বুধবার ,১৩ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 612

আরব আমিরাতের সঙ্গে নতুন সমীকরণে তুরস্ক

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মুহাম্মদ বিন জায়েদ (এমবিজেড) তুরস্ক সফর করেছেন। এটি ছিল তার এক দশকের মধ্যে প্রথম তুরস্ক সফর। একে তুর্কি কর্মকর্তারা ‘নতুন যুগের শুরু’ হিসেবে দেখছেন। এ সফর প্রকৃত অর্থে দুই দেশের সম্পর্কে নতুন মোড় নিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান আগামী বছরের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে সফর করার পরিকল্পনা করছেন।

সোমবার তুরস্কের প্রেসিডেন্ট এ সফরের বিষয়ে জানান। খবর ডেইলি সাবাহর।

খবরে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট আগামী বছরের ফেব্রুয়ারিতে সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পরিকল্পনা করছেন। একই সঙ্গে মিসর ও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ খুঁজছে তুরস্ক।

আরব আমিরাত সফরে যাচ্ছেন এরদোগান

সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

তুর্কমেনিস্তানের রাজধানীতে অনুষ্ঠিত ১৫তম ইকোনমিক কোঅপারেশন অর্গানিজেশনের সম্মেলন থেকে ফেরার সময় তুরস্কের সংবাদমাধ্যমকে এরদোগান এ কথা জানান। খবর ডেইলি সাবাহর।

এরদোগান বলেন, আমি আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পরিকল্পনা করছি। আমি যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এমটিটি) প্রধান আমিরাত সফর করবেন। এ সফরের জন্য প্রস্তুতি থাকবে। এর পর ফেব্রুয়ারিতে আমি আশা করছি একটি বিশাল প্রতিনিধি দল নিয়ে আমিরাতে যাব এবং আমরা কিছু শক্তিশালী পদক্ষেপ নেব। তারা ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের একটি পরিকল্পনা উপস্থাপন করেছে। এই বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত করে আমরা একটি ভিন্ন ভবিষ্যত গড়ে তুলব।

আরও পড়ুন>> ‘অতীত ভুলে’ তুরস্কের সঙ্গে সম্পর্ক গড়তে চায় আরব আমিরাত

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে নেওয়া পদক্ষেপ মধ্যপ্রাচ্যের অন্য শক্তিগুলোর সঙ্গেও নেওয়া হবে। বিশেষ করে মিসর ও ইসরাইলের সঙ্গে। আরব আমিরাত ও আমাদের মধ্যে যেসব পদক্ষেপ নেওয়া হবে ঠিক একই পদক্ষেপ অন্যদের সঙ্গেও নেওয়া হবে।

গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মুহাম্মদ বিন জায়েদ (এমবিজেড) তুরস্ক সফর করেছেন। ২০১২ সালের পর আমিরাতের ডি ফ্যাক্টো নেতা ও দেশটির পররাষ্ট্র নীতির নির্ধারক এমবিজেডের এটি ছিল প্রথম আঙ্কারা সফর। দুই দেশই যে তাদের সম্পর্ক পুনরুদ্ধারের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী সেটি এ সফরের মাধ্যমে স্পষ্ট হয়েছে।

তুরস্ক এ সফরকে ‘নতুন যুগের শুরু’ হিসেবে দেখছে।

অন্যদিকে এ সফর শুধু আরব আমিরাত নয় আরব দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্ককে গতি দেবে বলে ধারণা আবুধাবির সংবাদমাধ্যমগুলোর।

লিবিয়ায় আঙ্কারার স্বার্থ ক্ষুণ্ন করা এবং ২০১৬ সালে ব্যর্থ সেনা অভ্যুত্থানে অর্থায়নের জন্য সংযুক্ত আরব আমিরাতকে দায়ী করে তুরস্ক। এর পর থেকে দুই দেশের সম্পর্কে চিড় ধরে। এ ছাড়া সিরিয়া ও কাতার নিয়ে দেশ দুটির মধ্যে মতপার্থক্য বিদ্যমান।

সম্প্রতি তুরস্কের প্রতিরক্ষা খাত যেভাবে এগিয়ে যাচ্ছে তা নজর কেড়েছে আমিরাতের। বিশেষ করে দেশীয় প্রযুক্তিতে তুরস্ক ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধাজাহাজ ও মনুষ্যবিহীন সামরিক যান তৈরি করেছে। দেশটির তৈরি করা বিভিন্ন অস্ত্র ইতোমধ্যে সাফল্য দেখিয়েছে। এসব কারণে আরব আমিরাত চাইছে তুরস্কের সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে। এমন পরিস্থিতিতে এমবিজেডের এ সফরকে ঘিরে আবারও সম্পর্কোন্নয়নের স্বপ্ন দেখছে আঙ্কারা ও আবুধাবি।

জাতীয় আয়কর দিবস আজ

জাতীয় আয়কর দিবস আজ। ‘মুজিববর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেব কর’— এ স্লোগান সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সারা দেশে দিবসটি উদযাপন করছে। দিবসটির প্রতিপাদ্য— ‘কর আহরণে করদাতাদের অংশগ্রহণ নিশ্চিত করে মুজিববর্ষের অঙ্গীকার বাস্তবায়ন’।

দিবসটি উপলক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড একগুচ্ছ কর্মসূচি পালন করবে। এ ছাড়া আয়কর দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

আজ সকালে আয়কর দিবস উপলক্ষ্যে রাজধানীর কাকরাইলে রাজস্ব ভবন প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যা লির আয়োজন করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল র্যা লির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

এতে আয়কর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের জাতীয় পর্যায়ের তারকা, আয়কর আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেবেন।

প্রসঙ্গত ২০০৮ সাল থেকে দেশে আয়কর দিবস উদযাপিত হচ্ছে। আগে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর দিবসটি উদযাপিত হতো। তবে ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে এনবিআর। এদিন ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ারও শেষ দিন।

সূচকের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন।

এ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন বেলা ১০টা ৫৫ মিনিট পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৮১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক কোনো পয়েন্ট না বেড়ে ১৪৩০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করে ২৫৬৫ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮০ কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৯৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৭৮ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৯৫৬ পয়েন্টে অবস্থান করছে।

নয়াপল্টনে বিএনপির সমাবেশের প্রস্তুতি চলছে

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ দেশের সব বিভাগীয় সদরে সমাবেশ করবে বিএনপি। কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে দুপুরে এ সমাবেশ হবে।

দুপুর ১টায় সমাবেশ শুরু হবে। সমাবেশের প্রস্তুতি চলছে। দলীয় কার্যালয়ের সামনে ট্রাকের অস্থায়ী মঞ্চ বানানোর কাজ চলছে। সমাবেশের প্রস্তুতি দেখভাল করছেন কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

এর আগে সোমবার রাতেই ঢাকা মহানগরের দুই শাখার শীর্ষ নেতারা মঞ্চ নির্মাণের জন্য যাবতীয় নির্দেশনা দেন।

আজকের সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিএনপি আটদিনের কর্মসূচি ঘোষণা করে। এরই অংশ হিসাবে আজ সব বিভাগীয় সদরে এ সমাবেশ হচ্ছে।

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগের আহ্বান ‘ভাষা মতিনের’ স্ত্রীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভাষাসৈনিক আবদুল মতিনের (ভাষা মতিন) স্ত্রী গুলবেদুননেছা মনিকা।

মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে গুলবেদুননেছা মনিকা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। তাছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবেও সরকারকে প্রতিপক্ষের প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।

ভাষা মতিনের পরিবারের পক্ষ থেকে আমি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

গুলবেদুননেছা আরও বলেন, দেশের সিভিল সোসাইটি এবং বিভিন্ন নেতৃবৃন্দ খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। কিন্তু সরকার রহস্যজনকভাবে আবেদন নাকচ করে দিয়ে অমানবিক আচরণ করছে।

বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর

গণপরিবহণে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তাদের জন্য অর্ধেক ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন বাসমালিকরা। মঙ্গলবার পরিবহণ মালিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর শাখা ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ কথা বলেন।

সভার সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, গণপরিবহন মালিকদের সংগঠন শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে মঙ্গলবার বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। তিনি জানান, আগামীকাল বুধবার থেকেই বাসে হাফ (পাস) ভাড়া কার্যকর হবে।

তিনি জানান, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত গণপরিবহণে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হবে। এ জন্য ছাত্রছাত্রীদের দেখাতে হবে ছবিযুক্ত পরিচয়পত্র। তবে ঢাকার বাইরে হাফ পাস নেওয়া হবে না। সাপ্তাহিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির দিনে হাফভাড়া দেওয়ার সুযোগ নেই।

এনায়েত উল্লাহর ভাষ্য, ‘এই সিদ্ধান্ত (অর্ধেক ভাড়া) শুধুমাত্র ঢাকা মেট্রো এলাকার জন্য কার্যকর হবে, কোনোভাবে ঢাকার বাইরের জন্য কার্যকর হবে না। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হল।’
এর আগে বিআরটিসি গাড়িতে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকরের ঘোষণা দেয় সরকার। শিক্ষার্থীদের দাবি ছিল— সব বাসেই যেন অর্ধেক ভাড়া নেওয়া হয়।

এরও আগে শিক্ষার্থীদের জন্য গণপরিবহণে হাফ ভাড়া বাস্তবায়নে পরিবহণ নেতাদের সঙ্গে দুবার বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই এসব বৈঠক শেষ হয়েছে। বৈঠকে উল্টো ভর্তুকি দাবি করেছিলেন বাসমালিকরা।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া ২৬ থেকে ২৭ শতাংশ বাড়ানো হয়। ১৮ নভেম্বর অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের বিক্ষোভের মাঝেই গত বুধবার সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। সোমবার রাতে বাড্ডায় মাঈনুদ্দিন নামে আরেক শিক্ষার্থী নিহত হন। প্রতিবাদ এবং গণপরিবহণে হাফ ভাড়ার দাবিতে আজও রামপুরা সড়কে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

ডিআরইউর ভোটে উৎসবের আমেজ

রিপোর্টারদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এ উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ডিআরইউ প্রাঙ্গণে। রিপোর্টাররা আজ এক বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

এবারেরর নির্বাচনে মোট ভোটার ১৭২২ জন। মঙ্গলবার সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

গত কয়েকদিন ধরে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন প্রার্থীরা। আজও অনেক প্রার্থী ভোটকেন্দ্রের বাইরে প্রচার চালাচ্ছেন। যোগ্য কার্যনির্বাহী পরিষদ বেছে নিতে সদস্যদের মধ্যেও উৎস-উদ্দীপনার কোনো কমতি নেই। ভোটাররা সকাল থেকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হাজির হয়েছেন।

এবারের নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে ১৯টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন প্রার্থী। আর বাকি দুটির মধ্যে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ এবং আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আখতারুজ্জামান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

ডিআরইউ নির্বাচনে শীর্ষ দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন লড়ছেন।

সভাপতি পদে ভোট করছেন সাখাওয়াত হোসেন বাদশা, সৈয়দ শুকুর আলী শুভ, কবির আহমেদ খান, নজরুল ইসলাম মিঠু, রিয়াজ চৌধুরী।

সাধারণ সম্পাদক পদে ভোট করছেন মসিউর রহমান খান, জামিউল আহসান সিপু, মো. মঈন উদ্দিন খান, নূরুল ইসলাম হাসিব, তোফাজ্জল হোসেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন নিউজ টুডের সাবেক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ।

এর আগে সোমবার সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বক্তৃতা করেন ডিআরইউর সাবেক সভাপতি শাহজাহান সরদার, ডিআরইউর প্রতিষ্ঠাতাদের অন্যতম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম।

ধনী হওয়ার সহজ আমল

সবাই চায় তার রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক। জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে- তারা ভুলেই গেছে, মানব ও জিন জাতিসহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন।

মহান আল্লাহ বলেন, ‘আর আমি তো বলেছি, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন।’ (সুরা নুহ, আয়াত ১০-১২)

নবিজি (সা.) বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে- ‘আসতাগফিরুল্লাহ’ পড়বে যার অর্থ: ‘আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।’ আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন। সব সঙ্কট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন, যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। (মুসতাদরাকে হাকেম)

আমাদের বিশ্বাস রাখতে হবে যে, আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহই করবেন। তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন। আমিন!

লেখক: গবেষক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

মলদ্বার না কেটেও যেভাবে করা যায় পাইলস অপারেশন

পাইলস বলতে আমরা বোঝাই মলদ্বারে রক্ত যাওয়া, ব্যথা হওয়া, ফুলে ওঠা, মলদ্বারের বাইরে কিছু অংশ ঝুলে পড়া আবার ভেতরে ঢুকে যাওয়া। এর চিকিৎসা হিসেবে আদিকাল থেকে বিভিন্ন পদ্ধতি চলে এসেছে যেমন ইনজেকশন পদ্ধতি, রিংলাইগেশন পদ্ধতি এবং অপারেশন।

রিংলাইগেশন পদ্ধতির ফলাফল ভালো। ৮০-৯০ ভাগ পাইলস রোগী এ পদ্ধতিতে ভালো হন। শতকরা ১০-২০ ভাগ রোগীর অপারেশন প্রয়োজন। বিশেষ করে যাদের পাইলস বড় হয়েছে এবং বাইরে বেরিয়ে আসে। এ অবস্থায় প্রচলিত আধুনিক পদ্ধতিতে আমরা অপারেশন করে থাকি। এ অপারেশনে মলদ্বারের চতুর্দিকে তিন জায়গায় বেশ কিছু জায়গা কেটে ফেলে দিতে হয়। ফলে অপারেশনের পর প্রচুর ব্যথা হয়, মলত্যাগের পর ব্যথা বেড়ে যায়, অনবরত সামান্য রক্ত ও পুঁজের মতো নিঃস্বরণ হয়। ফলে ক্ষতস্থান শুকাতে ১-২ মাস সময় লাগে। অফিস থেকে কমপক্ষে একমাস ছুটি নিতে হয়। অপারেশনের পর ক্ষেত্রভেদে মলদ্বার সংকুচিত হয়ে জীবন দুর্বিসহ করে তোলে আবার পায়খানা আটকিয়ে রাখার ক্ষমতা ব্যাহত হতে পারে। এরূপ বিভিন্ন সমস্যা নিয়ে রোগীকে এক থেকে দেড় মাস কাটাতে হতে পারে।

মলদ্বার না কেটেও পাইলসের অপারেশন করা যায়। সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অধ্যাপক ইডেন মাল্টি কেয়ার হাসপাতালের কলোরেক্টাল সার্জন ডা. একে এম ফজলুল হক।

অধ্যাপক ডা. এন্টনিও লংগো, অধ্যাপক সার্জারি, ইউনিভার্সিটি অব প্যালেরমো, ইতালি ১৯৯৩ সালে এটি অত্যাধুনিক পদ্ধতি আবিষ্কার করেন। আধুনিক যন্ত্রের সাহায্যে মলদ্বার না কেটে পাইলস অপারেশন। এ পদ্ধতির চিকিৎসার দর্শন যুক্তি সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে পাইলসটিকে একটি ঝুলেপড়া মাংসপিণ্ড হিসেবে মনে করা হয়। এই ঝুলে পড়া মাংসপিণ্ডের ভেতর অসংখ্য শিরা মলত্যাগের সময় প্রচণ্ড চাপে রক্তপাত ঘটায়। বিশেষ ধরনের যন্ত্রের সাহায্যে অপারেশনের ফলে ঝুলেপড়া পাইলস ভেতরে ঢুকে যাবে। এ পদ্ধতিতে আসলে পাইলসের স্থানে বা মলদ্বারে কোনো কাটা ছেড়া হয় না। স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে কাটা ছেড়া হয় তবে তা মলদ্বারের অনেক গভীরে থাকে। এই যন্ত্রটি রেকটামের ভেতর একটি চক্রাকার মাংসপিণ্ড কেটে নিয়ে আসে। কাটা ছেড়া করে ওই যন্ত্রটিই আবার সেলাইও সেরে দেয়। এ কারণে কোনো ক্ষতস্থান থাকে না। ক্ষতস্থান থাকে না বলে শোকানোর প্রশ্ন আসে না। মলদ্বারের অনেক গভীরে যে স্থানটির নাম রেকটাম সেখানে কোনো ব্যথার অনুভূতি নেই। তাই এই অপারেশনের পর কোনোরূপ ব্যথা হয় না। তবে মলদ্বারে কিছু নাড়াচাড়া করা হয়, যার ফলে অপারেশনের পর অল্প ব্যথা হতে পারে। এ পদ্ধতিতে পাইলসের উৎপত্তিস্থল অর্থাৎ রেকটামের ভেতর অপারেশনের ফলে পাইলসের রক্ত সরবরাহের শিরাগুলো বন্ধ হয়ে যায়। গঠনগত দিক থেকে মলদ্বার সম্পূর্ণ অক্ষত থাকে। মলদ্বারে সামান্যতম কোনো কাটা ছেড়া নেই। যার কারণে অপারেশনের পর প্রচণ্ড ব্যথা নেই। রক্ত বা পুঁজ পড়ার সমস্যা নেই।

ক্ষতস্থান শুকানোর জন্য : মলদ্বার সরু হয়ে যাওয়ার সমস্যা নেই। দীর্ঘদিন ব্যথার ওষুধ ও এন্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন নেই। দীর্ঘদিন বিশ্রাম বা ছুটি নেয়ার প্রয়োজন নেই।