সাকলাইনের প্রশংসায় পঞ্চমুখ বাবর আজম

0
266

পাকিস্তান দলের অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। তার ভূমিকা দলে প্রশংসিত হচ্ছে। পাকিস্তান অধিনায়ক বাবর আজম সাকলাইনের কোচিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন। খবর ক্রিকেট পাকিস্তানের।

নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মিসবাহ উল হক। এর পর পিসিবি এই পদে আপদকালীন দায়িত্ব দেয় সাকলাইনকে।

সাকলাইনকে দায়িত্ব পাওয়ার পর থেকে টিমের সবাইকে কাছে টেনে নেয়। প্রতিটি খেলোয়াড়ের সক্ষমতা ও দুর্বলতা নিখুঁতভাবে অনুধাবন করার চেষ্টা করেন। সেই অনুযায়ী প্রত্যেককে পরামর্শ দিয়ে সেরাটা বের করে আনছেন।

তার ভূমিকার প্রশংসায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বাবর বলেন, সাকলাইন কোচ হিসেবে খুবই সহায়ক। তিনি টিমের প্রতিটি সদস্যকে দিকনির্দেশনা দিচ্ছেন।

‘সাকলাইন মুশতাক সব সময় আমাদের পাশে রয়েছেন। টিমের জন্য সবচেয়ে ভালো পরিকল্পনাটাই তিনি করেন। সাকলাইন পরিষ্কার বার্তা দিয়েছেন যে, দেশের সম্মান রক্ষাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবাই ২২ কোটি মানুষের জন্য খেলি। তাদের আনন্দ দেওয়াই আমাদের মূল কাজ। ’

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে হাফিজ, মালিক, সরফরাজসহ জ্যেষ্ঠ খেলোয়াড়দের রাখা হয়নি। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে কম গুরুত্ব দিচ্ছে কিনা এমন প্রশ্নে বাবর আজম বলেন, আমরা আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করছি। সিনিয়র খেলোয়াড়দের দলে না থাকা মানে এই নয় যে, আমরা তাদের হালকাভাবে দিচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here