শুক্রবার ,১৫ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 579

বার্ডে একাধিক পদে চাকরির সুযোগ

শূন্যপদ পূরণের জন্য জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কোটবাড়ি, কুমিল্লা। এতে চার পদে ১১ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আজ থেকেই আবেদন করা যাবে অনলাইনে।

পদের নাম : পরিচালক (গ্রেড-৪)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: পি.এইচ.ডি ডিগ্রিসহ নয় বছরের চাকরির অভিজ্ঞতা এবং অন্তত ছয়টি গবেষণা প্রকাশনা থাকতে হবে।
বেতন: ৫০,০০০/- থেকে ৭১,২০০/-
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

পদের নাম : উপ পরিচালক (গ্রেড-৬)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: পি.এইচ.ডি ডিগ্রিসহ পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা এবং অন্তত দুইটি গবেষণা প্রকাশনা থাকতে হবে।
বেতন: ৩৫,৫০০/- থেকে ৬৭,০১০/-
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

পদের নাম : সহকারী পরিচালক (গ্রেড-৯)
পদ সংখ্যা: ৮ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ২২,০০০/- থেকে ৫৩,০৬০/-
বয়স: সর্বোচ্চ ৩০ বছর

পদের নাম : সহকারী পরিচালক (গ্রন্থাগার, গ্রেড-৯)
পদ সংখ্যা: ১ জন
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ২২,০০০/- থেকে ৫৩,০৬০/-
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়স: আবেদনের সময়সীমা ১৫ ডিসেম্বর ২০২১ হিসাবে নূন্যতম ১৮ বছর এবং ২০২০ সালের ২৫ মার্চ হিসেবে সর্বোচ্চ বয়স ধরা হবে। বিশেষ ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://bard.teletalk.com.bd/-এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি দেখুন এখানে—

আবেদনের শেষ সময়: ১৪ জানুয়ারি ২০২২ বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

ইলিশ দিয়ে হচ্ছে স্যুপ নুডুলস

অতুলনীয় স্বাদ ও গন্ধের জন্য দেশ ও বিদেশে ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। মোহনীয় স্বাদের জন্য ইলিশকে মাছের রাজা বলা হয়, অনেকের মতে এটি পৃথিবীর মজাদার মাছ। এই ইলিশ মাছ দিয়ে বিশেষ কায়দায় স্যুপ ও নুডুলস বানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষক দল।

ইলিশের শরীরে বিদ্যমান চর্বির বিন্যাসই জন্য মাছটি এতো সুস্বাদু। চর্বি বাতাসের সংস্পর্শে এসে জারণের ফলে খাবারে দুর্গন্ধ তৈরি করে। ইলিশের চর্বির সংরক্ষণ সক্ষমতা খুবই কম বলে ইলিশ-পণ্য তৈরি করে কক্ষ তাপমাত্রায় (২৫-৩০ডিগ্রি সে.) কিংবা ফ্রিজে -২০০ ডিগ্রি সে. তাপমাত্রায় সংরক্ষণ করা যায় না। চর্বিকে সরিয়ে ফেললে স্বাদ ও গন্ধ দুটোই চলে যাবে।

তিন বছরের অধিক সময় গবেষণা করে ইলিশের স্বাদ অক্ষুণ্ণ রেখে দীর্ঘদিন সংরক্ষণযোগ্য পণ্য তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষক অধ্যাপক ড. একেএম নওশাদ আলম ও তার গবেষক দল। তিনি ইলিশ মাছ থেকে পাউডার ও কিউব তৈরি করেছেন; যা দিয়ে তিনি পরবর্তীতে স্যুপ ও নুডুলস বানিয়েছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন প্রধান গবেষক ড. একেএম নওশাদ আলম।

ইউএসএআইডির অর্থায়নে গবেষণাটি পরিচালিত হয়। গবেষক দলের অন্য সদস্যরা হলেন- আল শাহরিয়ার ও মো. সাজেদুল হক।

গবেষণা সম্পর্কে ড. নওশাদ আলম বলেন, ইলিশ অধিক আমিষ ও চর্বির মাছ। তবে ইলিশের চর্বি মোটেও ক্ষতিকর নয়। চর্বিতে বিদ্যমান ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা ইলিশের স্বাদের জন্য দায়ী। এই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড রক্তে ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় এবং শরীরকে সুস্থ ও সতেজ রাখে।

তিনি বলেন, ইলিশের চর্বিকে স্থিতিশীল করার জন্য গাজর থেকে আহরিত ক্যারোটিনয়েড বা বিটা-কেরোটিনকে ভেষজ এন্টি-অক্সিডেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। উদ্ভাবিত ইলিশ-পণ্য দিয়ে সারা বছর ক্রেতারা ইলিশের স্বাদ পূরণ করতে পারবেন।

উদ্ভাবিত পণ্য সম্পর্কে গবেষক বলেন, নতুন পণ্যে আমিষ, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন ও অন্যান্য খনিজসহ ইলিশ মাছের সব পুষ্টি উপাদান ও ভিটামিন অক্ষুণ্ণ রয়েছে। এক হাজার টাকা দামের একটি ইলিশ মাছ থেকে ছোট আকৃতির প্রায় ২০০ কিউব তৈরি করা সম্ভব। প্রতিটি কিউবের বাজারমূল্য ২০ টাকা। একটি কিউব দিয়ে ইলিশের হুবহু স্বাদের এক বাটি স্যুপ তৈরি করা সম্ভব। ইলিশের স্বাদ অপরিবর্তিত রেখে কিউবগুলোকে রেফ্রিজারেটরে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

পৃথিবীর বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১৭। সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত কোথায় দেখতে পাওয়া যায়?

ক) কেন্দ্রমণ্ডলে খ) গুরুমণ্ডলে

গ) অশ্মমণ্ডলের উপরিভাগে

ঘ) অশ্মমণ্ডলের তলদেশে

১৮। গুরুমণ্ডলের পুরুত্ব কত কি.মি.?

ক) প্রায় ২,৮৮৫ কি.মি. খ) প্রায় ২,২৭০ কি.মি.

গ) প্রায় ৩,৪৮৬ কি.মি. ঘ) প্রায় ৪,২৪০ কি.মি.

১৯। গুরুমণ্ডল মূলত কী শিলা দ্বারা গঠিত?

ক) ম্যাগমা খ) সিমা গ) সিয়াল ঘ) ব্যাসল্ট

২০। গুরুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায়?

ক) ৫ ভাগে খ) ৪ ভাগে গ) ৩ ভাগে ঘ) ২ ভাগে

২১। ঊর্ধ্ব গুরুমণ্ডলের বিস্তৃতি কত কি.মি.?

ক) প্রায় ২০০ কি.মি. খ) প্রায় ৩০০ কি.মি.

গ) প্রায় ৫০০ কি.মি. ঘ) প্রায় ৭০০ কি.মি.

২২। আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড দ্বারা সমৃদ্ধ মণ্ডল কোনটি?

ক) কেন্দ্রমণ্ডল খ) নিু গুরুমণ্ডল

গ) অশ্মমণ্ডল ঘ) ঊর্ধ্ব গুরুমণ্ডল

২৩। প্রায় ৩,৪৮৬ কি.মি. পুরুমণ্ডল কোনটি?

ক) কেন্দ্রমণ্ডল খ) গুরুমণ্ডল

গ) অশ্মমণ্ডল ঘ) লঘুমণ্ডল

২৪। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হলো-

i. সিলিকা ii. নিকেল iii. লোহা

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

২৫। কোন খনিজ পদার্থটি একটিমাত্র মৌল দ্বারা গঠিত?

i. হিরা ii. সোনা iii. তামা

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

২৬। গঠন প্রণালি অনুসারে শিলাকে কয়টি প্রধান শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে?

ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি

২৭। কোনটি সমসত্ত্ব অজৈব পদার্থ?

ক) খনিজ খ) শিলা গ) নুরি ঘ) কণা

২৮। স্তর না থাকার কারণে আগ্নেয় শিলাকে কী বলা হয়?

ক) স্তরীভূত শিলা খ) ম্যাগমা

গ) অস্তরীভূত শিলা ঘ) অন্তজ শিলা

২৯। আগ্নেয় শিলার আরেক নাম কী?

i. প্রাথমিক শিলা ii. পাললিক শিলা

iii. অস্তরীভূত শিলা

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) র, iii গ) ii, iii ঘ) i, ii, iii

৩০। আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায়?

ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে

৩১। আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলো হলো-

i. স্ফটিকার ii. অস্তরীভূত iii. জীবাশ্ম দেখা যায় না

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

৩২। ব্যাসল্ট কী ধরনের শিলা?

ক) অন্ত্যজ আগ্নেয় শিলা খ) পাললিক শিলা

গ) রূপান্তরিত শিলা ঘ) বহিঃজ আগ্নেয় শিলা

৩৩। অন্ত্যজ আগ্নেয় শিলার উদাহরণ হলো-

i. গ্রানাইট ii. ডলোরাইট iii. রায়োলাইট

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৪-৩৬ নং প্রশ্নের উত্তর দাও:

পলি স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলা গঠিত হয়। এ শিলায় নানা প্রকার উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ দেখা যায়। জৈবিক, যৌগিক প্রক্রিয়ায় এ শিলা গঠিত হতে পারে।

৩৪। মহাদেশীয় ভূত্বক স্তরের শতকরা কত ভাগ পাললিক শিলা?

ক) ৫৫ খ) ৬০ গ) ৭৫ ঘ) ৮০

৩৫। পাললিক বৈশিষ্ট্যগুলো হলো-

i. স্তরীভূত ii. জীবাশ্ম দেখা যায় iii. সহজেই ক্ষয়প্রাপ্ত

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

৩৬। কোনটি পাললিক শিলার উদাহরণ নয়?

ক) কেওলিন খ) অ্যান্ডিসাইট

গ) কয়লা ঘ) শেল

৩৭। চুনাপাথর রূপান্তরিত হয়ে কীসে পরিণত হয়?

ক) গ্রাফাইটে খ) স্লেটে

গ) মার্বেলে ঘ) কোয়ার্টজাইটে

৩৮। পাললিক শিলা ভূ-পৃষ্ঠের মোট আয়তনের শতকরা কত ভাগ দখল করে আছে?

ক) ৫ ভাগ খ) ৭ ভাগ

গ) ১০ ভাগ ঘ) ২০ ভাগ

৩৯। আগ্নেয় ও পাললিক শিলা পরিবর্তিত হয়ে কী শিলায় পরিণত হয়?

ক) অন্ত্যজ শিলায় খ) রূপান্তরিত শিলায়

গ) স্তরীভূত শিলায় ঘ) প্রাথমিক শিলায়

৪০। বেলে পাথর রূপান্তরিত হয়ে কীসে পরিণত হয়?

ক) গ্রাফাইটে খ) স্লেটে

গ) মার্বেলে ঘ) কোয়ার্টজাইটে

৪১। ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়াকে কয়ভাগে ভাগ করা যায়?

ক) দুইভাগে খ) তিনভাগে

গ) চারভাগে ঘ) পাঁচভাগে

৪২। আকস্মিক পরিবর্তন সংঘটিত হয় প্রধানত কিসের দ্বারা?

i. ভূমিকম্প ii. বৃষ্টিপাত iii. আগ্নেয়গিরি

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

উত্তর : ১৭। গ ১৮। ক ১৯। ঘ ২০। ঘ ২১। ঘ ২২। খ ২৩। ক ২৪। গ ২৫। ঘ ২৬। খ ২৭। ক ২৮। গ ২৯। খ ৩০। ক ৩১। ঘ ৩২। ঘ ৩৩। ক ৩৪। গ ৩৫। ঘ ৩৬। খ ৩৭। গ ৩৮। ক ৩৯। খ ৪০। ঘ ৪১। ক ৪২। খ।

পদার্থবিজ্ঞান

মো. বদরুল ইসলাম

সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

কাজ, ক্ষমতা ও শক্তি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১২। 70 kg ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715 J হলে তার বেগ কত? উত্তর: 7ms¯¹

১৩। শক্তির প্রধান উৎস কী? উত্তর: সূর্য।

১৪। প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস কী? উত্তর: মিথেন।

১৫। সৌরশক্তি কাকে বলে?

উত্তর: সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে।

১৬। নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস কী? উত্তর: পানি।

১৭। নিউক্লীয় শক্তি কাকে বলে?

উত্তর: নিউক্লীয় বিক্রিয়ায় উৎপন্ন শক্তিকে নিউক্লীয় শক্তি বলে?

১৮। আলোর বেগ কত? উত্তর: 3 x 10⁸ ms¯¹

১৯। ক্ষমতা কাকে বলে?

উত্তর: কাজ করার হারকে ক্ষমতা বলে।

২০। ক্ষমতা এর একক কী?

উত্তর: ক্ষমতা এর একক ওয়াট।

২১। ক্ষমতা কোন রাশি? উত্তর: ক্ষমতা স্কেলার রাশি।

২২। ক্ষমতার মাত্রা কী? উত্তর: ML²T¯³

২৩। ১ কিলোওয়াট = কত ওয়াট? উত্তর: ১০০০ ওয়াট।

২৪। ১ অশ্ব ক্ষমতা = কত ওয়াট? উত্তর: ৭৪৬ ওয়াট।

২৫। ম্যাগনা কী? উত্তর: গলিত শিলা।

২৬। বিভবশক্তি কিসের উপর নির্ভর করে না? উত্তর: বেগ।

২৭। বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? উত্তর: C ও H

২৮। আইনস্টাইনের বিখ্যাত ভরশক্তি সমীকরণ কী?

উত্তর: E = mc²

২৯। কিসের উপর অভিকর্ষজ বিভব শক্তির মান নির্ভর করে না? উত্তর: সময়।

৩০। 1kw কত অশ্বক্ষমতার সমান? উত্তর: ১.৩৪

৩১। একটি ফিশন বিক্রিয়ায় কত জুল শক্তি পাওয়া যায়?

উত্তর: 3.2 x 10¯¹¹ J¯¹

৩২।কতগুলো পরমাণু একত্রিত করলে বা ভাঙা হলে কোন শক্তি সৃষ্টি হয়? উত্তর: নিউক্লিয় শক্তি ।

৩৩। 1kg ভরের একটি পাখি পৃথিবীর পৃষ্ঠ হতে 10 m উপর দিয়ে 10m/s বেগে উড়লে এর বিভব শক্তি কত?

উত্তর: 98 J

৩৪। বায়োগ্যাস উৎপাদনে পানি ও গোবরের মিশ্রণ কি অনুপাতে রাখতে হয়? উত্তর: 2 : 1

৩৫। ৫শম ভরের একটি বস্তুকে ভূ-পৃষ্ঠ থেকে 30m উচ্চতায় তুললে এর বিভব শক্তি কত? উত্তর: 1470 J

৩৬। 60 kg ভরের এক ব্যক্তি প্রতিটি 20 cm উঁচু ২৫ টি সিড়ি ১৫ সেকেন্ডে উঠতে পারেন। তার ক্ষমতা কত?

উত্তর: 196w

৩৭। প্রবাহিত পানির স্রোত থেকে যান্ত্রিক শক্তি সংগ্রহ করে কিসের সমন্বয়ে তড়িৎ উৎপাদন করা হয়?

উত্তর: চৌম্বক শক্তি ।

৩৮। বস্তুর বেগ তিনগুণ হলে এর গতিশক্তি কত হবে?

উত্তর: নয়গুণ।

৩৯। একটি সাধারণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রদত্ত শক্তির কী পরিমাণ শক্তি অপচয় হয়? উত্তর: প্রায় ৭০%

৪০। কৃত্রিম উপগ্রহে তড়িৎ সরবরাহের জন্য কী ব্যবহার করা হয়? উত্তর: সৌরকোষ।

৪১। টার্বাইন কী? উত্তর: ব্লেডযুক্ত একটি চাকা।

৪২। বস্তুর ভর বেশি হলে বস্তুর কি বৃদ্ধিপ্রাপ্ত হয় না?

উত্তর: চুম্বকত্ব।

৪৩। বিভব শক্তি বৃদ্ধি করতে হলে কিরূপ কাজ করতে হয়?

উত্তর: বলের বিপরীতে।

৪৪। অ্যামোনিয়া কি থেকে উৎপন্ন হয়? উত্তর: কয়লা ।

৪৫। জুল এককটিকে কিসের একক দ্বারা ভাগ করলে ভরবেগের একক পাওয়া যাবে? উত্তর: বেগের।

৪৬। গতিশক্তি 100 গুণ হলে বস্তুর বেগ কত হবে?

উত্তর: 10 গুণ।

৪৭। বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুর কোন শক্তি হ্রাস পায়? উত্তর: গতিশক্তি ।

৪৮। বৈদ্যুতিক জেনারেটরের কুন্ডলীটি ঘুরানোর সময় কোন প্রকার শক্তি উৎপন্ন হয়? উত্তর: তড়িৎশক্তি।

৪৯। কোনটির মাধ্যমে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়? উত্তর: ট্রান্সফরমার ।

৫০। এক কিলোওয়াট ঘন্টা সমান কত?

উত্তর: 3.6 x 10⁶L

৫১। শক্তির সাধারণ রূপ কী? উত্তর: যান্ত্রিক শক্তি।

হিসাববিজ্ঞান

এইচ. এম. মতিউর রহমান

সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা), পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পটুয়াখালী

মূলধন ও মুনাফাজাতীয় লেনদেন

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১৪. মুনাফাজাতীয় হওয়া সত্ত্বেও যে ব্যয় নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ থাকে না তাকে কী বলে?

ক) মূলধনজাতীয় ব্যয় খ) মুনাফাজাতীয় ব্যয়

গ) বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় ঘ) বিক্রয় ব্যয়

১৫. বিশদ আয় বিবরণী বর্হিভূত লেনদেন হলো-

i. মুনাফাজাতীয় আয় ii. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় iii. মূলধনজাতীয় ব্যয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৬. ২০১৫ সালে মিসেস শাহিদার ভাড়া প্রাপ্তি ৫০,০০০ টাকা, কিন্তু এর মধ্যে ২০১৪ সালের ৫,০০০ টাকা

এবং ২০১৬ সালের ২০,০০০ টাকা ভাড়া অন্তর্ভুক্ত আছে। মুনাফাজাতীয় আয় কত টাকা?

ক) ২৫,০০০ টাকা খ) ৩০,০০০ টাকা গ) ৪৫,০০০ টাকা ঘ) ৫০,০০০ টাকা

১৭. কোনটি মুনাফাজাতীয় আয়?

ক) বিনিয়োগের সুদ খ) বিমা প্রিমিয়াম পরিশোধ

গ) পণ্য ক্রয় ঘ) গাড়ি বিক্রয়

১৮. ‘মূলধনের সুদ’ কোন ব্যয়ের অন্তর্গত?

ক) মূলধনজাতীয় খ) মুনাফাজাতীয়

গ) পরিচালন ঘ) বিলম্বিত মুনাফাজাতীয়

নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।

মুদি দোকানি কাওসার দোকানের জন্য ৬০,০০০ টাকা দিয়ে একটি ফ্রিজ ক্রয় করেন। ফ্রিজটি দোকানে আনতে ও বৈদ্যুতিক লাইন সংস্থাপন করণে ১,৫০০ টাকা ব্যয় হয়। কিন্তু দোকানে স্থান সংকুলান না হওয়ায় ফ্রিজটি ৬৪,০০০ টাকায় বিক্রি করলেন।

১৯. জনাব কাওসারের মূলধনজাতীয় ব্যয় হয়েছিল কত টাকা?

ক) ৫৮,৫০০ টাকা খ) ৬০,০০০ টাকা

গ) ৬১,৫০০ টাকা ঘ) ৬৪,০০০ টাকা

২০. ফ্রিজটি বিক্রয়ের ফলে ব্যবসায়ের-

i. মূলধনজাতীয় প্রাপ্তি হবে ৬৪,০০০ টাকা

ii. মুনাফাজাতীয় ব্যয় হবে ১,৫০০ টাকা

iii. মূলধনজাতীয় আয় হবে ২,৫০০ টাকা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

২১. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়কে একাধিক হিসাবকালে বিভক্ত করা হয় কেন?

ক) নিয়মিত খ) একাধিক বছরের সুবিধা

গ) অনিয়মিত ঘ) বড় অঙ্কে

২২. কোনটি বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়?

ক) বেতন প্রদান খ) ভাড়া প্রদান

গ) আসবাবপত্র ক্রয় ঘ) পণ্য তৈরির গবেষণা ব্যয়

২৩. বিজ্ঞাপন খরচ ৫ বছরের জন্য এককালিন পরিশোধ। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে-

i. মূলধনজাতীয় ব্যয় ii. মুনাফাজাতীয় ব্যয় iii. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

২৪. চলতি বছর বিনিয়োগের সুদ বাবদ ৩,০০০ টাকা পাওয়া গেছে, কিন্তু আরও ৩০০ টাকা পাওনা হয়েছে। এখানে বর্তমান বছরে মুনাফাজাতীয় আয় কত হবে?

ক) ২,৭০০ টাকা খ) ৩,০০০ টাকা

গ) ৩,৩০০ টাকা ঘ) ৩,৬০০ টাকা

২৫. মুনাফাজাতীয় হলেও একাধিক বছর ধরে সুবিধা দেয় কোনটি?

ক) মুনাফাজাতীয় ব্যয়

খ) বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়

গ) মূলধনজাতীয় ব্যয় ঘ) মূলধনায়িত ব্যয়

উত্তর : ১৪। গ ১৫। গ ১৬। ক ১৭। ক ১৮। খ ১৯। গ ২০। খ ২১। খ ২২। ঘ ২৩। গ ২৪। গ ২৫। খ

মাধ্যমিকে ভর্তির অনলাইন লটারির ফলাফল জানবেন যেভাবে

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির অনলাইন লটারি শুরু হচ্ছে আজ। বুধবার বিকাল তিনটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এর উদ্বোধন করবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এক অফিস আদেশে জানানো হয়, ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা http://gsa.teletalk.com.bd লিংক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড করা ফলাফল প্রাপ্তির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইলে পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে অবহিত করবেন।

লটারির ফলাফল প্রকাশের পর যেসব প্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক শূন্য আসন পূরণ না হবে, সেসব প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের গত ২ ডিসেম্বরের পত্র অনুসরণ করে বাকি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম নিষ্পন্ন করতে হবে।

গত বছর করোনা মহামারির কারণে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়।

এর আগে লটারির মাধ্যমে ভর্তি করা হতো শুধু প্রথম শ্রেণিতে। আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি করা হতো পরীক্ষার মাধ্যমে।

এ ছাড়া নবম শ্রেণিতে ভর্তি নেওয়া হতো জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের ভিত্তিতে।

এইচএসসি ২০২২ : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

প্রথমপত্র

প্রাক-ইসলামি আরব

বহুনির্বাচনি প্রস্তুতি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

উদ্দীপকটি পড় এবং ৫২ ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও :

আরিফ ইতালির নেপসল বিশ্ববিদ্যালয়ে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণা করছে। গবেষণার প্রয়োজনে তাকে ইতালির বিভিন্ন জায়গায় যেতে হয়। ইতালির বিভিন্ন ঐতিহ্য, জ্ঞান-বিজ্ঞানে অগ্রগতি, আইন-প্রশাসন, স্থাপত্য ও ভাস্কর্য আরিফকে মুগ্ধ করে।

৫২। ইতালির পুরোনো ঐতিহ্য কোন সভ্যতার অবদান?

ক) গ্রিক খ) রোমান

গ) এজিয়ান ঘ) ব্যাবিলন

৫৩। উক্ত সভ্যতার বিকাশের ফলে পৃথিবীর যে ক্ষেত্রগুলো বিশেষভাবে উন্নত হয়, তা হলো-

i) আইন ii) স্থাপত্য iii) ভাষা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

হজরত মুহাম্মদ (সা.)

৫৪। হিজরত অর্থ কী?

ক) দেশত্যাগ খ) অনুপ্রবেশ

গ) পলায়ন ঘ) ফিরে আসা

৫৫। আনসার ও মুহাজেরীনদের সুসম্পর্কের মূলে কোন কারণটি সক্রিয় ছিল?

ক) আত্মীয়তার সম্পর্ক খ) ধর্মীয় ভ্রাতৃত্ব

গ) মহানবির আহ্বান ঘ) ব্যবসায়িক স্বার্থ

৫৬। মুসলমানদের আবিসিনিয়ার হিজরতের সময় সেখানে রাজা কে ছিলেন?

ক) নাজ্জাসি খ) খসরু

গ) আবরাহা ঘ) গাস্ সানি

৫৭। মহানবি (সা.)-এর জীবনের শেষ যুদ্ধ কোনটি?

ক) খাইবার যুদ্ধ খ) হুনায়নের যুদ্ধ

গ) মুতার যুদ্ধ ঘ) তাবুক যুদ্ধ

৫৮। কোন যুদ্ধে হজরত হামজা নিহত হন?

ক) বদরের যুদ্ধে খ) উহুদের যুদ্ধে

গ) খন্দকের যুদ্ধে ঘ) মুতার যুদ্ধে

৫৯। কোন ঘটনাকে পবিত্র কুরআনে ‘মহাবিজয়’ বলা হয়েছে?

ক) আকাবার শপথ খ) মদিনা সনদ

গ) হুদায়বিয়ার সন্ধি ঘ) বিদায় হজ

৬০। বিবি খাদিজাকে ‘খাদিজাতুত তাহিরা’ বলা হয় কারণ-

ক) তিনি নিষ্কলুষ চরিত্রের অধিকারী ছিলেন

খ) পরোপকারী ও উদার ছিলেন

গ) সদ্বংশীয় ও সদালাপী ছিলেন

ঘ) মহানবি (সা.)-এর সহধর্মিণী ছিলেন

৬১। কুরাইশদের ইসলামের বিরোধিতার মূল কারণ ছিল-

ক) ইসলাম প্রতিষ্ঠা হলে তাদের মূর্তি পূজা বন্ধ হবে

খ) ইসলামের আদর্শ প্রতিষ্ঠিত হলে তাদের স্বার্থহানি ঘটবে

গ) ইসলাম প্রতিষ্ঠা হলে তাদের ব্যবসায়িক ক্ষতি হবে

ঘ) ইসলাম প্রতিষ্ঠা হলে কুরাইশ বংশ কৌলীন্য লোপ পাবে

৬২। হজরত মুহাম্মদ (সা.)-এর সত্যনিষ্ঠা এবং বাণিজ্যিক দক্ষতার কথা শুনে মক্কার এক ধনাঢ্য মহিলা তাকে ব্যবসার তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন। তিনি হলেন-

ক) হজরত খাদিজা (রা.) খ) হজরত আয়শা (রা.)

গ) হজরত হাফসা (রা.) ঘ) হজরত হালিমা (রা.)

৬৩। উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের প্রধান কারণ-

ক) কম সৈন্য সংখ্যা

খ) মুসলমানদের ইমানি শক্তির দুর্বলতা

গ) নেতার আদেশ অমান্য করা

ঘ) মহানবি (সা.) আঘাতপ্রাপ্ত হওয়া

৬৪। হিলফুল ফুজুল কী?

ক) রাজনৈতিক সংগঠন খ) সাংস্কৃতিক সংস্থা

গ) শান্তি কমিটি ঘ) সামাজিক গোষ্ঠী

৬৫। আল-আমিন কার উপাধি ছিল?

ক) হজরত আবু বকর (রা.) খ) হজরত ওমর (রা.)

গ) হজরত আলী (রা.) ঘ) হজরত মুহাম্মদ (সা.)

৬৬। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?

ক) আবু বকর (রা.) খ) ওসমান (রা.)

গ) ওমর (রা.) ঘ) তালহা (রা.)

উত্তর : ৫২খ ৫৩ঘ ৫৪ক ৫৫খ ৫৬ক ৫৭ঘ ৫৮খ ৫৯গ ৬০ক ৬১খ ৬২ক ৬৩গ ৬৪গ ৬৫ঘ ৬৬ক।

ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন পাশ করলেন নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে পাশ করলেন। ব্যাচেলরস অব ল’তে সেকেন্ড ক্লাস পেয়েছেন তিনি। এর সঙ্গে শেষ হলো চার বছরের শিক্ষাজীবন।

ফারিয়া বলেন, অবশেষে সৃষ্টিকর্তা আমার কথা শুনেছেন। আইন বিষয়ে পাশ করলাম। সেকেন্ড ক্লাস পেয়েছি। এ বিষয়ে আমি আমার শিক্ষককে ধন্যবাদ দিতে চাই। তার কারণেই আমার এ পড়াশোনার জার্নিটা হয়েছে। আমি আসলে সবার কাছেই কৃতজ্ঞ।

এই তারকা আরও যোগ করেন- পড়াশোনা ও কাজ একসঙ্গে চালিয়ে যাওয়াটা বেশ কঠিন। আমার সহকর্মী ও পরিবার পাশে না থাকলে এটা সম্ভব হতো না। পাশ করলাম, এটা আমার শিক্ষাজীবনের সেরা প্রাপ্তি।

সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিং শেষ করেন ফারিয়া। ভারতের খ্যাতিমান চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল নির্মাণ করছেন সিনেমাটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত হচ্ছে এটি।

সিনেমাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া।

বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। এছাড়াও আছেন নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, দিলারা জামান, সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, দিলারা জামান, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর প্রমুখ।

আগামী বছরের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে।

সাতপাকে বাঁধা পড়লেন সুশান্তের প্রেমিকা অঙ্কিতা

বিয়ে করলেন অঙ্কিতা লোখান্ডে। মুম্বাইয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মঙ্গলবার তার বিয়ের জমকালো অনুষ্ঠান হয়ে গেল। পাত্র ভিকি জৈন। প্রেমিক বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর ভিকির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জনপ্রিয় এ অভিনেত্রী।

ভারতের জনপ্রিয় বিনোদনভিত্তিক ওয়েবসাইট বলিউড বাবল ও পিঙ্ক ভিলার বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে— বিয়েতে আয়োজনের কোনো কমতি ছিল না। তিন দিনব্যাপী প্রি-ওয়েডিং অনুষ্ঠান হয়। ওইসব অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার সাতপাকে বাঁধা পড়েন দুজন।

অঙ্কিতা লোখান্ডের ঘনিষ্ঠ বান্ধবী সৃষ্টি তাদের বিয়ের প্রথম ছবি প্রকাশ্যে আনেন। ছবিতে দেখা যাচ্ছে সেলফির ঢংয়ে পোজ দিচ্ছেন নবদম্পতি। সোনালী রঙের লেহেঙ্গা ও ভারি স্বর্ণালঙ্কার পড়া অঙ্কিতাকে অসাধারণ লাগছিল। বিয়েতে একদম রূপকথার রাজকন্যা হয়েই সামনে ধরা দেন অঙ্কিতা। তার সঙ্গে মিলিয়ে ভিকি পড়েছেন ঘি রঙের শেরওয়ানি।

 

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের পর ভারতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিয়ে এটি। মুম্বাইয়ের পাঁচতারকা হোটেলে ‘পবিত্র রিসতা’খ্যাত অভিনেত্রীর বিয়ে উপলক্ষ্যে তারার মেলা বসে। দুজনের বহু শুভাকাঙ্ক্ষী এদিন উপস্থিত ছিলেন। সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা নতুন জীবনের পথে পা বাড়ালেন ভিকি জৈনের হাত ধরে।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন অঙ্কিতা লোখান্ডে। সেই স্বপ্ন পূরণ হয়নি। সুশান্ত সিংয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।

সুশান্তকে নিয়ে অঙ্কিতার অতীতের সুখস্মৃতিগুলো এতদিন তাকে বেশ পুড়িয়েছে। সুশান্তের সঙ্গে ব্রেকআপের পর ভিকিই আগলে রেখেছিলেন অঙ্কিতাকে। অবশেষে পরিণতি পেল তাদের তিন বছরের প্রেম।

হানিমুন শেষে ফিরলেন ভিক্যাট

বলিউডের নবদম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ মঙ্গলবার হানিমুন পর্ব সেরে মুম্বাইয়ে ফিরেছেন। ভিকি-ক্যাটের (ভিক্যাট) অপেক্ষায় এয়ারপোর্টে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন ভক্ত ও ফটোগ্রাফাররা।

ক্যামেরার সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ হাসিমুখে পোজ দিলেন তারা। ক্যাটরিনার হাতে মেহেদির রঙ এখনো গাঢ়। সারাক্ষণ বরের হাত শক্ত করে ধরে থাকলেন ক্যাটরিনা।

এ সময় ক্যাটরিনাকে দেখা গেছে গোলাপি রঙয়ের সালোয়ারে। কপালে সিঁদুর, হাতভর্তি শাঁখা-পলায় নববধূ ক্যাটরিনা ছিলেন বরাবরের মতোই গর্জিয়াস। আর ভিকি পরেছিলেন অফ-হোয়াইট শার্ট-প্যান্ট।

৯ ডিসেম্বর যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের রাজকীয় বিয়ের আসর।

বারওয়ারা ফোর্টের মহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন ভিকি-ক্যাটরিনা। এদিন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার লাল লেহেঙ্গায় সাছেন ক্যাটরিনা।

ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তার ছয় ভাইবোন, মা-সহ নিকট আত্মীয়রা। অভিনেত্রীর খুব কাছের বন্ধু মিনি মাথুর, এক থা টাইগার পরিচালক কবীর খানও এই বিয়ের আসরে উপস্থিত ছিলেন। অঙ্গদ বেদী, নেহা ধুপিয়ারাও হাজির ছিলেন এই রাজকীয় বিয়ের আসরে।

বার্সেলোনাকে হারিয়ে মারাদোনা কাপ জিতল আর্জেন্টিনার বোকা জুনিয়র্স

চলতি মৌসুমে চেনা ফর্মে নেই বার্সেলোনা। মেসি দল ছাড়ার পর থেকেই স্পেনের সফলতম দলটি যেন চোরাবালিতে আটকে গেছে। লা লিগায় ৮ নম্বরে থাকা দলটি হারল আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের কাছে। ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার স্মরণে আয়োজিত মারাদোনা কাপে নির্ধারিত সময়ে কোনো ফল হয়নি। পরে টাইব্রেকারে ম্যাচ জিতে নেয় বোকা জুনিয়র্স।

মঙ্গলবার রাতে সৌদি আরবের রিয়াদে মারাদোনা কাপে ৯০ মিনিটের মূল লড়াই শেষ হয় ১-১ সমতায়। পরে টাইব্রেকারে ৪-২ গোলে ম্যা চ জিতে নেয় বোকা।

বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনা এদিন খেলে সহজাত আক্রমণাত্মক ফুটবল। কিন্তু গোলের দেখা মিলছিল না। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে মাঠে নামার একটু পরই গোলের দেখা পায় বার্সা। স্পেনের ক্লাবটিকে এগিয়ে নেন ফেররান হুতগ্লা।

ম্যাচের ৭৭তম মিনিটে সমতা ফেরায় বোকা। এর পর ম্যাচের বাকি সময় কোনো গোল হয়নি। অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে একটি শট ঠেকিয়ে বোকার জয়ে বড় অবদান রাখেন গোলরক্ষক অগাস্তিন রসি।

বোকার হয়ে টানা চার শটে গোল করেন মার্কোস রোহো, সেবাইয়োস, ক্রিস্তিয়ান পাভোন ও আরন মোলিনাস।

বার্সেলোনার হয়ে প্রথম দুই শটে গোল করেন আলভেস ও ফেররান। মাথেউসের শট ঠেকিয়ে দেন রসি। গিলেম হাইমে শট রাখতে পারেননি লক্ষ্যো।

প্রথমবারের মতো আয়োজিত মারাদোনা কাপের মুকুট পরল তার দেশের ক্লাব বোকা জুনিয়র্স।

চ্যাম্পিয়ন্স লিগ জিততেই হবে পিএসজিকে: মেসি

ফ্রেঞ্চ লিগের শক্তিশালী দল পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জিততেই হবে, এটিই প্যারিসিয়ানদের লক্ষ্য বলে সাফ জানিয়ে দিলেন লিওনেল মেসি। যদিও আগে জানিয়েছিলেন দলটা বেশ শক্তিশালী, জিততে হলে দলীয় সমন্বয় আরও বাড়াতে হবে। তবে এবার নিজেদের লক্ষ্য সম্পর্ক বলতে কোনো লুকোচুরি করলেন না আর্জেন্টাইন এ তারকা।

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে গ্রুপসেরা হয়ে উঠতে পারেনি মেসির দল। ফলে অন্য গ্রুপের সেরা দলের মুখোমুখি হতে হচ্ছে দ্বিতীয় রাউন্ডে।প্রথমে ড্রতে পিএসজির প্রতিপক্ষ হিসেবে জানা গিয়েছি রোনাল্ডোর ম্যানইউর নাম। তবে সে ড্র বাতিল ঘোষণা করা হয়। নতুন ড্রয়ের পর মেসিদের প্রতিপক্ষ ঠিক হয় রিয়াল মাদ্রিদ।

মেসি জানালেন, চ্যাম্পিয়ন্স লিগ জিততেই হবে দলকে। পিএসজির লক্ষ্যই হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জেতা। সেটি এখানকার সবারই লক্ষ্য। দলটা এর আগে বেশ কয়েকবার খুব কাছাকাছি চলে গিয়েছিল। এটা সব দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। আমরা এটা জিততে প্রাণপণ চেষ্টা করব।

বার্সা ছেড়ে পিএসজিতে আসা মেসি নতুন ক্লাব সম্পর্কে বললেন,অনেক বছর এক জায়গায় থাকার পর এটা অনেক বড় একটা পরিবর্তন ছিল। আর সে কারণেই কাজটা সহজ ছিল না মোটেও। তবে এখন আমরা সবাই এই দারুণ শহরে, বিশ্বের অন্যতম সেরা দলের হয়ে ভালোই করছি।