বুধবার ,৬ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 664

ইনস্টাগ্রাম ও টুইটার ছাড়লেন শিল্পার স্বামী

পর্নোগ্রাফি মামলায় দুই মাস কারাভোগের পর জামিনে বেরিয়ে এসে ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। গ্রেফতারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন এই সেলিব্রিটিপত্নী। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শিল্পার সঙ্গে রাজের বানানো বিভিন্ন হাস্যকর ভিডিও মাঝেমধ্যেই দেখা যেত সামাজিক যোগাযোগমাধ্যমে। এগুলো তাদের ভক্তদের আনন্দের খোরাক ছিল।

জুলাই মাসে পর্নোগ্রাফি সংক্রান্ত মামলায় গ্রেফতার হন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। এর পর তার পর্নো ব্যবসার গোপন তথ্যগুলো সামনে আসতে থাকে। এ ঘটনায় অনেক সমালোচনার মুখে পড়েন শিল্পা-রাজ দম্পতি।

প্রায় দুই মাস জেলে থাকার পর গত ২১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান রাজ। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন কিছু প্রকাশ করেননি এবং নিজেও প্রকাশ্যে কোথাও উপস্থিত হননি এ ব্যবসায়ী। তবে শিল্পা শেঠিকে দেখা গেছে বিভিন্ন উৎসব উদযাপনের ভিডিও ও ছবি প্রকাশ করতে। সেগুলোতে শিল্পা, তাদের সন্তান এবং তার কর্মীদের দেখা গেলেও রাজকে দেখা যায়নি কোথাও।

স্বামীর গ্রেফতারের পর শিল্পাও বেশ কিছুটা সময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রকাশ্যে আসা থেকে বিরত ছিলেন। তবে ধীরে ধীরে তিনি স্বাভাবিক হতে শুরু করেন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হতে শুরু করেন। পরে তিনি ডান্স রিয়েলিটি শো ও শুটিংয়ে আবার কাজ শুরু করেন।

প্রসঙ্গত ২০১২ সালে ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে স্পট ফিক্সিংয়ের মামলায় অভিযুক্ত ছিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। সেই সময়ও তাকে গ্রেফতার করা হয়েছিল। আইপিএলের দল রাজস্থান রয়্যালসেও একটি অংশীদারিত্ব ছিল রাজ কুন্দ্রার। তখন থেকেই পুলিশি নজরদারিতে ছিলেন রাজ।

এর পর পর্নো ভিডিও তৈরির মূল হোতা হিসেবে রাজকে গ্রেফতার করে পুলিশ। গত ১৯ জুলাই পর্যাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় এবং ২৭ জুলাই পর্যন্ত রিমান্ডে রাখা হয়। দুই মাস জেল শেষে গত ২১ সেপ্টেম্বর তার জামিন মেলে।

ভারত নিয়ে বিতর্কিত প্রশ্নে যে জবাব দিলেন শোয়েব মালিক

টানা চার ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তানের। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পর পর দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার উপক্রম। টুর্নামেন্টে কার্যত টিকে আছে বিরাট কোহলির দল।

এই পরিস্থিতিতে পাকিস্তানের অভিজ্ঞ তারকা শোয়েব মালিককে এক বিতর্কিত প্রশ্ন ছুড়লেন সাংবাদিক, তবে বুদ্ধিমত্তায় সেই প্রশ্নের জবাব এমনভাবে দিলেন এ অলরাউন্ডার, তাতে জবাব দেওয়া হলো, সব রকম বিতর্ক থেকেও দূরে থাকা হলো।

নামিবিয়ার বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের প্রতিনিধি হিসেবে এসেছিলেন শোয়েব মালিক। তাকে পেয়ে ভারতের ক্রিকেট নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শোয়েবকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘এখন তো বিশ্বকাপে দুটি দলকে নিয়ে খুব চর্চা হচ্ছে। একটা পাকিস্তান, অন্যটা ভারত। আপনার কি মনে হয় এই অবস্থা থেকে ভারত আর সেমিফাইনালে যেতে পারবে? আপনার স্বপ্ন ছিল বিশ্বকাপ হাতে নিয়ে অবসর নেবেন। এখন কি মনে হচ্ছে সেই স্বপ্ন পূরণ হবে?’

প্রশ্ন দুটো শুনেই গম্ভীর হয়ে পাকিস্তানি অল-রাউন্ডার শোয়েব। একটু থেমে তিনি বলেন, ‘আচ্ছা প্রথম প্রশ্নের জবাব দিচ্ছি আগে। আমরা শুধু আমাদের দলের উপরে নজর দিচ্ছি। আমরা আমাদের লক্ষ্য, পরিকল্পনা নিয়ে ভাবছি। এগুলো কীভাবে পূরণ করা যায়, শুধু সেটাই মাথায় রাখছি। এছাড়া ডানে-বাঁয়ে যা ঘটছে, তার দিকে আমাদের কোনো খেয়াল নেই। আমরা শুধু নিজেদের নিয়েই ভাবছি। আর কোনোভাবেই নেতিবাচক ব্যাপারগুলোকে আমরা দলে ঢুকতে দেব না। আমরা এখন বিশ্বকাপে খেলছি। আমাদের সমস্ত মনোযোগ এখন এখানে ভাল করার উপরে। তাই অন্য কিছু নিয়ে ভাবার কোনো সময় নেই আমাদের।’

শোয়েবের জবাব দেওয়া শেষ হতেই পাকিস্তানের মিডিয়া ম্যানেজার সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘কাল (মঙ্গলবার) পাকিস্তান ম্যাচ। আপনারা সেই ম্যাচ নিয়েই প্রশ্ন করুন। অন্য দল নিয়ে নয়।’

এরপরও সাংবাদিকদের একজন প্রশ্ন করেন, ‘বলা হচ্ছে যে, জৈব সুরক্ষা বলয়ে দীর্ঘদিন ধরে থাকতে হয়েছে বলে ভারতের খেলা খারাপ হচ্ছে। এটা ঠিক নাকি সাত দিন আগে পাকিস্তানের কাছে প্রথম ম্যাচ হারায় চাপে পড়ে গিয়েছে ভারত?’

মিডিয়া ম্যানেজার পাল্টা জবাব দেন, ‘আপনি দয়া করে পাকিস্তান দল নিয়ে প্রশ্ন করুন। তার বাইরে নয়।

বাংলাদেশ দলে ইমরুল-সাব্বিরকে চান মিসবাহ

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে উড়ছিল বাংলাদেশ। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে গিয়ে বিশ্বমঞ্চে একের পর এক লজ্জার রেকর্ড জমা করল ঝুলিতে।

বোলিং ডিপার্টমেন্ট যাই হোক, ব্যাটিংয়ে যে দীনতা চলছে – তা দেখে যে কেউ দেখে বিস্মিত। বাংলাদেশ দলকে যাদের চেনা তাদের মতে, এতোটা খারাপ তো নয় টাইগাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে এমন বাজে পারফরম্যান্স দেখে ইমরুল কায়েস ও সাব্বির রহমানের কথা স্মরণ করেছেন পাকিস্তানে সাবেক কোচ মিসবাহ উল হক।

দলের এমন করুণ পরিস্থিতিতে ইমরুল ও সাব্বিরকে দলে ফেরানোর পরামর্শ দিয়েছেন তিনি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকা ও পাপুয়া নিউ গিনির ম্যাচ ছাড়া আর কোনে দলের বিপক্ষে আশানুরূপ সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

প্রতিটি ম্যাচেই ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। ভুল শুধরে পরের ম্যাচে ভালো করবেন বলেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না তার।

সবশেষ মঙ্গলবারের ম্যাচেও ব্যাটিংয়ে টাইগারদের ভরাডুবি দেখল বিশ্ব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৮৪ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। এদিন শেখ মেহেদির ব্যাট থেকে ২৭ এবং লিটন দাস করেছেন ২৪ রান। এ ছাড়া বাকি ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে ছিলেন।

৪র্থ ম্যাচেও বাংলাদেশ দলের এমন ব্যাটিং ব্যর্থতা দেখে ইমরুল ও সাব্বিরের প্রসঙ্গ টানলেন মিসবাহ।

পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার বলেন, ‘ইমরুল কায়েসের ব্যাটিং দেখে আমার ভালো লাগত। ইমরুল বেশ ভালো ব্যাটিং করে। তাকে আবার সুযোগ দিয়ে দেখা যেতে পারে। সাব্বির রহমানও বেশ মারকুটে ব্যাটার। যদিও সাব্বির শেষের দিকে ফর্ম হারিয়ে দল থেকে বাদ পড়েছে, কিন্তু তার বেশ দ্রুত রান তোলার সক্ষমতা আছে। ওয়ানডে ক্রিকেটেও সে ভালো ভালো খেলত। বাংলাদেশের এই দুইজন ব্যাটার বেশ ভালো।’

উল্লেখ্য, লম্বা সময় ধরেই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নেই ইমরুল কায়েস ও সাব্বির রহমান। জাতীয় দলে নিয়মিত না হওয়ায় বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে ছিলেন না সাব্বির ও ইমরুল।

বাংলাদেশের হয়ে ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন সাব্বির। ৪৩ ইনিংসে ব্যাটিং করে তার সংগ্রহ ৯৪৬ রান। ব্যাটিং গড় ২৪.৮৯ এবং স্ট্রাইকরেট ১২০.৮২। চারটি অর্ধশতক হাঁকিয়েছেন।

অন্যদিকে ইমরুল আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ১৪টি, সবশেষ ম্যাচটি ৪ বছর আগে ২০১৭ সালে খেলেছেন। টি-টোয়েন্টি ইমরুলের হাফ সেঞ্চুরি নেই একটিও। এই ফরম্যাটে তার সর্বোচ্চ রান ৩৬ শ্রীলংকার বিপক্ষে। তার ব্যাটিং গড় মাত্র ৯.১৫, স্ট্রাইকরেট ৮৮.৮১।

মাদ্রাসাছাত্রকে ভয়ভীতি দেখিয়ে নিপীড়ন, শিক্ষক কারাগারে

নোয়াখালীর সুবর্ণচরে মাদ্রাসাছাত্রকে ভয়ভীতি দেখানোর পর নিপীড়নের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকালে বিচারিক আদালতের মাধ্যমে গ্রেফতার ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার মাওলা নুরুল আলম (২৫) উপজেলার চরজুবিলী ইউনিয়নের একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি উপজেলার চরজুবিলী গ্রামে।

এর আগে সোমবার রাতে ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চরজব্বর থানায় মামলা করেন। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্র (১১) মাদ্রাসার আবাসিকে থেকে পড়াশোনা করে। গত ১৮ অক্টোবর রাতে আবাসিকে থাকা অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে শিক্ষক নুরুল আলম ছেলেটিকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করেন।

এর পর ছেলেটি ছুটি নিয়ে বাড়িতে গিয়ে আর মাদ্রাসায় আসতে চায় না। পরে ঘটনাটি ছেলে তার মাকে জানায়। একপর্যায়ে মাদ্রাসা কমিটিকে ছাত্রের পরিবার অভিযোগ করে। বৈঠকে মাদ্রাসা কমিটি অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করে।

সোমবার এলাকাবাসী বিষয়টি জেনে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।

চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে শিশু নির্যাতন আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী কবিতার জয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ১০ হাজার ৫৮০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন পেয়েছেন ৫৩৫ ভোট।

এ ছাড়া স্বতন্ত্র মোটরগাড়ি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির পেয়েছেন ৩৪৩ ভোট।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে একটানা বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ ভোট অনুষ্ঠিত হয়।

এ ভোটগ্রহণ শেষে শাহজাদপুর উপজেলা পরিষদের হলরুমের নির্বাচন কন্ট্রোলরুম থেকে রাত সাড়ে ৯টার দিকে বেসরকারি আওয়ামী লীগ প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতাকে বিজয়ী ঘোষণা করেন রাজশাহী বিভাগীয় নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা, সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, শাহজাদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

১৬০ ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

ইথিওপিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় আগামী ছয় মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। টাইগ্রের বিদ্রোহীদের আমহারা অঞ্চলের দুটি এলাকা দখলে নেওয়ার দাবি করার পর রাজধানী আদ্দিস আবাবার দিকে অগ্রসর হওয়ার শঙ্কায় এ ঘোষণা দেয় দেশটির সরকার।

সরকারের পক্ষ থেকে জনসাধারণকে রাজধানী রক্ষায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। খবর রয়টার্স ও আলজাজিরার।

জরুরি অবস্থার ফলে রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল ও পণ্য পরিবহণ কার্যত অচল হয়ে পড়েছে। সামরিক বাহিনী যেসব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে, সেসব এলাকায় কারফিউ জারি রয়েছে।

ঘর থেকে বের হলেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছে দেশটির নাগরিকরা। সন্ত্রাসীদের সঙ্গে কারও সম্পৃক্ততার সন্দেহ হলে সঙ্গে সঙ্গে আটক করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ইথিওপিয়া সরকার এক ঘোষণায় জরুরি অবস্থা জারির কারণ হিসেবে জানিয়েছে, সন্ত্রাসী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট ( টিপিএলএফ) গ্রুপের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করা সরকারের দায়িত্ব।

উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলের বিদ্রোহীদের সঙ্গে গত এক বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে ইথিওপিয়ার সরকারি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ২ নভেম্বর এসব তথ্য জানিয়েছে।

এদিকে দেশটির বিচারমন্ত্রী রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া ভাষণে বলেছেন, আমরা এক মহাবিপদের মধ্যে পড়েছি— আমাদের সার্বভৌমত্ব ও একতা নিয়ে। আমরা সাধারণ বিচারিক মাধ্যমে পরিস্থিতি সামলাতে পারছি না।

তিনি আরও বলেন, জরুরি অবস্থা কেউ ভঙ্গ করে যদি সন্ত্রাসীদের কোনো ধরনের আর্থিক, মানসিক বা অন্য কোনোভাবে সহায়তা করে তার জন্য তাকে তিন থেকে ১০ বছর কারাভোগ করতে হবে।

যুক্তরাষ্ট্রে ৫-১১ বয়সি শিশুরাও টিকা পাবে

যুক্তরাষ্ট্রে ৫-১১ বছর বয়সি শিশুরাও করোনাভাইরাসের টিকা পাবে। এ বয়সি শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। টিকার বাইরে থাকা লাখ লাখ শিশু-কিশোরকে এ কর্মসূচির আওতায় আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কয়েক দিন আগে এ টিকার ব্যবহারের সুপারিশ করে। যুক্তরাষ্ট্রে বর্তমানে ১২ বছর ও তদূর্ধ্ব বয়সিদের টিকা দেওয়া হচ্ছে। ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের জন্য করোনার টিকা অনুমোদনের ফলে ২ কোটি ৮০ লাখ শিশু ভ্যাকসিনের আওতায় আসবে।

সিডিসির পরিচালক রচেলে উলেনস্কি শিশুদের জন্য ফাইজারের টিকার চূড়ান্ত অনুমোদনের কথা জানিয়েছেন। এখন অচিরেই নির্ধারিত বয়সি শিশুদের টিকা দেওয়া শুরু হবে। পাঁচ থেকে ১১ বয়সি শিশুদের তিন সপ্তাহের ব্যবধানে দুই ডোজ টিকা দেওয়া হবে।

বিশেষজ্ঞরা বলছেন, স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য শিশুদের টিকাদান জরুরি।

এফডিএ জানায়, ট্রায়ালে পাঁচ থেকে ১১ বছরের শিশুদের বেলায় কোভিড টিকা ৯১ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। এদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ১৬ থেকে ২৫ বছর বয়সিদের মতোই প্রায়। তা ছাড়া বিশেষ কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও মেলেনি।

এ বছরেও যুক্তরাষ্ট্রে দুই হাজার ৩০০ স্কুল বন্ধ রাখতে বাধ্য করেছে কোভিড। আগস্ট পর্যন্ত দেশটিতে ১২ লাখ শিক্ষার্থী এবং ৭৮ হাজার শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। সিডিসির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এনবিসির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনাভাইরাস চলমান থাকায় স্কুল-কলেজ বন্ধে অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছেন। ৫-১১ বছর বয়সি শিশুদের টিকা দেওয়া সম্ভব হলে সেই উদ্বেগ দূর হবে বলে আশা করা যায়।

সিডিসির তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত পাঁচ থেকে ১১ বছরের ১৮ লাখ শিশু করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে। এবং আক্রান্তদের বেশিরভাগ চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে।

গেমিং শিল্প বিকাশে ওয়েবিনার

বাংলাদেশে উদীয়মান শিল্প হিসেবে গেমিং অ্যাপ উন্নয়ন বিকাশে জাতীয় পর্যায়ে নীতিমালা তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি একটি ওয়েবিনারে যুক্ত হয়ে নীতি বিশেষজ্ঞ, আইনজীবী এবং গেমিং উদ্যোক্তারা স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা ও এগিয়ে রাখার পরামর্শ দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল অ্যাপ ও গেইম প্রকল্পের পরামর্শক ইমতিয়াজ হানিফ, প্রযুক্তি বিষয়ক আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ, সামাজিক মাধ্যম বক্তা সোলাইমান সুখন, উল্কা গেইমসের প্রধান নির্বাহী জামিলুর রশিদ এবং ব্যাটারি লো ইন্টার-অ্যাকটিভের চেয়ারম্যান মিনহজ ফাহমী ওয়েবিনারে বক্তব্য রাখেন। অনলাইন অধিবেশনটি সঞ্চালনা করেন ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ।

আইসিটি বিভাগের পরামর্শক ইমতিয়াজ হানিফ জানান, দেশের মোবাইল অ্যাপ ও গেইম শিল্পের উন্নয়নের জন্য ২৮৫ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪০টি গেইম ডেভেলপমেন্ট ল্যাব স্থাপন করেছি। ইতোমধ্যে ১৬ হাজারের বেশি পেশাজীবী অ্যাপ উন্নয়নে মৌলিক প্রশিক্ষণ পেয়েছেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে ৭৮০ জনকে উন্নত কোর্সে অংশ নিয়ে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন।

উল্কা গেইমসের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিলুর রশিদ বলেন, স্থানীয় গেইম স্টুডিওদের একটু সহযোগিতা করা হলে তারা বৈদেশিক মুদ্রা অর্জনে আরও অবদান রাখতে পারবে।

পাশাপাশি সঠিক নীতি কৌশলের মাধ্যমে বিদেশি গেমিং প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় অফিস স্থাপনের পাশাপাশি আরো বিনিয়োগে উৎসাহিত করতে পারলে শিল্পটি বিকশিত হবে বলে মনে করেন জামিল । স্থানীয়ভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানের জন্য গেইম উন্নয়নে সমন্বিত নীতিমালার ওপরও জোর দেন তিনি।

ব্যারিস্টার হামিদুল মিসবাহ বলেন, বিশ্বে দুই ধরনের গেইম আছে, দক্ষতাভিত্তিক এবং ভাগ্য নির্ধারক। যদি গেইম ডেভেলপাররা ভাগ্য ভিত্তিক গেইমে পয়েন্টস ভাঙ্গানোর মাধ্যমে টাকা অর্জনের সুযোগ দেন তবে সেখানে জুয়া কিংবা অনৈতিক কাজের ঝুঁকি থাকে। আমি যতদূর জানি, বাংলাদেশের গেইমিং প্রতিষ্ঠানরা এরকম পয়েন্ট ভাঙ্গানোরর সুযোগ দেয় না।

দেশের গেমিং শিল্প বিকাশের ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে সরকারি উদ্যোগের প্রতি জোর দেন মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার সোলায়মান সুখন।
তিনি বলেন, বাংলাদেশের ছেলেরা তাদের ট্যালেন্ট প্রমাণ করেছে গেমিং শিল্পে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহ প্রদান ও সহযোগিতা করতে হবে; যাতে তারা আরও বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।

বাংলাদেশে উদীয়মান এ শিল্পকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে স্থানীয় কর্মীদের দক্ষতা উন্নয়ন ও নীতি সহায়তার প্রতি গুরত্বারোপ করেন গেইম উন্নয়ন প্রতিষ্ঠান ব্যাটারি লো ইন্টার-অ্যাকটিভের চেয়ারম্যান মিনহজ ফাহমী।

সিঙ্গার বাংলাদেশের ৯৪ কোটি টাকা ভ্যাট ফাঁকি

শো-রুম, ওয়্যারহাউজের তথ্য গোপন ও অবৈধভাবে উপকরণ রেয়াত নিয়ে মাত্র চার মাসে ৯৪ কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

দীর্ঘদিন ধরে ভ্যাট ফাঁকি দিয়ে আসলেও সম্প্রতি বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ-ভ্যাট) অভিযানে বিষয়টি ধরা পড়ে। পাওনা পরিশোধে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

সূত্র জানায়, ২৫ মে সাভারের গেণ্ডা ও রাজফুলবাড়িয়া এলাকায় সিঙ্গারের দুটি ওয়্যারহাউজে তল্লাশি চালিয়ে কাগজপত্র জব্দ করেন ভ্যাট কর্মকর্তারা। এসব কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, সিঙ্গারের শোরুম আছে ৪২৪টি। এর মধ্যে ১১০টি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের আওতায় ভ্যাট নিবন্ধন নেয়া হয়েছে। বাকি ৩১৪টি শোরুমের নিবন্ধন নেই। একইসঙ্গে পণ্য গুদামজাত করার কাজে ব্যবহৃত ১৯টি ওয়্যারহাউজেরও নিবন্ধন নেই।

কারণ দর্শানোর নোটিশ পর্যালোচনা করে দেখা গেছে, কারখানা থেকে উৎপাদিত পণ্য অনিবন্ধিত ওয়্যারহাউজে পাঠানো হতো। এর বিপরীতে সিঙ্গার বাংলাদেশ উপকরণ কর রেয়াত নিত। যদিও অনিবন্ধিত ওয়্যারহাউজে পণ্য সরবরাহের বিপরীতে রেয়াত নেয়ার সুযোগ নেই। ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত এভাবে ২৯ কোটি ৩৯ লাখ টাকার রেয়াত নিয়েছে সিঙ্গার।

একইসঙ্গে ভ্যাট আইনে অনিবন্ধিত ও পরিবর্তিত স্থান থেকে পণ্য সরবরাহের বিপরীতে ১৫ শতাংশ আদায়ের বিধান রয়েছে। যেহেতু সিঙ্গারের ওয়্যারহাউজ নিবন্ধিত নয়, সেহেতু ওয়্যারহাউজ থেকে পণ্য সরবরাহের বিপরীতে ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে। সাভারের গেণ্ডা ও রাজফুলবাড়িয়া এলাকার ওয়্যারহাউজ থেকে ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত যথাক্রমে ৫৬ কোটি এবং ৩৬৩ কোটি টাকার পণ্য সরবরাহ করা হয়। এর বিপরীতে ৬৩ কোটি টাকা ভ্যাট পরিশোধ করা হয়নি।

এ বিষয়ে সিঙ্গার বাংলাদেশের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) আকরাম উদ্দিন আহমেদ বলেন, এলটিইউ ভ্যাট অযৌক্তিকভাবে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। আমরা নোটিশের জবাব প্রস্তুত করছি। সিঙ্গার কখনোই ট্যাক্স-ভ্যাট ফাঁকি দেয় না। গত বছর আমরা ২৫২ কোটি টাকা ভ্যাট দিয়েছি। সব ওয়্যারহাউজ ও শোরুমের ভ্যাট নিবন্ধন নেই কেন-এমন প্রশ্নের জবাবে বলেন, এ বিষয়ে ভ্যাটের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার ভালো বলতে পারবেন।

কারণ দর্শানোর নোটিশ পর্যালোচনা করে আরও দেখা গেছে, অনিবন্ধিত হওয়া সত্ত্বেও আলোচ্য সময়ে সাভারের গেণ্ডা ও রাজফুলবাড়িয়া ওয়্যারহাউজের নামে পরিবহণ সেবার বিপরীতে এক কোটি ৪৯ লাখ টাকা কর রেয়াত নেয়া হয়েছে। বিদ্যুৎ বিলের বিপরীতে রেয়াত নিয়েছে ৩ হাজার টাকা। একইসঙ্গে স্থান-স্থাপনা ভাড়ার চুক্তির বিপরীতে ৮ লাখ ৮০ হাজার টাকা উৎসে ভ্যাট পরিশোধ করেনি। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি প্রায় ৯৪ কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে।

সিঙ্গার বাংলাদেশের ভ্যাট অ্যান্ড কাস্টমস ম্যানেজার জয়ন্ত কুমার রয় বলেন, সিঙ্গারের সব শোরুম এবং ওয়্যারহাউজ দক্ষিণ ভ্যাট কমিশনারেটের মতিঝিল বিভাগে নিবন্ধিত আছে। এলটিইউ ভ্যাট থেকে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তার পুরোটাই ভিত্তিহীন। তথ্যগত ঘাটতির কারণে এমনটি হতে পারে।

এলটিইউ-ভ্যাটের এক কর্মকর্তা বলেন, ভ্যাট ফাঁকি অনুসন্ধানের পর সিঙ্গারের শোরুম ও ওয়্যারহাউজের কেন্দ্রীয় নিবন্ধন নিয়েছে। এর আগে নিবন্ধন ছিল না।

দুই দেশে পাঠানো হয়েছে খালেদা জিয়ার বায়োপসির নমুনা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসির নমুনা সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পেতে- তা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।

শনিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের রিপোর্ট চিকিৎসকদের হাতে আসে। পরের দিন ওই নমুনা বিদেশে পাঠানো হয়েছে বলে মেডিকেল বোর্ডের এক চিকিৎসক যুগান্তরকে জানিয়েছেন।

ওই চিকিৎসক জানান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাঠানো নমুনার প্রতিবেদন পেতে ২০ থেকে ২৫ দিন সময় লাগতে পারে।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ড রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসাপত্র দিয়েছি। সেই অনুযায়ী তার চিকিৎসা চলছে। তার অবস্থা উন্নতির দিকে।

মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানান, খালেদা জিয়া বয়স হয়েছে। জ্বর থাকায় কিডনি, ডায়াবেটিসের সমস্যা বেড়ে যাচ্ছে। বর্তমানে তার অবস্থা ভালো। শরীরের তাপমাত্রাও স্বাভাবিক আছে। নিয়মিত ওষুধের পাশাপাশি বোর্ডের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।