শুক্রবার ,১৫ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 268

লোনা জলে ভরা চোখ

হৃদয়ের কাজ হচ্ছে রক্ত সঞ্চালন করা,
ভালোবাসার জায়গা নাকি হৃদয় মাঝে নেই।
তাই বক্ষ বিদীর্ণ না করে,
ভালবাসা পেতে মস্তিষ্কে জায়গা করে নিতে হবে।
এ কথা শোনার পরে চোখের জল ঝরে।
চোখের কাজলে তখন লোনা জল লাগে,
ভেসে যায় সে কাজল চোখের লোনা জলে।
যতই চেষ্টা কর রাখিতে ধরিয়া,
ঝরে যাবে সে কাজল মুখের উপর দিয়া।

সখীর সঙ্গে প্রেম করে সুখ পেলাম না,
আমার মন ভালো না।

এসেছি সাগরে সাঁতার কাটিতে,
হঠাৎ সাগরের জল ঢুকেছে মুখে।
যতই করি পান ভরে না মনপ্রাণ,
সে লোনা জলে।

হৃদয়ের জল যখন ঝরিতে থাকিবে,
পারিবে কী সে জল ধরিয়া রাখিতে?
জীবনে অনেকবারই ঘটিবে এমন,
লোনা জলে ভাসিবে শুধু দুটি চোখ,
যাহা শত চেষ্টা করেও পারিবেনা ধরিয়া রাখিতে।

ঝরা বকুলের মতো ঝরিবে চোখের জল,
ভালোবাসা আসবে যাবে জীবনে অবিরল।

জীবনের অফুরন্ত সময় কাটিয়ে নীরবতা নিরলয়,
হঠাৎ সেই চোখের জল ঝরিবে অবেলায়।
মুখ খানি হাসিবে, চোখ দুটি ভাসিবে,
দেখিব নয়ন ভরে তোমাকে আমি।

লোনা জল ফেলিবে, চোখ দুটি মুছিবে,
হাত দুটি ধরিবে আমার তুমি,
কাটিবে জীবনটি মোর তোমাকে ঘিরে,
ভালো যদি বাসো সখি হৃদয় ভরে।

আলিয়ার সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন রণবীর

বলিউড সেনসেশন আলিয়া ভাট ও সুপারস্টার রণবীর কাপুর যখন প্রেমে পড়েন, তখন কেউ ভাবতেও পারেননি যে এই জুটি শেষ পর্যন্ত বিয়েবন্ধনে আবদ্ধ হবেন। কারণ রণবীরের অতীতের প্লে-বয় ভাবমূর্তি। বলিউডের একের পর এক নায়িকার সঙ্গে প্রেম করেছেন তিনি। কিন্তু সেই প্রেম স্থায়ী হয়নি। তাই আলিয়া যে শেষমেষ টিকে যাবেন তা অনেকেই ভাবতে পারেননি।

দীর্ঘ পাঁচ বছর প্রেম করার পর অবশেষে চলতি বছরের এপ্রিল মাসে চার হাত এক হয় রণবীর-আলিয়ার। বিয়ের পরে আলিয়া সম্পর্কে এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন রণবীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, এখনো পর্যন্ত মনেই হয় না যে তাদের বিয়ে হয়েছে। রণবীর বলেন, কোনো বিরাট কিছু পরিবর্তন হয়নি। আমরা পাঁচ বছর ধরে একসঙ্গে রয়েছি। আমরা ভেবেছিলাম যে বিয়ে করে নিলেই তা হলে সম্পর্কটা পরিণতি পাবে। কিন্তু আমাদের কিছু প্রতিশ্রুতিও পালন করার ছিল। বিয়ের ঠিক পর দিনই আমরা নিজেদের কাজে বেরিয়ে পড়েছিলাম। আলিয়া ওর শুটে গিয়েছিল আর আমি মানালি।

রণবীর আরও জানান, আলিয়া লন্ডন থেকে ফিরলে আর তার আগামী ছবি ‘শামশেরা’ মুক্তি পেলে সপ্তাহ খানেকের ছুটি নেওয়ার কথা ভাবছেন তারা। নয়তো এখনো পর্যন্ত তাদের বিশ্বাসই হচ্ছে না যে তারা বিবাহিত।

হলিউড ছবিতে অভিষেক হতে চলেছে আলিয়ার। শুটিংয়ের জন্য আপাতত লন্ডনে রয়েছেন তিনি। স্ত্রীর এই উচ্চাকাঙ্ক্ষাকে বরাবরই প্রশংসার চোখে দেখে এসেছেন রণবীর। তবে তার নিজের এমন কোনো স্বপ্ন নেই। তিনি যেখানে আছেন সেখানে থেকেই খুশি। আপাতত ‘ব্রহ্মাস্ত্র’ তার স্বপ্ন। রণবীরের মতে, নিজের সংস্কৃতির মৌলিক বিষয়বস্তু যেটি যথেষ্ট বিনোদনের জোগান দেয়, এমন কিছু সব দর্শকের মন ছুঁতে সক্ষম হবে।

প্রসঙ্গত, আগামীতে ব্রহ্মাস্ত্র ছবিতে একসঙ্গে দেখা যাবে রণবীর ও আলিয়াকে। এ ছাড়া রণবীরের হাতে রয়েছে শামশেরা ও অ্যানিমাল। অন্যদিকে আলিয়াকে দেখা যাবে হলিউড ছবি হার্ট অফ স্টোনে।

সূত্র: নিউজ হান্ট।

সাইজ করা শুরু করলাম, সামনে আরও হবে: ওমর সানী

ঢাকাই ছবির দুই নায়ক ওমর সানী ও জায়েদ খানের থাপ্পর কাণ্ড নিয়ে এখন সরগরম বিনোদনপাড়া। অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানকে প্রকাশ্যে থাপ্পর মারেন ওমর সানী।

তার অভিযোগ ছিল স্ত্রী মৌসুমীকে ‘ডিস্টার্ব’ করেন জায়েদ। তবে ওমর সানীর এমন অভিযোগের একদম বিপরীত বক্তব্য দিয়েছেন মৌসুমী। তিনি বলেছেন, জায়েদ তাকে ডিস্টার্ব করেনি।

মৌসুমী এমন বক্তব্য দেওয়ার পর ওমর সানী বলেছিলেন, বিষয়টি যেন তার ছেলে ও মেয়েকে জিজ্ঞেস করা হয়। তারাও জানে এ ব্যাপারে।

আর এরপরই জায়েদ খান- ওমর সানীর থাপ্পর কাণ্ড নিয়ে মুখ খুলেছেন মৌসুমী-সানীর ছেলে ফারদিন। তিনিও জায়েদ খানের প্রতিই বিভিন্ন অভিযোগ জানিয়েছেন।

রোববার সকালে ওমর সানী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি ততক্ষণ পর্যন্ত নীরব থাকি, যতক্ষণ পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে।’

স্ট্যাটাসটি দেওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে প্রতিক্রিয়া আসতে থাকে। হাজার হাজার লাইক পড়ে। করা হয় প্রায় অসংখ্য মন্তব্যও।

ফেসবুক পোস্ট প্রসঙ্গে ওমর সানী বলেন, আমি স্ট্যাটাসে যা লিখেছি, দিয়েছি, সেটা মানি। আমি পেছনে কথা বলি না। অনেকেই আছেন, শত্রু-মিত্র দুই জায়গায় গিয়েই ‘ভাই, ‘ভাই’ করেন। এই কাজ করিনি। সোজাসাপটা মানুষ আমি।

এ ধরনের ঘটনা প্রশ্রয় দেবেন না জানিয়ে তিনি আরও বলেন, আমি অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ। তাই বলে তো বেয়াদবিকে প্রশ্রয় দেব না, কখনোই না। এ ধরনের বেয়াদবিকে সাইজ করা শুরু করলাম, সামনে আরও হবে।

চলচ্চিত্রসংশ্লিষ্টদের অভিমত-ওমর সানী-মৌসুমীর আলাদা আলাদা বক্তব্যে এটা প্রতীয়মান হয় যে, তাদের সংসারে অশান্তির হাওয়া বইছে। তবে কী সেটা শুধু জায়েদ খানকে নিয়ে? এমন প্রশ্নও তুলছেন কেউ কেউ।

জানা গেছে, এই তারকা দম্পতি রাজধানীর গুলশানের একটি বাসায় একই ছাদের নিচে বসবাস করলেও গত দেড় বছর ধরে তাদের মধ্যে এক ধরনের দূরত্ব রয়েছে। তাদের সংসারে জায়েদ খানের উপস্থিতি বেশিদিনের নয়।

কারণ মাত্র দুই বছর আগেও জায়েদ-সানী সম্পর্ক ছিল ‘সাপে নেউলের’ মতো। গত বছরের ডিসেম্বরে শিল্পী সমিতির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে সম্পর্কের বরফ গলেছিল। একসঙ্গে সিনেমায় কাজও করেছেন। কিন্তু এক বছরের মাথায় আবারও শুরু হলো দ্বৈরথ।

চ্যাম্পিয়ন ফ্রান্সকে হতাশ করে ইতিহাস গড়ল ক্রোয়েশিয়া

ম্যাচের পাঁচ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ক্রোয়েশিয়া এগিয়ে যায়। শুরুতেই গোল খেলেও বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের অনেক সুযোগ ছিল ম্যাচে ফেরার। না, তা পারেনি আসরের অন্যতম ফেভারিট দলটি। উয়েফা নেশনস লিগের ম্যাচে শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে যায় তারা।

এই হারে টুর্নামেন্টের ফাইনালে খেলার আশা অনেকটা শেষ হয়ে গেছে ফ্রান্সের। ‘এ’ লিগের এক নম্বর গ্রুপে ২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে তারা। গ্রুপসেরা হয়ে আসরের ফাইনালে খেলা এখন অসম্ভবই বটে।

এদিন ক্রোয়েশিয়ার জয়ের নায়ক লুকা মদ্রিচ। ম্যাচের ৫ মিনিটে পেনাল্টিতে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন তিনি।

ডিবক্সের মধ্যে ক্রোয়েশিয়ার আন্তে বুদিমিরিকে ফাউল করেন ফ্রান্সের খেলোয়াড়রা। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি। মদ্রিচ পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন। তার জোরালো শট ফ্রান্সের গোলরক্ষকের হাতে লাগলেও পুরোপুরি ঠেকাতে পারেননি।

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে এই ফ্রান্সের কাছে হেরেই শিরোপা হাতছাড়া করেছিল ক্রোয়েশিয়া। এদিন বিশ্বচ্যাম্পিয়নরা পারেনি জয়ের উল্লাস করতে।

নেশনস লিগে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে ফ্রান্স। তারা জিততে পারেনি একটি ম্যাচেও। শুধু দুই ম্যাচে ড্র করে ২ পয়েন্ট ঝুলিতে পুরেছে।

দিনের আরেক ম্যাচে ডেনমার্ক ২-০ গোলে অস্ট্রিয়াকে হারিয়েছে। এই গ্রুপে তারা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আর ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ক্রোয়েশিয়া। অস্ট্রিয়ার সংগ্রহ ৪ পয়েন্ট।

চিরিরবন্দরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকায় মাজেদুর রহমান (২৬) নামে এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার রাত দেড়টায় এ ঘটনা ঘটে।

নিহত মাজেদুর রহমান দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আজিমুল ইসলামের ছেলে এবং শেখপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, সোমবার রাত প্রায় দেড়টার দিকে চিরিরবন্দর উপজেলার আমতলী নামক স্থানে প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতেই ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ বলে তিনি জানান।

ওসি বজলুর রশিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে— দুই মাদক ব্যবসায়ী গ্রুপের কোন্দলে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের কিছু নামও পাওয়া গেছে। তাদের ধরতে রাত থেকেই অভিযান চলছে।

চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনে সেলফি তোলার সময় ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে রোহান (১৬) নামে এক স্কুলছাত্রের।

সোমবার সন্ধ্যায় নকশিকাঁথা ট্রেনে করে বাড়ি ফেরার সময় চুয়াডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সেনেরেহুদা গ্রামের সিএনজি অটোরিকশাচালক রায়হান উদ্দিনের ছেলে মো. রোহান উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রোহান বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে ট্রেনে করে চুয়াডাঙ্গা যায়। ঘোরা শেষে সন্ধ্যায় নকশিকাঁথা ট্রেনে করে বাড়ি ফেরার সময় চুয়াডাঙ্গা রেলস্টেশন পার হওয়ার পর ট্রেন বেলগাছী রেলগেট এলাকায় পৌঁছলে নিহত রোহান ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তোলার জন্য মাথা বের করলে রেল পোস্টে ধাক্কা লেগে পড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার ঢাকায় রেফার করলে তাকে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমি রাতেই শুনেছি এখন তার দাফন-কাফনের ব্যবস্থা চলছে।

দোনেৎস্কে ইউক্রেনের গোলায় নিহত ৫

রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী ইউক্রেনীয় অঞ্চল দোনেৎস্কে ইউক্রেনের ছোড়া গোলার আঘাতে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২২ জন।

সোমবার রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তারা এবং রুশ সংবাদমাধ্যমগুলো বলছে, ইউক্রেনের ছোড়া গোলা স্থানীয় একটি বাজারে আঘাত হানে এবং এ হতাহতের ঘটনা ঘটে।

তবে পরে রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইউক্রেনীয় সেনারা দোনেৎস্ক শহরের একটি হাসপাতালে হামলা চালিয়েছে। ফলে হাসপাতালটিতে আগুনের সূত্রপাত হয় এবং নিরাপত্তার জন্য রোগীদের বেসমেন্টে পাঠানো হয়।

এ হামলার ঘটনা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। কিয়েভের কাছ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তারা পাঁচজন নিহত হওয়ার খবর দিয়েছেন। দোনেৎস্কের বিচ্ছিন্নতাবাদী নেতা ডেনিস পুশিলিন ইউক্রেনকে মোকাবিলায় আরও রুশ বাহিনীকে একত্রিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো আবারও করোনায় আক্রান্ত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার এক টুইটবার্তায় এ খবর তিনি নিজেই জানিয়েছেন।

টুইটে ট্রুডো লিখেছেন, আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমি সরকারের স্বাস্থ্যসংক্রান্ত বিধিনিষেধগুলো মেনে চলব এবং আইসোলেশনে থাকব। খবর রয়টার্সের।

ট্রুডো আরও জানান, তার করোনার টিকা নেওয়া আছে। এ কারণে ভালো বোধ করছেন। তাই যদি কেউ টিকা না নিয়ে থাকেন, তা হলে দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দেন তিনি। পারলে বুস্টার ডোজও নিতে বলেন ট্রুডো।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো ট্রুডোর করোনা শনাক্ত হয়েছিল। সে সময় তার তিন সন্তানের মধ্যে দুজনের শরীরেও করোনার উপস্থিতি পাওয়া যায়।

কানাডায় করোনায় এ পর্যন্ত ৩৮ লাখ ৯৭ হাজার ৪৫০ জন আক্রান্ত হয়েছেন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫১৯ জনের।

গত ২৪ ঘণ্টায় কানাডায় নতুন করে ৬৫৯ জন করোনায় আক্রান্ত হন। এই দিন মৃত্যু হয়েছে দুজনের।

২৪ বছরের মধ্যে সর্বনিম্ন দরপতন জাপানি ইয়েনের

জাপানি মুদ্রা ইয়েনের ২৪ বছরের মধ্যে সর্বনিম্ন দরপতন ঘটেছে। সোমবার দিনের শুরুতে ডলারের বিপরীতে ইয়েনের মূল্য ব্যাপকভাবে পড়ে যায়।

প্রতি ডলারের বিপরীতে ১৩৫.২২ ইয়েন দরপতন ঘটেছে। ১৯৯৮ সালের অক্টোবর মাসের পর এই প্রথম জাপানি মুদ্রার এত বেশি দরপতন ঘটল। খবর জাপান টাইমস ও ইউমিউরি সিমবুনের।

এ ছাড়া জাপানের শেয়ারবাজার নিক্কির মূল্যসূচকেও বড় পতন ঘটেছে। সোমবার সকালে লেনদেনের শুরুতেই ৩.০৫ ভাগ দরপতন ঘটেছে। এতে মূল্যসূচক কমে ২৬৯৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মুদ্রানীতি কঠোর না করার কারণে জাপানি মুদ্রার এই দরপতন ঘটেছে। যখন মার্কিন ফেডারেল রিজার্ভসহ বহু দেশের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ব্যাংক সুদের হার বাড়াচ্ছে তখন জাপান এ ব্যাপারে একেবারেই উদাসীন ছিল।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর বিশ্বের বহু দেশে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে বিশেষ করে যেসব দেশ রুশবিরোধী নিষেধাজ্ঞায় শামিল হয়েছে, সেসব দেশে মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি বেড়েছে।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা, ব্রিটেন থেকে শুরু করে ইউরোপের প্রায় সব দেশ মুদ্রাস্ফীতির কবলে পড়েছে।

যুদ্ধের ১০০ দিনে তেল-গ্যাস থেকে ১০ হাজার কোটি ডলার আয় রাশিয়ার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রথম ১০০ দিনে তেল ও গ্যাস রফতানি করে প্রায় ১০ হাজার কোটি ডলার আয় করেছে রাশিয়া।

সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার নামে একটি সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।খবর বিবিসির।

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়া থেকে তেলগ্যাস আমদানি কাটছাঁট করার কথা ঘোষণা করেছে।

কিন্তু তার পরও ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর থেকে ৩ জুন পর্যন্ত ৯ হাজার ৭০০ কোটি ডলার আয় করেছে ফসিলজাত জ্বালানি থেকে। এর মধ্যে ৬১ শতাংশই আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন।

মার্চ মাসে রাশিয়া প্রতিদিন ১০০ কোটি ডলার আয় করছিল, তবে এখন তা কমতে শুরু করেছে। তবে ইউক্রেন যুদ্ধে রাশিয়া প্রতিদিন প্রায় ৮৭ কোটি ৬০ লাখ ডলার খরচ করছে বলে অনুমান করা হয়। তাই প্রথম ১০০ দিনে রাশিয়ার তেল-গ্যাস থেকে আয় ছিল যুদ্ধের খরচের চেয়েও বেশি।

রিপোর্টে বলা হয়েছে, রুশ অপরিশোধিত তেল এখন বিপুল পরিমাণে ভারতে পাঠিয়ে পরিশোধন করা হচ্ছে। তার পর তা যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে।

ভারতে রুশ অপরিশোধিত তেল রফতানি যুদ্ধ শুরুর সময় থেকে ১৮ গুণ বেড়ে গেছে এবং এই সব ফাঁক-ফোকর বন্ধ করার কথাও বলা হয়েছে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের রিপোর্টে।

রিপোর্টে আরও বলা হয়, রাশিয়া নিষেধাজ্ঞা আরোপের পর তেলের নতুন নতুন বাজার খুঁজছে এবং এগুলোর চালান যাচ্ছে জাহাজে করে -যেসব জাহাজের মালিক ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্রের কোম্পানি।

ভারত ছাড়াও ফ্রান্স, চীন, আরব আমিরাত ও সৌদি আরব রুশ জ্বালানির আমদানি বাড়িয়ে দিয়েছে।