মাঠে নামার আগে জয়ের সম্ভাবনা তো দূরে থাক, বরং কত গোলে হারবে সেটিরই হিসেব কষতে ব্যস্ত ছিলো সৌদি সমর্থকরা। তবে মাঠের খেলায় সব হিসাব-নিকাশ উলটে বিশ্বকাপের হট ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে আরব্য রজনীর ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায় যোগ করলো সৌদি আরব।
মরুর বুকে কাতারের মাটিতে প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনা এসেছিলো শিরোপার সবচেয়ে বড় দাবিদার হয়ে। আজ গ্রুপ-সি’তে নিজদেরে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিলো আলবিসেলেস্তারা। তবে লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফেভারিট আর্জেন্টিনাকে যেভাবে চমকে দিলো সৌদি আরব সেটি হয়তো ভাবেনি খোদ সৌদি আরবের ভক্তরাই।
আর্জেন্টিনা কয় গোল করবে, এর মধ্যে লিওনেল মেসিরই বা কয়টি থাকবে—সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের আগে আলোচনা ছিল এ রকমই। কিন্তু বাস্তবতা কি আর সব সময় কল্পনার সঙ্গে মেলে! এ ম্যাচেও মিলল না। বিশ্বের বেশির ভাগ ফুটবলপ্রেমী বা অনুসারী মেসির শেষের শুরুর এ ম্যাচের যে পাণ্ডুলিপি লিখে রেখেছিলেন, দৃশ্যায়নটা সেভাবে হলো কই! ফুটবল–দেবতা যে চিরকালই খেয়ালি! আবারও নিজস্ব খেয়ালে মেসির শেষের শুরুর গল্প লিখলেন হতাশার রঙে। বিশ্বকাপের অন্যতম অঘটনের জন্ম দিয়ে তাই আর্জেন্টিনাকে ২–১ গোলে হারিয়ে দিল সৌদি আরব।
তাহলে ওই যে ম্যাচের আগে ফুটবলপ্রেমীরা যে আর্জেন্টিনা ও মেসির গোলের হিসেব করল, সেগুলো সব কোথায় গেল! পিট সিগারের গানের কলির সঙ্গে মিলিয়েই বলতে পারেন—অফসাইডের বাঁশি সব কেড়ে নিল! হ্যাঁ, নাটকীয় প্রথমার্ধে সৌদি আরবের জালে তো ৪ বারই বল পাঠিয়েছিল আর্জেন্টিনা। এর মধ্যে ১০ মিনিটে পেনাল্টি থেকে করা মেসির গোলটিই টিকে রইল, বাকি ৩টি আর্জেন্টিনার খেলোয়াড়দের জন্য পাতা সৌদি আরবের অফসাইডের ফাঁদে আটকে গেছে।
সৌদি আরবের বিপক্ষে আজ মাঠে নেমেই একটি রেকর্ডে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। মেক্সিকোর কিংবদন্তি গোলকিপার আন্তোনিও কারবাহাল ও সাবেক ডিফেন্ডার রাফায়েল মার্কেজ এবং জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা ডিফেন্সিভ মিডফিল্ডার লোথার ম্যাথাউসের পর চতুর্থ খেলোয়াড় হিসেবে গড়েছেন সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপে খেলার কীর্তি। তবে একটি রেকর্ড নিজের করে নিয়েছেন ম্যাচের ১০ মিনিটে।
কাতার বিশ্বকাপে আজই প্রথম মাঠে নেমেছে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে লিওনেল স্কালোনির দল। ম্যাচের ২ মিনিটের মাথায় দলীয় আক্রমণ থেকে দারুণ একটি সুযোগ পেয়েছিলেন মেসি। তাঁর বাঁ পায়ের শট ডান দিকে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় রুখে দেন সৌদি গোলকিপার মোহাম্মদ আল ওয়াইজ। কিন্তু মেসিকে গোল করা থেকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি আরব বিশ্বের দলটি।
ম্যাচের ৮ মিনিটে রদ্রিগো দি পলকে পাস দিতে বক্সের মাথা থেকে আলতো করে কিক নেন মেসি। তখন লিয়ান্দ্রো পারেদেসকে আটকাতে গিয়ে বক্সে তাঁকে ফেলে দেন সৌদি ডিফেন্ডার আল বুলাইয়াহি। ভিএআর প্রযুক্তির মাধ্যমে মুহূর্তটি পুনরায় মনিটরে পর্যবেক্ষণ করে পেনাল্টির বাঁশি বাজান স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ। স্পটকিক থেকে মেসি যে গোলটি করলেন তার চেয়ে সহজ গোল যেন আর হয় না! মেসি কিক নেওয়ার আগেই সৌদি গোলকিপার ওয়াইজ তাঁর বাঁ দিকে ডাইভ দেওয়ার ভুলটা করে বসেন। তাতে ডান দিকে ফাঁকা হয়ে যাওয়া জায়গা দিয়ে বলটা আলতো করে জালে চালান করেন মেসি। আর এই গোলের মাধ্যমে আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ চারটি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন মেসি।
১৯৮২, ১৯৮৬ ও ১৯৯৪ বিশ্বকাপে গোল করেছেন ডিয়েগো ম্যারাডোনা। গ্যাব্রিয়েল বাতিস্তুতা ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে গোল করেছেন। মেসি ২০০৬, ২০১৪, ২০১৮ ও এবারের বিশ্বকাপে গোল করলেন। ২০১০ বিশ্বকাপে কোনো গোল পাননি। সব মিলিয়ে পঞ্চম খেলোয়াড় হিসেবে চারটি আলাদা বিশ্বকাপে গোল করলেন আর্জেন্টাইন তারকা। পেলে, উয়ে সিলার, মিরোস্লাভ ক্লোসা ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর পঞ্চম খেলোয়াড় হিসেবে এই ক্লাবে নাম লেখালেন সাতবারের বর্ষসেরা খেলোয়াড়।
৩৫ বছর বয়সী মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার দ্বিতীয় সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবেও গোল পেলেন কাতারের আসরে। আজ গোল করলেন ৩৫ বছর ১৫১ দিন বয়সে। এর আগে ২০১০ বিশ্বকাপে গ্রিসের বিপক্ষে ৩৬ বছর ২২৭ দিন বয়সে গোল করেছিলেন আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার মার্টিন পালের্মো।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবারো জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক পিংকু। সাধারণ সম্পাদক পদ পেয়েছেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ত্রিবার্ষিক সম্মেলন শেষে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
এসময় সিনিয়র সহ-সভাপতি হিসেবে সফিকুল ইসলাম ও সহ-সভাপতি হিসেবে ডা. এহসানুল কবির জগলুলের নাম ঘোষণা করা হয়।
এর আগে দুপুর পৌনে ১ টার দিকে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা কর্মীরা।
কাতার বিশ্বকাপে গ্রুপে খেলছেন ব্রাজিল। সার্বিয়া ছাড়াও সেই গ্রুপে রয়েছে ক্যামেরুন ও সুইজারল্যান্ড।
বিশ্বকাপের প্রথম ম্যাচে বৃহস্পতিবার রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে খেলতে নামবেন হলুদ জার্সিধারী ব্রাজিল।
এবারের ফুটবল বিশ্বকাপে খেলার আগেই ১০টি নাচ তৈরি করেছে ব্রাজিল। বৃহস্পতিবার রাতে সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন নেইমাররা। সেই ম্যাচের আগে ব্রাজিলের রাফিনহা জানান, ১০ ধরনের নাচ অনুশীলন করে এসেছেন তারা। প্রথম ১০ গোলের জন্য নাচ তৈরি করেছেন। ১১ নম্বর গোল করলে কী করবেন তারা?
ম্যাচের আগে রাফিনহা বলেন, সত্যি বলতে আমরা প্রথম ১০ গোলের জন্য নাচ তৈরি করে এসেছি। একেকটি গোলের পর একেক রকমের নাচ দেখা যাবে। যদি ১০টির বেশি গোল করি তা হলে নাচ তৈরি করতে হবে।
ব্রাজিল শুধু তাদের খেলা দিয়ে নয়, এবারের বিশ্বকাপ মাতিয়ে দিতে চায় নাচ দিয়েও। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগোর মতো ফুটবলারকে দেখা যাবে নিত্যনতুন নাচের ভঙ্গি করতে।
কাতারে পৌঁছে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, আমার সব থেকে বড় স্বপ্ন হচ্ছে— বিশ্বকাপ খেলা। যখন থেকে ফুটবল বুঝতে শুরু করেছি, তখন থেকেই বিশ্বকাপে খেলা আমার স্বপ্ন। আবার যখন সুযোগ পেয়েছি, তখন সেটিকে সত্যি করতেই হবে।
বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ এবং বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ বিভাগ গঠনে অনুমোদন দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে নতুন দুই বিভাগের নাম দুই নদীর নামে নির্ধারণ করে প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী রোববার প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভা রয়েছে। ওই সভার আলোচ্যসূচিতে নতুন দুটি বিভাগ অনুমোদনের প্রস্তাব ওঠার কথা রয়েছে। একই দিনে সচিব সভাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব সভা অনুষ্ঠিত হবে।
পদ্মা বিভাগ হচ্ছে, বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলা- ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর নিয়ে। এ ছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর- এই ছয়টি জেলা নিয়ে গঠিত হচ্ছে মেঘনা বিভাগ।
বর্তমানে দেশে ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে। সবকটি বিভাগই সংশ্লিষ্ট বড় শহরের নাম অনুসারে নামকরণ হয়েছে। এবারই প্রথম স্থানীয় শহরের নামের বাইরে নদীর নামে বিভাগের নামকরণ হতে যাচ্ছে। এ দুটি বিভাগ অনুমোদন পেলে দেশে মোট বিভাগের সংখ্যা দাঁড়াবে ১০টিতে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)চার হাজার ৮২৬ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন দুই হাজার ৩৪১ কোটি টাকা দুই লাখ টাকা।
বৈদেশিক অর্থায়ন দুই হাজার ২০৭ কোটি টাকা এবং নিজস্ব অর্থায়ন ২৭৮ কোটি ১৯ লাখ টাকা।
মঙ্গলবার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শের ই বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় একনেকের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী ও এমএ মান্নান সাংবাদিকদের ব্রিফ করেন।
অনুমোদিত প্রকল্পগুলো হলো, কুমিল্লা সড়ক বিভাগাধীন ৪টি জেলা মহাসড়ক যাথযথমান ও প্রসস্ততায় উন্নিতকরণ’ প্রকল্প, প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে এক হাজার ২৩ কোটি ৫২ লাখ টাকা। লেবুখালি-বাউফল-গলাচিপা-আমডাগাছিয়া জেলা মহাসড়কের ৭০তম কিলোমিটারে বরনাবাদ নদীর ওপর গলাচিপা সেতু নির্মাণ করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৫২১ কোটি ২৬ লাখ টাকা। চট্টগ্রামে মেট্রোরেল প্রকল্পের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের প্রকল্প হাতে নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ/ঢাকা পরিবহন বিভাগ। ‘ট্রান্সপোর্ট মাস্টার প্লান অ্যান্ড প্রিলিমিনারি ফিজিবিলিট স্টাডি ফর আরবান মেট্রোরেল ট্রান্সপোর্ট কন্ট্রাকশন অব চট্টগ্রাম মেট্রোপলিটিন এরিয়া (সিএসএ) নামে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৬৩ লাখ টাকা। উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৫৮০ কোটি টাকা। এই চারটি প্রকল্পই নতুন।
একনেকে অনুমোদিত অপর চার প্রকল্প সংশোধিত। প্রকল্প চারটি হলো, ৩৬২ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ আর্ন্তজাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন। ১৭ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে ‘কারা নিরাপত্তা আধুনিকায়ন, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ’ প্রকল্প। ১০১ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন ( ইনফো-সরকার ৩য় পর্যায়) প্রকল্প এবং ১৪৮ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জায়েদ ও নিপুণ আক্তারের দ্বন্দের অবসান হলো অবশেষে। জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। সেই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত। এর ফলে সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে আর বাঁধা নেই।
সোমবার (২১ নভেম্বর) এমন খবরে চলচ্চিত্র শিল্পী সমিতি উৎসবে মেতেছে। সাধারণ সম্পাদক নিপুণকে বরণ করতে অন্যান্য সদস্যরা ছুটে আসেন এফিডিসিতে। ঢাক ঢোল বাজিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে নিপুণকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেন তারা।
তার আগে বিকালে সমিতির সামনে খোলা মাঠে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মামনুন ইমন, আরমান, জেসমিন, ডি এ তায়েব, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতিরি সভাপতি সোহানুর রহমান সোহানসহ আরও অনেকে।
নিপুণ বললেন-সত্যের জয় হলো, চূড়ান্ত বিজয়ের অপেক্ষায় জায়েদনিপুণ বললেন-সত্যের জয় হলো, চূড়ান্ত বিজয়ের অপেক্ষায় জায়েদ
নিপুণের পক্ষে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এদেশে আর কোন রায় দেওয়ার সুযোগ নেই। তাকে যদি নতুন কোন রায় নিতে হয় তাহলে জাতিসংঘে যেতে হবে।’
এছাড়াও এই কিংবদন্তী অভিনেতা দু’পক্ষে মামলা সংক্রান্ত নিয়ে বলেন, ‘যখন জায়েদ খানের পক্ষে রায় আসছে তখন কিন্তু ঐ চেয়ারে সে বসেছে। আর যখন নিপুনের পক্ষে রায় এসেছে তখন নিপুণ বসেছে। এখন নিপুণ সাধারণ সম্পাদক পদে পূর্ণ রায় এসেছে। আমার তো কোন আপত্তি থাকার কথা নয়। আমরা তাদের রায়ের অপেক্ষায় বসে থাকিনি কাজ করেছি।’
তিনি বলেন, আগে ১৫০টি হল ছিল। এখন সেটি ২০০ হলের বেশিতে দাঁড়িয়েছে। অনেক চলচ্চিত্র মুক্তি দিয়েছি। অনেক চলচ্চিত্র নতুন করে শুটিং শুরু হয়েছে। সামনে আর কোন দ্বিধাদণ্ড নয়। বাকী কাজগুলো করতে চান বলেও জানান তিনি।
এদিকে আজকের এ রায় চূড়ান্ত নয় বলে গণমাধ্যমে দাবি করেছেন জায়েদ খান। নিপুণের পক্ষে এই রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।
চলতি বছরের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন প্রাথমিক ফলাফলে জায়েদকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনী আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ। ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এ ছাড়া এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতাও স্থগিত করা হয়। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। চিত্রনায়ক জায়েদ খানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন। আপিল বোর্ড সমাজসেবা অধিদপ্তরে চিঠি পাঠায়। এর পরিপ্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর এক চিঠিতে জানায়, আপিল বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
গত ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে। তার জের ধরে মামলা পালটা মামলায় আজ নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত।
বউ- শাশুড়ির মধ্যে সু-সম্পর্ক, মমতাবোধ, আন্তরিকা, পারিবারিক কলহ বিবাদ দুর করা, স্বাভাবিকভাবে সন্তান প্রসব ও মাতৃসেবা বৃদ্ধির লক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বউ-শ্বাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে।
মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়ে গতকাল সোমবার আন্তর্জাতিক দাদা সংস্থা কলকার অর্থায়নে সেভদা চিলড্রেনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের মমতা প্রকল্পের আয়োজনে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়। তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ। আরও বক্তব্য দেন বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের সহকারি পরিচালক খন্দকার জাহিদ সরোয়ার সোহেল, মমতা প্রকল্পের জেলা সমন্বয়কারি বাহারাম খান, উপজেলা সমন্বয়কারি ফারজানা সুলতানা, টেকনিকেল অফিসার রনজিত কুমার, রুমা খাতুন, এফপিআই মিলন কুমার, সেলিম আহম্মেদ প্রমূখ। পরে বউ-শাশুড়ির ও শ্বশুড়দের মধ্যে কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে অতিথিগণ মেলার বিভিন্ন স্টল ও পরিবার কল্যাণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
জানা গেছে, গত এক মাসে মমতা প্রকল্পের মাধ্যমে ৬৪ জন নারী স্বাভাবিক সন্তান প্রসব করা হয়েছে। এই প্রকল্প ওই এলাকায় ব্যাপক সারা জাগিয়েছে। উপজেলার তারাপুরসহ তিনটি ইউনিয়নে এই প্রকল্প চালু রয়েছে।