রাজধানীর কামরাঙ্গীরচরে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি বেলা পৌনে ১২টার দিকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) রাশেদ বিন খালেদ।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর- ২ (গাংনী) আসন থেকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কর্তৃক মনোনীত প্রার্থী হয়েছেন দলটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান জনি। গত (১৪ই জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগাম প্রার্থী তালিকা ঘোষণা অনুষ্ঠানে এই মনোনয়ন প্রকাশ করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, আমাদের লক্ষ্য ১৫১ আসন। সংবাদ সম্মেলন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম পর্যায়ে এনডিএম’র ৩০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয় ।
তারমধ্য জাবেদুর রহমান জনি গাংনী শহরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আমিনুর রহমান ঝন্টুর ছেলে।গাংনী মাধ্যমিক বিদ্যালয় থেকে এস. এস. সি পাশ করে যশোরের বি. সি. এম. সি কলেজ ও ঢাকার আই. আই. এস. টি থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করেন। কর্মজীবন শুরু সাংবাদিকতার মাধ্যমে। কিছুদিন ট্রাভেল (এয়ার টিকেটিং) এজেন্সিতে কিছুদিন চাকুরী করারপর যোগদেন স্বনামধন্য মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। এক সময় শুরু করেন নিজের ব্যবসা ।
২০১৬ সালে বাবার অকাল মৃত্যুতে পরিবারের সিদ্ধান্তে ফিরে আসেন নিজ বাড়িতে। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। ছাত্র জীবন থেকেই শুরু করেছিলেন সমাজসেবামূলক কর্মকাণ্ড। সমাজসেবার লক্ষ নিয়েই এনডিএম- এর মাননীয় চেয়ারম্যান ববি হাজ্জাজের হাত ধরে যোগদেন রাজনীতিতে। তিনি গাংনী উপজেলা এনডিএম- এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং মেহেরপুর জেলা এনডিএম- এর সমন্বয়কারী ছিলেন। বর্তমানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে আছেন। তার রাজনীতির লক্ষ্যই হলো জনসেবা।
মো. জাবেদুর রহমান জনি বলেন, “আমার রাজনীতির মূল চালিকাশক্তি হলো বয়োজ্যেষ্ঠদের দোয়া ও তরুণ প্রজন্ম। আমি রাজনীতিতে এসেছি সমাজ ও দেশের জন্য কাজ করতে। আগামী নির্বাচনে তরুণ ভোটাররাই হবেন নিয়ামক শক্তি। এক তৃতীয়াংশের বেশি নতুন এবং তরুণ ভোটারদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে আগামীতে বাংলাদেশের সাধারণ জনগণের ভাগ্য। এজন্য তরুণদের বলতে চাই, পরিবর্তনের আওয়াজ তুলুন। যারা রাজনীতি করেন শুধু তারাই নন, রাজনীতির বাইরে থাকা তরুণদেরকেও বলছি, সঠিক সিদ্ধান্ত নিন। পরিবর্তনের এখনই সঠিক সময়।জাবেদুর রহমান জনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর- ২ এনডিএম সমর্থিত গণ ঐক্যের প্রার্থী ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিকা) কার্যনির্বাহী কমিটির ২০২৩-২০২৪ মেয়াদের জন্য যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ফয়জুন্নুর আখন রাসেল , সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলি ভূইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইফুদ্দীন রাসেল।
বুধবার (১৮ জানুয়ারি) রাজধানীর বনানী হোটেল এমাজন লিলিতে অনুষ্ঠিত সাধারণ সভায় তারা নির্বাচিত হন। কার্যনির্বাহী সাধারণ সভায় অন্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম রেজাউল হক। এছাড়া সহ-সভাপতি মো. রাজিব মিয়া, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনুল, সহ-সভাপতি ইঞ্জি. ফরহাদ হোসেন, জয়েন্ট সেক্রেটারি ফয়জুন্নুর রাসেল, মুহা. রফিকুল ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জ্বামান সজিব, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মো. ফজলুল হক, পরিচালক পদে হাসনা আরা, মোস্তাফিজুর রহমান (শাওন), মো. মুরাদ হোসেন এবং আবু সালেহ নির্বাচিত হয়েছেন।
জামেয়া রশীদিয়া ফেনী মাদ্রাসার ছাত্র মাহের আল জাবের (১৫)। সে মাদ্রাসায় যাওয়ার পথে হারিয়ে গেছে। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় জামেয়া রশীদিয়া মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে তার বাড়ি থেকে রওনা হয়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।
হারানোর সময় তার পরনে ছিল পাঞ্জাবি ও টুপি। তার গায়ের রঙ শ্যামলা। যদি কোনো ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
ঠিকানা: সাহেববাড়ী, উত্তর পানুয়া গ্রাম, ছাগলনাইয়া থানা, ফেনী জেলা।
যোগাযোগ: পিতা 01857427833 আলতাফ হোসেন (মামুন), মামা 01865172889 (কাওছার), ভাই 01856307785 (ফরহাদ)।
লালমনিরহাট জেলা হিমালয়ের পাদদেশে হওয়ায় শীতে ঠান্ডার প্রকোপ অনেকটা বেশি। ঠান্ডায় কাহিল এসব ছিন্নমুল মানুষদের শীতবস্ত্র কম্বল বিতরন করছে জেলা পুলিশ।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার তিস্তা রেলস্টেশনের ছিন্নমুলদের গায়ে শীতের বস্ত্র কম্বল জড়িয়ে দেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম রাতের আঁধারে নিজ গাড়িতে শীত বস্ত্র কম্বল নিয়ে বেড়িয়ে পড়েন। নিজে স্টেশন, হাট বাজার, পথ ঘাটে ঘুরে ঘুরে দুস্থ অসহায় ছিন্নমুলদের শরীরে নিজে জড়িয়ে দেন কম্বল। বুধবার মধ্যরাতে সদর উপজেলার তিস্তা বাজার, তিস্তা বাস টার্মিনাল, টোল প্লাজা ও তিস্তা রেল স্টেশনের থাকা ভবঘুরে ছিন্নমুল অসহায়দের হাতে কম্বল তুলে দেন তিনি।
অসহনীয় ঠান্ডায় দুর্বিসহ জীবনে শীতের গরম কাপড় কম্বল পেয়ে বেশ খুশি এসব ছিন্নমুল অসহায় মানুষ গুলো। সরকারী ও বেসরকারী ভাবে বিতরন করা শীতবস্ত্র বঞ্চিতদের খুজে খুজে বের করে নিজ হাতে কম্বল তুলে দেয়ায় পুলিশ সুপারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান সচেতনমহল।
এ সময় পুলিশ সুপারের সাথে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম।