বাবুল আক্তারকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে পৃথক দুটি আইনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাবুল আক্তারের উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমাম এ আদেশ দেন। এসময় তার রিমান্ড শুনানির ব্যাপারে সংশ্লিষ্ট আদালত ব্যবস্থা নেবে বলেও আদেশ দেন আদালত।
গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার বাদী হয়ে বাবুল আক্তার, সাংবাদিক ইলিয়াস হোসাইনসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়। মামলার অন্য আসামিরা হলেন— বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া এবং ভাই হাবিবুর রহমান লাবু।
বিজনেস বাংলাদেশ / হাবিব
পাঁচ বছর হয়ে গেলো ভারত তাদের সবশেষ আইসিসি নকআউট ম্যাচ জেতার। আইসিসি টুর্নামেন্টে ব্যর্থতার তালিকা লম্বা। মহেন্দ্র সিং অধিনায়ক ছিলেন, ২০১৩ সালে যখন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ভারত। কিন্তু ২০১৩ সালের পর ভারতীয় দল আইসিসির কোনও ট্রফি জিততে পারেনি।
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, ২০১৪ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ ফাইনাল, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল, ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল ও ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপস: সবগুলোতে তাদের হৃদয়ভাঙার গল্প।
গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স ও আধিপত্য বিস্তার করলেও নকআউটের চাপ যেন নিতে পারছে না ভারত। ২০১৪ বিশ্বকাপের পর থেকে আটটি নকআউট ম্যাচ খেলে তিনটি জয় ও পাঁচটি হার। এবারের আসরে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে সেই গেরো কাটাতে মানসিক শক্তি ও টেম্পারমেন্টের সঙ্গে দক্ষতাও জরুরি।
যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপ শুরু হয়েছিল ভারতের, সেখানেই শেষ করতে রোহিত শর্মার দলকে পার করতে হবে ইংল্যান্ড বাধা। আইসিসি নকআউট ম্যাচ ভারতের জন্য দুশ্চিন্তার হলেও তারা আত্মবিশ্বাস নিতে পারে গত জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয় থেকে। পরিসংখ্যানও আছে তাদের পক্ষে, ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়নদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২২ ম্যাচে ১২টি জিতেছে তারা।
সেমিফাইনালের ভেন্যুও ভারতের জন্য চেনাজানা। চলতি বিশ্বকাপে এই গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে পাঁচ রানে জিতেছিল তারা। এই আসরে এখানে খেলেনি ইংল্যান্ড। তাছাড়া এই মাঠেই ২০১৫ সালে ৫০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের স্মৃতিও তাদের ভোলার কথা নয়।
ভারত এক কথায় উজ্জীবিত। ইংল্যান্ডের বিপক্ষে সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য টি-টোয়েন্টি রেকর্ড এবং বিরাট কোহলির অ্যাডিলেড সাফল্যে ভর করে আইসিসি নকআউটের গেরো ভারত কাটাতে পারে কি না, সেটাই দেখার।
বিজনেস বাংলাদেশ / হাবিব
কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী নদী থেকে আড়াই মাস বয়সের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সুরাজপুর মাঝের পাড়ি স্টেশন জামেমসজিদের মুসল্লীগণ বুধবার ফজরের নামাজের পর মাতামুহুরি নদীতে ভাসমান মৃত শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃত শিশু আনাছ(আড়াই মাস) সুরাজপুর মানিক পুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মধ্য সুরাজপুর গ্রামের হোসাইন আলীর পূত্র বলে জানা গেছে।
শিশুটির পিতা হোসেন আলী বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে সবাই ঘুমিয়ে গেলে সবার অগোচরে কখন কিভাবে আমার আড়াই মাস বয়সের ছেলে আনাছ নদীতে পড়ে মারা গেলো তা জানিনা। রাতে তাদের বাড়িতে হোসাইন আলীর বড় বোন ও তার বউয়ের এক ছোট বোন ছাড়া আর কেউ ছিলোনা বলেও জানান। এদিকে ফুটফুটে শিশু আনাছের মৃত্যু রহস্যজনক উল্লেখ করে এলাকায় গুঞ্জন শুরু হলে, চারিদিকে হৈচৈ শুরু হয়।
স্থানীয় এক প্রতিবেশী জানান, কয়েকদিন পূর্বে হোসেন আলীর বাড়ি থেকে স্বর্ণের আংটি, আইডি কার্ড ও কিছু কাগজপত্র হারিয়ে যায়। হারানো জিনিসপত্র উদ্ধারের জন্য মঙ্গলবার রাতে বৈদ্যের মাধ্যমে আসন পেতে মালামাল গুলো উদ্ধারের চেষ্টা চালানো হয়।চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলম ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, আড়াই মাসের শিশু বাড়ি থেকে দুইশগজ দুরে নদীতে পড়ে মারা যাওয়া! রহস্যজনক মনে হওয়ায় তাদের থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজনেস বাংলাদেশ / হাবিব
প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে চিটাগাং ডায়াবেটিস সামিট ২০২২।
রোববার (১৩ নভেম্বর) এ সামিটে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসমাইল খান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ডায়াবেটিস ও হরমোন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এনরিচ ল্যাব, ডিজিজ বায়োলজি অ্যান্ড মলিকুলার এপিডেমিওলজি রিসার্চ গ্রুপ এবং এশিয়ান উইম্যান ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের যৌথ এ আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেবেন।
সামিটে গেস্ট অব অনার থাকবেন চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার, একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদ হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন এশিয়ান উইম্যান ইউনিভার্সিটির ডিন ড. ডেভিড টেইলর।
অনুষ্ঠানে ডায়াবেটিস নিয়ে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত সাতটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন চমেক ডায়াবেটিস ও হরমোন বিভাগের প্রধান ডা. ফারহানা আক্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান ও এশিয়ান উইম্যান ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের প্রধান ড. নাজমুল আলম।
চিটাগাং ডায়াবেটিস সামিটে সহ আয়োজক হিসেবে আছে চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্ট্যাডি সোসাইটি, এশিয়ান উইম্যান ইউনিভার্সিটি পাবলিক হেলথ ক্লাব, ইউএসটিসি বিবিটেক সায়েন্স ক্লাব এবং হোয়াইট বোর্ড সায়েন্স ক্লাব।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলনের তারিখ ঘোষনা করেছে। ০৯/১১/২২ তারিখে বুধবার সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন কর্তৃক স্বাক্ষরিত দলীয় প্যাডে সম্মেলনের তারিখ ঘোষনা করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আগামী ১৪ নভেম্বর দিরাই উপজেলা, ১৫ নভেম্বর শান্তিগঞ্জ উপজেলা, ১৬ নভেম্বর জগন্নাথপুর উপজেলা ও পৌরসভা, ১৭ নভেম্বর তাহিরপুর উপজেলা, ১৮ নভেম্বর জামালগঞ্জ উপজেলা, ১৯ নভেম্বর ছাতক উপজেলা ও পৌরসভা, ২০ নভেম্বর দোয়ারাবাজার উপজেলা, ২১ নভেম্বর ধর্মপাশা উপজেলা, ১লা ডিসেম্বর শাল্লা উপজেলা, ২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃনমুলে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে। এই সম্মেলনে ত্যাগী ও বঙ্গবন্ধুর আর্দশের পরিক্ষিত সৈনিকদের নিয়েই উপজেলা ও পৌরসভার কমিটি গঠন করা হবে। আশা করছি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ আওয়ামীলীগের শক্তিশালী কমিটি গঠনের জন্য সর্বস্তরের নেতাকর্মীরা আন্তরিকভাবে কাজ করবেন এবং দলের ত্যাগী ও পরিক্ষিত নেতাদের পরবর্তী নেতা নির্বাচিত করবেন।
ব্যাগ গুছিয়ে দেশের বিমান ধরাই কেবল বাকি ছিল পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে ওই পাকিস্তানের ‘মরা স্বপ্নে প্রাণ দিয়েছে’ নেদারল্যান্ডস। কুড়িয়ে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করেছেন শাহিন আফ্রিদি, বাবার আজম ও মোহাম্মদ রিজওয়ানরা। আসরের টপ ফেবারিট নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পাকিস্তান উঠে গেছে টি-২০ বিশ্বকাপের ফাইনালে।
ব্যাটিং-বোলিং, কন্ডিশন এবং সাম্প্রতিক ফর্ম মিলিয়ে ব্ল্যাক ক্যাপসরা ফাইনালে যাওয়ার জন্য ফেবারিট ছিল। টানা দুটি পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনাল খেলেছে তারা, গত বছরের টি-২০ বিশ্বকাপে রানার্স আপ হয়েছে। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। কিন্তু বড় ম্যাচের দল পাকিস্তানের কাছে ফাইনালে যাওয়ার লড়াইয়ে পাত্তা পেল না ব্ল্যাক ক্যাপসরা।
চরিত্র বদলে ফেলা সিডনি গ্রাউন্ডে টস জিতে ব্যাট করে নিউজিল্যান্ড ৪ উইকেটে ১৫২ রানে আটকে যায়। ওপেনার ফিন অ্যালেনকে (৪) শুরুতেই ফেরান শাহিন আফ্রিদি। কেন উইলিয়ামসনের সঙ্গে ৩৪ রানের জুটি গড়া ডেভন কনওয়ে রান আউট কাঁটা পড়েন। তিনি খেলেন ২০ বলে ২১ রানের ইনিংস। রান পাননি ‘বিধ্বংসী ব্যাটার’ গ্লেন ফিলিপস।
তবে অধিনায়ক উইলিয়ামসন ও মিডল অর্ডার ব্যাটার ডার্লি মিশেল ৬৮ রানের জুটি গড়ে দলকে লড়াই করার পুঁজি এনে দেন। সাবলীলভাবে রান তুলতে না পারা কিউই অধিনায়ক ৪২ বলে একটি করে চার ও ছক্কায় ৪৬ রান করে ফিরে যান। মিশেল ৩৫ বলে তিনটি চার ও এক ছক্কায় ৫৩ রানের হার না মানা ইনিংস খেলেন। জেমি নিশান ১২ বলে করেন ১৬ রান।
জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু দেন দুই পাকিস্তানের ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। সুপার টুয়েলভে চূড়ান্ত ফ্লপ হওয়া দুই ব্যাটার ১২.৪ ওভারে দলকে ১০৪ রানের জুটি দিয়ে জয়ের কিনারে পৌঁছে দেন। বাবর ফিরে যাওয়ার আগে ৪২ বলে সাতটি চারের শটে ৫৩ রান করেন। রিজওয়ান ৪৩ বলে পাঁচটি চার মেরে ৫৭ রান করে আউট হন। মোহাম্মদ হারিস ২৬ বলে ৩০ রানের দারুণ এক ইনিংস খেলেন।
পাকিস্তানের ফাইনালে যাওয়ার পথের সূচনা বোলারদের হাত ধরেই। বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদি দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভারে ২৪ রান দিয়ে গুরুত্বপূর্ণ দুই উইকেট নিয়েছেন তিনি। দুই ওভারে ১২ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ। এছাড়া ওয়াসিম জুনিয়র ২ ওভারে ১৫ রান দিয়েছেন। সিডনির ধীর উইকেটে তারাই কিউইদের নাগালের মধ্যে আটকান।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের ২০২৩-২০২৪ সালের জন্য কমিটি গঠন করা হয়। ৯ অক্টোবর বিকাল তিন টায় উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিব মিয়াজীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলামের উপস্থাপনায় ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে উপদেষ্টা পরিষদে রয়েছেন, উপদেষ্টা পরিষদ: আব্দুল লতিফ মিয়াজী (চাঁদপুর সংবাদ), ফরিদ উদ্দিন সিদ্দিকী(সংবাদ সারা বেলা), কামাল উদ্দিন( ভোরের চেতনা), সুমন সরদার (বাংলাদেশের আলো) কমিটির সভাপতি একেএম গোলাম নবী খোকন ( দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ ও দৈনিক চাঁদপুর দিগন্ত), সহ সভাপতি: আতিকুর রহমান দুলাল(বিশ্ব বিদ্যালয় পরিক্রমা), দেওয়ান সালাউদ্দিন ( আলোকিত চাঁদপুর), আব্দুল বারী( দৈনিক বাংলাদেশের আলো), আল আমিন ভূঁইয়া (দেশ বার্তা ) সাধারণ সম্পাদক: ফয়জুন্নুর আখন রাসেল(প্রতিদিনের সংবাদ, নূরানী রেডিও), যুগ্ম সাধারণ সম্পাদক: ইমরান মাসুদ, সাংগঠনিক সম্পাদক: মোঃ ওয়াস কুরুনী খান মুকুল ( যায় যায় কাল ) কোষাধ্যক্ষ: সালেহ আকরাম, দপ্তর সম্পাদক: নওফেল হাসান মায়াবি’জ(আজকের দর্পন) সাংস্কৃতিক সম্পাদক: এম রাসেল রহমান(বাংলা নিউজ), প্রচার সম্পাদক:আব্দুল আউয়াল(আদি বাংলা) কার্যকরী সদস্য: এম.এম সাইফুল ইসলাম (প্রতিদিনের সংবাদ, জনপদ সংবাদ), খোরশেদ আলম বিপ্লব( পাঠক সংবাদ), আক্তার হোসেন( স্বাধীন বাংলা), শাহাদাত হোসেন (জনপদ সংবাদ), নাজমুল হোসেন (আজকের মতলব), সম্রাট শিকদার( ভোরের দর্পণ)।