাঁচ গোল করা স্পেন থামলো সেমিফাইনালে।

ইতালি শুরু থেকে যায় আক্রমণে। ৪ মিনিটে এমারসনের থ্রু বল ধরে নিকোলো বারেল্লার শট। তা আঘাত করে গোলপোস্টে। বল জালে জড়ালেও লাভ হতো না, কারণ অফসাইড ছিল।

স্পেনের প্রথম সুযোগ আসে ১৩ মিনিটে। পেদ্রির পাস থেকে ওয়ারজাবালের শট ওই যাত্রায় বিপদমুক্ত করেন বোনুচ্চি। দুই মিনিট পর ফেরানের লম্বা শট গোলপোস্টের বাইরে দিয়ে যায়।

২১ মিনিটে গোলপোস্ট অরক্ষিত রেখে বলের দখল হারান স্পেন গোলকিপার উনাই সিমন। গোলমুখে শট নিতে যাওয়া বারেল্লাকে রুখে দেন সার্জিও বুশকেটস। চার মিনিট পর ওয়ারজাবালের বাড়ানো বল থেকে ওলমো স্পেনকে এগিয়ে নেওয়ার মুহূর্ত তৈরি করেন। প্রথমে তার শট বোনুচ্চি ব্লক করে দেন। পরে ফিরতি শট নেন ওলমো, তা ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকান ইতালি গোলকিপার দোনারুমা।

প্রথমার্ধের শেষ মিনিটে ইনসিগনে ড্রিবল করে দুই স্প্যানিশ খেলোয়াড়কে কাটিয়ে পাস দেন এমারসনকে। ভালোই সুযোগ ছিল গোলের। কিন্তু এমারসনের আড়াআড়ি শট গোলবারে আঘাত করে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য স্কোরে।

করোনায় গর্ভবর্তী মায়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ

গর্ভবতী হওয়ার মাধ্যমে নারী একটি বাচ্চাকে তার শরীরে বহন করেন। তার শরীরের ভেতরে ধীরে ধীরে আরেকটি জীব বড় হয়। এজন্য এ সময় দুজনের দিকে খেয়াল রাখতে হবে। মা ও সন্তাদের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থতায় সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. দীনা লায়লা হোসেন দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। আসুন জেনে নিই গর্ভবর্তী মায়ের জন্য জরুরি কিছু টিপস-

করোনাকালে প্রত্যেক গর্ভবর্তীর জন্যই পুষ্টির বিষয় গুরুত্বপূর্ণ। এ সময়ে আমরা চাই, প্রত্যেক মা ঘরে থেকে সঠিক পুষ্টি ও চিকিৎসা পাক। এজন্য প্রথমে আমরা তাদের খাদ্য তালিকার ওপর জোর দেই।

গর্ভবতীদের সহজে পরিপাক হয় এমন খাবার খেতে হবে। জিঙ্ক, ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণে এসব উপাদান যেসব খাবার রয়েছে, তা খেতে হবে। শর্করার চাহিদা পূরণে ভাত, রুটি, আলু, ওটস খেতে হবে। মাছ, মাংস, দুধ ও ডিম থেকে তিনি প্রোটিন পাবেন। বাদাম ও ঘি খেলে ফ্যাটের অভাব থাকবে না।

সারা দিনে গর্ভবতী নারী যেসব খাবার খান, তা থেকেই তার শরীরে মিনারেলের চাহিদা পূরণ হয়। প্রতিদিন একটি ডাবের পানি পান করতে পারলে খুবই উপকার হবে। বিভিন্ন ফলের জুস বানিয়েও খাওয়া যেতে পারে। রুচি ধরে রাখতে অনেকের লেবুর জুস পছন্দ। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে লেবু খেলে বেশি এসিডিটি হতে পারে।

গর্ভবতীকে বেশি পরিমাণে পানি পান করতে হবে। পর্যাপ্ত শাকসবজি খেতে হবে। কেন না এ সময় কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা থাকে। খাদ্য তালিকার পাশাপাশি মাঝেমধ্যে এন্টিনেটাল চেকআপ করাতে হবে।

বিশ্রামের বিষয়ে আমরা পরামর্শ দেই, রাতদিন মিলে ৮-১০ ঘণ্টা বিশ্রাম নিতে হবে। দিনের বেলা সম্ভব হলে ২ ঘণ্টা এবং রাতের বেলা ৮ ঘণ্টা ঘুমাতে হবে। অবশ্যই ঘুমানোর ক্ষেত্রে রাত ১১টার বেশি দেরি করা ঠিক হবে না। ঘুম আসুক বা না আসুক তাকে শুয়ে থাকতে হবে।

দাঁতে পোকা বলতে কিছু নেই

সাধারণ মানুষ যেসব দাঁতের সমস্যা নিয়ে ডেন্টিস্টদের কাছে অথবা ডেন্টাল হাসপাতালে যান সেগুলো হচ্ছে প্রথমত দাঁতের ডেন্টাল ক্যারিস – মানে রোগী দাঁতের তীব্র ব্যাথা। এছাড়াও দাঁতের মধ্যে গর্ত, দাঁত শিরশির করাসহ বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসকদের কাছে যান রোগীরা।

দাঁত ও মাড়ির সমস্যা এবং তার চিকিৎসা নিয়ে বিস্তারিত জানিয়েছেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. অনুপম পোদ্দার। তিনি জানিয়েছেন দাঁতের বিভিন্ন সমস্যা ও সমাধানের গুরুত্বপূর্ণ পরামর্শ।

দাঁতে ‘পোকা’ সমস্যা

এ ব্যাপারে ডা. অনুপম পোদ্দার বলেন, ডেন্টাল ক্যারিস বলতে সাধারণ জনগণ বুঝে দাঁতে পোকা; আসলে দাঁতে পোকা বলতে কিছুই নেই। যেটা আছে সেটাকে আমরা (চিকিৎসকরা) ব্যাক্টেরিয়া বলে থাকি। আমাদের মুখে হাজারো ধরনের ব্যাক্টেরিয়া থাকে, তার মধ্যে ডেন্টাল ক্যারিস যেটা হচ্ছে দন্ত ক্ষয় রোগ – এইটার জন্যে যে ব্যাক্টেরিয়া দায়ী সেটা হলো ল্যাক্টোবেসিলাস এবং চেপলোকোকাস মিউটেন্ট। আমরা যে খাবার খাই সেই খাবারগুলোর দাঁতের সাথে লেগে থাকলে এই ব্যাক্টেরিয়াগুলো ফ্লাইবারের উপস্থিতিতে আমাদের দাঁতের ক্ষয় করতে থাকে। এই ক্ষয়টার কারণ হলো সেখানে ল্যাক্টিক এ্যাসিড। ব্যাক্টেরিয়াগুলো ফ্লাইবারের উপস্থিতিতে তৈরি হয় ল্যাক্টিক এ্যাসিড। সেটাই দাঁতের ক্ষয় করে।

কাদের এই সমস্যা হয়?

ডেন্টাল ক্যারিসটা হওয়ার কোনো বয়স নেই, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত যা কারোই হতে পারে। তবে সাধারণত দেয়া যায় যে যাদের দন্ত ক্ষয় রোগের সম্ভাবনা আছে বা বংশগতভাবেও হতে পারে এবং যাদের এনামেল যাদের দুর্বল এবং এনামেলের গঠনগত দুর্বলতা থাকে তাদের ডেন্টাল ক্যারিসটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

দেখা যায়, অনেকে বিভিন্ন ধরনের প্রসেস ব্যবহার করে এবং সেই প্রসেসে যদি কোন প্রকার ফল্ট থেকে থাকে তবে তখন ক্ষয় হতে পারে। অনেক সময় দেখা যায় যে আঁকাবাঁকা দাঁত থাকে, সেই আঁকাবাঁকা দাঁত মানুষ ঠিকভাবে পরিষ্কার করতে পারে না– সেখানে খাদ্য জমে যায় আর খাদ্য জমে গিয়ে ডেন্টাল ক্যারিস হতে পারে।

এছাড়া দাঁত পরিষ্কার করার নিয়ম আছে তিন বেলা খাবারের পরে, যারা এসব নিয়ম মেনে চলে না তাদের ডেন্টাল ক্যারিস হতে পারে।

সূত্র: ডক্টর টিভি

ওরাল ক্যান্সার কেন হয়, কী করবেন

ওরাল ক্যান্সার বর্তমানে ছড়িয়ে পড়ছে। একসময় এই রোগ পরিচিত ছিল না। বর্তমানে দক্ষিণ এশিয়া, বিশেষত আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন এবং শ্রীলংকার অন্যতম প্রধান সমস্যা এটি।

এর মূল কারণ এসব অঞ্চলের মানুষের জীবনযাপন, খাদ্যাভ্যাস, অভিরুচি, আর্থ-সামাজিক প্রেক্ষাপট ও ব্যক্তি বিশেষে বদঅভ্যাস। যেমন- সুপারি-জর্দা চিবানো, তামাক ও অ্যালকোহলের ব্যবহার।

বিশেষজ্ঞরা বলছেন,ওরাল ক্যান্সার মূলত জিহ্বা, মুখ, মুখের পেছনে গলা ও ঠোঁটের স্কোয়ামাশ টিস্যুতে হয়ে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর ঝুঁকিও বাড়তে থাকে।

ওরাল ক্যান্সারের কারণ ও প্রতিকার নিয়ে যুগান্তরের পাঠকদের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল শিক্ষা) ডা. মো. মোশাররফ হোসেন খন্দকার (মুসা)।

ওরাল ক্যান্সার কেন হয়

* পান, সুপারি, গুল, জর্দা, সিগারেটসহ অন্যান্য তামাক বা তামাকজাত পণ্য গ্রহণ।

* বেশিমাত্রায় অ্যালকোহল পান।

* বংশগত কারণ।

* সূর্যের আলোতে অতিরিক্ত অবস্থান, বিশেষত অল্প বয়সে।

* ঠোঁট বা মুখে দীর্ঘদিনের ঘা।

* হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি)। নির্দিষ্ট এইচপিভি স্ট্রেনগুলো স্কোয়ামাস সেল কার্সিনোমার (এসিসি) জন্য দায়ী।

কী করবেন

* তামাক, তামাকজাত পণ্য ও অ্যালকোহল সেবন পুরোপুরি বাদ দেওয়া।

* সূর্যের আলোতে সরাসরি অবস্থান না করা।

* দাঁতের নিয়মিত যত্ন নেওয়া। মুখ ও দাঁত পরিষ্কার রাখা শরীরের অন্যান্য রোগ প্রতিরোধের জন্য জরুরি।

প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর সবজি ও ফল থাকা উচিত। সবুজ-লাল-হলুদ-বেগুনিসহ নানা রঙের সবজি ও ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মুখের ক্যান্সারসহ নানা রোগের ঝুঁকি কমিয়ে দিতে পারে।

বছরে দু’বার ডেন্টাল চেকআপ করলে, মুখের ক্যান্সার বা যে-কোনো ধরনের অস্বাভাবিকতা প্রথমেই ধরা পড়ে। ফলে তা দ্রুত প্রতিকার করা সম্ভব হয়।

২৮ আরোহী নিয়ে রাশিয়ার উড়োজাহাজ নিখোঁজ

রাশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ ২৮ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। এএন-২৬ নামের ওই উড়োজাহাজটি দেশটির পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে পালানা শহরে যাওয়ার পথে নিখোঁজ হয়।

দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, নিখোঁজ উড়োজাহাজে ৬ জন ক্রু এবং ২২ যাত্রী ছিলেন। এদিকে নিখোঁজের পরপরই দেশটির একটি হেলিকপ্টার ও সেনারা ওই প্লেন খোঁজা এবং উদ্ধার অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন।
আঞ্চলিক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সব জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। দুটি হেলিকপ্টার এবং একটি প্লেন ওই এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।