রবিবার ,১৭ মে, ২০২৬
sbacbank
Home Blog Page 253

বিয়ের ৬ মাস পর ক্যাটরিনাকে নিয়ে যে অনুভূতি ব্যক্ত করলেন ভিকি

ভিকি কৌশল, বলিউড অভিনেতা। ছয় মাসের কিছুটা বেশি সময় হলো সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে। আত্মীয়বন্ধুদের হুল্লোড়ে ঘেরা সেই স্বপ্নের মতো বিয়ের পর কেমন আছেন ‘ভিক্যাট’?

সম্প্রতি এক অনুষ্ঠানে সেই গল্প শোনালেন ভিকি নিজেই। খোলাখুলি বললেন ক্যাটরিনাকে নিয়ে তার মনের কথাও।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে রাজস্থানের এক দুর্গে ডেস্টিনেশন ওয়েডিং সারেন বলিউডের এই জনপ্রিয় তারকা জুটি। ছয় মাস পেরিয়ে ‘ভিক্যাট’ এখন সুখী সংসারী। সেই তৃপ্তি ক্যাটরিনার স্বামীর চোখেমুখে। ভিকির কথায়, ক্যাটরিনাকে বিয়ে করে নিজেকে থিতু লাগে এখন। বিয়ের তিনটা দিন জীবনের সেরা সময় কাটিয়েছি।

তিন দিন নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ছিল ‘ভিক্যাট’-এর বিয়ের ঠিকানা। রাজস্থানের দুর্গ আলোয় আলোয় ঝলমল করছিল। ভিনদেশি কন্যা ক্যাটরিনা পুরোদস্তুর এ দেশি রীতি-রেওয়াজ মেনে গাঁটছড়া বাঁধেন ‘পাঞ্জাব দ্য পুত্তর’ ভিকির সঙ্গে। আত্মীয়, ঘনিষ্ঠ বন্ধুদের হইচই, বলিউড তারকা অতিথিদের জৌলুসে মোড়া সেই বিয়ের গায়েহলুদ, সংগীত, মেহেদি, সাতপাক, ভূরিভোজ— সবই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ‘ভিক্যাট’। সেই খুশির দিনগুলোর ঘোর যেন এখনো কাটেনি ভিকির! আর ক্যাটরিনাকে নিজের করে পাওয়া, তারও স্বাদ যে অতুলনীয়!

ভিকির ঝুলিতে পরের ছবি ‘স্যাম বাহাদুর’ ও ‘গোবিন্দ মেরা নাম’। ক্যাটরিনাকে এর পরে দেখা যাবে ‘মেরি ক্রিসমাস’, ‘ফোন ভূত’ এবং ‘জি লে জারা’ নামের ছবিতে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত সাকিব যা বললেন

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে চলছে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ। আর সেই সিরিজেও চলে গেছে বাংলাদেশের গর্ব ও আকাঙ্ক্ষার প্রতীক ‘পদ্মা সেতু’র রোমাঞ্চ।

কেননা সিরিজের নামই ‘পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ’। টেস্টে মাঠের পেরিমিটার বোর্ডেও ভাসে পদ্মা সেতু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

আজ ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামেও সগৌরবে ভেসে উঠবে পদ্মা সেতু ও শেখ হাসিনার ছবি।

বাংলাদেশ সময় রাত ৮টায় দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের বিপক্ষে নামবেন টাইগাররা।

পর দিনই সেই মাহেন্দ্রক্ষণ। ১৬ কোটি মানুষের আকাঙ্ক্ষার ফসল পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের কাছে বাংলাদেশের নতুন এক পরিচয় উন্মোচিত হবে।

সুদূর ওয়েস্ট ইন্ডিজ থেকেই বিষয়টি নিয়ে বেশ রোমাঞ্চিত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পদ্মা সেতুর শুভ উদ্বোধন প্রসঙ্গে।

পদ্মা সেতুর কারণে তার এলাকা মাগুরার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ যে কতটা সহজতর হবে তা নিয়ে কথা বললেন সাকিব।

সেন্ট লুসিয়া টেস্টের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পদ্মা সেতু নিয়ে সাকিব বলেছেন, ‘আমাদের দেশের জন্য অবশ্যই অনেক বড় ব্যাপার। আমি যেহেতু দক্ষিণাঞ্চলের মানুষ, সেদিক থেকে আমার জন্য আরও বড় ব্যাপার। আমি খুব রোমাঞ্চিত। এটা সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে।’

পদ্মা সেতু নিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসও দিয়েছেন সাকিব।

সেতুর ছবি পোস্ট করে লিখেছেন, ‘এবার বাড়ি ফেরার আনন্দটা অন্য সময়ের চেয়ে একদম আলাদা। তাই না? এবার স্বপ্নের সেতু ধরে স্বপ্ন যাবে বাড়ি!’

প্রসঙ্গত, নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে বহুল কাঙ্ক্ষিত এই পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৫ জুন এই সেতুর উদ্বোধন করবেন। পর দিন ২৬ জুন থেকে ৯ দশমিক ৮৩ কিলোমিটার দীর্ঘ সেতুতে সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

হজের জন্য ছুটি পেলেন ইংলিশ স্পিনার

হজে অংশগ্রহণের জন্য ছুটি নিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই তিনি।

এবার ইসলামের এই পবিত্র দায়িত্ব পালনে ছুটি চেয়েছেন ইংল্যান্ড দলের অন্যতম সেরা স্পিনার আদিল রশিদ।

তার ছুটি মঞ্জুরও করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বোর্ড।

সে অর্থে জুলাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে এ স্পিনারকে পাচ্ছে না ইংল্যান্ড।

শুধু বোর্ড থেকেই ছুটি পাননি আদিল রশিদ, নিজের কাউন্টি দল ইয়র্কশায়ারের অনুমতিও পেয়েছেন তিনি।

ক্রিকইনফো জানিয়েছে, শনিবার হজের উদ্দেশ্যে সৌদি আরবের পথে উড়াল দেবেন আদিল রশিদ। জুলাইয়ের মাঝামাঝিতে তার দেশে ফেরার কথা।

১৯ জুলাই থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে ইংল্যান্ড। সেই সিরিজে তাকে পাওয়া যেতে পারে।

তবে ৭ জুলাইয়ে শুরু হয়ে ১৭ জুলাই শেষ হওয়া ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলছেন না রশিদ। এ সময়টা হজব্রত পালনে থাকবেন তিনি।

ক্রিকইনফোকে আদিল রশিদ বলেছেন, ‘প্রতিবারও হজে যাওয়ার ভাবনায় ছিলাম। কিন্তু সময় করে ওঠা হচ্ছিল না। এ বছর মনে হলো, সব ছেড়ে আমাকে এটিই করতে হবে। ইসিবি ও ইয়র্কশায়ারের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। বিষয়টি তারা শুনেই ছুটি দিয়েছে, উৎসাহ দিয়েছে। আমি ও আমার স্ত্রী কয়েক সপ্তাহের জন্য যাব। এটা হবে আমার জন্য অনেক বড় মুহূর্ত।’

সীমান্তে স্বর্ণের বারসহ চোরকারবারি গ্রেফতার

ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়ার কেড়াগাঁছি সীমান্তে ছয়টি স্বর্ণের বারসহ কামরুজ্জামান বুলু নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোরে একটি বাইসাইকেলের সিটের নিচে স্বর্ণের বারগুলো রেখে কামরুজ্জামান বুলু নামের ওই ব্যক্তি সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি পৌঁছে যান। এ সময় গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয় এবং স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, তার কাছ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করে তার নামে মামলা করা হয়। স্বর্ণের ওজন ৮২০ গ্রাম। এসব স্বর্ণের মূল্য প্রায় ৫৫ লাখ টাকা।

বাড়ির উঠানে বন্যার পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

নেত্রকোনার কলমাকান্দা ও কেন্দুয়ায় বাড়ির উঠানে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। কলমাকান্দায় বৃহস্পতিবার বিকালে ও কেন্দুয়ায় রাত ১০টার দিকে বাড়ির লোকজনের অগোচরে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাজায়, জেলার কলমাকান্দা উপজেলায় বাড়ির উঠানে বন্যার পানিতে ডুবে মোহাম্মদ আলী নামে ১৪ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের গুতুরা গ্রামে পানিতে ডুবে এ ঘটনা ঘটে।

শিশু মোহাম্মদ আলী একই গ্রামের অটোরিকশাচালক (সিএনজি) আশিক মিয়া ও সমলা আক্তার দম্পত্তির ছোট সন্তান।

জানা যায়, বাবা আশিক মিয়া সিএনজি চালাতে সকালে বের হয়ে যান। মা সমলা আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সন্ধ্যার দিকে শিশু মোহাম্মদ আলী ঘরের বারান্দায় খেলছিল। বারান্দায় শিশুটিকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির উঠানে বন্যার পানিতে শিশুটির চাচি মুক্তা আক্তারের পায়ে লাগে। পরে মোহাম্মদ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. লুৎফর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানা পরিদর্শক (তদন্ত) খোকন কুমার দাস বন্যার পানিতে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামের আব্দুল আহাদ আলীর ছেলে নাবিল মিয়া (২) সবার অলক্ষ্যে বৃহস্পতিবার রাতে বাড়ির উঠানে পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ উঠানে ভাসতে দেখে তার লাশ উদ্ধার করে।

কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অবশেষে মার্কিন সিনেটে অস্ত্র নিয়ন্ত্রণে বিল পাস

যুক্তরাষ্ট্রে একের পর এক স্কুল, গির্জা, সুপারমার্কেটে বন্দুক হামলার পর আইন কঠোর করতে অস্ত্র নিরাপত্তা বিল পাস করেছে মার্কিন সিনেট।

বৃহস্পতিবার রাতে পাস হওয়া বিলটি গত ৩০ বছরে আমেরিকার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র আইন হতে চলেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিল পাস করতে ন্যূনতম ৬০ জনের সমর্থনের প্রয়োজন হয়। ৬৫টি ভোট নিয়ে বৃহস্পতিবার সিনেটে বিলটি পাস হয়। বিপক্ষে ভোট পড়েছিল ৩৩টি।

রিপাবলিকানরা মূলত অস্ত্র আইন কঠোর করার পরিবর্তে নিরাপত্তা বাড়ানো ও মানসিক স্বাস্থ্য আইন উন্নত করতে আগ্রহী। তবে বৃহস্পতিবার সিনেটের ভোটাভুটিতে ১৫ রিপাবলিকান ডেমোক্র্যাটের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ বিলের পক্ষে ভোট দেন।

গত মাসে নিউইয়র্কের বাফেলোর সুপারমার্কেটে ও টেক্সাসের উভালদেতে এক প্রাথমিক বিদ্যালয়ে গোলাগুলিতে ৩১ জন নিহত হন। এর পরই অস্ত্র নিরাপত্তা কঠোর করতে পাস হলো এ বিল।

তবে প্রস্তাবিত আইন নিয়ে এখনো বিতর্ক রয়েছে। ডেমোক্র্যাট সদস্য ও অ্যাক্টিভিস্টদের অনেকের দাবি, আইনে নিরাপত্তার প্রস্তাবগুলো যথেষ্ট কঠোর নয়। বিলটি এখন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে তোলা হবে। সেখানে পাস হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে। আগামী কয়েক দিনের মধ্যেই প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে পারে।

রিপাবলিকান সিনেটর টেক্সাসের জন করনিন আইনের আলোচনায় যৌথ নেতা ছিলেন। পার্লামেন্টের আলোচনায় তিনি বলেন, বিলটি আমেরিকাকে আরও নিরাপদ করে তুলবে।

প্রকাশ্যে অস্ত্র বহনের অনুমতি পেল নিউইয়র্কের মানুষ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে প্রকাশ্যে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট।

এর আগে এ ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছিল নিউইয়র্ক স্টেট। কেবল বিশেষ প্রয়োজনে আবেদন জানিয়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করার নিয়ম ছিল। কিন্তু তা নাগরিকদের বন্দুক সংরক্ষণ অধিকার বিরোধী বলে মতামত দিয়ে আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দিলেন মার্কিন সুপ্রিমকোর্ট।

তবে স্টেট আগ্নেয়াস্ত্র বহনে নিজের মতো করে কিছু বিধিবিধান রাখতে পারবে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট।

প্রেসিডেন্ট বাইডেন আদালতের এ রুলিংয়ের নিন্দা ও সমলোচনা করে বলেছেন, এই সিদ্ধান্ত সাধারণ জ্ঞান ও সংবিধান— দুটোরই পরিপন্থী; এ সিদ্ধান্ত আমাদের সমাজকে আরও গভীর সমস্যায় ফেলবে।

আমেরিকায় সম্প্রতি যে ভয়াবহ বন্দুক সহিংসতার ঢেউ শুরু হয়েছে তা নিয়ন্ত্রণে যখন নানা পর্যায়ে ব্যাপক চেষ্টা চলছে, তখন সুপ্রিমকোর্টের এই রায় প্রকাশ হলো। বিশেষজ্ঞরা বলছেন, এ রায়ের ফলে অস্ত্র নিয়ন্ত্রণ ও বন্দুক সহিংসতা থামানোর প্রচেষ্টা হুমকির মুখে পড়ল।

এদিকে সুপ্রিমকোর্ট নিউইয়র্কে প্রকাশ্যে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেওয়ার সিদ্ধান্তকে বেপরোয়া ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত গভর্নর ক্যাথি হোকুল।

তিনি বলেন, বন্দুক হামলায় নিহতদের পরিবারের সদস্যদের কষ্ট ভোলার নয়। নিউইয়র্কে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনের সুযোগ থাকার অর্থ হলো হঠাৎ করে যে কেউ সাবওয়ে, স্কুল কিংবা দোকানে ঢুকে পড়তে পারে, যার কারণে নিউইয়র্কারদের জীবন ঝুঁকির মুখ পড়বে।

অন্যদিকে নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন, নিউইয়র্ক সিটিতে বন্দুক বহনের বিষয়ে যে নিয়ম রয়েছে, সুপ্রিমকোর্টের রুলিংয়ের কারণে তাতে কোনো পরিবর্তন হবে না।

তিনি বলেন, সুপ্রিমকোর্টের এই সিদ্ধান্তে বন্দুক হামলার ঝুঁকি থেকে সিটি ও স্টেটের বাসিন্দারা আরও বেশি অনিরাপদ হলো। নিউইয়র্কসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্দুক সহিংসতার বিষয়টিকে উপেক্ষা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিকে আমলে না নেওয়ায় মানুষের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়ল বলে মনে করেন মেয়র এরিক অ্যাডামস।

সূত্র: বিবিসি

উত্তরা ফাইন্যান্সের এমডি শামসুল আরেফিনকে অপসারণ

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম শামসুল আরেফিনকে অপসারণ করা হয়েছে।

ব্যাপক আর্থিক অনিয়ম ও আমানতদারদের জন্য ক্ষতিকর কার্যকলাপে যুক্ত থাকার অপরাধে সম্প্রতি এসএম শামসুল আরেফিনকে অপসারণ করে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।

চিঠিতে বলা হয়েছে, ‘আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর ২০(৩) ধারার আওতায় উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিশেষ নিরীক্ষা সম্পাদনের জন্য নিযুক্ত সিএ ফার্ম রহমান হক (কেপিএমজি) কর্তৃক প্রণীত বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখিত প্রতিষ্ঠানটিতে সংঘটিত ব্যাপক আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত থেকে প্রতিষ্ঠান ও আমানতকারীদের জন্য ক্ষতিকর কার্যকলাপে যুক্ত থাকায় আপনাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আরেফিনকে এ বিভাগের ২৩ জুন তারিখের পত্রের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে অপসারণ করা হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘বিশেষ নিরীক্ষা প্রতিবেদন (যার কপি এরই মধ্যে আপনার কাছে পাঠানো হয়েছে) উল্লেখিত বিভিন্ন অনিয়মের সঙ্গে শামসুল আরেফিন জড়িত থাকায় তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের পরামর্শ দেওয়া হলো।’

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নতুন স্মারক নোট

জাতির গৌরবের প্রতীক ‘পদ্মা সেতু’র উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ২৬ জুন (রোববার) থে‌কে নতুন এ স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থে‌কে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুদ্রিত ১০০ টাকা মূল্যমান স্মারক নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যের বিষয়ে বলা হয়েছে—বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১৪৬ মিমি*৬৩ মিমি পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বাম পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে ‘পদ্মা সেতু’র ছবি/ইমেজ মুদ্রিত রয়েছে। নোটের উপরিভাগে সামান্য ডানে নোটের শিরোনাম ‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’ লেখা রয়েছে। এছাড়া, নোটের ওপরে ডান কোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘100’, নিচে ডান কোণে মূল্যমান বাংলায় ‘১০০’ এবং উপরিভাগে মাঝখানে ‘একশত টাকা’ লেখা রয়েছে।

নোটের পেছন ভাগে ‘পদ্মা সেতু’র পৃথক একটি ছবি/ইমেজ সংযোজন করা হয়েছে। নোটের উপরিভাগে ডানদিকে নোটের শিরোনাম ইংরেজিতে ‘Padma Bridge -The symbol of national pride ONE HUNDRED TAKA’ লেখা রয়েছে।

এছাড়া, নোটের উপরে বামকোণে ও নিচের ডানকোণে মূল্যমান ইংরেজিতে ‘100’ এবং নিচে বামকোণে বাংলায় ‘১০০’ লেখা রয়েছে। এছাড়া, নোটের নিচে মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ এবং এর বামপাশে ‘BANGLADESH BANK’ ও ডানপাশে ‘ONE HUNDRED TAKA’ লেখা রয়েছে।

শতভাগ কটন কাগজে মুদ্রিত ১০০ টাকা মূল্যমান স্মারক নোটটির সম্মুখভাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতির বামে ৪ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে এবং নোটের ডানদিকে জলছাপ এলাকায় ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’, ‘২০০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত রয়েছে। এছাড়া নোটের উভয় পৃষ্ঠে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে।

১০০ টাকা মূল্যমান স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সম্বলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধুমাত্র খামসহ স্মারক নোটটির মূল্যনির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা এবং ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্যনির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সর্বসাধারণের শুভেচ্ছা বার্তা

রংপুরের ছদ্মপুষ্করিনী এলাকা থেকে জাতীয় পর্যায়ে উঠে এসেছেন ১০ জনের বেশি নারী ফুটবলার। তবে তাদের ছিলো না সুযোগ সুবিধা, ছিলো না খেলার মাঠও। বিষয়টি নজরে আসে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দশ খেলোয়াড়কে ১০ লাখ অনুদান ও একটি আধুনিক খেলার মাঠ করে দেন বঙ্গবন্ধু কন্যা। এমন ছোট ছোট বহু কাজের জন্য আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারণ মানুষ।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২০ মে দলের ভ্যারিফাইড ফেসবুক পেজে শুভেচ্ছা বার্তা আহ্বান করা হয়। এতে শেখ হাসিনার নেতৃত্বে দলের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা ও সুপারিশ চাওয়া হয়। আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার ভিডিও প্রদান করা হয়। এরমধ্যে কিছু ভিডিও আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশও করা হয়েছে।

রংপুরের ছদ্মপুষ্করিনী মিনি স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে এএফসি মহিলা ফুটবল দলের কোচ মো. মিলন মিয়া বলেন, আমি এমন একটি স্থাপনার সামনে দাঁড়িয়ে যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি উপহার। রংপুরের ছদ্মপুস্কনীর নারী ফুটবলারদের জন্য একটি মিনি স্টেডিয়াম। এটি পাওয়ায় এখানকার আপামর জনতা, ক্রীড়া প্রেমী, ক্রীড়া মোদি ও সকল স্তরের ক্রীড়াঙ্গনের মানুষ খুশি। এখান থেকে ১০-১২ জন নারী ফুটবলার বিভিন্ন বয়স ভিত্তিকে জাতীয় দলে খেলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানকার ছয় জন নারী ফুটবলারকে নগদ ১০ লাখ টাকা দেন ও এই এলাকাটিকে পরিবর্তন করে দিয়েছেন। এটি ইতিহাসে বিরল। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শুভকামনা ও দলের জন্য শুভকামনা। সেইসঙ্গে আশা করছি আমরা চাই এই সরকার আবারো ক্ষমতায় আসুক। এবং বাংলার ক্রীড়াঙ্গনে উন্নয়ন করুক যেন বিশ্ব ক্রীড়াঙ্গনে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী শাহাব উদ্দীন শিহাব বলেন, পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চলের ৬০ লাখ মানুষের প্রাণের দাবি ছিল পটুয়াখালী একটা মেডিকেল কলেজ স্থাপন। এরই পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি জেলার কলাপাড়ার এক জনসভায় আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পটুয়াখালী মেডিকেল কলেজ করার ঘোষণা দেন। পরবর্তী অনুমোদনের ধারাবাহিকতায় দেশের ২৪ তম মেডিকেল কলেজ হিসেবে পটুয়াখালী মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়।এতে এই অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা নিতে জেলার বাহিরে আর যেতে হয় না।

তিনি বলেন, আমরা দল বুঝি না, পক্ষ আর বিপক্ষ বুঝি না। সাধারণ মানুষ যা বুঝে সেটা জীবন মানে উন্নয়ন আর মৌলিক চাহিদা – খাদ্য, বস্ত্র, শিক্ষা , বাসস্থান এবং চিকিৎসা। যা কিনা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশাল অবদান রেখেছেন৷ বলার অপেক্ষা রাখে না বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন এ দেশ এবং তার এই সুযোগ্য কন্যার হাত ধরে এগিয়ে যাচ্ছি অর্থনৈতিক মুক্তির পথে৷ সেই আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি চাই শেখ হাসিনার হাতে দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এগিয়ে যাক আমার সোনার বাংলাদেশ।

রংপুর সদরর ইউডিসির নারী উদ্যোক্তা মোসাম্মদ দিলরুবা বলেন, একজন নারী উদ্যোক্তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। কারণ উনি যে বাংলাদেশকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছিলেন তার বাতিঘর হচ্ছে ইউডিসি। গ্রামীণ যে দরিদ্র মহিলারা আছে। এখানে কাজ করে তাদের হাতের কাজ থেকে শুরু করে নকশি কাঁথাসহ এ ধরণের অনেক কাজ আছে। সেই কাজগুলো ছবি তুলি। তারপর ১০১ প্ল্যাটফর্মে পাঠাই। ওখানে ছবি দেখার পর গ্রাহকেরা পছন্দ করে তাদের ইচ্ছা মতো ক্রয় করতে পারছে। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন, আগামীতে যেনো সরকার গঠন করে উনাকেই আবার পাশে পাই। এই উদ্যোগে যেনো উনি আরো সফলতা লাভ করতে পারে।

এমন অসংখ্য শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়েছে যা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশ করেছে দলটির ওয়েব টিম।