বুধবার ,১০ জুন, ২০২৬
sbacbank
Home Blog Page 274

নিউইয়র্কে আগ্নেয়াস্ত্র আইন পরিবর্তনে নতুন পদক্ষেপ

যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র আইন আরও কঠোর করতে বারবার বার্তা দিয়ে চলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার প্রেসিডেন্টের সেই বার্তায় সাড়া দিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। গত ৭ জুন গোটা প্রদেশের আগ্নেয়াস্ত্র আইনে পরিবর্তন আনার জন্য বেশ কয়েকটি বিলে সই করেছেন ডেমোক্র্যাটিকে পার্টির এই নেত্রী। যার মধ্যে অন্যতম হলো সেমি-অটোম্যাটিক রাইয়েল কেনার সময়সীমা বৃদ্ধি।

এর আগে নিউইয়র্কের কোনো বাসিন্দার ১৮ বছর বয়স হলেই ওই ধরনের আগ্নেয়াস্ত্র কেনার অনুমোদন দেওয়া হতো। নতুন আইনে সেই বয়সই বাড়িয়ে করা হয়েছে ২১ বছর। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র কেনার জন্য এখন থেকে বিশেষ অনুমোদনও লাগবে। সেই সঙ্গেই পরিবর্তন আনা হয়েছে আরও কয়েকটি আগ্নেয়াস্ত্র সংক্রান্ত আইন।

মাসখানেক আগে নিউইয়র্কের বাফেলোয় একটি সুপার মার্কেটে গুলি চালিয়ে ১০ জন কৃষ্ণাঙ্গকে হত্যা করেছিল ১৮ বছর বয়সী এক শ্বেতাঙ্গ তরুণ। পুলিশের গুলি থেকে আত্মরক্ষার জন্য হামলার সময় বুলেটপ্রুফ জ্যাকেটও পরেছিলেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দুই সপ্তাহ আগে টেক্সাস প্রদেশের উভালডেতে একটি প্রাথমিক স্কুলে হামলা চালায় আরেক বন্দুকধারী।

গত দুই দিনেও যুক্তরাষ্ট্রের তিনটি এলাকায় বন্দুকধারীর হামলায় আরও ৯ জনের প্রাণহানি হয়েছে। টেক্সাসের স্কুলে ক্ষুদে শিক্ষার্থী মৃত্যুর ঘটনার পর থেকেই আগ্নেয়াস্ত্র আইন আরও কঠোর করতে বারবার প্রস্তাব দিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। ক্যাথিই প্রথম সেই পথে হাঁটলেন।

গত ৭ জুন সিনেটে নতুন বিল পাশের পর ক্যাথি বলেন, এরপর এ প্রদেশে বন্দুকের হামলায় মৃত্যুর ঘটনা কমে আসবে বলে আশা করছি। নতুন এ বিল আইনে পরিণত হতে ৩০ থেকে ৯০ দিন সময় লাগবে বলে আইনজ্ঞরা জানিয়েছেন।

নারী অফিসে হয়রানির শিকার হলে আইনি প্রতিকার কী?

কর্মক্ষেত্রে নারীকর্মীদের হয়রানির ঘটনা বেড়েই চলেছে। সুস্পষ্ট আইন থাকা সত্ত্বেও অনেক সময় এসব ঘটনার বিচার হয় না। কোনো কোনো সময় নিপীড়নের শিকার নারী লোকলজ্জা ও চাকরি হারানোর ভয়ে বিষয়টি চেপে যান। এতে এসব ঘটনা আরও বাড়ছে।

কর্মক্ষেত্রে কোনো নারীকর্মী কারও দ্বারা নিপীড়ন কিংবা হয়রানির শিকার হলে আইনি কী ব্যবস্থা নিতে পারবে, সেটির প্রক্রিয়াই বা কী হবে। এ বিষয়ে যুগান্তরের পাঠকদের আইনি পরামর্শ দিয়েছেন সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা।

তিনি বলেন, নিপীড়ন-হয়রানির শিকার বহু নারী আমাদের কাছে অভিযোগ নিয়ে আসেন প্রতিকার পাওয়ার আশায়। শুধু কর্মক্ষেত্র নয়, গণপরিবহণ, পাবলিক প্লেস সব জায়গায় নারীর প্রতি হয়রানি সর্বকালের সর্বাধিক রেকর্ড ছাড়িয়ে গেছে। এটি এ মুহূর্তে অত্যন্ত উদ্বেগের বিষয়।

বিক্ষোভে উত্তাল ইবি

বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন নামাজে উপস্থিত হওয়া সর্বস্থরের মুসুল্লিরা।

কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হলে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো ক্যাম্পাস। মিছিলে প্রায় দেড় সহস্রাধিক শিক্ষার্থী ও মুসুল্লি অংশ নেয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান ফটকসহ বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় মসজিদের সামনে মানবন্ধনে মিলিত হয়। মানববন্ধন থেকে বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর জোর দাবি করেন।

ঢাবির ‘ঘ’ ইউনিটে আজ আসনপ্রতি লড়বেন ৫৮ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আজ শনিবার। এই ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৮ হাজার ৩১ জন। সেই হিসাবে আসনপ্রতি প্রার্থী ৫৮ জন।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘণ্টা) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল শুক্রবার থেকে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষা। বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয় এবারের ভর্তিযুদ্ধ।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের মধ্যে। এর মধ্যে বহুনির্বাচনির জন্য ৬০ নম্বর এবং বাকি ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। দুই অংশের উত্তর দেওয়ার জন্য আলাদা ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন নেওয়া শুরু হয় ২০ এপ্রিল, ওই কার্যক্রম চলে ১০ মে পর্যন্ত। বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার যুক্তি দেখিয়ে এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি সাড়ে তিনশ টাকা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে।

এবার পাঁচটি ইউনিটে ৬ হাজার ৩৫টি আসনের জন্য দুই লাখ ৯০ হাজার ৪৮৪ শিক্ষার্থী আবেদন করেছে। এর মধ্যে ‘ক’ ইউনিটের এক হাজার ৮৫১ আসনের জন্য এক লাখ ১৫ হাজার ৭১০ জন, ‘খ’ ইউনিটের এক হাজার ৭৮৮ আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৫১ জন, ‘ঘ’ ইউনিটে এক হাজার ৩৩৬ আসনের জন্য ৭৮ হাজার ২৯ জন এবং ‘চ’ ইউনিটে ১৩০ আসনে ভর্তি হতে আবেদন করেছেন সাত হাজার ৩৫৭ জন।

জসিম উদ্দীনের কথায় প্রীতম-নদীর ‘আমি শুধু তোকে চাই’

মুক্তি পেল কাতার প্রবাসী গীতিকার জসিম উদ্দীন আকাশের নতুন গান ‘আমি শুধু তোকে চাই’। কণ্ঠ দিয়েছেন সুরকার এফএ প্রীতম ও ২০০৪ সালে ‘নতুন কুঁড়ি’ চ্যাম্পিয়ন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌমিতা তাশরিন নদী। গানটির সুরও করেছেন প্রীতম। এএন ফরহাদের সংগীতায়োজনে গানটি বৃহস্পতিবার বিডি২৯ মাল্টি মিডিয়া ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তামান্না ইমু ও রাফি।

‘আমি শুধু তোকে চাই’ গানটি নিয়ে আশাবাদী জসিম উদ্দীন বলেন, আমি ছোটবেলা থেকে গান পছন্দ করি। এই ভালোবাসা থেকেই গান লেখি। আমি দূর প্রবাসে থাকলেও মনটা সবসময় বাংলাদেশেই পড়ে থাকে। দেশে মিউজিক ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করতে চাই। আশা করি, বরাবরের মতো আমার এই গানটিও দর্শক-শ্রোতারা গ্রহণ করবেন।

কণ্ঠশিল্পী নদী বলেন, ভীষণ সুন্দর একটি গান। কথা ও সুর আমার ভালো লেগেছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।

সুরকার ও কণ্ঠশিল্পী প্রীতম বলেন, জসিম উদ্দীন ভাই বরাবরই ভালো লেখেন। তার অসংখ্য গানের সুর করেছি। এবার সুর করার পাশাপাশি নদী আপুর সঙ্গে কণ্ঠ দিলাম। ‘আমি শুধু তোকে চাই’ গানটি সবার মন ছুঁয়ে যাবে।

নরসিংদী জেলায় জন্ম নেওয়া জসিম উদ্দীন আকাশ কাতারে একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। ক্যারিয়ারে ৫০টির বেশি গান লিখেছেন তিনি। এর মধ্যে রয়েছে পাঁচটি প্লেব্যাক। আসিফ আকবরসহ দেশের বহু গুণী শিল্পী তার গানে কণ্ঠ দিয়েছেন। বলিউডের জুবিন গার্গ ও দুই বাংলায় জনপ্রিয় শিল্পী আকাশ সেনও তার গান কণ্ঠে ধারণ করেছেন।

বিরল রেকর্ড গড়তে যাচ্ছেন মিথিলা!

আগামী শুক্রবার বিরল রেকর্ড গড়তে যাচ্ছেন রাফিয়াত রশিদ মিথিলা। এদিন প্রথমবারের মতো নায়িকা হয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি।

একইসঙ্গে ওইদিন দুই বাংলায় আলাদা দুটি সিনেমা মুক্তি পাচ্ছে তার। বাংলাদেশের সিনেমা হলে আসছে তার অভিনীত ‘অমানুষ’, আর কলকাতার সিনেমা হলে ‘আয় খুকু আয়’।

এ বিষয়ে মিথিলা জানান, বিষয়টি নিয়ে তিনি খুবই রোমাঞ্চিত। অপেক্ষায় আছেন দুই বাংলার দর্শক কীভাবে তাকে গ্রহণ করেন সেটা দেখার।

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় নাম লেখান জনপ্রিয় এই অভিনেত্রী। যেখানে তিনি জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসেনের সঙ্গে। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।

এছাড়া কলকাতায় মিথিলা অভিনীত ওপার বাংলার সিনেমা ‘আয় খুকু আয়’ সিনেমায় সহশিল্পী প্রসেনজিত চট্টোপাধ্যায়। সিনেমায় টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে।

এই সিনেমার প্রকাশিত টাইটেল গানের দৃশ্যেই প্রসেনজিতের স্ত্রী রূপে দেখা দিয়েছেন মিথিলা। তার কোলে রয়েছে ছোট্ট কন্যাসন্তান। কখনো সেই কন্যাকে ঘুম পাড়াচ্ছেন, কখনো তার সঙ্গে আহ্লাদি খুনসুটি করছেন।

‘আয় খুকু আয়’ নির্মাণ করেছেন সৌভিক কুণ্ডু। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, মিথিলা, দিতিপ্রিয়া, সোহিনী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথ প্রমুখ।

মুমিনুলের ফের শূন্য, তামিমের সেঞ্চুরি

নেতৃত্বের চাপমুক্ত হলে রান আসবে মুমিনুলের ব্যাটে— এমনটি বলেছিলেন খালেদ মাহমুদ সুজন।

ওয়েস্ট ইন্ডিজের মাঠে মুমিনুলের ব্যাট হাসবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি।

কিন্তু ‘যেই লাউ সেই কদু’ ঘটল। অধিনায়কত্বের চাপমুক্ত হয়েও অফফর্মে রয়ে গেলেন তিনি।

প্রস্তুতি ম্যাচেও শূন্যহাতে ফিরলেন সদ্য নেতৃত্ব হারানো টাইগার ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে বাংলাদেশ সময় শুক্রবার রাতে ৬ বল খেলে রানের খাতাই খুলতে পারেননি।

অর্থাৎ টেস্টের সর্বশেষ সাত ইনিংসে দশের নিচে আউট হলেন। শ্রীলংকার বিপক্ষে নিজের সবশেষ ইনিংসেও শূন্য করেন।

মুমিনুলের ডাক মারার দিনে দারুণ ব্যাটিংশৈলী প্রদর্শন করলেন তামিম ইকবাল। ঢাকা টেস্টে দুই ইনিংসে শূন্য করলেও এবার ক্যারিবীয়দের মাটিতে নিজেকে ফিরে পেয়েছেন বাঁহাতি এ ওপেনার।

চোখ ধাঁধানো এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। দ্বিতীয় উইকেটে তামিম-শান্ত ১৪০ রানের জুটি গড়েন । শান্ত ৫৪ করে সাজঘরে ফেরেন।

এর পর ১০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। মুমিনুল (০) আর লিটন দাস (৪) দ্রুত ফিরে গেলে কিছুটা বিপদে পড়ে যান সফরকারীরা।

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন যেমন খেলল বাংলাদেশ

পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজ সফরে এখন বাংলাদেশ।

১৬ জুন শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি। তার আগে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে টাইগাররা।

যে ম্যাচে নেই অধিনায়ক সাকিব আল হাসান। তাই লিটন দাসের নেতৃত্বে শুক্রবার অ্যান্টিগার কুলিজ ক্রিকেট মাঠে নামে বাংলাদেশ।

টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা মোটেই ভালো করতে পারেনি টাইগাররা।

তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় ও সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক আউট হয়েছেন শূন্য রানে। অধিনায়ক লিটন দাসও যেন মুমিনুলের মতো হয়ে গেলেন। তার ব্যাট থেকে আসলো মাত্র ৪ রান। ইনজুরি কাটিয়ে দলে ফেরা স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও বেশি সময় টেকেননি। তিনি করেছেন মাত্র ৭ রান।

হেসেছে কেবল ওপেনার তামিম ইকবাল ও টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তর ব্যাট। তামিমের সেঞ্চুরিতে ভর করে ম্যাচের প্রথম দিন শেষে ৮২.৫ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করেছে ২৭৪ রান, উইকেট হারিয়েছে ৬টি।

তামিম ছাড়াও ব্যাটে রান পেয়েছেন শ্রীলংকা সিরিজে ব্যর্থ হওয়া শান্ত। ৫৪ করে সাজঘরে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেটে তামিমের সঙ্গে ১৪০ রানের জুটি গড়েন শান্ত। ৩৫ রান করেন উইকেটকিপার ব্যাটার সোহান।

ইয়াসির আলি রাব্বি ১১ রান নিয়ে আহত অবসর হন। দিনের খেলা শেষে ১৪০ রানে অপরাজিত ছিলেন তামিম। তার সঙ্গে আজ ৬ রান নিয়ে মাঠে নামবেন মোসাদ্দেক হোসেন সৈকত। আজ রাত ৮টায় দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামবে সফরকারীরা।

উইন্ডিজের হয়ে ২ উইকেট শিকার করেছেন লুইস। ম‍্যাকসুইন, চার্লস ওয়ারিক‍্যান, কারাইয়া একটি করে উইকেট পেয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৮২.৫ ওভারে ২৭৪/৬ (তামিম ১৪০*, জয় ০, শান্ত ৫৪, মুমিনুল ০, লিটন ৪*, ইয়াসির আহত অবসর ১১, সোহান ৩৫, মিরাজ ৭, মোসাদ্দেক ৬* ; ম‍্যাকসুইন ১০-১-৪৯-১, লুইস ১৪-২-৪৪-২, মিন্ডলে ৭-৩-২০-০, আর্চিবল্ড ১০-১-৩২-০, চার্লস ১৮-৪-৫৭-১, চেইস ৪-১-১৭-০, ওয়ারিক‍্যান ১৩.৫-৬-২৮-১ কারাইয়া ৬-০-১৫-১)

খাবারের পর ব্যস্ত পরিবার, ডোবাতে পড়ে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় দুপুরে খাবারের পর ব্যস্ত পরিবার খেলতে গিয়ে নিজেদের ডোবাতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় বিপুলাসার ইউনিয়ন সাইকচাইল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- সাইকচাইল উত্তর পাড়া রুস্তম আলী বাড়ির মহিন উদ্দিনের মেয়ে ইফতিয়া আক্তার মীম (৭) ও প্রবাসী রুবেল মিয়ার মেয়ে রেহানা আক্তার রিয়া (৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইফতিয়া আক্তার মিম ও রেহানা আক্তার রিয়া শুক্রবার দুপুরের পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া শেষে খেলতে যায়। খাওয়ার শেষে এই দিকে মিম ও রিয়ার মা-বাবা সংসারের কাজে ব্যস্ত পড়েন। সবার অজান্তে বাড়ির সামনে ডোবাতে পড়ে যায় ওই দুই শিশু। বিকাল ৩ টায় ডোবায় দুই শিশুর লাশ ভেসে ওঠে। শিশুদের ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিপুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহবুব।

নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির এসআই ডালিম রাতে যুগান্তরকে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি লাশ দাফনের কাজ শেষ হয়ে গেছে।

ব্যাগে মিলল ২ কেজি গাঁজা

পটুয়াখালীর দুমকিতে ব্যাগে ২ কেজি গাঁজাসহ মো. মানিক গাজী (৩৫) নামে একজন মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের একটি টিম শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে মানিককে আটক করেন।

পরবর্তীতে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মানিক গলাচিপা উপজেলার পক্ষিয়া গ্রামের বিশা গাজীর ছেলে।

দুমকি থানার ওসি মো. আবদুস সালাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, দুমকি উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত মানিককে নিয়মিত মামলায় শনিবার কারাগারে পাঠানো হবে।