রাস্তা না থাকায় ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কাজে আসছে না। সরকারিভাবে মাটি ভরাট না করায় বছরের অধিকাংশ সময় এটি পানির নিচে ডুবে থাকে। তাই বাধ্য হয়ে এলাকার মানুষকে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে। এভাবে চলাচলে চরম দুর্ভোগে পড়ছেন তারা।
বৃহস্পতিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা মৎস্যজীবীপাড়া এলাকার গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে।


