কুমিল্লার বুড়িচং উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আব্দুল করিম তাওফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সোমবার ২৬ শে ডিসেম্বর দিবাগত রাতে অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ আলী হোসেনের সঞ্চালনায় বিআরডিবির চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান মেহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা বদরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জামাল হোসেন।
ইসলামী শিক্ষা সম্প্রসারণের জন্য ২০০৮ সালে বুড়িচং বাজারের সন্নিকটে এই মাদ্রাসাটি মরহুম ডাক্তার আব্দুল করিম এর ছেলেরা তৈরি করেন। বর্তমানে এই মাদ্রাসাটিতে ২৭৫ জন ছাত্র-ছাত্রী বিদ্যমান আছে। এবছর মাদ্রাসাটি থেকে দশ জন ছাত্র হাফেজ হয়েছে। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে দশ জন ছাত্রের মাথায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও প্রধান ওয়াজিন পাগড়ি পরিয়ে দেন।মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন আমি ছাত্রদের হাফেজ তৈৱীতে অগ্রণী ভূমিকা পালন করবো ।পরিশেষে সভাপতি জামাল হোসেন বলেন আমি সর্বদা ব্যাবসার পাশাপাশি নিজেকে মাদ্রাসার সার্বিক কাজে নিয়োজিত রাখবো।


