সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মুহাম্মদ বিন জায়েদ (এমবিজেড) তুরস্ক সফর করেছেন। এটি ছিল তার এক দশকের মধ্যে প্রথম তুরস্ক সফর। একে তুর্কি কর্মকর্তারা ‘নতুন যুগের শুরু’ হিসেবে দেখছেন। এ সফর প্রকৃত অর্থে দুই দেশের সম্পর্কে নতুন মোড় নিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান আগামী বছরের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে সফর করার পরিকল্পনা করছেন।
সোমবার তুরস্কের প্রেসিডেন্ট এ সফরের বিষয়ে জানান। খবর ডেইলি সাবাহর।
খবরে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট আগামী বছরের ফেব্রুয়ারিতে সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পরিকল্পনা করছেন। একই সঙ্গে মিসর ও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ খুঁজছে তুরস্ক।


