বুধবার ,৬ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 651

কৃষিবিজ্ঞানে ইন্টার্নশিপ চান শিক্ষার্থীরা

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খাদ্যের চাহিদা। বাড়ছে কৃষিশিক্ষা ও গবেষণার গুরুত্ব। কৃষিকে এগিয়ে নিতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি গবেষণা প্রতিষ্ঠান।

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে তাত্ত্বিক শিক্ষার ওপর জোর থাকলেও ব্যবহারিক শিক্ষায় ততটা গুরুত্ব নেই। অনেক সময় মাঠ গবেষণার কাজ ল্যাব ক্লাসেই সীমাবদ্ধ রেখে কোর্স শেষ করে দেওয়া হয়। ফলে বাস্তবিক গবেষণালব্ধ জ্ঞানার্জন আর সম্ভব হয়ে ওঠে না।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তারই আলোকে সোমবার যুগান্তর প্রতিনিধির সঙ্গে নিজেদের অভিমত তুলে ধরেছেন শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা। বলেছেন কৃষি বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টার্নশিপ চালু করতে পারলে শিক্ষার্থীদেরকে মাঠভিত্তিক প্রায়োগিক জ্ঞানদান করে গবেষণামুখী করা সম্ভব।

কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়া তন্নী বলেন, গ্র্যাজুয়েশন লেভেলে থিসিস শেখানোটা খুব জরুরি। একটা সেমিস্টারে ইন্টার্নশিপ রাখলে অনেক কিছু শেখার সুযোগ পাওয়া যায়। শিক্ষার্থী মাজেদ বলেন, শুধু শিট মুখস্থ করে, নামমাত্র ল্যাবে কিছুই হয় না। ভালো কিছু শিখতে ইন্টার্নশিপ সময়োপযোগী একটি পদক্ষেপ হবে। আদিবা নামে আরেক শিক্ষার্থী বলেন, কৃষি আমাদের প্রায়োগিক বিষয়। কিন্তু আমাদের সমস্ত জ্ঞান শিটকেন্দ্রিক। ইন্টার্নশিপ অন্তত ৩ মাসের জন্য হলেও কিছু শিখতে পারব আশা করি।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মাহমুদ আল হাসান বলেন, অবশ্যই মাঠভিত্তিক ব্যবহারিক পড়াশোনার প্রয়োজন। আমাদের দেশে হচ্ছে বেশি মুখস্থ বিদ্যা, যা কোনো কাজে আসে না। আমাদের দেশের কৃষি গবেষণাকে আরও ঢেলে সাজানো উচিত।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শহীদুর রশীদ ভূঁইয়া ইন্টার্নির বিষয়ে বলেন, এটার জন্য সরকার যদি বাজেট দেয় তাহলে পজিটিভ একটা প্রভাব ফেলবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান এ বিষয়ে বলেন, কৃষিতে আমরা ৪ বছরে ৮ সেমিস্টার শেষ করি। এই ৮ সেমিস্টারের সময়ের মধ্যেই ইন্টার্নশিপটা যদি শেষ করে ফেলা যায়, তাহলে আমি ব্যক্তিগত মনে করি উপকারী হতে পারে।

বছরে ৪৫ কোটি টাকা পান শাহরুখের ম্যানেজার পূজা!

আরিয়ান গ্রেফতারের পর শাহরুখ-গৌরীর পাশাপাশি আরও একটি নাম খুব বেশি চর্চা হয়েছে, তা হলো- পূজা দাদলানি। শাহরুখের ম্যানেজার।

আরিয়ান মামলার প্রত্যেক শুনানির দিন আদালতে হাজির থাকা, পরিস্থিতি সম্পর্কে শাহরুখকে প্রতি মুহূর্তের খবর জানানো, মামলার প্রায় সব কিছুই তার ওপর ছেড়ে দিয়েছিল খান পরিবার।

শাহরুখের ছোট-বড় সব বিষয় সামলানোর জন্য মোটা পারিশ্রমিকও পান তিনি। একটি সূত্রের দাবি, বছরে ৪৫ কোটি টাকা উপার্জন তার। এ ছাড়া প্রতি বছরই ধুমধাম করে পূজার জন্মদিন পালন করেন বাদশা। দামি সব উপহারে ভরিয়ে দেন তাকে। অনেকেই জানেন না, পূজা এবং শাহরুখের জন্ম তারিখও একই।

সেই পূজার সম্পর্কে সম্প্রতি বিস্ফোরক তথ্য সামনে এসেছে। আরিয়ানের গ্রেফতারের পর নাকি মামলার এক সাক্ষীকে মোটা টাকার বিনিময়ে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন তিনি, এমনই দাবি এই মামলায় যুক্ত একাংশের! খবর আনন্দবাজার পত্রিকার।

ওই সাক্ষী কিরণ পি গোসাভির সঙ্গে নাকি মুম্বাইয়ের লোয়ার প্যারেলে দেখাও করেছিলেন পূজা। সেই সিসিটিভি ফুটেজ হাতে পৌঁছেছে বলে দাবি করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সেই নিয়েই শুরু হয়েছে তোলপাড়।

শাহরুখের ঠিক কতটা কাছের হলে ছেলের সব দায়িত্ব নিজের ম্যানেজারের ওপর ছেড়ে নিশ্চিন্তে থাকতে পারে খান পরিবার। ম্যানেজারকে দিয়ে কী কী কাজ করান শাহরুখ?

পূজার জন্ম ১৯৮৩ সালের ২ নভেম্বর মুম্বাইয়ে। সেখানকার একটি স্কুলে পড়াশোনা শেষে মুম্বাইয়ের এইচ আর কলেজ অব কমার্স অ্যান্ড ইকনমিক্স থেকে স্নাতক করেন। পরবর্তীকালে সাংবাদিকতা নিয়েও পড়াশোনা করেছেন পূজা।

২০১২ সালে শাহরুখের খানের ম্যানেজার হিসাবে কাজে যোগ দেন তিনি। তারপর থেকে এই দীর্ঘ ৯ বছর পূজা কখনও অন্য কোনও তারকার ম্যানেজার হওয়ার কথা ভাবেননি। এই দায়িত্ব পূজার চেয়ে ভাল আর কেউ পালন করতে পারবেন বলে শাহরুখেরও মনে হয়নি। উপরন্তু এই ৯ বছরে ক্রমে শাহরুখের পরিবারেরই সদস্য হয়ে উঠেছেন তিনি।

শাহরুখের যাবতীয় কাজের দেখভাল করেন পূজা। শাহরুখের কলকাতা নাইট রাইডার্স দলেরও যাবতীয় বিষয় দেখভাল করেন। শাহরুখ বিদেশে কোনও কাজে গেলে পূজাও সঙ্গে যান। কোনও বিষয়েই বাদশাকে সমস্যায় পড়তে দেন না তিনি।

গৌরী খানের সঙ্গেও পূজার রসায়ন ভাল। গৌরীর বন্ধুমহলের সঙ্গে অনেক ছবিতেই পূজাকে দেখা যায়। শাহরুখের ম্যানেজার হওয়ায় তিনিও বলিউডের তারকা হয়ে গিয়েছেন। বলিউডের বহু নামজাদা তারকা তাকে নেটমাধ্যমে অনুসরণ করেন।

শুধুমাত্র শাহরুখের ম্যানেজার হওয়াতেই পূজা বলিউডের পরিচিত মুখ নন। তার আরও পরিচয় রয়েছে। তিনি ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিরসহ-প্রযোজকও। এ ছাড়া দিয়া মির্জার দ্বিতীয় স্বামীর আত্মীয়।

পূজার স্বামী হিতেশ গুরনানি মুম্বাইয়ের একটি নামী অলঙ্কার প্রস্তুত সংস্থার মালিক। সোনা-রুপো-হিরা সব ধরনের গয়না রয়েছে তার সংস্থায়। স্বামীর সঙ্গে এই ব্যবসাতেও সাহায্য করে থাকেন পূজা। তাদের একটি মেয়ে রয়েছে।

সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে পরিবারের কাছে ফিরে গিয়েছেন আরিয়ান। তবে তারকাদের সঙ্গে ওঠাবসা, বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত পূজা আপাতত এনসিবির কড়া নজরে। তার বয়ানও রেকর্ড করা হতে পারে বলে জানা গিয়েছে।

উপস্থাপনায় একযুগ পেরিয়ে

একজন নৃত্য শিল্পী হিসেবেই মিডিয়ায় পথচলা শুরু করেন দিলরুবা সাথী। পরে অভিনয় এবং অনুষ্ঠান উপস্থাপনাতেও যুক্ত হন তিনি। অন্যান্য কাজে নিয়মিত না থাকলেও টিভি চ্যানেলের অনুষ্ঠান উপস্থাপনা করছেন ১৩ বছর ধরে।

বিগত ১০ বছর ধরে চ্যানেল আইতেই উপস্থাপনা করে যাচ্ছেন তিনি। এখানে তিনি সকালের সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’ এবং দুপুরের অনুষ্ঠান ‘তারকাকথন’ নিয়মিত উপস্থাপনা করে যাচ্ছেন।

এ প্রসঙ্গে সাথী বলেন, অনুষ্ঠান উপস্থাপনা বেশ উপভোগ করি। এরজন্য দর্শকের কাছে থেকে নিয়মিত উৎসাহিত হই। এই কাজটি করে যেহেতু আনন্দ পাই, তাই এটি চালিয়ে যাচ্ছি অন্যান্য অনেক কিছু বাদ দিয়ে। সবার কাছে দোয়া চাই যেন সুস্থভাবে সামনের সময়গুলো অতিক্রম করতে পারি।

এদিকে অভিনয় এবং নৃত্য পরিবেশনার কাজ নিয়েও ব্যস্ততা রয়েছে তার। মিডিয়ার কাজের পাশাপাশি ‘সাদিল’ নামের একটি অনলাইন বুটিক হাউস পরিচালনা করেন তিনি। এখানে মূলত নারীদের পোশাক বিক্রি হয়। তার ইচ্ছা আছে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত করার।

সেরা চার দলই শেষ চারে

মাঠের লড়াই শুরুর আগে এবারের টি ২০ বিশ্বকাপে প্রায় সব ক্রিকেটবোদ্ধার ফেভারিটের তালিকায় ছিল তিনটি নাম-ভারত, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠতে পারেনি হট ফেভারিট ভারত ও গতবারের চ্যাম্পিয়ন উইন্ডিজ। তবে সুপার টুয়েলভ থেকে ভারতের বিদায় ও উইন্ডিজের ভরাডুরি অপ্রত্যাশিত হলেও অঘটন নয়।

পারফরম্যান্সের মানদণ্ডে টুর্নামেন্টের সেরা চার দলই উঠেছে শেষ চারে। সুপার টুয়েলভের ম্যারাথন লড়াই শেষে বিশ্বকাপ এখন চার দল ও তিন ম্যাচের টুর্নামেন্ট। আগামীকাল আবুধাবিতে প্রথম সেমিফাইনালে দেখা হচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। পরদিন দুবাইয়ে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ১৪ নভেম্বর দুবাইয়ে ফাইনাল।

সেমিফাইানলের আগে চার দলের ফর্মের বিশ্লেষণ বলছে, পাকিস্তানই সবচেয়ে এগিয়ে। এখন পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল তারা। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের পাঁচটিই জিতেছে বাবর আজমের দল। বাকি তিন দল পাঁচ ম্যাচের মধ্যে জিতেছে চারটি করে। টি ২০ র‌্যাংকিংয়ে ইংল্যান্ড এখন শীর্ষে, দুইয়ে পাকিস্তান। পারফরম্যান্সেও তার নিখুঁত প্রতিফলন। এ দুটি দলই হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। বাকি দুই সেমিফাইনালিস্টও পিছিয়ে নেই।

র‌্যাংকিংয়ের তৃতীয় দল ভারতকে টেক্কা দিয়েছে চারে থাকা নিউজিল্যান্ড। পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকাকে নেট রানরেটে পেছনে ফেলে সেমির টিকিট কেটেছে ছয়ে থাকা অস্ট্রেলিয়া। দুই গ্রুপে তৃতীয় হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ, র‌্যাংকিংয়ের শীর্ষ ছয় দলের মধ্যেই মূল লড়াইটা সীমাবদ্ধ ছিল।

শুধু দক্ষিণ আফ্রিকাই নিজেদের দুর্ভাগা ভাবতে পারে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো চার ম্যাচ জিতেও রানরেটের হিসাবে বাদ পড়েছে তারা। তবে মনে রাখতে হবে, মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ উইকেটে হেরেছিল প্রোটিয়ারা। এছাড়া শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০ রানে জেতার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের বিদায়।

ভারতকে কোনোভাবেই দুর্ভাগা বলা যাবে না। তারা বিদায় নিয়েছে নিজেদের হতশ্রী পারফরম্যান্সের কারণে। প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে শোচনীয় হারের পর ছোট দলগুলোর বিপক্ষে দাদাগিরি দেখালেও তাতে শুরুর ক্ষতি পোষানো সম্ভব হয়নি। কাল নামিবিয়ার বিপক্ষে অর্থহীন ম্যাচ দিয়ে হতাশার বিশ্বকাপ শেষ করেছে বিরাট কোহলির ভারত। অধিনায়ক হিসাবে ভারতকে কোনো শিরোপা জেতাতে না পারার আক্ষেপ নিয়ে টি ২০-র নেতৃত্ব ছাড়লেন কোহলি।

কেন এই ব্যর্থতা? ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ব্যাটিং-বোলিং নিয়ে কাটাছেঁড়া না করে জাতীয় দলের প্রতি ক্রিকেটারদের আত্মনিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন। আইপিএলেই ভারতের সর্বনাশ দেখছেন কপিল, ‘দেশের হয়ে খেলার চেয়ে ক্রিকেটাররা যখন আইপিএলকে অগ্রাধিকার দেয়, তখন আর কীইবা বলার থাকে।

আমি মনে করি সবার আগে দেশ। দেশের হয়ে খেলতে পেরে তাদের গর্বিত হওয়া উচিত… বোর্ডকেও এর দায় নিতে হবে এবং আরও ভালো পরিকল্পনা করতে হবে। এবার যেসব ভুল করেছি আমরা, তার পুনরাবৃত্তি যেন না হয় এটাই হবে আমাদের জন্য বড় শিক্ষা।’

হারে বিশ্বকাপ শুরু, টানা তিন জয়ে শেষ ভারতের

পরাজয়ে বিশ্বকাপ শুরু করা ভারত, সান্তনার জয় দিয়েই আসর শেষ করল। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর থেকে কার্যত ছিটকে যায় ভারত।

এরপর নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে জয় পেলেও সেমিফাইনালে উঠতে পারেনি কোহলিরা।

সোমবার নামিবিয়াকে ১৩২ রানে গুটিয়ে দিয়ে ২৮ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পায় ভারত। দলের জয়ে ৫৬ ও ৫৪ রান করে করেন দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা।

বদলে যাচ্ছে খাগড়াছড়ির প্রধান পর্যটনকেন্দ্র আলুটিলা

খাগড়াছড়ির প্রধান পর্যটনকেন্দ্র হচ্ছে আলুটিলা। দীর্ঘদিন এই পর্যটনকেন্দ্রটির ‘আকর্ষণ’ অবহেলিত থাকলেও তা এবার বদলাতে শুরু করেছে। তাই কেন্দ্রটিকে পর্যটনবান্ধব করে তুলতে ব্যাপক উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

খাগড়াছড়ি শহর থেকে মাত্র ৬ কিমি দূরে পর্যটনকেন্দ্র আলুটিলার উন্নয়নে করা হচ্ছে মাস্টার প্ল্যান। পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার পর এটি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

১৯৮৩ সালে খাগড়াছড়ি জেলা ঘোষণার পর পর্যটনকেন্দ্রটির দায়িত্ব পড়ে জেলা প্রশাসনের ওপর। রহস্যময় প্রাকৃতিক গুহা হচ্ছে পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। দেশের অন্যতম দীর্ঘ প্রাকৃতিক এই গুহাটিকে ঘিরে পর্যটনের ব্যাপক সম্ভাবনা থাকলেও তা এতদিন ছিল অবহেলিত। এখানে আসা পর্যটকরা কেবল গুহা দেখলেও পর্যটনবান্ধব তেমন কোনো স্থাপনা ছিল না। ফলে কেবল গুহা দেখেই ফিরে যেতেন পর্যটকরা।

কিন্তু বর্তমানে আলুটিলা কেন্দ্র করে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে জেলা প্রশাসন। ইতোমধ্যে নির্মিত হয়েছে ভিউ পয়েন্ট কুঞ্জছায়া এবং প্রবেশমুখেই স্বর্ণ তোরণ। কুঞ্জছায়া থেকে পাখির চোখে দেখা মেলে নয়নাভিরাম খাগড়াছড়ি শহর ও দূরের পর্বত শ্রেণি। সেখানে বৃষ্টির সময় মেঘ এসে যেন ছুঁয়ে যায় পর্যটকদের।

এ ছাড়া মাস্টার প্ল্যানের অংশ হিসেবে সেখানে নির্মাণ হচ্ছে ঝুলন্ত ব্রিজ, নন্দনকানন পার্ক, এমপি থিয়েটার ও খুমপুই রেস্ট হাউস।

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, আলুটিলা হচ্ছে জেলার প্রধান পর্যটন আকর্ষণ। তবে এ স্থানটিতে সম্ভাবনা অনুযায়ী তেমন উদ্যোগ নেওয়া হয়নি। তাই এখানে পর্যটনের উন্নয়নে মাস্টার প্ল্যান গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সেভাবে কাজও এগিয়ে যাচ্ছে। এতে কয়েক কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

এখানে প্রায় ৪২ লাখ টাকা ব্যয়ে তোরণ নির্মাণ করা হয়েছে। পাহাড়ের যে ধরনের স্থাপত্যশৈলী তার সঙ্গে সঙ্গতি রেখেই দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া আলুটিলার দুটি পাহাড়ের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ৮১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এতে পর্যটকরা গুহা দেখে ঝুলন্ত ব্রিজের মাধ্যমে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে পারবে। আর সে পাহাড়গুলোতেও পর্যটনবান্ধব স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

পাহাড়ে স্থাপনার মধ্যে রয়েছে ল্যান্ডস্কেল গার্ডেনিং। যেখানে বসে পর্যটকরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এ ছাড়া নির্মাণ হবে ভিউ পয়েন্ট বা ছবি কর্নার। পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে নির্মাণ করা হচ্ছে এএমপি থিয়েটার। দর্শক গ্যালিরিতে বসে ৫০০ পর্যটক একসঙ্গে পাহাড়ের সংস্কৃতি বিষয়ে পরিচিত হতে পারবে।

অনেক পর্যটক খাগড়াছড়ি সাজেক বেড়াতে এসে শহরে রাতযাপন করে। তাই পর্যটকরা যাতে আলুটিলা পাহাড়ে রাতযাপন করতে পারে সে জন্য এখানে খুমপুই রেস্ট হাউস নির্মাণ করা হচ্ছে। প্রায় দুই কোটির বেশি টাকা ব্যয়ে চার তলাবিশিষ্ট এই রেস্ট হাউস নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি।

খাগড়াছড়ির আলুটিলায় বেড়াতে আসা বিভিন্ন পর্যটকরা জানান, এখানে প্রাকৃতিক গুহা দেখতে এসেছেন তারা। এর পর পুরো পর্যটনকেন্দ্রটি ঘুরেছেন। এখানে অনেক স্থাপনা নির্মাণ হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে আলুটিলা আরও আকর্ষণীয় হবে বলেও মন্তব্য করেন তারা।

প্রতাপ চন্দ্র বিশ্বাস আরও জানান, খাগড়াছড়ির অর্থনীতির অন্যতম প্রধান খাত পর্যটন। এ খাতের সঙ্গে অনেক মানুষ সম্পৃক্ত। তাই পর্যটনের উন্নয়নে আলুটিলাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এখানে দিনে অন্তত এক হাজার পর্যটক ভ্রমণ করেন। তাই আলুটিলাকে পর্যটকবান্ধব করার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

খাগড়াছড়ির স্থানীয় বাসিন্দা সুইটি চাকমা ও প্রতিভা ত্রিপুরা বলেন, আগে কেবল দিনের বেলায় আলুটিলায় ভ্রমণ করা যেত। এখন সেখানে আলোর ব্যবস্থা করা হয়েছে। তাই রাতের বেলাতেও এখান থেকে শহরটাকে দেখা যায়। এখানে নিরাপদে ভ্রমণ করা যায়। দিন ও রাতে আলাদা আলাদা সৌন্দর্য উপভোগ করা যায়।

আলুটিলা পর্যটনকেন্দ্রের তত্ত্বাবধায়ক কোকোনাথ ত্রিপুরা ও চন্দ্রকিরণ ত্রিপুরা বলেন, আলুটিলা পর্যটনকেন্দ্রকে ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে অনেক স্থাপনা নির্মাণ হচ্ছে। বর্তমানে পর্যটকদের আগমনও বেড়েছে। সরকারি ছুটির দিনগুলোতে প্রতিদিন প্রায় এক হাজার পর্যটক আলুটিলায় বেড়াতে আসে। এ ছাড়া প্রতিদিন পর্যটকদের ভিড় থাকে। ঝুলন্ত ব্রিজসহ চলমান প্রকল্পগুলো শেষ হলে এখানে পর্যটকদের আগমন আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

খাগড়াছড়ি পর্যটন মোটেলের ইউনিট ইনচার্জ একেএম রফিকুল ইসলাম জানান, আলুটিলাকে ঘিরে মাউন্টেন ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন পর হলেও আলুটিলাকে ঘিরে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পাহাড়ের পর্যটন অর্থনীতি আরও বিকশিত হবে বলেও জানান তিনি।

চট্টগ্রামের গোডাউন বাজারে ভয়াবহ আগুন

চট্টগ্রাম নগরের হালিশহরের গোডাউন বাজারে একটি বিপণিকেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হালিশহরের আটিলারি এলাকার গোডাউন বাজারে ওই বিপণিকেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৮টি ইউনিটের আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে আটিলারি গোডাউন বাজারে ওই বিপণিকেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হয়। আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৮ ইউনিটের আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে আগ্রাবাদ স্টেশনের ছয়টি ও বন্দর স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে একটি বিপণিকেন্দ্রের সেমিপাকা বেশ কিছু দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরানের আত্মঘাতী ড্রোন ‘অরাশ’

পারস্য উপসাগরে চলা সামরিক মহড়ায় আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। ‘অরাশ’ নামের আত্মঘাতী ড্রোনটি সোমবার পরীক্ষা চালানো হয়।

মহড়ার মুখপাত্রের দায়িত্বে থাকা রিয়ার অ্যাডমিরাল মাহমুদ মুসাভি ড্রোনটির সফল পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ইরনার।

তিনি বলেন, ড্রোনটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সমর্থ হয়েছে। হামলার পর অরাশ নামের এই ডোনটি প্রয়োজনে নিজেকে ধ্বংস করে দিতে সক্ষম।

সোমবারের মহড়ায় অরাশের সফল পরীক্ষা ছাড়াও ক্ষেপণাস্ত্র, কামান, হেলিকপ্টার, ড্রোন ও রকেট ব্যবহার করে শত্রুর অবস্থান দখলের অনুশীলন চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।

পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী, ওমান সাগর, ভারত মহাসাগরের উত্তরাংশ এবং লোহিত সাগরের অংশবিশেষে যৌথ মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির এয়ারবোর্ন ইউনিট, স্পেশাল ফোর্স এবং র‍্যাপিড রিঅ্যাকশন ব্রিগেডের সদস্যরা এতে অংশ নিয়েছেন।

বিশেষ এ মহড়ার নাম দেওয়া হয়েছে জুলফিকার-১৪০০।

এ মহড়ায় নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরসাদ-এর সাহায্যে আকাশে কল্পিত শত্রুর ওপর ব্যাপক হামলা চালায় এবং মেরসাদ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যসচিবকে প্রাণনাশের হুমকি, চিকিৎসক গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। খবর দ্যা হিন্দুর।

পুলিশ জানায়, ডা. অরিন্দম সেন নামে এক চিকিৎসককে রাজ্যের সাবেক মুখ্যসচিবকে হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

ওই চিঠি টাইপ করায় বিজয় কুমার কয়াল নামে এক টাইপিস্ট এবং ডা. সেনের গাড়ি চালক রমেশ সাউকেও গ্রেফতার করেছে পুলিশ। আটত এ তিনজনকে মঙ্গলবারই আদালতে প্রেরণ করা হয়েছে।

গত ২৬ অক্টোবর পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়। চিঠিটি তার স্ত্রী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে পাঠানো হয়।

স্পিডপোস্টে পাঠানো ওই চিঠিতে হুমকি দিয়ে লেখা হয়েছিল, তার স্বামী অর্থাৎ আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুন করা হবে। কেউ তাকে বাঁচাতে পারবে না। দু’লাইনের ওই চিঠির শেষে প্রেরকের জায়গায় এক ব্যক্তির নামও লেখা ছিল।

আবার প্রযত্নে রাজাবাজার সায়েন্স কলেজের এক অধ্যাপকের নাম-ঠিকানাও দেওয়া হয়। কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই ব্যক্তি কোনোভাবেই এই চিঠির সঙ্গে যুক্ত নন। পুলিশকে বিভ্রান্ত করতেই ওই অধ্যাপকের নাম দেওয়া হয়েছিল।

সূচকের ইতিবাচক ধারায় চলছে পুঁজিবাজারে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ইতিবাচক ধারায় চলছে লেনদেন।

এ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টা ৮ মিনিট পর্যন্ত ডিএসইয়ের সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৮০৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৫৮৮ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৩টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১২৭টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২১ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৮৮৯ পয়েন্টে অবস্থান করছে।