পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার চকলক্ষ্মীকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত), পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া টেকনিক্যাল এন্ড বি এম কলেজ’ এর অধ্যক্ষ এবং ভাঙ্গুড়া প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক,দৈনিক বাংলাদেশের খবর, দৈনিক আজকালের খবর, পত্রিকার ভাঙ্গুড়া প্রতিনিধি ও স্বাধীন খবরের সহকারী সম্পাদক মোঃ আবুল হাসান সিদ্দিকী ওরফে হেলাল খান।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত প্রায় ২টার দিকে অসুস্থ হয়ে পড়লে পৌরসভার দক্ষিণ মেন্দা কুমড়াডাঙ্গা গ্রামে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহিৃ. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৪১ বছর। বেশ কিছুদিন হলো তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে(১০) ছেলে, ১মেয়ে, (২) পিতা-মাতা, ৪ ভাই সহ অসংখ্যক আত্মীয়- স্বজন ও শুভাঙ্কাংকী রেখে গেছেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরবী সাহিত্যে স্নাতকত্তর ও পরে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর করেন।
কর্মজীবনে তিনি অত্যান্ত সফল, কর্তব্যপরায়ন, ন্যায় প্রতিষ্ঠায়,প্রতিবাদী অকুতোভয়, সংগ্রামী, হাস্যউজ্জল, কৌতুক প্রবন, অত্যান্ত মিশুক, সামাজিক, পরোপকারী, দানশীল ও সমাজ উন্নয়নে কাজ করতেন ।। নিজের মনের দুঃখ -কষ্ট গোপন করে, কাউকে বুঝতে না দিয়ে অপরের কল্যানে কাজ করতেন।
পিতামাতার অত্যান্ত বাধ্যগত কর্তব্য ও শ্রদ্ধাভক্তি পরায়ন ও স্নেহধন্য ছিলেন,
মরহুমের ১ম নামাজে জানাজা বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এবং বিকাল ২টায় মরহুমের গ্রামের বাড়ি কৈডাঙ্গা কবরস্থানে ২য় জানাজায় শেষে দাফন সম্পন্ন হয়েছে।
তার নামাজে জানাজায়ে উপস্থিত ছিলেন,ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান,উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,সহকারী শিক্ষা অফিসার হাসান আলী, সেলিম রেজা, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি ও সরকারী হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুব-উল আলম বাবলু, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিকাশ চন্দ্র চন্দ, সকল স্তরের শিক্ষক, সহকর্মী, গণমাধ্যম কর্মীবৃন্দ সহ সর্বস্তরের মানুষ।


