প্রস্তুতি নিচ্ছে আন্তজার্তিক বাণিজ্যমেলার। পূর্বাচলে এবার বসবে বাণিজ্যমেলার ২৭ তম আসর। আর মাত্র ১৬ দিন পরেই শুরু হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে আন্তজার্তিক বাণিজ্যমেলা। বছরের শুরুতেই মানুষের কেনা-কাটাসহ আনন্দের অনুষঙ্গ হিসেবে উপস্থাপিত হয় এই আয়োজন। এবার মেলায় অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়ছে। আগামী পহেলা জানুয়ারী উদ্ধোধন করা হবে আন্তজার্তিক বাণিজ্যমেলার। প্রতিদিন সকাল ১০ টায় শুরু হয়ে মেলা চলবে রাত ৯ টা পর্যন্ত।
আয়োজক সূত্রে জানা গেছে,গত ১ নভেম্বর থেকে মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুরো প্রস্তুতির কাজ হবে। ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ তম এ আসরের উদ্বোধন করবেন। পূর্বাচলে আসলেই চোখে পড়বে বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতি। তৈরি হচ্ছে প্যাভেলিয়ান আর স্টল। বেশিরভাগ প্যাভেলিয়ান তৈরি হচ্ছে স্টিল দিয়ে। চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। ভেতরে বাইরে চলছে রাস্তা নির্মাণ, পানির পাইপ বসানো, লাইট লাগানো আর গেইট নির্মাণের কাজ। গত বছর বেশ সাড়া পাওয়ার পর এবার দেশীয় কোম্পানিগুলো ক্রেতা আকর্ষণ করতে বাড়াচ্ছে প্যাভেলিয়ান ও স্টলের সংখ্যা। এসব তৈরি করতে নিরাপত্তার কথা মাথায় রাখছে কর্তৃপক্ষ। আয়োজক সূত্রে জানায়, মেলায় দর্শনার্থীদের প্রবেশের জন্য থাকবে দুটি গেট। এছাড়া ভিআইপিদের আসা-যাওয়ার জন্য পৃথক গেট রাখা হবে।
অপরদিকে বিআরটিসি সূত্রে জানা গেছে, বাণিজ্যমেলাকে কেন্দ্র করে কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচলের মেলাকেন্দ্র পর্যন্ত মাসজুড়ে এই রুটে বিআরটিসির ৩০টি বাস চলাচল করবে। এ বিষয়ে এরইমধ্যে চিঠি দিয়েছে ইপিবি। এতে সহজেই কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে মেলাকেন্দ্রে যেতে পারবেন দর্শনার্থীরা।
সরেজমিনে পূর্বাচলের বাণিজ্যমেলার মাঠ ঘুরে দেখা যায়, মেলার প্যাভিলিয়ন ও স্টল নির্মাণসহ অন্যান্য কাজ শেষ সময়ে দ্রুততার সঙ্গে চলছে। ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এ কাজে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। নিয়মিত অগ্রগতি তদারকি করছেন ইপিবির কর্মকর্তারা।
কথা হয় শ্রমিক করিম ও হায়দার আলীর সঙ্গে। তারা বলেন,আমাদের কাজ অইলো স্টল বানানো। আশা খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
নিরাপত্তা কমী রনি মিয়া বলেন, এখানে কেউ আসে না। শ্রমিকরা কাজ করতাছে। খুব তাড়াতাড়ি কাজ শেষ করার নির্দেশ আছে।
সেভয় আইসক্রিমের সিভিল প্রকৌশলি রাহাতুল ইসলাম বলেন, আশা করছি গত বছরের চেয়ে এবার আরো জমে উঠবে মেলা। আমরা ২৫০০ স্কয়ার ফিটের প্যাভিলিয়ান নিয়েছি। ইতোমধ্যে কাজ চলছে।
বেঙ্গল পলিমারের প্রকৌশলী মো.এমরান হোসেন বলেন, এবার আশা করছি ভাল হবে। আমাদের প্যাভিলিয়নের কাজ চলছে।
সূত্র আরো জানায়, মেলায় এবারও সাধারণ, প্রিমিয়ার, সংরক্ষিত, বিদেশি, সাধারণ মিনি, সংরক্ষিত মিনি, প্রিমিয়ার মিনি, বিদেশি মিনি প্যাভেলিয়ান, সাধারণ ও প্রিমিয়ার স্টল, ফুড স্টল, রেস্তোরাঁসহ ১৩ ক্যাটাগরির স্টল থাকবে। থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। থাকবে প্রাথমিক চিকিৎসা, মা ও শিশু কেন্দ্র। বিনোদনের জন্য ফোয়ারা, এটিএম বুথ, ই-পার্ক। স্থাপন করা হচ্ছে ২২০ সিসি ক্যামেরা। এছাড়া থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এবারের বাণিজ্য মেলায় ১২ টি দেশের ৩৩০ টি প্রতিষ্ঠান অংশ নিবে।
ইপিবি আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন,যোগাযোগ ব্যবস্থা রাখা হয়েছে পর্যাপ্ত গত বছর থেকে বিআরটিসি বাসের ও সংখ্যা বাড়ানো হয়েছে । টিকিটের হার ৪০ টাকা এবং ২০ টাকা করা হয়েছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা গতবার থেকে এবার অনেক বেশি বাড়ানো হয়েছে। স্টল সংখ্যা এবার করা হয়েছে ৩৩০ টি।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
এবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যার্টফর্ম টিকটক । চীনা এই অ্যাপের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের ওপর নজরদারির অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে রিপাবলিকান মার্কো রুবিও, তার সহকর্মী মাইক গ্যালাঘের এবং ডেমোক্র্যাট রাজা কৃষ্ণমূর্তি টিকটিক নিষিদ্ধ করার আইন পাসের প্রস্তাব দিয়েছেন। এই আইনের অধীনে চীন ও রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা যেকোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে।
এক বিবৃতিতে রুবিও জানিয়েছেন, ভালোর জন্য বেইজিংয়ের দ্বারা নিয়ন্ত্রিত টিকটক নিষিদ্ধ করার এটাই সঠিক সময়। বাইডেন প্রশাসনের দিকে আঙ্গুল তুলে তিনি বলেন, টিকটক থেকে মার্কিন ব্যবহারকারীদের সুরক্ষিত করতে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরেই টিকটক নির্মাতা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিরুদ্ধে বেইজিং সরকারের সঙ্গে বিভিন্ন দেশের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য শেয়ার করার অভিযোগ উঠছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে চীনা টেক সংস্থাটি।
২০২০ সালেও মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিল চীনা সংস্থাটি। পরে আদালতের সিদ্ধান্তে সেই দেশে নিষিদ্ধ করার সম্ভব হয়নি টিকটক। এদিকে মার্কিন অভিযোগের বিরুদ্ধে টিকটকের পক্ষে জানানো হয়েছে কোনও মার্কিন ব্যবহারকারীরে তথ্য চীন সরকারের সঙ্গে শেয়ার করা হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সুরক্ষা দল ঠিক করে মার্কিন ব্যবহারকারীদের কোন তথ্য চীন থেকে কে দেখতে পাবেন।
মার্কিন প্রশাসনের এই অ্যাপ নিষিদ্ধ করার নয়া উদ্যোগের তীব্র প্রতিবাদ করেছে টিকটক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলা হয়েছে। টিকটক বলছে, ‘কিছু কংগ্রেস সদস্য রাজনৈতিক কারণে টিকটক নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছেন। এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষায় কোনও উন্নতি করবে না।’
এদিকে জাতীয় সুরক্ষার কারণে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রেই আলাবামা ও উটাহ প্রদেশে নিষিদ্ধ হয়েছে টিকটক। সেখানে সব রাজ্য সরকারি ডিভাইস ও কম্পিউটার নেটওয়ার্কে চীনা শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপটি নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছে ভারত। ইতোমধ্যে প্রথম সেশনের খেলা শেষ হয়েছে। সেখানে এগিয়ে রয়েছে ভারত। দিনের প্রথম সেশনে একমাত্র ব্যাটার হিসেবে শ্রেয়াস আয়ারকে হারালেও রবিচন্দন অশ্বিন এবং কুলদ্বীপ যাদবের ব্যাটে বড় সংগ্রহের পথে এগোচ্ছে লোকেশ রাহুলের দল।
এরই মধ্যে এই জুটি ২২ ওভার খেলে যোগ করেছে ৫০ রান। ৭ উইকেটে ৩৪৮ রান নিয়ে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে ভারত। অশ্বিন ৪০ আর কুলদ্বীপ অপরাজিত ২১ রানে।
৬ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নামে ভারত। স্বীকৃত ব্যাটারদের মধ্যে ছিলেন কেবল শ্রেয়াস আইয়ার। সকাল সকাল সেই কাঁটা উপড়ে নেন এবাদত হোসেন। ২৯৩ রানে ৭ উইকেট হারায় ভারত।
আগের দিন শেষ বিকেলে ফিরেছিলেন চেতেশ্বর পুজারা। সেঞ্চুরির দোরগোড়ায় ছিলেন তিনি (৩০)। এবার আইয়ারও ফিরলেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। দুর্দান্ত এক ডেলিভারিতে তাকে বোল্ড করেছেন এবাদত। ১৯২ বলে ১০ বাউন্ডারিতে আইয়ার করেন ৮৬ রান।
চট্টগ্রাম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় ভারত। আগের দিন ৪৮ রানে ৩ উইকেট, ১১২ রানে ৪ উইকেট পড়ার পর দিনটা বাংলাদেশের বোলারদেরই ধরে নিয়েছিলো প্রায় সবাই। কিন্তু চেতেশ্বর পুজারা এবং স্রেয়াশ আয়ার মিলে পঞ্চম উইকেট জুটিতে ১৪৯ রানের বড় জুটি গড়ে বিপর্যয় অনেকটাই কাটিয়ে উঠেন।
তবে প্রথম দিনের শেষ ভাগে এসে দ্রুত দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে আবার খেলায় ফেরান দুই স্পিনার তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ। ৯০ রান করা চেতেশ্বর পুজারাকে ফেরান তাইজুল এবং দিনের একেবারে শেষ বলে অক্ষর প্যাটেলকে এলবিডব্লিউ করেন মিরাজ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
এলজিইডির উদ্যোগে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত পৃথক দুইটি সড়কের উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ নুর উদ্দিন চৌধুরী নয়ন। বুধবার (১৪ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের কালাকুরুল্লা কামানখোলা রোড উদ্বোধন ও চররুহিতা ইছাগোতেমুহনী থেকে রানিরহাট সড়কটি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহে আলম পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মাস্টার, তাফাজ্জল হোসেন ফিরোজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, যুবলীগ নেতা মাহুবুল হক মাহবুব, শ্রমিক লীগ নেতা বেল্লাল ক্বারী সহ আরো অনেকে।
গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা নিহতের সংখ্যা বেড়ে চারে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার,১৫ ডিসেম্বর সকাল ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের শামীম আহমেদ (৩৭), তার স্ত্রী শিমু সরকার (৩২), শামীমের খালোতো ভাই শাকিল মিয়া (৩৫) এবং অটোরিকশা চালক নুরুল ইসলাম। শামীমের বাড়ি সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। নুরুলের বাড়ি সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশায় শিমুর বাবার বাড়ি জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন হতাহতরা। পথে ঢাকা থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত হন। এ ছাড়া দুই জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অটোচালকের মৃত্যু হয়। অপর আহতকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব
টানা ১০ মাস ধরে ইউক্রেনে ধ্বংসাত্মক যুদ্ধে লিপ্ত রয়েছে রাশিয়া। এই পরিস্থিতিতে সামনে এসেছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে অনেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে চলমান এই যুদ্ধে একটি বিরতি আশা করলেও তা নাকচ করে দিয়েছে মস্কো।
রাশিয়া বলছে, আসন্ন বড়দিন উপলক্ষে ইউক্রেনে কোনো যুদ্ধবিরতির পরিকল্পনা নেই। বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ একজন আমেরিকানসহ আরও কয়েক ডজন বন্দীর মুক্তি দেওয়া হয়েছে। এতে বোঝা যায়, দুই পক্ষের মধ্যে কিছু যোগাযোগ রয়ে গেছে। তবে রাশিয়া এবং ইউক্রেন বর্তমানে যুদ্ধের অবসান ঘটাতে কোনো ধরনের আলোচনায় জড়িত নয়।
মূলত বর্তমানে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে যুদ্ধ চলছে এবং বুধবার যুদ্ধের গোলা আবারও কিয়েভে পৌঁছেছে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে আক্রমণ করার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বুধবার দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধক্ষেত্রে কোনো শান্ত পরিস্থিতি নেই। রাশিয়ার গোলাবর্ষণে পূর্বাঞ্চলীয় শহরগুলো ধ্বংস করার বর্ণনা দিয়ে তিনি বলেন: ‘রুশ হামলার শিকার এসব শহরগুলোতে এখন কেবল ধ্বংসাবশেষ এবং গর্তগুলো থেকে যাচ্ছে।’
জেলেনস্কি এই সপ্তাহে বলেছেন, চলমান সংঘাতের অবসানের একটি পদক্ষেপ হিসাবে রাশিয়ার উচিত ক্রিসমাসের মধ্যেই ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার শুরু করা। তবে মস্কো এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, কোনো অগ্রগতি করার আগে ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার কাছে ভূখণ্ড হারানোর বিষয়টি মেনে নিতে হবে।
অবশ্য শান্তি আলোচনার অনুপস্থিতি সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত শত বন্দিকে অদলবদল করে মুক্ত করা হয়েছে। বন্দি মুক্তির এসব ঘটনায় বোঝা যায়, উভয় পক্ষ বেশ কয়েকটি স্তরে কমপক্ষে সীমিত যোগাযোগ বজায় রেখেছে।
বন্দি মুক্তির সর্বশেষ ঘটনায় একজন মার্কিন নাগরিকও অন্তর্ভুক্ত রয়েছেন বলে কিয়েভ এবং ওয়াশিংটন বুধবার জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট প্রশাসনের প্রধান আন্দ্রি ইয়ারমাক মুক্তিপ্রাপ্ত ওই আমেরিকানকে সুয়েদি মুরেকেজি নামে চিহ্নিত করেছেন।
তিনি রাশিয়ার হাতে আটক হওয়ার আগে ‘আমাদের জনগণকে সহায়তা করেছিলেন’ বলে জানান আন্দ্রি ইয়ারমাক। ওয়াশিংটন পোস্ট বলেছে, উগান্ডায় জন্মগ্রহণকারী মুরেকেজি ছিলেন মার্কিন বিমান বাহিনীর একজন অভিজ্ঞ সদস্য।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি গোপনীয়তার উদ্বেগের কারণে মুক্তিপ্রাপ্ত আমেরিকান নাগরিকের নাম বলেননি। তবে কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা অবশ্যই এই সংবাদকে স্বাগত জানাই।’
বিজনেস বাংলাদেশ/ হাবিব
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ (২৪) রাত ২:৩৪ মিনিটে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে র্যাব। বুধবার, ১৪ ডিসেম্বর র্যাব সদরদপ্তরে প্রেস ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ দাবি করেন।
ফারদিনের মৃত্যুর ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজসহ স্থানীয় বিভিন্ন সূত্র ধরে র্যাব তদন্ত করেছে বলে উল্লেখ করেন তিনি। প্রেস ব্রিফিংয়ে র্যাবের এ কর্মকর্তা বলেন, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল ফুটপ্রিন্টসহ অন্যান্য সব সংশ্লিষ্ট আলামত বিবেচনা করে আমাদের তদন্তে বের হয়ে এসেছে যে বুয়েটশিক্ষার্থী ফারদিন স্বেচ্ছায় সুলতানা কামাল ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে মারা যান।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, ঘটনার রাত ২টা ১ মিনিটে যাত্রাবাড়ীর বিবিরবাগিচা থেকে ফারদিনকে লেগুনায় উঠতে দেখা যায়। রাত আনুমানিক ২টা ২০ মিনিটে তিনি সুলতানা কামাল ব্রিজের অপর পাশে তারাবো বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকায় লেগুনা থেকে নেমে যান।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায়, রাত ২টা ২৬ মিনিটে সুলতানা কামাল ব্রিজের তারাবো প্রান্তে ফারদিনের অবস্থান করছিলেন। পরে রাত ২টা ৩৪ মিনিটে তিনি ৫০০ মিটার দীর্ঘ সুলতানা কামাল ব্রিজের প্রায় মাঝখানে পৌঁছান। পরে রাত ২টা ৩৪ মিনিটে ফারদিন ব্রিজের রেলিং ক্রস করেন এবং ২টা ৩৪ মিনিট ১৬ সেকেন্ডে ব্রিজ থেকে স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দেন।
তিনি জানান, পানিতে পড়ার পর রাত ২টা ৩৫ মিনিটে ফারদিনের মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং ২টা ৫১ মিনিটে ফারদিনের হাতঘড়িতে পানি ঢুকে অকার্যকর হয়ে পড়ে। ৭ নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করে নৌ পুলিশ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব