করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে ৩৭৪ জনের মৃত্যু হয়েছে। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ২৬ হাজার ২৩ জনে। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪ হাজার ৮৯১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৩০ লাখ ৭৮ হাজার ৯৫৪ জনে।
সোমবার ২১ নভেম্বর সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৭২২ জন এবং মারা গেছেন ১২২ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ২ কোটি ৩৭ লাখ ৭১ হাজার ৭৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪৮ হাজার ২৮১ জন মারা গেছেন।
অন্যদিকে প্রতিদিন প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৭ জন এবং মারা গেছেন ৫৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ২২৯ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৯১ হাজার ৪৫৪ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
বিএনপির নেতৃত্বের মাথায় ঘিলু নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার (২০ নভেম্বর) সকালে নগরের ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে নগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে মহল বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছেন। তারা বলছেন, ব্যাংকে টাকা নেই। চাষাবাদ না করলে জমি খাস হয়ে যাবে। এই ধরণের প্ররোচনামূলক অপপ্রচার প্রমাণ করে বিএনপি নেতৃত্বের মাথায় ঘিলু নেই। কারণ তাদের চেয়ারপার্সন আন্ডারমেট্রিক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্ডার ইন্টারমিডিয়েট। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির নেতারা কেউ কেউ শিক্ষিত হলেও তাদের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লেখাপড়া নেই। তাই তাদের নিচুস্তরের নেতাদের যে জ্ঞান বুদ্ধি বা শিক্ষা আছে তারও কোন দাম নেই।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি দাবি করছে তাদেরকে সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। ২০০১ সালে শেখ হাসিনার মুভমেন্ট বন্ধ করার জন্য গুলি চালিয়েছিল। এমনকি বাঁশখালীর সাধনপুরে ১১ জনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হলে শেখ হাসিনা চট্টগ্রাম ছুটে এসেছিলেন। বাঁশখালীতে তাকে সভা করতে দেওয়া হয়নি। আমরা এখন নিজেরা নিজেদের সমালোচনা না করে রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবেলায় সর্বশক্তি নিয়োগ করি, তাহলে কিছুতেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় রথকে আটকানো কারো পক্ষে সম্ভব হবে না।
প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী প্রমুখ।
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে জুটিবেঁধে কাজ করেছেন দীর্ঘদিন। এ জুটি দর্শকনন্দিতও হয়েছে। দুজনের রসায়ন এতই জমে উঠেছিল যে, একটা পর্যায়ে একে অপরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে পড়েন।
এই জুটি বিয়ে করেছেন। সন্তানও হয়েছে। ছেলে বীরের বয়স আড়াই বছর পূর্ণ হওয়ার পর বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী।
বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনার পর বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। দুজন এখন আলাদা ছাদের নিচে বাস করছেন।
শাকিব বিভিন্ন সময়ে দুজনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলেছেন। ইঙ্গিত দিয়েছেন বিচ্ছেদের পথে হাঁটার।
শাকিব খান গণমাধ্যমে ইঙ্গিত দিচ্ছেন আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে, আপনি বলছেন এটি তার অভিমান। সত্যটা কী?
এমন প্রশ্নে বুবলী বলেন, আসলে আমি বিচ্ছেদের জন্য বিয়ে করিনি। কোনো মেয়ে এটি চায় না, চাইবেও না। আমিও তেমন। শাকিব আমার স্বামী। তিনি হয়তো অভিমান করে কিছু কথা বলেছেন। সংসার করতে গেলে মান-অভিমান থাকবেই। তারকা হিসাবে এসব মান-অভিমান গণমাধ্যমে আসতেই পারে, সেটি নিয়ে আমি ভাবি না। এতটুকু বলতে চাই— আমরা ভালো আছি। ভালোভাবে আগামী দিনগুলো কাটাতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
অন্য নায়িকার সঙ্গে শাকিব খানের কাজ নিয়ে বুবলীর কোনো অভিমান আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তিনি একজন মেগাস্টার। তিনি অবশ্যই একজন ভালো অভিনেতা। অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন। সামনেও করবেন। এতে আমার অভিমান ও জেলাস থাকার কথা নয়।
শাকিবভক্তরা দাবি করছেন— শাকিব আর আপনাকে একসঙ্গে কোনো সিনেমাতে দেখতে চান, এ বিষয়ে কী বলবেন? এমন প্রশ্নে নায়িকার জবাব— দেখুন, শাকিব খান আমার স্বামী। সে হিসাবে শাকিব খানের ছেলে ভক্তদের অনেকেই আমার দেবরের মতো। কেউ বা আমার বড় ভাই। সে হিসাবে তারা কিছু বললে আমার মন খারাপ করতে হবে এমনটি নয়। তারা অভিমান করে কিছু বলতেই পারে। এ নিয়ে আমি চিন্তিত নই। দিনশেষে তারা শাকিব খানকে ভালোবেসে যাক এটিই কামনা করি। শাকিবকে ভালোবাসলে আমারই আনন্দ।
বিজনেস বাংলাদেশ / bh