সিলেট ও সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করলো লংকাবাংলা ফাউন্ডেশন। গত বৃহস্পতিবার লংকাবাংলা ফাউন্ডেশন নিজেদের কর্পোরেট দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ায় বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সমাগ্রী বিতরণ করে। তাদের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো বন্যার্ত মানুষের দুর্ভোগ কিছুটা হ্রাস করা। খাদ্যসামগ্রী বিতরণকালে লংকাবাংলা ফাউইন্ডেশনের উর্দ্ধতন কর্মকর্তা সহ ভাটিপাড়া এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে নির্বাহী প্রকৌশলীকে পেটানোর অভিযোগ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদের বিরুদ্ধে নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মিজানুর রহমানকে মারপিটের অভিযোগ উঠেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
আহত মিজানুর রহমান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। তবে অভিযোগ অস্বীকার করেছেন অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ। তার দাবি, প্রকৌশলী মিজানুর রহমান ও আজিজের মধ্যে কথা কাটাকাটি চলছিল। এ সময় তিনি তাদের থামাতে এগিয়ে যান।
শনিবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আজ (শনিবার) আইকিউএসি আয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করি। প্রশিক্ষণ চলাকালে দুপুর আড়াইটার দিকে আজিজ নামে বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত এক ছাত্র আমাকে বলেন ড. ইকবাল কবীর জাহিদ স্যার আপনাকে ডাকছেন। ড. ইকবাল কবীর জাহিদ স্যারের কথা শুনে আমি রুমের বাইরে বের হই। দরজার বাইরে আসলে ড. ইকবাল কবীর জাহিদ স্যার একাডেমিক ভবনের পশ্চিম পাশে সিঁড়ির নিচে ডেকে নিয়ে যান। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার কানে থাপ্পড় মারেন। এরপর আজিজ আমাকে চড়-থাপ্পড় মেরে লাঞ্ছিত করে। এ সময় আমার প্রাণনাশের হুমকিও দেন।
মিজানুর রহমান আরও বলেন, রাজশাহীর একটি ঠিকাদার প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে জেনারেটর সরবরাহ করে। ওই প্রতিষ্ঠানের ১৮ লাখ টাকার (বিল) প্রকল্পের বিপরীতে সিকিউরিটি বাবদ এক লাখ ৮০ হাজার টাকা জামানত রাখা হয়। ঠিকাদার প্রতিষ্ঠানের ওই সিকিউরিটির টাকা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র আজিজকে দিতে চাপ দিচ্ছিলেন প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ। একাধিক দিন তিনি আমাকে সুপারিশ করেছেন। আমি বলেছি যথাযথ প্রক্রিয়া (কাগজপত্র) ছাড়া টাকা দিতে পারব না। এজন্য তারা আমার ওপর ক্ষুব্ধ হন।
এ বিষয়ে মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ বলেন, প্রকৌশলী মিজানুর রহমানের অভিযোগ সঠিক নয়। মিজানুর ও আজিজের মধ্যকার কথা কাটাকাটি চলছিল। তাদের থামাতে এগিয়ে গিয়েছিলাম। আমি তাকে মারপিট করিনি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্যালারির সাউন্ড সিস্টেমের দুর্নীতির বিষয়ে একটি তদন্ত রিপোর্ট দিয়েছিলাম। ওই রিপোর্টে প্রকৌশলী মিজানুর রহমান অভিযুক্ত। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেওয়ায় আমার ওপর ক্ষুব্ধ ছিল। এজন্য আমার বিরুদ্ধে মিথ্যা নাটক সাজাচ্ছে।
পদ্মা সেতুর উদ্বোধনে উচ্ছ্বসিত স্পেন প্রবাসীরা
অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে। বাংলাদেশের কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে ২৫ জুন। এক সময়ের স্বপ্নের পদ্মা সেতু এখন নিজের পায়ে দাঁড়িয়ে চোখ জুড়াচ্ছে কোটি বাঙালির। বহুল প্রতীক্ষিত লাল-সবুজের গর্বের এই পদ্মা সেতুর গৌরবগাথা এবার পৌঁছে গেল ইউরোপের পর্যটন ও ফুটবলের দেশ খ্যাত স্পেনে।
দেশে-বিদেশে আলোচিত পদ্মা সেতুর স্বপ্নপূরণের আনন্দের ঢেউ আছড়ে পড়ছে সাত সমুদ্র তেরো নদীর ওপারে সুদূর স্পেনে বসবাসরত বাংলাদেশিদের মাঝেও। পদ্মা সেতু নির্মাণ হওয়ায় দেশের মানুষের মতো উচ্ছ্বসিত স্পেনে বসবাসরত প্রায় ৫০ হাজার বাংলাদেশিও।
বিশ্ব দরবারে পদ্মা সেতুর পটভূমি ও আগমনী বার্তা তুলে ধরতে এবং সেতুর উদ্বোধনকে আরও স্মরণীয় করে রাখতেই স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের নিয়ে ভিন্নধর্মী বিশেষ আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে।
বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের দিনকে বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন অভিহিত করে দূতাবাসের মিশন উপ-প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল জানান, পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে আজ ২৫ স্থানীয় সময় দুপুর ১২ টায় দূতাবাস হলে এক আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। এজন্য কমিউনিটি নেতাসহ সাংবাদিকদের উপস্থিত থাকার আহবান জানান তিনি।
২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। ২৬ জুন সকালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে সেতুটি। সাত সমুদ্দুর তেরো নদীর এপারেও তাই সেই আনন্দের ছটা। চায়ের আড্ডা থেকে শুরু করে রেস্তোরাঁ কিংবা ঘরোয়া আড্ডায় প্রবাসীদের এখন একটাই আলোচনার বিষয়। কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ায় বর্তমান সরকারের ভূঁয়সী প্রশংসার পাশাপাশি সেদিনের বিরোধিতাকারীদেরও সমালোচনায় মুখর প্রবাসীরা।
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে স্বাগত জানিয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সরওয়ার মাহমুদ বলেন, পদ্মা সেতু বাংলাদেশের মানুষের মর্যাদা ও সক্ষমতার প্রতীক।
দেশ স্বাধীন করার সময় যেভাবে গোটা জাতি এক হয়েছিল, সেভাবে পদ্মা সেতুর জন্যও দেশে-বিদেশে সবাই এক হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের সময় যেভাবে দেশের মানুষ তার জন্য অপেক্ষা করেছিলেন, ঠিক সেভাবেই এখন দেশের মানুষ পদ্মা সেতুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। স্বাধীনতার পর একমাত্র পদ্মা সেতুর জন্যই আবারো গোটা জাতি এক হয়েছে।
বাংলাদেশ দূতাবাস স্পেনের বাণিজ্যিক সচিব রেদোয়ান আহমেদ বলেন, পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়ানো সেতুটি আজ থেকে হয়ে উঠেছে বাংলাদেশের আশা আকঙ্ক্ষার প্রতীক। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে বিশ্বে বাংলাদেশে বড় বিনিয়োগের জন্য আস্থা তৈরি করেছে।পদ্মা সেতু ইউরোপের বাজারে বাংলাদেশের নতুন বাণিজ্য, সম্ভাবনা, তৈরি করার পাশাপাশি বিদেশি, বিনিয়োগ ও বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে সহায়তা করবে।
স্পেন আওয়ামী লীগের প্রবীণ নেতা জাকির হোসেন বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা নিজেদের টাকা দিয়ে নিজেই পদ্মা সেতু করলেন। আজ সেই নদীর বুক চিরে পদ্মা সেতু দাঁড়িয়ে যেন বঙ্গবন্ধুকেই কুর্নিশ করছে। এই সেতুর ফলে এখানকার জনপদে উন্নয়নের আলো ছড়িয়ে পড়েছে।
আওয়ামী লীগের পক্ষ থেকে আনন্দ উৎসব করা হবে জানিয়ে স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী বলেন, যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, তাদের বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত।
উল্লেখ্য, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতু। সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। দ্বিতল এই সেতুর এক অংশ পদ্মা নদীর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত এবং অপর অংশ নদীর শরীয়তপুরের জাজিরা প্রান্তে যুক্ত। একই সঙ্গে ট্রেন ও গাড়ি চলাচলের ব্যবস্থা রয়েছে এ সেতুতে। চারলেন বিশিষ্ট ৭২ ফুট প্রস্থের এ সেতুর নিচতলায় রয়েছে রেললাইন। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্থাপিত হবে। পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
জীবন
আমি ঝড় দেখেছি,
আমি তুফান দেখেছি,
আমি বন্যা দেখেছি,
আমি ঝর্ণা দেখেছি,
সিলেটের এই বন্যা আমি
আগে দেখি নাই।
আমি দুর্যোগ দেখেছি,
আমি দুর্ভোগ দেখেছি,
আমি যুদ্ধ দেখেছি,
পুতিনের এই গণহত্যা,
এর আগে দেখি নাই।
আমি অন্যায় দেখেছি,
আমি বিচার দেখেছি,
আমি অবিচার দেখেছি,
আমি হুকুম দেখেছি,
আমি চোর দেখেছি,
আমি গুণ্ডা দেখেছি,
বর্তমানের এই দুর্নীতি
এর আগে দেখি নাই।
আমি শিক্ষক দেখেছি,
আমি গুরুজন দেখেছি,
আমি আলেম দেখেছি,
আমি ডোনাল্ড ট্রাম্প দেখেছি,
জো বাইডেনের এই ভণ্ডামি
এর আগে দেখি নাই।
আমি ডাক্তার দেখেছি,
আমি ইঞ্জিনিয়ার দেখেছি,
আমি ওসি দেখেছি,
আমি ডিসি দেখেছি ,
আমি কূটনীতিক দেখেছি,
আমি সচিব দেখেছি,
বর্তমানের এই বাটপাড়দের
এর আগে দেখি নাই।
আমি তেল মারা দেখেছি,
আমি তেল দিতে দেখেছি,
আমি চামচা দেখেছি,
আমি নেমকহারাম দেখেছি,
বর্তমানের এই বেইমানদের
এর আগে দেখি নাই।
আমি শাসন দেখেছি,
আমি শোষণ দেখেছি,
আমি ভোট কারচুপি দেখেছি,
আমে জালেম দেখেছি,
আমি জুলুম দেখেছি,
স্বৈরাচারের এই অত্যাচার
এর আগে দেখি নাই।
আমি দেশ দেখেছি,
আমি বিদেশ দেখেছি,
আমি ন্যায় দেখেছি,
আমি অন্যায় দেখেছি,
আমি মহামারি দেখেছি,
আমি খরা দেখেছি,
আমি হাহাকার দেখেছি,
পুঁজিবাদীদের এই বর্বরতা
এর আগে দেখি নাই।
আমি বিশ্বাস করেছি,
আমি আশ্বাস রেখেছি,
আমি সংগ্রাম করেছি,
আমি ঘৃণা করেছি,
আমি ভালোবেসেছি,
তোমার মতো সুন্দর করে
আমি ভাবতে পারি নাই।
আমি পরিবর্তন দেখেছি,
আমি আবর্তন দেখেছি,
আমি ভাঙতে দেখেছি,
আমি গড়তে দেখেছি,
আমি সহ্য করেছি,
আমি ধৈর্য ধরেছি,
অমি জীবন দেখেছি ,
আমি মরণ দেখেছি,
তোমার মতো মহৎ আমি,
হতে পারি নাই,
প্রাণের চেয়ে প্রিয় তুমি
আমার কাছে তাই।
বাড়ি বরিশাল, পদ্মা সেতু আমার লাগবে: ওমর সানী
স্বপ্ন সত্যিতে রূপ নিয়েছে খরস্রোতা পদ্মায়। শনিবার বর্ণিল উৎসব, বাতাসে রঙিন আবির ও ফলক উন্মোচনসহ উৎসবমুখর নানা আয়োজনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গৌরবের পদ্মা সেতু উদ্বোধনের এই আনন্দ ও খুশির ঢেউ লেগেছে দেশজুড়ে। দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণ হওয়ায় গোটা দেশে বইছে আনন্দের উচ্ছ্বাস।
পদ্মা সেতু বাস্তবায়নে উচ্ছ্বসিত দেশের তারকারাও। তাদের মধ্যে অন্যতম চিত্রনায়ক ওমর সানী। ফেসবুকে নিজের সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘চাঁদের আলো’খ্যাত তারকা।
পদ্মা সেতু তার নিজের জন্য কতটা জরুরি সে কথা জানিয়েছেন ভক্ত-অনুরাগীদের।
ওমর সানী লিখেছেন— ‘আমার বাড়ি বরিশাল, গৌরনদী। জন্ম কালীগঞ্জ, জিনজিরা, ঢাকা। আমার শ্বশুরবাড়ি সাতক্ষীরা, খুলনা। পদ্মা সেতু আমার লাগবে, আপনার লাগবে। আমাদের গর্ব পদ্মা সেতু। আমাদের প্রথম অর্জন স্বাধীনতা আর দ্বিতীয় অর্জন পদ্মা সেতু। সমালোচনা নয়; আসুন আমরা এক মুখে বলি, আমাদের পদ্মা সেতু।’
পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরও। সুদূর অস্ট্রেলিয়া থেকে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দে শামিল হন তিনি।
ফেসবুকে শাবনূর এক পোস্টে লেখেন— ‘স্বপ্নের পদ্মা সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্থাপত্য শিল্পের এক শ্রেষ্ঠ স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন। আমাদের গর্বের এই সেতু উদ্বোধন হওয়ায় আমিও আজ সবার সঙ্গে মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত। ’
পদ্মা সেতু দেখে উদ্বেলিত অভিনেত্রী মেহের আফরোজ শাওনও। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের নিজের অনুভূতির কথা জানান শাওন, আমি মুক্তি দেখিনি, পদ্মা সেতু দেখছি। অসাধারণ একটি অনুভূতি। বাঙালি জাতি হচ্ছে হার না মেনে নেওয়ার জাতি। যেভাবেই হোক আমরা আদায় করে নিতে পারি।
প্রসঙ্গত, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতু। সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। দ্বিতল এই সেতুর এক অংশ পদ্মা নদীর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত এবং অপর অংশ নদীর শরীয়তপুরের জাজিরা প্রান্তে যুক্ত। একই সঙ্গে ট্রেন ও গাড়ি চলাচলের ব্যবস্থা রয়েছে এ সেতুতে। চার লেনবিশিষ্ট ৭২ ফুট প্রস্থের এ সেতুর নিচতলায় রয়েছে রেললাইন। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্থাপিত হবে। পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
আলিয়া এখন আমার জীবনে ডাল-ভাত: রণবীর
রণবীরের বিয়ের পর কেমন যাচ্ছে কাপুর পরিবার। পারিবারিক বন্ধন কি আলগা হয়ে গেছে নাকি আরও দৃঢ় করেছেন আলিয়া। এসব প্রশ্ন তাদের ভক্তদের মুখে মুখে।
অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ের পর রণবীরের জীবন বদলে গেছে- এ কথা স্বীকার করেছেন রণবীর।
এবার রণবীর তার ভক্তদের বোঝাতে চাইলেন, বিয়ের পর এক ধাক্কায় যেন বাস্তবকে টের পাচ্ছেন তিনি। দাম্পত্য জীবনে এসে তার উপলব্ধি এটিই যে, আলিয়া তার সব কিছুতে মিশে গেছেন। প্রেমিকা আলিয়া আর সহধর্মিণী আলিয়ার মধ্যে বিস্তর ফারাক। জীবনের প্রতিটি মুহূর্তে আলিয়া এমনভাবেই জড়িয়ে গেছেন যে, তাকে ডাল-ভাত মনে হয় রণবীরের।
শুক্রবার মুম্বাইয়ে ধুমধাম করে ‘সমশেরা’ সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হাজির হন রণবীর। সিনেমার প্রচারে এসে এ নায়ক জানালেন, নিজের দাম্পত্য জীবনের কথা।
বললেন, ‘আগে সিনেমার সংলাপের সঙ্গে তাল মিলিয়ে বলতাম, জীবনটা কেবল ডাল-ভাতে চলে নাকি? হাক্কা চাউমিন, পাওভাজি, টেংরি কাবাব, সবই তো লাগে। কিন্তু এখন বলব— একটা সময়ের পর জীবনটা ডাল-ভাতই। ওই টুকুই মুখ্য হয়ে ওঠে। আলিয়া এখন আমার সেই জায়গা নিয়েছে। সে-ই ডাল-ভাত, আবার কখনো তাতে ঝাল, মসলা ইত্যাদি কত কী মিশছে! এ জীবন শান্তির, সুখের। আমার ভালো লাগছে।’
শুধু তাই নয়, আগে যেমন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতেন, কোনো কিছুই সিরিয়াস নিতেন না। নায়কের মতো উড়ে বেড়াতেন, এখন সেগুলো আর করছেন না। একেবারে বদলে গেছেন। রণবীর জানালেন, এখন আর শুধু নিজের জন্য ভাবেন না তিনি। পরিবারের কথা ভেবে সব কাজ করেন।
চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এর আগে তারা দীর্ঘদিন প্রেম করেছিলেন। বিয়ের আগে কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি তাদের। তবে আগামী সেপ্টেম্বরেই মুক্তি পাচ্ছে এই দম্পতির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’।
এদিকে ‘সমশেরা’য় চমক নিয়ে হাজির হবেন রণবীর। এই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমায় নিজের গোত্রের মানুষদের স্বাধীনতা ও মর্যাদার জন্য শাসক দলের সঙ্গে তুমুল লড়াই করতে দেখা যাবে রণবীরকে। ঐতিহাসিক প্রেক্ষাপটে জঙ্গলের রাজা রবিন হুডের মতো ক্রীতদাস নেতা সমশেরাকে এঁকেছে যশরাজ ফিল্মস। এতে বড়লোকের ঘরে ডাকাতি করে গরিবদের টাকা জোগান রণবীর। সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা
আইপিএল নিয়ে ক্ষোভ ঝাড়লেন রমিজ রাজা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে জাতীয় দলের খেলায় আগ্রহ হারাচ্ছেন ক্রিকেটাররা। যে কারণে আইপিএলের জন্য আন্তর্জাতিক অনেক সিরিজ বাধার মুখে পড়ছে। এ খবর সবার জানা।
এরই মধ্যে ৮ থেকে ১০ দলে উন্নীত হওয়ায় আইপিএলে খেলার সংখ্যা বেড়েছে। যে কারণে দেশের খেলায় ক্রিকেটারদের পাওয়া আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এদিকে সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ জানিয়েছেন, ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে আইপিএলে ম্যাচ আরও বাড়ানো হবে। এমনটি হলে আইপিএলকে বাড়তি উইন্ডো দিতে হবে আইসিসিকে।
আর এমন খবরে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।
পরবর্তী আইসিসি আলোচনাসভায় এ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবেন বলে জানিয়েছেন রমিজ।
শুক্রবার লাহোরে এক সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান ক্ষোভ ঝেড়ে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আইপিএলের উইন্ডো বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা হয়নি। আইসিসির কনফারেন্সে এ বিষয়ে আমি নিজের মতামত রাখব। আমার কথাটা খুবই সহজ ও স্পষ্ট। বিশ্ব ক্রিকেটে যদি এমন কোনো ঘটনা বা বদল ঘটে, যার জেরে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়, তা হলে তার বিরুদ্ধে আমরা আইসিসির কাছে কড়াভাবে নিজেদের মতামত রাখব এবং সেই বদলকে চ্যালেঞ্জ জানাব।’
তথ্যসূত্র: ক্রিকইনফো
ওরা আমাদের শাস্তি দিচ্ছে: ডমিঙ্গো
২০২১ সালে চট্টগ্রাম টেস্টে অভিষেক ঘটে কাইল মায়ার্সের। ওই টেস্টে দারুণ দ্বিশতক হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে অবিশ্বাস্য জয়ের পথে এগিয়ে নেন তিনি।
এর পর ২১ ইনিংসে অমন ব্যাটিং দেখাতে পারেননি মায়ার্স। শতক পাননি।
সেন্ট লুসিয়া টেস্টে সেই চট্টগ্রামের মায়ার্স জেগে উঠলেন। ১৫ বাউন্ডারি আর ৩ ছক্কায় তার ১৮০ বলে ১২৬ রানের ইনিংসে ভর করে ১০৬ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
কাল লিড বাড়িয়ে নিতে ফের ব্যাট হাতে নামবেন মায়ার্স।
চট্টগ্রামে মায়ার্স যা করেছিলেন এবং সেন্ট লুসিয়ায় যা করলেন— এমন কিছু নিজের শিষ্যদের থেকে চাচ্ছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ।
ডমিঙ্গো বলেন, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে শাস্তি দিচ্ছে।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো নিজেই বলেন, ‘ব্যাটিং ও বোলিং (বাংলাদেশ) নিয়ে কঠিন প্রশ্ন তোলার আছে। কারণ এটা ২৩০-এর উইকেট না। ওয়েস্ট ইন্ডিজ আমাদের দেখিয়ে দিচ্ছে কেন ওরা এই সংস্করণে আমাদের চেয়ে ভালো দল। ওদের একজন ১০০ রানে অপরাজিত আছে। ওদের সামনে বড় রান করার সুযোগ আছে। কারণ ওরা জুটি গড়তে সক্ষম হয়েছে, লম্বা সময় ব্যাটিং করেছে। ওরাই দেখাচ্ছে আমাদের কী করা উচিত।’
মায়ার্সের ইনিংসের বিষয়ে ডমিঙ্গো বলেন, সে ইতিবাচক ব্যাটিং করেছে। কাভারে অনেক রান করেছে সে। নিজের ব্যাটিং পরিকল্পনা অনুযায়ী যতক্ষণ পেরেছে খেলেছে। ওরা (উইন্ডিজ) আমাদের বিপক্ষে ৩৯৪ রান তাড়া করেছিল চট্টগ্রামে। মায়ার্স ২১০* রান করেছিল সেদিন। আমরা এ ধরনের ইনিংস পাচ্ছি না। ছেলেদের জন্য এটা অনেক বড় শিক্ষা। টেস্ট ম্যাচ ক্রিকেট কঠিন। যখন আপনি যতটা দীর্ঘ সময় ব্যাট করা উচিত, ততটা করছেন না, তখন ভালো দল আপনাকে শাস্তি দেবে। এখন ওরা আমাদের শাস্তিই দিচ্ছে।’
‘প্রধানমন্ত্রীর পরে আমিই প্রথম’
পদ্মা সেতু প্রথম পাড়ি দেওয়া ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার নিজ হাতে টোল পরিশোধ করে তিনি গাড়ি নিয়ে পদ্মা সেতু পাড়ি দেন।
এদিন উদ্বোধন হলেও সাধারণের জন্য খুলে দেওয়া হয়নি স্বপ্নের সেতু। আজ ভোর থেকে এটি সবার চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। স্বপ্নের সেতুতে পাড়ি দেওয়ার অপেক্ষায় ছিলেন বহু মানুষ।
আর তাদের মধ্যে থেকে ইতিহাসের সাক্ষী হতে পেরেছেন গোপালগঞ্জের এবি এম জাফর উল্লাহ। আম জনতার মধ্যে প্রাইভেটকার নিয়ে প্রথম টোল দিয়ে সেতু পাড়ি দেওয়া ব্যক্তি তিনি।
রোববার রাতেই নিজের গাড়ি নিয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে চলে আসেন জাফর। সকাল ৬টায় টোল গেট খুলতেই গাড়ির ইঞ্জিন স্টার্ট দেন তিনি।
প্রাইভেটকার নিয়ে পদ্মা সেতু প্রথম ব্যক্তি হিসেবে পাড়ি দিতে পেরে উচ্ছ্বসিত জাফর উল্লাহ।
টোল পরিশোধের সময় গণমাধ্যমকে তিনি বলেন, এ অনুভুতি ভাষায় প্রকাশ করার মত নয়। প্রধানমন্ত্রীর পরে আমি প্রথম প্রাইভেট কার চালিয়ে টোল দিয়ে সেতু পার হচ্ছি, অনুভুতিটা সত্যিই অন্যরকম।
এক সময় পুলিশে চাকরি করতে জাফর উল্লাহ। বর্তমানে ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োজিত।
পদ্মা সেতু তার কেমন উপকারে লাগবে প্রশ্নে জাফর বলেন, বহু কষ্ট করে এই রুটে এতোদিন চলেছি। আজকে স্বপ্নের পদ্মাসেতুর উপর দিয়ে আমি প্রথমে প্রাইভেট কার চালিয়ে যাচ্ছি, এর অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়।
এদিকে আমজনতার মধ্যে মোটরসাইকেলে পদ্মা সেতু পাড়ি দেওয়া প্রথম নারী হিসেবে নাম লিখিয়েছেন লেডি বাইকার রোবায়েত রুবা।
তিনি রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা। তিনি মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে সকালে পদ্মা সেতুতে যান।
রোববার সকাল ৯টায় পদ্মা সেতু সাধারণের জন্য খুলে দিলেই জড়ো হয় কয়েক হাজার মোটরসাইকেল আরোহী। কে তার বাহন নিয়ে পদ্মা সেতুতে প্রথম উঠবেন তা ছিল অনেকটা প্রতিযোগিতার বিষয়।
প্রসঙ্গত, উদ্বোধনের প্রায় ১৮ ঘণ্টা পর রোববার সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। তবে স্বপ্নের সেতুতে উঠতে ভোর থেকেই উৎসুক জনতা সেতুর উত্তর প্রান্তে ভিড় করেছেন।
এ কারণে শ্রীনগরের সমসপুর এলাকা থেকে পদ্মা সেতুর টোল পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চালকদের সঙ্গে টোল প্লাজায় বাকবিতণ্ডাসহ টোল আদায়ে মন্থর গতির কারণে এ যানজটের সৃষ্টি হয়।
সেভেরোদোনেৎস্ক দখলের পর কিয়েভে বোমাবর্ষণ শুরু করেছে রাশিয়া
ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহরটি পুরোপুরি দখলে নেওয়ার পর এবার রাজধানী কিয়েভে প্রচণ্ড বোমাবর্ষণ শুরু করেছে রাশিয়া।
কিয়েভে স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৬টার দিকে পর পর চারটি ভয়াবহ বিস্ফোণের শব্দ পাওয়া গেছে। খবর এএফপি ও আরব নিউজের।
বিস্ফোরণের পরই কয়েকটি ভবন থেকে আগুন আর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
বোমা হামলার আধাঘণ্টা পর কিয়েভে সাইরেন বাজানো হয়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর মধ্য দিয়ে তিন সপ্তাহ বিরতির পর রুশ বাহিনী আবার নতুন করে কিয়েভে হামলা শুরু করেছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো এক টেলিগ্রাম বার্তায় বলেন, শেভচেনকিভস্কি শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পেয়েছি।
খবর পেয়ে দুটি ভবনে অ্যাম্বুলেন্সসহ উদ্ধারকর্মীরা পৌঁছেছেন। সেখান থেকে বাসিন্দাদের উদ্ধার করার চেষ্টা করছেন তারা।

